আমিরাবাদ গোলাম কিবরিয়া উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদ

আমিরাবাদ গোলাম কিবরিয়া উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদ

Share

এই পেজটি আমিরাবাদ জি.কে. উচ্চ বিদ্যালয়ের সকল প্রাক্তন শিক্ষার্থীদের একটি প্লাটফর্ম।

02/02/2025

পুর্নমিলনী উপলক্ষে গল্প লিখুন। আপনার স্কুল জীবনের গল্প। জিতে নিন পুরস্কার..

লিখতে ভুলবেন না।

17/12/2024

#জরুরী_ঘোষণা

আগামী ২০ ডিসেম্বর-২০২৪, রোজ শুক্রবার বিকাল-৪:০০ সময়, আমিরাবাদ জি.কে উচ্চ বিদ্যালয়ের-২০২৫ পূর্নমিলনীর প্রস্তুতি পূর্বক আলোচনা ও বিভিন্ন উপ-কমিটির প্রস্থাবনা গ্রহন ও গঠন করা হবে।
অতএব ঢাকাস্থ প্রাক্তন সকল ছাত্র/ছাত্রীদের উপস্থিতি একান্ত কাম্য।

স্থান- নবাবীভোজ রেস্টুরেন্টে দ্বিতীয় তলা রিং রোড- শ্যামলী (শিয়া মসজিদের সাথে)

নিবেদক-
আহবায়ক এবং সদস্য সচিব।
আমিরাবাদ জি.কে উচ্চ বিদ্যালয় পূর্নমিলনী কমিটি-২০২৫

24/11/2024

আসসালামু আলাইকুম🥀

প্রিয় আমিরাবাদ গোলাম কিবরিয়া উচ্চ বিদ্যালয় এর সকল প্রাক্তন শিক্ষার্থী ভাই, বোন ও বন্ধুরা শুভেচ্ছা ও ভালোবাসা নিবেন🥀🖤

আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাইতেছে যে আমাদের আমিরাবাদ গোলাম কিবরিয়া উচ্চ বিদ্যালয়ের পূর্ণমিলনী অনুষ্ঠান বাস্তবায়ন এর লক্ষে বিদ্যালয়ের প্রাক্তন সিনিয়র শিক্ষার্থী ভাইদের আহবানে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে। উক্ত পূর্নমিলনী প্রস্তুতি সভায় আপনাদের সবার উপস্থিতি বিশেষ ভাবে কামনা করছি।

স্থানঃ আমিরাবাদ গোলাম কিবরিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ।
তারিখঃ ৩০/১১/২০২৪ ইং, রোজ শনিবার, সকাল-১১.০০ ঘটিকা।

নিবেদক - কতৃপক্ষ...

24/08/2024

দেশের ভয়াবহ বন্যা কবলিত মানুষের পাশে থাকার প্রত্যয়ে আমরা আমিরাবাদ গোলাম কিবরিয়া উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদ ব্যানার থেকে সমস্ত সাবেক শিক্ষার্থী এবং সমাজ সচেতন মানুষের দৃষ্টি আকর্ষণ করছি ফান্ড সংগ্রহের উদ্দেশ্যে। আপনারা নিজের জায়গা থেকে এগিয়ে আসুন, আপনার ছোট্ট অবদান বন্যা কবলিত মানুষের জন্য বড় উপকার।

নিম্নের দেওয়া নাম্বারে আপনাদেরকে অনুদান প্রেরনের জন্য আহ্বান জানাচ্ছি:

বিকাশ- 01920554142 (আমিনুল আলম রিয়াদ)
বিকাশ- 01635137506 ( মোঃ হাছান)
বিকাশ- 01540189333 (কে. এম. আরাফাত ইসলাম)

নগদ- 01635137506 ( মোঃ হাছান)
নগদ- 01540189333 (কে. এম. আরাফাত ইসলাম)

