কোন রোগের জন্য কোন টেস্ট করাবেন? জেনে নিন, ভুল চিকিৎসা হতে নিরাপদ থাকুন!!
🔹 জ্বর বা ইনফেকশন হলে:
✅ CBC (Complete Blood Count)
✅ ESR
✅ Dengue, Malaria বা Typhoid Test (উপসর্গ অনুযায়ী)
🔹 ডায়াবেটিস সন্দেহ হলে:
✅ Fasting Blood Sugar (খালি পেটে)
✅ 2 Hours After Breakfast (2HABF)
✅ HbA1c (গত ৩ মাসের গ্লুকোজের গড়)
🔹 থাইরয়েড সমস্যা হলে:
✅ TSH
✅ T3, T4
🔹 লিভারের সমস্যা বা হেপাটাইটিস সন্দেহ হলে:
✅ LFT (Liver Function Test)
✅ HBsAg
✅ Anti-HCV
🔹 কিডনির সমস্যা হলে:
✅ Creatinine
✅ Urea
✅ Urine R/E (Urine Routine and Microscopy)
🔹 হার্টের সমস্যা বা বুক ধড়ফড় করলে:
✅ ECG
✅ Troponin I
✅ Lipid Profile
✅ Echocardiogram (ডাক্তারের পরামর্শে)
🔹 পেট ব্যথা, গ্যাস্ট্রিক বা হজমে সমস্যা হলে:
✅ USG Whole Abdomen
✅ Endoscopy (প্রয়োজনে)
✅ H. Pylori Test
🔹 মেয়েদের PCOS বা অনিয়মিত পিরিয়ড হলে:
✅ USG Lower Abdomen
✅ LH, FSH
✅ Prolactin
✅ TSH
✅ AMH (বাচ্চা নেওয়ার পরিকল্পনা থাকলে)।
🔹 প্রেগন্যান্সি টেস্ট:
✅ Urine β-hCG
✅ USG Pregnancy Profile
🔹 আর্থ্রাইটিস বা হাড়ের ব্যথা হলে:
✅ RA Factor
✅ CRP
✅ Uric Acid
✅ X-ray (প্রয়োজনে)।
🔹 রক্তস্বল্পতা (অ্যানিমিয়া) সন্দেহে:
✅ CBC
✅ Serum Iron
✅ Ferritin
✅ Vitamin B12
💡 মনে রাখবেন:
বিনা কারণে টেস্ট করানো যেমন ঠিক নয়, তেমনি দেরি করাও বিপজ্জনক। আপনার শরীরের সংকেতকে অবহেলা করবেন না। ভালো চিকিৎসার শুরু হয় সঠিক টেস্টের মাধ্যমে। তাই উপসর্গ দেখলেই দেরি না করে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিন এবং প্রয়োজনীয় টেস্ট করান।
🩺 সচেতন থাকুন, সুস্থ থাকুন!
আপনার প্রিয়জনদেরও জানাতে পোস্টটি শেয়ার করুন। ❤️
Salman Hossain Rasel
English Content Creator & Trainer
12/07/2025
✅ মাইগ্রেন
পুরুষের তুলনায় নারীদের মাইগ্রেইন বেশি হয়. কৈশোর থেকে মাইগ্রেইনের লক্ষণ দেখা দেয় এবং ৪০_৪৫ বছর স্থায়ী হয় |
এতে মাথার যেকোনো এক পাশে ব্যথা হয়।একবার একপাশে ব্যথা হলে অন্য সময় অন্য পাশে ব্যথা হয় | ব্যথা ৪ থেকে ৭২ ঘন্টা স্থায়ী হতে পারে |
রক্তনালি বা শিরা টনটন করছে বলে মনে হয়,ব্যথা অত্যন্ত তীব্র হয় এই সময় কোনো কাজ করা যায় না |
আলো বা শব্দে ব্যথার তীব্রতা বাড়ে, বমিভাব বা বমি হতে পারে।
ব্যথা শুরুর আগে চোখের সামনে আলোর নাচানাচি আকাবাকা লাইন ইত্যাদি দেখে রোগী মাইগ্রেন যে শুরু হয়েছে তা বুঝতে পারে | অন্ধকার ঘরে শুয়ে থাকলে ব্যথার তীব্রতা কমে |
আর্টিকেলটি শুধুমাত্র তথ্যমুলক,
ঔষধ গ্রহণে ডাক্তারের পরামর্শ নিন |
30/06/2025
✅ চোখের ড্রপ ব্যবহারের সঠিক নিয়ম!
