17/08/2025
ইন্ডিয়ার হরিয়ানা প্রদেশের পানিপথ নামক স্থানে তিনটি বিখ্যাত যুদ্ধ সংগঠিত হয়েছিল যে যুদ্ধগুলি ইতিহাসে পানিপথের যুদ্ধ নামে পরিচিত।
পানিপথের প্রথম যুদ্ধ সংগঠিত হয় ১৫২৬ খ্রিস্টাব্দে। মুঘল সম্রাট বাবর ও দিল্লির পরাক্রমশালী সুলতান ইব্রাহিম লোদীর সঙ্গে। ফলাফল মুঘল বিজয়।
পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংগঠিত হয় ১৫৫৬ খ্রিস্টাব্দে। মুঘল সম্রাট আকবরের সঙ্গে সম্রাট হেম চন্দ্র বিক্রমাদিত্যর সঙ্গে। ফলাফল মুঘল বিজয়। এর ফলে মুঘল সাম্রাজ্যের পুনঃপ্রতিষ্ঠা হয়।
পানিপথের তৃতীয় যুদ্ধ সংগঠিত হয় ১৭৬১ খ্রিস্টাব্দে। দুররানি সাম্রাজ্য ও মারাঠা সাম্রাজ্য দ্বয়ের মধ্যে- ফলাফল দুররানি সাম্রাজ্য বিজয়।
07/08/2025
জ্ঞান কারো কাছে আসে না। জ্ঞানের কাছে যেতে হয়। ইমাম মালেক রহমাতুল্লাহ আলাইহি
02/08/2025
টুইটার শব্দের অর্থ পাখির কিচির মিছির।
01/08/2025
মানুষের সাফল্য অর্জনের পথে সবচেয়ে বড় বাধা কোনটা জানেন? কোনো কাজ পরে করব ভেবে ফেলে রাখা।
01/08/2025
১৫ শতাংশ কমিয়ে বাংলাদেশি পণ্যে ২০% শুল্ক নির্ধারণ যুক্তরাষ্ট্রের
01/08/2025
১৯১৪ সালের এই দিনে(১ লা আগস্ট) জার্মানি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে আনুষ্ঠানিকভাবে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় ।
28/06/2025
সাধু ভাষার বৈশিষ্ট্য-
১। সাধু ভাষায় ক্রিয়াপদের রূপ পূর্ণাঙ্গ। যেমন : করিয়াছি, গিয়াছি
২। সাধু ভাষায় সর্বনাম পদের রূপ পূর্ণাঙ্গ।
যেমন: তাহার, তাহারা, তাহাদের।
৩।সাধু ভাষায় তৎসম অর্থাৎ সংস্কৃত শব্দের প্রয়োগ বেশি। যেমন: হস্ত, মস্তক, ঘৃত,ধৌত
৪।সাধু ভাষায় অনুসর্গের পূর্ণরূপ ব্যবহৃত হয়।যেমন : হইতে,দিয়া।
৫।সাধু ভাষা বক্তৃতা ও নাট্য সংলাপের অনুপযোগী
৬। সাধু ভাষার উচ্চারণ গুরুগম্ভীর।
৭।সাধু ভাষা সুনির্ধারিত ব্যাকরণের অনুসারী।
৮।সাধু ভাষা মার্জিত
চলিত ভাষার বৈশিষ্ট্য
১। চলিত ভাষায় ক্রিয়াপদের রূপ সংক্ষিপ্ত । যেমন : করেছি, গিয়েছি।
২। চলিত ভাষায় সর্বনাম পদের রূপ ।সংক্ষিপ্ত যেমন: তার, তারা, তাদের।
৩।চলিত ভাষায় তদ্ভব,অর্ধ- তৎসম, দেশি ও বিদেশি শব্দের প্রয়োগ বেশি। যেমন: হাত, মাথা ঘি, ধোয়া।
৪।চলিত ভাষায় অনুসর্গের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়।যেমন : হতে ,দিয়ে
৫।চলিত ভাষা বক্তৃতা ও নাট্য সংলাপের উপযোগী
৬ । চলিত ভাষার উচ্চারণ হালকা ও গতিশীল
৭।চলিত ভাষা পরিবর্তনশীল।
৮।চলিত ভাষা চটুল,জীবন্ত ও লোকায়ত
28/06/2025
১৯৭২ সালের এই দিনে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে ঘোষণা দেয় রোমানিয়া
27/06/2025
ATM এর পূর্ণরুপ
Automated Teller Machine
27/06/2025
১৯৬৭ সালের ২৭ ই জুন ইংল্যান্ডের এনফিল্ড শহরে প্রথম এটিএম চালু হয়।