23/08/2024

দেশের চলমান ভয়াবহ বন্যা সংকটে আমরাও চাই বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে। আপনাদের সবার সহযোগিতা কাম্য। সবাই এক হয়ে আমরাই পারি নতুন বাংলাদেশ বিনির্মান করতে।

14/08/2023
09/07/2023

অত্র বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী জান্নাতুল নাঈম এর জন্য শুভকামনা রইল।

25/09/2022

গল্পে গল্পে Parts of speech
Noun আর তার ভাইয়েরা মোট ৮ জন । তাদের বাড়ির নাম হল Sentence ভিলা । সমাজের মানুষ তাদের Parts of speech বলে ডাকে । এক বাড়িতেই (Sentence) তারা ৮ ভাই থাকে । তবে তাদের কাজকর্ম এক না ।
১ম ভাইয়ের নাম হল Noun । তার কাজ হল সব কিছুর নাম বলা । বাড়িতে যা যা দরকার শাকসবজি, গোশত, মাছ সবকিছুর নাম বলা ।
২য় ভাইয়ের নাম হল Pronoun । Noun বাড়িতে না থাকলে সে noun এর কাজ করে দেয় । Noun এর অনুপস্থিতিতে Noun এর সব কাজ Pronoun ই করে ।
৩য় ভাইয়ের নাম হল Adjective । Noun ও Pronoun এর পিছনে গোয়েন্দাগিরি করা । তাদের দোষ-গুণ লিখে রাখাই হল Adjective এর কাজ ।
৪র্থ ভাইয়ের নাম হল Verb । তার কাজ হল সবার কাজ বলে দেওয়া । খাওয়া-দাওয়া, ঘুম, গোসল সব কাজ বলে দেওয়া ।
৫ম ভাইয়ের নাম হলো Adverb । তার কাজ হল ৩য় ও ৪র্থ ভাই (Verb, Adjective) এর নজরদারি করা । তাদের অবস্থা পর্যবেক্ষণ করা । মাঝেমধ্যে সে নিজের অবস্থাও পর্যবেক্ষণ করে ।
৬ষ্ঠ ভাইয়ের নাম হল Preposition । ভাইদের মাঝে সম্পর্কের বন্ধন তৈরি করাই তার কাজ ।
(Noun ➕ Verb➕Pronoun, Noun➕ Noun)
৭ম ভাইয়ের নাম হল Conjunction । তার কাজ Preposition এর কাজের চেয়ে বড় । সে এক বাড়ির সাথে অন্য বাড়ির আত্মীয়তার সম্পর্ক সৃষ্টি করে এবং তারা সবাই মিলে সেই বাড়িতে দাওয়াত খায় ।
(Sentence ➕ Sentence)
৮ম ভাইয়ের কাজটা খুবই দারুণ ! তার নাম Interjection । সে আনন্দে-দুঃখে সব সময় সবার পাশে থাকে । সবার আবেগ প্রকাশ করাই তার একমাত্র কাজ।
------------------------------
[Collected ]

Photos from আমিরাবাদ গোলাম কিবরিয়া উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদ's post 27/08/2022