27/06/2025
"মহামায়া মেডিসিন কর্ণার"
লোকেশনঃ গুড়পট্টি,(মোল্লার হোটেল সংলগ্ন) মহামায়া পূর্ব বাজার, সদর চাঁদপুর।
সকল প্রকার দেশী-বিদেশী ঔষধের এক বিশাল সমাহার।
সকলে আমন্ত্রিত।
গ্রামে ঈদ করতে গেছেন আবহাওয়া এডজাস্ট হচ্ছে না? তাই সর্দি-কাশি সমস্যা বৃদ্ধি পাচ্ছে?গ্রামে ডাক্তার দেখানোও সম্ভব হচ্ছে না?
আপনার জন্যই আজকের গুরুত্বপূর্ণ টিপস!!
যদি শুধু কাশি থাকে তাহলে Butamirate Citrate গ্রুপের ঔষধ গ্রহণ করতে পারেন।
যেমন :-
Askorel
Mirakof
Miraten
Mira
Bukof ইত্যাদি এর থেকে যেকোন একটা। প্রাপ্তবয়স্ক হলে দুই চামচ করে তিনবার খাবেন পানি ছাড়া।
সাথে জ্বর থাকলে Paracetamol 1+1+1
সাথে সর্দি নাক দিয়ে পানি ঝরা থাকলে Bilastine গ্রুপের ঔষধ যেমন :-
Biltin
Billi
Beltas
Bilan
Tinabil ইত্যাদি এর থেকে যেকোনো একটা। প্রাপ্তবয়স্ক হলে দৈনিক একবার।
স্বাভাবিক নিয়মে খেলে কোন পার্শ্ব প্রতিক্রিয়া হবে না।
🥰 সেভ করে রাখুন কাজে লাগবে 🥰
পুরাতন দলিলে ব্যবহৃত ১৩০টি শব্দের অর্থের তালিকা
খুবই গুরুত্বপূর্ণ বিষয়:
পুরাতন দলিলে ব্যবহৃত অনেক শব্দের সংক্ষিপ্ত রূপ রয়েছে। কিছু শব্দ খুব কম ব্যবহৃত হয়। যারা পুরাতন দলিলের শব্দের অর্থ বোঝেন না, তাদের জন্য বিস্তারিত ব্যাখ্যা নিচে দেওয়া হলো —
১) মৌজা: গ্রাম
২) জে.এল. নং: মৌজা নম্বর/গ্রামের নম্বর
৩) ফর্দ: দলিলের পাতা
৪) খং: খতিয়ান
৫) সাবেক: আগের/পূর্বের
৬) হাল: বর্তমান
৭) বং: বাহক (যিনি নিরক্ষর ব্যক্তির নাম লেখেন)
৮) নিং: নিরক্ষর
৯) গং: অন্যান্য অংশীদার
১০) সাং: সাকিন/গ্রাম
১১) তঞ্চকতা: প্রতারণা
১২) সনাক্তকারী: বিক্রেতাকে চিনেন এমন ব্যক্তি
১৩) এজমালি: যৌথ
১৪) মুসাবিদা: দলিল লেখক
১৫) পর্চা: প্রাথমিক খতিয়ানের নকল
১৬) বাস্তু: বসতভিটা
১৭) বাটোয়ারা: সম্পত্তির বণ্টন
১৮) বায়া: বিক্রেতা
১৯) মং: মোট
২০) মবলক: মোট পরিমাণ
২১) এওয়াজ: সমমূল্যের বিনিময়
২২) হিস্যা: অংশ
২৩) একুনে: যোগফল
২৪) জরিপ: ভূমি পরিমাপ
২৫) চৌহদ্দি: সীমানা
২৬) সিট: মানচিত্রের অংশ
২৭) দাখিলা: খাজনার রশিদ
২৮) নক্সা: মানচিত্র
২৯) পিং: পিতা
৩০) জং: স্বামী
৩১) দাগ নং: জমির নম্বর
৩২) স্বজ্ঞানে: নিজের জ্ঞানের ভিত্তিতে
৩৩) সমুদয়: সব কিছু
