07/09/2024
আল্লাহ চাইলে অনেক কিছু তার বান্দার হাত দেয়ে করিয়ে দেন। বাসারা দাখিল মাদ্রাসা এতদিন অবহেলিত ছিল। যা আমাদের প্রাক্তন সভাপতি জনাব মোঃ মহসিন পাটোয়ারীর মাধ্যমে অনেকটাই পুরন হয়েছে। আমরা অনেক কষ্টে ছিলাম, অফিসে একটি কম্পিউটারের জন্য। এই কম্পিউটারের জন্য আমাদের প্রতিষ্ঠানে সরকার আইসিটি শিক্ষক পর্যন্ত নিয়োগ দেন নাই। আজকে আমাদের হাতে এতকিছু এসেছে যা, আমাদের চিন্তার বাইরে ছিল। জনাব মহসিন সাহেব যা কিছু দান করেছেন- তা নিন্মে লিস্ট দেয়া হলো। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন।
১. ফটোকপিয়ার মেশিন ( ক্লাশ টেস্ট, অন্যান্য প্রশ্ন ও নোট প্রিন্ট করার জন্য)
২. ৭ টা ল্যাপটব ও ১টি প্রজেক্টর সহ কম্পিউটার ল্যাব।
৩. ১ টি ল্যাপটব ও ১টি প্রজেক্টর এবং স্পিকার সাউন্ড সিস্টেম সহ মাল্টিমিডিয়া ক্লাশ রুম।
৪. অফিস ব্যবস্থাপনার জন্য ল্যাপটব
৫. প্যারেন্টস মিটিং ও অন্যান্য মিটিং করার জন্য উন্নতমানের স্পিকার মাইক সেট।
৬. ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন
৭. সার্বক্ষনিক প্রতিটি ক্লাশ তত্বাবধান ও নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা
৮. ক্লাশ রুম সংকট নিরসনে রুমের ভিতর পার্টিশন দিয়ে ২টি করে ৪টি ক্লাশ রুম তৈরী করার জন্য নগদ ২৭০০০ টাকা।
৯. পার্টিশন তেরীর ফ্রেম, নাইট গার্ড থাকার খাট, পুরনো ঘরের চালা মেরামতের জন্য ২টি গাছ।
আমরা জনাব মোঃ মহসিন পাটওয়ারীর উত্তর উত্তর উন্নতি কামনা করি।
আপনাদের নিকট আকুল আবেদন- আপনাদের সন্তানদেরকে অত্র প্রতিষ্ঠানে ভর্তি করে এই সকল সুবিধাদি গ্রহন অনুরোধ রইল। আপনার বাচ্চার উজ্জল ভবিষ্যৎ আরো উজ্জল করবেন।
29/08/2024
ইনশাআল্লাহ, উন্নত শিক্ষা কার্যক্রমের জন্য মাদ্রাসায় কম্পিউটার ল্যাব ও মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপিত হতে যাচ্ছে। সেই লক্ষ্যে ল্যাপটপ ও প্রজেক্টর কেনা হয়েছে। অন্যান্য সামগ্রী কেনার জন্য সবার কাছে দোয়া কামনা করছি। আশা করি আপনারা আপনাদের সন্তানদেরকে প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণের জন্য আগ্রহী থাকবেন। ধন্যবাদ
25/08/2024
আলহামদুলিল্লাহ, আজকে বাসারা দাখিল মাদ্রাসায় সিসিটিভি ক্যামরা বসানো হলো। এখন থেকে ক্লাশ থেকে অফিস সবই থাকবে নজরদারীতে। চেষ্টা আছে ভাল কিছু করার। আগামি ১ সপ্তাহের মধ্যে-
১. মাল্টিমিডিয়া ক্লাশ রুম করা হবে।
২. কম্পিউটার ল্যাব করা হবে।
৩. ফটোকপিয়ার, লেপটব সহ আধুনিক অফিস সেটআপ দেয়া হবে।
সবার কাছে দোয়া প্রার্থী
14/07/2024
একমাত্র মানুষই সর্ব জ্ঞানে গুনান্বিত। আল্লাহ আদম (আঃ) কে সৃষ্টি করে সকল জ্ঞান শিক্ষা দিয়েছেন। যা ফেরেস্তাদেরকেও দেন নাই। এই জ্ঞানের জন্য মানুষ সৃষ্টির সেরা জীব। এ কারনেই আল্লাহ ফেরেস্তাদেরকে হুকুম করলেন- আদম (আঃ)কে সিজদাহ করার জন্য। আজকে দুঃখ হয়, আমরা সেরা জীব হয়েও ধর্মে অবিস্বাসীরা মনে করেন- তার জন্ম বানর প্রজাতী থেকে।
আপনি কি মনে করেন, আপনার জন্ম বানর থেকে?
উত্তর যদি না হয়, তাহলে এর কঠিন জবাব দিন। এখন প্রশ্ন হলো “কিভাবে কঠিন জবাব দিব?”
সহজ উত্তর: আল্লাহ যেভাবে হযরত আদম (আঃ) কে জ্ঞান দান করেছেন, সেভাবে নিজেকে ও নিজের সন্তানকে জ্ঞানী করে তোলেন।
এখন প্রশ্ন করবেন “কোন জ্ঞানে জানী করব?” স্কুলে দিব না মাদ্রাসা?
