13/07/2026
চরকালিয়া উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্যে যারা ৫ম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে বৃত্তি পেয়েছে তাদেরকে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক মণ্ডলী, এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা, দোয়া ও অভিনন্দন।
29/06/2026
'ওয়ান চাইল্ড ওয়ান ট্রি' কর্মসূচী বাস্তবায়নে ২৯ জুন ২০২৬ তারিখে চরকালিয়া উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচী পালনের খন্ডচিত্র।
25/06/2026
সকলের দৃষ্টি আকর্ষণ করছি।
13/06/2026
শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতকরণ এবং বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে চরকালিয়া উচ্চ বিদ্যালয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা মণ্ডলী এবং শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ এবং বিদ্যালয়ের শুভাকাঙ্খীগণ অংশগ্রহণ করেন।
25/05/2026
চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৮৬ ব্যাচের কৃতি ছাত্র জনাব মোঃ আতাউর রহমান খান এনডিসি বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব পদে পদোন্নতি পাওয়ায় বিদ্যালয়ের সুনাম ও পরিচিতি সর্বত্র ছড়িয়ে পড়েছে। আশা করি পদোন্নতি এবং উদাহরণ অধ্যায়নরত শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা ও জ্ঞান অর্জনের উৎসাহ বৃদ্ধি করবে। এই প্রত্যাশা কামনা করে বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, পরিচালনা পর্ষদ ও শিক্ষার্থীদের পক্ষ থেকে সচিব মহোদয় কে শুভেচ্ছা ও অভিনন্দন।
24/03/2026
বিজ্ঞপ্তিঃচরকালিয়া উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থী,শিক্ষকমন্ডলী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,আগামী ২৫মার্চ বিদ্যালয়ে
গণহত্যা দিবস পালিত হবে।উক্ত অনুষ্ঠানে সকাল ১০.০০ টায় সকলকে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া গেল।
প্রধান শিক্ষক
চরকালিয়া উচ্চ বিদ্যালয়
মতলব উত্তর, চাঁদপুর।
10/02/2026
২০২৫ শিক্ষাবর্ষের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের মেধা পুরস্কারের খন্ড চিত্র...
14/12/2025
চরকালিয়া উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালনের খন্ডচিত্র।