11/01/2024
From: Prothom-Alo
Date: 09 Jan 2024, 13: 23
#ইংরেজী থেকে বাংলা অনুবাদ।
✅ Policeman involved in gold robbery must be punished
= সোনা ডাকাতির সঙ্গে জড়িত পুলিশকে অবশ্যই শাস্তি পেতে হবে।
✅ Three police officers were found to be involved in the looting 200 Bhoirs of gold from a business person at Uttara in the capital, using the identity of detective branch (DB). If members of law-enforcing agencies who are supposed to catch criminals are involved in such offences, whom will the people go to for justice?
গোয়েন্দা শাখার (ডিবি) পরিচয়ে রাজধানীর উত্তরার এক ব্যবসায়ীর থেকে ২০০ ভরি সোনা লুটের ঘটনায় ৩জন পুলিশ কর্মকর্তার জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। যদি অপরাধী ধরার আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা এই ধরনের অপরাধে জড়িত থাকে তাহলে বিচারের জন্য জনগন কার কাছে যাবে?
✅ According to Prothom Alo reports, six people have been arrested by the Uttara West Police Station in connection with the gold robbery. One of them is an assistant sub-inspector (ASI) of police. The gold was looted under the leadership of that SI along with another sub-inspector (SI) and an assistant sub-inspector (ASI).
প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়, সোনা ডাকাতির ঘটনায় উত্তরা পশ্চিম থানার পুলিশ ৬জনকে গ্রেফতার করে। তাদের একজন হলেন পুলিশের সহকারী উপ-পরিদর্শক। ঐ এসআই এর নেতৃত্বে আরেক উপ-পরিদর্শক ও সহকারী উপ-পরিদর্শক মিলে সোনা লুট করা হয়।
✅ The incident took place at around 6:30 in the morning on 14 December. The victim, businessman Gourango Dutta, said that he has a shop Shipi Jewellers at the Sonali Market of the Tongi Bazar. When his nephew Anik Ghosh started out to the shop with 200 bhoris of gold, which was melted at the Tanti Bazar of Old Dhaka, a microbus halted him at the Gausul Azam Avenue of Sector 13 at Uttara. Four people descended from the microbus identifying themselves as DB to handcuff Anik and take him to the car. They snatched 200 bhoris of gold and the mobile phone from him and left him near the Metrorail’s Uttara station.
১৪ই ডিসেম্বর সকাল ৬:৩০ টার দিকে এই ঘটনাটি ঘটে।ভুক্তভোগী ব্যবসায়ী গৈারাঙ্গ দত্ত জানান, টঙ্গি বাজার সোনালী মার্কেটে শিপী জুয়েলার্স নামে তার একটি দোকান রয়েছে। তার বাতিজা আনিক ঘোষ পুরান ঢাকার তান্তি বাজার থেকে ২০০ ভরি গলিত স্বর্ন নিয়ে দোকানে যাওয়ার সময় উত্তরার ১৩ নম্বার সেক্টরের গাউসুল আজম এভিনিউতে একটি মাইক্রোবাস তাকে থামায়।মাইক্রোবাস থেকে ৪জন নেমে ডিবির পরিচয় দিয়ে আনিককে হতকড়া পড়িয়ে গাড়িতে তোলেন। তারা তার থেকে ২০০ ভরি সোনা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তাকে মেট্রোরেলের উত্তরা স্টেশনের কাছে ফেলে যায়।
✅ Later, on 24 December a person called Gias Uddin was arrested with the aid of the local police. He has been posted in the Sripur Police Station as an assistant sub-inspector (ASI). The other five arrested in this incident of gold robbery are Jahangir Hossain (Liton), Golam Sarwar (49), Anis Molla (30), Sujan Chandra Das (29) and Amir. Apart from Amir, four of them admitted their involvement in the incident and gave a statement in court. Earlier, there were reports in the media that the DB Police had collected ransom of 15 million takas after picking up a CID officer.