৩৪) ইয়াদিকৃত: পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে শুরু
৩৫) পত্র মিদং: পত্রের মাধ্যমে
৩৬) বিং: বিস্তারিত
৩৭) দং: দখলকারী
৩৮) পত্তন: সাময়িক বন্দোবস্ত
৩৯) বদলসূত্র: জমি বিনিময়
৪০) মৌকুফ: মাফকৃত
৪১) দিশারী রেখা: দিকনির্দেশক রেখা
৪২) হেবা বিল এওয়াজ: বিনিময়সূত্রে জমি দান
৪৩) বাটা দাগ: বিভক্ত দাগ
৪৪) অধুনা: বর্তমান
৪৫) রোক: নগদ অর্থ
৪৬) ভায়া: বিক্রেতার পূর্বের দলিল
৪৭) দানসূত্র: দানকৃত সম্পত্তি
৪৮) দাখিল-খারিজ: মালিকানা পরিবর্তন
৪৯) তফসিল: সম্পত্তির বিবরণ
৫০) খারিজ: পৃথক খাজনা অনুমোদন
৫১) খতিয়ান: ভূমির রেকর্ড
৫২) এওয়াজসূত্র: বিনিময় সূত্রে পাওয়া সম্পত্তি
৫৩) অছিয়তনামা: উইল/মৃত্যুকালীন নির্দেশ
৫৪) নামজারি: মালিকানা হস্তান্তরের রেকর্ড
৫৫) অধীনস্থ স্বত্ব: নিম্নস্তরের মালিকানা
৫৬) আলামত: মানচিত্রে চিহ্ন
৫৭) আমলনামা: দখলের দলিল
৫৮) আসলি: মূল ভূমি
৫৯) আধি: ফসলের অর্ধেক ভাগ
৬০) ইজারা: নির্দিষ্ট খাজনায় সাময়িক বন্দোবস্ত
৬১) ইন্তেহার: ঘোষণাপত্র
৬২) এস্টেট: জমিদারি সম্পত্তি
৬৩) ওয়াকফ: ধর্মীয় কাজে উৎসর্গকৃত সম্পত্তি
৬৪) কিত্তা: ভূমিখণ্ড
৬৫) কিস্তোয়ার জরিপ: কিত্তা ধরে ভূমি পরিমাপ
৬৬) কায়েম স্বত্ব: চিরস্থায়ী মালিকানা
৬৭) কবুলিয়ত: স্বীকারোক্তি দলিল
৬৮) কান্দা: উচ্চভূমি
৬৯) কিসমত: ভূমির অংশ
৭০) খামার: নিজস্ব দখলীয় ভূমি
৭১) খিরাজ: খাজনা
৭২) খসড়া: প্রাথমিক রেকর্ড
৭৩) গর বন্দোবস্তি: বন্দোবস্তবিহীন জমি
৭৪) গির্ব: বন্ধক
৭৫) জবরদখল: জোরপূর্বক দখল
৭৬) জোত: প্রজাস্বত্ব
৭৭) টেক: নদীর পলি জমে সৃষ্টি ভূমি
৭৮) ঢোল সহরত: ঢোল পিটিয়ে ঘোষণা
৭৯) তহশিল: রাজস্ব এলাকা
৮০) তামাদি: নির্দিষ্ট সময় অতিক্রান্ত
৮১) তফসিল: সম্পত্তির বিবরণ
৮২) নামজারি: মালিকানা হস্তান্তর
৮৩) নথি: রেকর্ড
৮৪) দেবোত্তর: দেবতার নামে উৎসর্গকৃত
৮৫) দখলী স্বত্ব: দখলের ভিত্তিতে মালিকানা
৮৬) দশসালা বন্দোবস্ত: দশ বছরের বন্দোবস্ত
৮৭) দাগ নম্বর: জমির ক্রমিক নম্বর
৮৮) দরবস্ত: সব কিছু
৮৯) দিঘলি: নির্দিষ্ট খাজনা প্রদানকারী
৯০) নক্সা ভাওড়ন: পূর্ব জরিপের মানচিত্র
৯১) নাম খারিজ: পৃথককরণ
৯২) তুদাবন্দি: সীমানা নির্ধারণ
৯৩) তরমিম: সংশোধন
