27/12/2025
আজ সকালে চাঁদপুরের মেঘনা নদীতে ঘন কুয়াশার মধ্যে যাত্রীবাহী দুটি লঞ্চের সংঘর্ষের ঘটনা ঘটে। হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনায় নদীপথে চলাচলকারী যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘন কুয়াশার কারণে নদীতে দৃশ্যমানতা খুবই কম ছিল বলে জানা গেছে।
এই মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত আটজন যাত্রীর প্রাণহানির খবর পাওয়া গেছে। এছাড়াও কয়েকজন যাত্রী আহত হয়েছেন এবং তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পরপরই স্থানীয় মানুষ ও উদ্ধারকারী দল সহায়তায় এগিয়ে আসে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শীতের ঘন কুয়াশাই এই দুর্ঘটনার প্রধান কারণ। এ ধরনের আবহাওয়ায় নদীপথে চলাচল যে কতটা ঝুঁকিপূর্ণ, তা আবারও সামনে এলো। নৌযান চলাচলে বাড়তি সতর্কতা জরুরি হয়ে পড়েছে।
নিহতদের পরিবারের প্রতি রইল গভীর সমবেদনা। আহত সকলের দ্রুত সুস্থতা কামনা করছি। ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা প্রয়োজন।
26/12/2025
বিয়ের জন্য এমন গাড়ি ভাড়া করবো কিভাবে?😝
26/12/2025
চাঁদপুর হাইমচর মেঘনা নদীতে দুই লঞ্চের ভয়াবহ সংঘর্ষ: সম্ভবত নিহত ৭, আহত অর্ধশতাধিক!
চাঁদপুর প্রতিনিধি: শীতের ঘন কুয়াশার কারণে চাঁদপুরের মেঘনা নদীতে গভীর রাতে দুই লঞ্চের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ৭ জন যাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আহত হয়েছেন অন্তত অর্ধশতাধিক। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার পর হাইমচরের হামিদচর নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
যাত্রী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোলার ঘোষেরহাট থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী এম.ভি জাকির সম্রাট-৩ লঞ্চটি রাত ২টার পর হাইমচর এলাকা অতিক্রম করছিল। এসময় নদীজুড়ে প্রচণ্ড ঘন কুয়াশা থাকায় দিক নির্ণয় করতে না পেরে ঢাকা থেকে বিএনপির সম্মেলনের যাত্রী নিয়ে বরিশালগামী এম.ভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি সজোরে ধাক্কা দেয় জাকির সম্রাট-৩-কে।
যাত্রীরা জানান, কুয়াশার ভেতরেও অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি বেপরোয়া গতিতে ছিল। সংঘর্ষের পর বড় ধরনের ক্ষয়ক্ষতি হলেও অ্যাডভেঞ্চার-৯ দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
দুর্ঘটনার পর মাঝনদীতে ক্ষতিগ্রস্ত লঞ্চটি যখন ডুবো-ডুবো অবস্থায় ভাসছিল, তখন ভোলা থেকে ঢাকাগামী অপর একটি লঞ্চ এম.ভি কর্ণফুলী-৯ দ্রুত এগিয়ে আসে। তারা অনেক যাত্রীকে উদ্ধার করে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
অন্যদিকে, নিহতদের মরদেহ এবং গুরুতর আহত অর্ধশতাধিক যাত্রীকে নিয়ে ক্ষতিগ্রস্ত জাকির সম্রাট-৩ লঞ্চটি দ্রুত চিকিৎসার জন্য চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।