পরে, ২৪ শে ডিসেম্বর গিয়াসউদ্দিন নামের এক ব্যক্তিকে স্থানীয় পুলিশের সহায়তায় আটক করা হয়।
তিনি শ্রীপুর পুলিশ স্টেশনেএকজন সহকারী উপ-পরিদর্শক হিসাবে কর্মরত। সোনা ডাকাতির ঘটনায় জড়িত অন্য ৫জন হলেন, জাহাঙ্গির হোসাইন (লিটন), গোলাম সরোয়ার (৪৯) আনিস মোল্লা (৩০) সুজন চন্দ্র দাস (২৯) এবং আমির। আমির ছাড়াও, ৪জন ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দী দিয়েছেন। এর আগে সিআইডি কর্মকর্তাকে তুলে নিয়ে ডিবি পুলিশ দেড় কোটি টাকার মুক্তিপন আদায় করেছে বলে গনমাধ্যমে খবর এসেছে।
✅ Apart from the three members of the police, the police have found the involvement of another person in this gang. Officer-in-Charge (OC) of Uttara West Police Station Abul Hasan told Prothom Alo that they suspect that this gang is also involved in the incident of people coming from abroad being stopped and looted on Airport Road.
পুলিশের তিন সদস্য ছাড়াও, এই চক্রে আরো একজনের সম্পৃক্ততা পেয়েছে পুলিশ।
উত্তরা পুর্ব পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অিাবুল হাসান প্রথম আলোকে জানান, তারা সন্দেহ করে যে এই চক্র এয়ারপোর্টের রাস্তায় বিদেশ থেকে আসা লোকজনদের থামিয়ে লুটপাটের ঘটনার সাথেও জড়িত।
✅ Suspending those involved in such heinous crimes is not enough. If the government wants to ensure minimum accountability of the law enforcement forces, then such criminals should be dismissed from the force immediately. Former Inspector General (IGP) Mohammad Nurul Huda told Prothom Alo that the work of investigative agencies including the police is to suppress crime and bring criminals to justice. But if someone gets involved in a criminal offense like gold robbery as a policeman, stern action should be taken against them.
এই ধরনের জঘন্য অপরাধে জড়িতদের বরখাস্ত করাই যথেষ্ট নয়। সরকার যদি আইনশৃঙ্খলা বাহিনীর নূন্যতম জবাবদিহিতা নিশ্চিত করতে চায়, তাহলে এই ধরনের অপরাধীদের অবিলম্বে বাহিনী থেকে বরখাস্ত করতে হবে।
সাবেক মহা উপপরিদর্শক (আইজিপি) মোহাম্মাদ নুরুল হূদা প্রথম আলোকে বলেন, পুলিশসহ তদন্তকারী সংস্থার কাজ হলো অপরাধীদের দমন এবং অপরাধীদের বিচারের আওতায় আনা। কিন্তু কেউ যদি পুলিশ সদস্য হয়ে সোনা ডাকাতির মতো ফৌজদারী অপরাধে জড়িত হলে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
✅ This should be done for two reasons. First, to ensure justice for victims. Second, if the offender remains in the force the trial process may be hampered.
এটি দুটি কারনে করা উচিত। প্রথমত, ভুক্তভোগীর ন্যয়বিচার নিশ্চিত করা। দ্বিতীয়ত, অপরাধী বাহিনীতে থাকলে বিচার প্রক্রিয়া ব্যহত হতে পারে।
✅ There are many cases of police or RAB members being involved in such criminal activities. However, not all incidents become public. Many victims are afraid to seek legal recourse out of fear. Often, even if you seek justice, nothing works. This is against the rule of law and justice. Those who commit crimes from law enforcement agencies have no moral and legal right to be in that force. The cases filed against them should be promptly investigated and exemplary punishment should be given to the responsible persons.
অনেক পুলিশ বা র্যাবের সদস্যরা এই ধরনের অপরাধমুলক কার্যক্রমে জড়িত থাকার ঘটনা রয়েছে। যাইহোক, সকল ঘটনা প্রকাশ্যে আসে না। অনেক ভুক্তভোগী ভয়ে আইনি আশ্রয় নিতে ভয় পান। অনেক সময় বিচার চাইলেও কোন কাজ হয় না। এটা আইনের শাসন ও ন্যায়বিচারের পরিপন্থী। আইন প্রয়োগকারী সংস্থার যারা এই ধরনের অপরাধে জড়িত তাদের সেই বাহিনীতে থাকার নৈতিক ও বৈধ অধিকার নেই। তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলো দ্রুত তদন্ত করে দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।