মানবিক আবেদন, টগবগিয়ে এক যুবক মোঃমাসুদ খান,পিতা মোঃমুসলিম খান,গ্রাম উত্তর বিষ্ণুপুর,ওয়ার্ড নং ০৪,থানা চাঁদপুর সদর,জেলা চাঁদপুর, হাসি খুশি জীবন ছিল তার, মা,বাবা স্ত্রী সন্তান নিয়ে ছিল সাজানো গুছানো একটি সংসার,বিদেশ ফেরত লোকটির স্বপ্ন ছিল আবারও পারি জমাবে পরিবারের সুখের জন্য কোন দূরদেশে,কিন্তু বিধাতার খেলা বুঝা বড় দায়,হঠাৎ করে তার সবকিছুই হয়ে গেল এলো মেলো,মরন ব্যধি রোগ দেখা দিয়ছে তার, ব্যয় বহুল চিকিৎসা করাতে তার জমানো সবকিছুই প্রায় শেষ,চিকিৎসার জন্য তার প্রতি মাসে দরকার প্রায় ৪০থেকে ৪৫হাজার টাকার মত,এত ব্যয় বহুল চিকিৎসার খরচ যোগাতে তার স্ত্রী, সন্তানের চোখে মুখে নেমে এসেছে অন্দকার,কোথায় যাবে কী করবে এ নিয়ে তাদের কান্না ছাড়া আর কিছুই করার নেই,আমাদের সমাজে অনেক দানশীল, জনপ্রতিনিধি, সমাজ সেবক আছেন আপনারা যদি যার যার সামর্থ অনুযায়ী একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন তাহলে এ পরিবারটির জন্য অনেক উপকার হত, যদি কোন হ্নদয়বান ব্যক্তি এ পরিবারটির পাশে সহযোগিতার হাত বাড়াতে চান তাহলে তাদের নিজস্ব বিকাশ নাম্বার (০১৮২৫৮১৩৩৯৮) সরাসরি যোগাযোগ করে তাদের পাশে থাকার জন্য অনুরোধ করা গেল।

24/08/2022

সকল সম্মানিত অভিভাবকমণ্ডলী
অতি বিনয়ের সাথে জানাচ্ছি যে, আপনাদের সন্তানদের প্রতি নজর দেন নিয়মিত খোঁজখবর রাখেন, সারাদিন কি করল, জবাবদিহিতা নিশ্চিত করেন।
সাথে নিম্নোক্ত বিষয়গুলো খেয়াল রাখবেন -
১. সে কখন স্কুল/মাদরাসায় যায়।
২. স্কুল/মাদরাসা থেকে কখন বাসায় ফিরে।
৩. স্কুলে/মাদরাসায় আসার সময় মোবাইল ফোন নিয়ে আসে কি না সাথে ব্লুটুথ ইয়ার ফোন চেক করবেন।
৪. স্কুল ড্রেসের বাইরে অন্য কোন ড্রেস অতিরিক্ত হিসাবে রাখে কি না এমনকি কোন জার্সি পরে আসে কি না তা দেখবেন।
৫. মাথার চুল স্বাভাবিক আছে কি না।
৬. যদি প্রাইভেট পড়ে, কোথায় প্রাইভেট পড়ে, কখন পড়ে, সেখানে যোগাযোগ রাখবেন।
৭. মাঝে মধ্যে স্কুলে/মাদরাসায় আসবেন তাকে না জানিয়ে।
৮. শ্রেণি শিক্ষকের সাথে যোগাযোগ রাখবেন।
৯. কার সাথে মেলামেশা করে জানতে চেষ্টা করুন।
১০. প্রয়োজনের অতিরিক্ত টাকা দিবেন না।
১১. মাঝেমধ্যে স্কুলের/মাদরাসার ব্যাগ ও মানিব্যাগ(যদি থাকে) চেক করুন।
১২. স্মার্টফোন ব্যবহার করা নিষেধ করে দিবেন, যদি কোন তথ্যের প্রয়োজন হয়, তবে আপনি পাশে থেকে সহায়তা করুন।
১৩. আপনার সন্তানকে নিয়মিত স্কুলে/মাদরসায় পাঠাবেন।
১৪. যেকোনো সমস্যা সম্পর্কে জানতে চাইলে, সম্ভব হলে শ্রেণি শিক্ষক বা সহকারী প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষক এর সাথে যোগাযোগ করে এটার সত্যতা যাচাই করবেন।
সর্বোপরি আপনার সন্তানকে সময় দিন। কাছ থেকে ভালমন্দ বুঝানোর চেষ্টা করুন, যাতে সে বুঝতে পারে এবং একজন ভালো মানুষ হয়ে উঠতে পারে।

Want your school to be the top-listed School/college in Chandpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Chandpur