৯৪) তৌজি: চিরস্থায়ী বন্দোবস্ত রেকর্ড
৯৫) দিয়ারা: নদীর পলিতে গঠিত চর
৯৬) ট্রাভার্স: জরিপের রেখা পরিমাপ
৯৭) খাইখন্দক: জলাশয় বা গর্তযুক্ত ভূমি
৯৮) চর: নদীর পলি জমে গঠিত ভূমি
৯৯) চৌহদ্দি: সম্পত্তির সীমানা
১০০) খাস: সরকারি মালিকানাধীন জমি
শেষ কথা:
এই শব্দগুলো পুরাতন দলিল পড়ার সময় আপনাকে দারুণ সহায়তা করবে। সেভ করে রেখে দিন — প্রয়োজনে অমূল্য হয়ে উঠবে।
পড়ালেখা এক বিষয়ে, সাফল্য অন্য বিষয়ে!
সমালোচনা না করে উৎসাহিত করুন।
যারা পড়েছেন এক বিষয়ে, সফল হয়েছেন অন্যখাতে—
মাস্টার জাহাঙ্গীর আলম
পড়েছেন আইন বিষয়ে
হয়েছেন ইংরেজির জনপ্রিয় বই মাস্টার এর লেখক।সৎভাবে কামিয়েছেন কয়েক কোটি টাকা।
হুমায়ূন আহমেদ
→ রসায়নে পিএইচডি
→ বাংলা সাহিত্যের কিংবদন্তি লেখক
জীবনানন্দ দাশ
→ ইংরেজি সাহিত্যের শিক্ষক
→ আধুনিক বাংলা সাহিত্যের বিখ্যাত কবি
সৈয়দ শামসুল হক
→ ইংরেজি সাহিত্য
বাংলা সাহিত্যের সব্যসাচী লেখক
এনামুল হক।
→ ভূতত্ত্বের অধ্যাপক
→ নাট্যকার ও অভিনেতা
তানভীর মোকাম্মেল
→ ইংরেজি সাহিত্যে পড়া
→ বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা
শাহাদুজ্জামান
→ চিকিৎসক
→ সাহিত্যিক ও গবেষক
নাসির উদ্দীন ইউসুফ
→ রাষ্ট্রবিজ্ঞান
→ মঞ্চ ও চলচ্চিত্র নির্দেশক
সাজ্জাদ মুসতাফা
→ ইঞ্জিনিয়ার
→ Pathao সহপ্রতিষ্ঠাতা
ড. মুহাম্মদ ইউনূস
অর্থনীতি
গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা
শান্তিতে নোবেল বিজয়ী
বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা
বার্তা:
ডিগ্রি পথ দেখায়, কিন্তু আগ্রহই আপনাকে পৌঁছে দেয় স্বপ্নের ঠিকানায়।
-সংগৃহীত-
08/04/2025
ধলাইতলী জনতা উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২৫ ব্যাচের শিক্ষার্থীদের সাথে। সবার জন্য নিরন্তর শুভকামনা রইলো♥️
24/03/2025
এসএসসি ২৫ ব্যাচের শিক্ষার্থীবৃন্দ♥️
সবার জন্য নিরন্তর শুভকামনা রইলো।
এসএসসি ২৫ ব্যাচের বিদায় অনুষ্ঠানের ভিডিওচিত্র♥️
12/02/2025
শিক্ষার্থী "সালমান"কবিতার ভাষায় জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে।
17/01/2025
আরেকটি অর্জন!
প্রার্থনায় রাখবেন সবাই।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Address
Chandpur