19/12/2023
#শাপলা_কাব_অ্যাওয়ার্ড_২০১৭⚜️⚜️⚜️
২০১৫ সালে বদলি হয়ে বর্তমান বিদ্যালয়ে (আমিন মেমোরিয়াল সপ্রাবি) আসি। ২০১৬ সালে এ বিদ্যালয় প্রথম শাপলা কাব অ্যাওয়ার্ড (মো. সিয়াম মজুমদার) লাভ করে[পূর্বে অ্যাওয়ার্ড না পাওয়ার কারন অজ্ঞাত]...। ২০১৮ সালে পুনরায় একজন শাপলা কাব অ্যাওয়ার্ড (মো. মাহফুজ আলম; ছবিতে নেই) লাভ করে। এ ধারাবাহিকতায় প্রতি বছর একজন/ দুজন তাঁদের সফলতার গল্প আমার সাথে / আমাদের সাথে যুক্ত করে সমুন্নত করছে আমার/ আমাদের ইউনিটকে। ২০১৭ সালের শাপলা কাব অ্যাওয়ার্ড নিয়ে আমায় গর্বিত করা ছেলেটি আমার পাশে দাঁড়ানো #ফারহান_ইবনে_হায়দার_তামিম। অনিবার্য কারনে স্কাউট আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, লালমাই, কুমিল্লাতে অনুষ্ঠিতব্য শাপলা কাব অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত হতে না পারায় আজ তার হাতে তুলে দিলাম তার নিজের অর্জন। দেরীতে হলেও একজন স্কাউটার হিসেবে এ এক অনন্য গর্বের মুহূর্ত। যদিও ২০১৭ থেকে ২০২৩ এর ব্যবধানে ছোট্ট কাব আজ রোভার স্কাউট হয়ে গেছে।
একজন ইউনিট লিডার হিসেবে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।
বিশেষ ধন্যবাদ : মো.এমরান সুমন (স্কাউটার)
১৯/১২/২০২৩🖌️🚶♂️
10/12/2023
একজন জনবান্ধব মানুষ, একজন ভাল মানের শিক্ষক, একজন ক্রীড়াপ্রেমী, একজন সৃজনশীল লেখক, একজন বিজ্ঞান মনস্ক ব্যক্তি, যার চিন্তা চেতনায় মানুষের কল্যাণ সাধিত হয়।।
সর্বস্তরে যিনি সমান পারদর্শী, অতি অল্প সময়ে যিনি হাজীগঞ্জ বাসীর অন্তরে স্থান করে নিয়েছেন, মানুষের সাথে যিনি খুব সহজেই মিশতে পারেন-- তিনি হচ্ছেন সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার জনাব মো. রাশেদুল ইসলাম।।
আপনি আমাদের অন্তরে চিরস্মরণীয় হয়ে থাকবেন।।
আপনার অন্তরে আমাদের হাজীগজ বাসীর জন্য একটু স্থান রাখবেন।
দোয়া করি আপনার নতুন কর্মস্থলে ভাল থাকুন।।
12/10/2023
প্রাথমিক শিক্ষা পদক ২০২৩খ্রি.
------------------------------------
প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ প্রতিযোগিতায় চাঁদপুর জেলার সকল শ্রেষ্ঠ পদক অর্জন কারীগণ গতকাল ১১ অক্টোবর ২০২৩ খ্রি. বিভাগীয় পর্যায়ের সাক্ষাতে অংশ নেন। অধিকাংশ পদক অর্জনকারী অর্থাৎ ৭ ক্যাটাগরীর ৭ জনই হাজীগঞ্জ উপজেলার। আমরা গর্বিত।
আগামীতে হাজীগঞ্জ উপজেলায় এমন আসবে কিনা তা বলা বাহুল্য।। আমরা তাঁদের সকলের জন্য দোয়া চাই।। সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি।
১. শ্রেষ্ঠ উপজেলা নিবার্হী অফিসার, জনাব মোঃ রাশেদুল ইসলাম, উপজেলা নিবার্হী অফিসার, হাজীগঞ্জ, চাঁদপুর।
২. শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার, জনাব মোঃ আবু সাঈদ চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসার, হাজীগঞ্জ, চাঁদপুর।
৩. শ্রেষ্ঠ ইউ আর সি, জনাব রাশেদা আতিক রোজী, ইউ আর সি ইন্সট্রাকটর, হাজীগঞ্জ।
৪. শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার, জনাব আফতাবুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, হাজীগঞ্জ, চাঁদপুর।
৫. শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা), জনাব আছিয়া খাতুন, প্রধান শিক্ষক, সেন্দ্রা সপ্রাবি, হাজীগঞ্জ।
৬. শ্রেষ্ঠ কাব স্কাউটস শিক্ষক, জনাব মোঃ তুহিন হায়দার, প্রধান শিক্ষক, কাপাইকাপ সপ্রাবি, হাজীগঞ্জ।
৭. শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (মহিলা), জনাব জেসমিন আক্তার, সহকারী শিক্ষক, খাটরা রেফায়ী সপ্রাবি, হাজীগঞ্জ
13/10/2022
প্রাক প্রাথমিক শ্রেণিকক্ষ