25/11/2025
Kachua Government Technical School And College, Kachua
Official page of Kachua Government Technical School and College
25/11/2025
24/11/2025
জেএস (ভোকেশনাল) ও জেডি (ভোকেশনাল) বৃত্তি পরীক্ষা- ২০২৫ এর সময়সূচী
জরুরী নোটিশঃ
অনিবার্য কারণবশত আগামীকাল (১৭/১১/২৫) বার্ষিক ও নির্বাচনী পরীক্ষা স্থগিত থাকবে। উক্ত বিষয়ের পরীক্ষা আগামী ০১/১২/২৫ তারিখে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য অন্যান্য পরীক্ষা যথারীতি চলবে। পরবর্তী পরীক্ষা ১৯/১১/২৫ - বাংলাদেশ ও বিশ্বপরিচয়।
এসএসসি ফলাফল - ২০২৫
জিপিএ ৫ (এ+) - ৬ জন
পাশের হার - ৬৬.১৯%
সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল (২৩/০৪) হতে পরীক্ষার দিনগুলোতে দুপুর ২টা হতে বিকেল ৫টা পর্যন্ত শ্রেণি কার্যক্রম চলমান থাকবে। সংশ্লিষ্ট সকলকে প্রতিষ্ঠানে উপস্থিত থাকার জন্য নির্দেশ প্রদান করা হলো।
নির্দেশক্রমে -
কচুয়া টিএসসি
06/11/2024
২০২৪ সালের এসএসসি (ভোকেশনাল) নবম শ্রেণি সমাপনী পরীক্ষার সময়সূচী
06/08/2024
পূর্ববর্তী রুটিন অনুযায়ী সকল শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে উপস্থিত থাকার জন্য বলা হলো।
**বি.দ্র. অবশিষ্ট পরীক্ষার সময়সূচী পরবর্তীতে জানানো হবে।**
আদেশক্রমে
কর্তৃপক্ষ
এতদ্দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল "কচুয়া উপজেলা পরিষদ নির্বাচন" স্থগিত করায় শ্রেণি কার্যক্রম যথারীতি চলমান থাকবে। তাই শিক্ষার্থীদের যথাসময়ে প্রতিষ্ঠানে উপস্থিত থাকার জন্য নির্দেশ করা হলো।
নির্দেশক্রমে -
অধ্যক্ষ
কচুয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ।
18/05/2024
অত্র প্রতিষ্ঠানের শিক্ষকগণের আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের প্রশিক্ষণ থাকায় আগামী দুই কার্যদিবসের সাময়িক রুটিন।
07/05/2024
প্রতিষ্ঠার মাত্র তৃতীয় বছরে পা ফেলতেই কচুয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ এ কচুয়া উপজেলা এবং চাঁদপুর জেলায় "শ্রেষ্ঠ কারিগরি প্রতিষ্ঠান" হিসেবে নির্বাচিত হয়েছে!! একইসাথে অত্র কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয় "শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান" হিসেবে নির্বাচিত হয়েছে।
অধ্যক্ষ মহোদয়ের বক্তব্য-
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
পরম করুনাময় আল্লাহর নামে শুরু করছি। তিনি যাকে চান সম্মানিত করতে, আবার যাকে চান তার কাছ থেকে সম্মান কেড়ে নিতে সবকিছুরই মালিক তিনি। আজকে আমাকে এই সম্মানে ভূষিত করার জন্য মহান আল্লাহ তায়ালার কাছে কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি প্রথমেই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই যারা আমাকে এ আসনে আসার জন্য সুযোগ করে দিয়েছেন সেই উপজেলা প্রশাসনের কাছে। আমি কৃতজ্ঞতা জানাই সেই সমস্ত অভিভাবকবৃন্দকে যারা তাদের সন্তানকে এই প্রতিষ্ঠানে পাঠদানের নিমিত্তে ভর্তি করে এবং সময়ে সময়ে গুরুত্বপূর্ণ ও মূল্যবান উপদেশ দিয়ে আমাকে সহায়তা করার জন্য। কারণ আপনাদের কারণেই কচুয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ,কচুয়া, চাঁদপুর আজ উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধানের আসনে অধিষ্ঠিত। আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমার সহকর্মীবৃন্দ মূলত যাদের নিরলস ত্যাগ ও পরিশ্রম আজকে আমাকে এই আসনে অধিষ্ঠিত করেছেন। আপনারা হলেন আমার শেকড়, আর শেকড় আছে বলেই আমি আজ শিখরে। শেকড় মাটি থেকে মুলরোমের মাধ্যমে রস আহরণ করে মহিরুপি বৃক্ষকে ফুল ফল,ছায়া সহ হরেক রকমের সুবিধা প্রদানের সুযোগ করে দেন বলেই একজন ক্লান্ত পথচারী বৃক্ষের ছায়া তলে আরাম আয়েশে সৃষ্টিকর্তার রহস্য উন্মোচন করেন। কোনোদিন কেউ ভাবেন না হাজার হাজার টন গাছের এ ভার বহন করছেন অন্ধকার থেকে সেই মূলরোম তথা শেকড়। আমি খুঁজে বেড়াই সেই শেকড়, বৃক্ষ নয়। আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই পরিবার পরিজন সহকর্মীসহ কাছের জন যাদের ত্যাগ তিতিক্ষা ও দোয়ার বরকতের মাধ্যমেই আজকের এই সম্মাননা। পদ-পদবি, পুরষ্কার মানুষকে গৌরবান্বিত করে। আবার অনেক সময় উল্টো পথেও নিয়ে যায়। সকলের কাছে দোয়া প্রার্থী আল্লাহ তায়ালা যেন যে সম্মান ও মর্যাদা দান করেছেন সে সম্মান ও মর্যাদা রক্ষা করতে পারি। সকলের কল্যানে কাজ করতে পারি। সকলের সহযোগিতায় প্রতিষ্ঠানকে যেন আদর্শ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে পারি।
অধ্যক্ষ
কচুয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, কচুয়া, চাঁদপুর।
03/05/2024
সরকারি সিদ্ধান্ত মোতাবেক আগামীকাল প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
02/05/2024
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উপলক্ষে কচুয়া উপজেলায় কারিগরি পর্যায়ে *শ্রেষ্ঠ প্রতিষ্ঠান* নির্বাচিত হয়েছে "কচুয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ" এবং *শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান* নির্বাচিত হয়েছেন অত্র প্রতিষ্ঠানের সুযোগ্য অধ্যক্ষ "জনাব মো: আবুল কালাম আজাদ"। অভিনন্দন স্যারকে ও সংশ্লিষ্ট সবাইকে। 🎉🎉
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Address
Chandpur
KACHUA-3630
Opening Hours
| Monday | 08:00 - 16:00 |
| Tuesday | 08:00 - 16:00 |
| Wednesday | 08:00 - 16:00 |
| Thursday | 08:00 - 16:00 |
| Saturday | 08:00 - 16:00 |
| Sunday | 08:00 - 16:00 |