Udayan Shishu Biddalaya, Chandpur, Bangladesh

Udayan Shishu Biddalaya, Chandpur, Bangladesh

Share

চাঁদপুর জেলার একটি অপ্রীতিদ্বন্দী শিশু শিক্ষা প্রতিষ্ঠান।

Photos from Udayan Shishu Biddalaya, Chandpur, Bangladesh's post 16/08/2026

পরীক্ষা মানে ভয় নয়, বরং আনন্দ ও মজার ছলে নিজের চিন্তা ও ভাবনার প্রকাশ ঘটানোর এক দারুণ সুযোগ। এই মানসিকতা শিক্ষার্থীদের শেখার আনন্দ অনুভব করতে এবং চাপমুক্তভাবে নিজেদের মেধা বিকশিত করতে সাহায্য করে।❤️

আজকে থেকে শুরু হলো আমাদের কেজি থেকে ৬ষ্ঠ শ্রেণির ২য় প্রান্তিক মূল্যায়ন- ২০২৬। তোমাদের সকলের জন্য রইলো অনেক অনেক অভিনন্দন ও শুভকামনা।👍

15/08/2026

আগামীকালের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার জন্য সকল শিক্ষার্থীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।👍
তোমরা লেখাপড়া নিয়ে অনেক পরিশ্রম করেছ। এখন নিজের ওপর ভরসা রাখার সময়। ঠান্ডা মাথায় সব প্রশ্নের উত্তর দিও। তোমাদের সবার পরীক্ষা খুব ভালো হবে—এই বিশ্বাস আমাদের আছে।

মনোযোগ ও আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ করো।❤️

11/08/2026

১১/০৮/২০২৬
বিশেষ বিজ্ঞপ্তি

এতদ্বারা অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী ও অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, "আখেরী চাহার সোম্বা” উপলক্ষ্যে আগামী ১২/০৮/২০২৬ তারিখ রোজ বুধবার প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

আগামী ১৩/০৮/২০২৬ তারিখ রোজ বৃহস্পতিবার যথারীতি শ্রেণি কার্যক্রম ও মূল্যায়ন চলবে।

ধন্যবাদান্তে
জনাব মোহাম্মদ হোসেন
অধ্যক্ষ
উদয়ন শিশু বিদ্যালয়

11/08/2026
04/08/2026

০৪/০৮/২০২৬
বিশেষ বিজ্ঞপ্তি

এত দ্বারা অত্র বিদ্যালয়ের সকল শিক্ষার্থী এবং অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল ০৫/০৮/২০২৬ইং রোজ বুধবার "জুলাই গণ অভ্যুত্থান দিবস" উপলক্ষে বিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ থাকবে। ০৬/০৮/২০২৬ইং রোজ বৃহস্পতিবার থেকে যথারীতি রুটিন অনুযায়ী সকল শ্রেণির শ্রেণি কার্যক্রম চলবে।

ধন্যবাদ।

03/08/2026

তারিখ: ০৩/০৮/২০২৬
বিজ্ঞপ্তি

সম্মানিত অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ০৬/০৮/২০২৬, ০৯/০৮/২০২৬, ১২/০৮/২০২৬, ১৩/০৮/২০২৬ চলতি মাসের বেতন, বকেয়া ও পরীক্ষার ফি পরিশোধের তারিখ।

আপনাদের সার্বিক সহযোগিতা একান্ত কাম্য।

(মোহাম্মদ হোসেন)
অধ্যক্ষ
উদয়ন শিশু বিদ্যালয়
চাদঁপুর।

Photos from Udayan Shishu Biddalaya, Chandpur, Bangladesh's post 29/07/2026

" স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক সেশন"
৫ম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চাঁদপুর ইউনিটের এ এক অন্যরকম আয়োজন ছিলো। যার মূল শিক্ষনীয় বিষয় ছিলো হাত ধোয়া, খাবার স্যালাইন তৈরি ও সংরক্ষণ।

28/07/2026

২৮/০৭/২০২৬
বিশেষ বিজ্ঞপ্তি

এত দ্বারা অত্র বিদ্যালয়ের সকল শিক্ষার্থী এবং অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৯/০৭/২০২৬ রোজ বুধবার ও ৩০/০৭/২০২৬ রোজ বৃহস্পতিবার আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে এবং সংরক্ষিত ছুটির নিয়ে বিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ থাকবে।
আগামী ০২/০৮/২০২৬ রোজ রবিবার থেকে যথারীতি রুটিন অনুযায়ী শ্রেণি কার্যক্রম চলবে।

আদেশক্রমে
অধ্যক্ষ
জনাব মোহাম্মদ হোসেন
উদয়ন শিশু বিদ্যালয়

27/07/2026

২৭/০৭/২০২৬
বিজ্ঞপ্তি

এত দ্বারা অত্র বিদ্যালয়ের ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণির সকল শিক্ষার্থী ও অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ০৯/০৮/২০২৬ থেকে ১৩/০৮/২০২৬ পর্যন্ত শ্রেণি মূল্যায়ন চলবে।

বিঃ দ্রঃ শ্রেণি মূল্যায়ন চলাকালীন সকল শ্রেণির শ্রেণি কার্যক্রম চলবে।

Want your school to be the top-listed School/college in Chandpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Chandpur

Opening Hours

Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00