08/02/2026
আজ আমরা Dream School পরিবার অত্যন্ত গর্বিত ও আনন্দিত।
বৃত্তি পরীক্ষায় আমাদের শিক্ষার্থীরা অসাধারণ সাফল্য অর্জন করেছে। ট্যালেন্টপুল গ্রেডে ৪ জন, জেনারেল গ্রেডে ৫ জন এবং স্কুল গ্রেডে ১৫ জন শিক্ষার্থী আমাদের ড্রিম স্কুলের গর্ব ও অনুপ্রেরণার উৎস।
প্রিয় শিক্ষার্থীরা, আল্লাহর অশেষ মেহেরবাণীতে তোমরা আজ যা অর্জন করেছ তা তোমাদের পরিশ্রমের স্বীকৃতি। আমরা চাই তোমরা এই সাফল্যকে আগামী দিনের প্রেরণায় পরিণত করো।
স্বপ্ন দেখো বড়, অধ্যবসায়ী হও, এবং কখনো হাল ছেড়ো না।
ড্রিম স্কুল তোমাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সর্বদা পাশে থাকবে।