আমি বলব- যেখানেই হোক, আগে শিক্ষিত করে তোলেন। তবে অবশ্যই খেয়াল রাখবেন। জ্ঞান যেন আপনার আল্লাহ ও তার রাসুলের দেখানো পথেই হয়।
ঠিক এই মুহুর্তে আপনার ভিতর শয়তান ভর করছে। আপনি ভাবছেন- হুজুর হলে রুজি রোজগারের কি হবে? মসজিদে ইমামতি করে কি আর সংসার চলে? মোল্লার দৌড় ঐ মসজিদ পর্যন্তই।
আপনার অবগতির জন্য জানাচ্ছি- রিজিক কারো পরিশ্রম বা জ্ঞানের ফলে আসে না।। রিজিক আল্লাহর নেয়ামত। যা আল্লাহ আমাদেরকে দান করেন। মানুষের পক্ষে একটা ধানও তৈরী করা সম্ভব না।
তবে বর্তমান পরিস্থিতিতে আপনি শুধু একমুখি শিক্ষা দিয়ে কোন কিছু করতে পারবেন না। তাই মাদ্রাসা শিক্ষাকে সাজানো হয়েছে- ধর্মীয় ও দুনিয়াবি শিক্ষা দিয়ে। যার মাধ্যমে আপনার সন্তান দুনিয়া ও আখেরাতের জন্য নিজেকে প্রস্তুত করতে পারবে। চাইলে একজন মাদ্রাসা শিক্ষার্থী ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে পারবে।
আবারও আপনাকে মনে করিয়ে দিচ্ছি, আমাদের পিতা আদম (আঃ) এর এত সম্মান ছিল কি জন্য? একমাত্র জ্ঞানের জন্য।
এখানে একটা বিষয় মনে করিয়ে দিতে চাই, আজকে মুসলিম উম্মাহ যদি সারা বিশ্ব নেতৃত্ব দিতে চায় তাহলে তাকে জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞানের বিপ্লব ঘটাতে হবে। বলেন- আমিন
এই জ্ঞানের বিপ্লব ঘটাতে পারলেই মুসলিম উম্মাহ আবার সেখানে পৌছাতে পারবে- যেখান থেকে আমরা এসেছি। জ্ঞান ছাড়া কিছু করতে পারবেন না। তাই বলছি- একমুখি শিক্ষা দিয়ে কিছু হবে না। আমাদেরকে জেনারেল শিক্ষা ও কোরআনিক শিক্ষাকে একত্রে অর্জন করতে হবে। মুসলিমদের বড় চ্যালেঞ্জ এখন এটাই। আমাদের এমন প্রজন্ম তৈরী করতে হবে। যারা মুসলিম জাতীকে নেতৃত্ব দিবে।
আমরা সেই চ্যালেঞ্জকে মোকাবেলা করতে আমাদের মাদ্রাসায় কম্পিউটার ল্যাব স্থাপন করেছি। মাল্টিমিডিয়া ক্লাশরুম তৈরী করেছি। ইন্টারনেট সহ আধুনিক যন্ত্রপাতিতে সুসজ্জিত করেছি। যার মাধ্যমে একজন শিক্ষার্থী মাদ্রাসার গন্ডি পেরোনোর আগেই কম্পিউটার প্রোগ্রামিং সহ ইন্টারন্যাশনাল কমিউনিকেশনের জন্য ইংরেজি শিক্ষায় শিক্ষিত হতে পারবে- ইনশাআল্লাহ। এর সাথে আমরা আপনার সন্তানের জন্য নুরানী শিক্ষা চালু করেছি। যার মাধ্যমে আপনার সন্তান সহিহ্ ও শুদ্ধভাবে কোরআন শিখতে পারবে। তার সাথে সাথে নিজেকে কম্পিউটার প্রযুক্তি শিক্ষা সহ আধুনিক ইংরেজি শিক্ষায় শিক্ষিত করতে পারবে- ইনশাআল্লাহ।
04/06/2024
আমাদের ব্রেইন একধরনের তার দ্বারা খারাপের সাথে সংযুক্ত। যা ভাল কোন কিছুকে কাছে আসতে বাধা দেয় বা গ্রহন করে না।
এটা আমার কথা না- বিজ্ঞানের কথা।
এটাকে কোরআন বলে ওয়াসওয়াসা তথা শয়তানের কুমন্ত্রনার কবলে পতিত ব্যক্তি।
সাইকিয়াট্রিক এই সমস্যার সমাধান দেন-Using the science of positive neuroplasticity, we can override the brain’s negative tendencies and tap the hidden power of everyday experiences to build new neural structures that promote happiness, love, confidence, and inner peace.
কুরআনিক চিকিৎসাঃ
রসূল (ﷺ) বলেছেন- বনী আদমের অন্তরে ফেরেশতার পক্ষ হতে ইলহাম হয়। শয়তানও বনী আদমের অন্তরে কুমন্ত্রনা ঢেলে দেয়।
** যখন শয়তানের ওয়াসওয়াসা অনুভব কর তখন আল্লাহর কাছে শয়তানের কুমন্ত্রনা থেকে আশ্রয় প্রার্থনা কর এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা কর।
** নাবী (ﷺ) বলেন- এই শয়তানের নাম হচ্ছে খিনযাব। যখন তুমি তার উপস্থিতি অনুভব করবে তখন আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা কর এবং তোমার বাম দিকে তিনবার থুথু নিক্ষেপ কর।
কোন এক আরব কবি বলেন-‘‘বিনয়ের সাথে আউযুবিল্লাহ পড়া কিংবা উত্তমভাবে প্রতিহত করাই হচ্ছে সর্বোত্তম পন্থা। দ্বিতীয়টি হচ্ছে ঐ রোগের মহাঔষধ, যা চোখে দেখা যায়। আর প্রথমটি হচ্ছে এমন রোগের চিকিৎসা, যা থাকে চোখের আড়ালে’’
31/03/2024
চাকুরি বিজ্ঞপ্তিঃ
স্ক্রিন শর্ট থেকে বিস্তারিত জানতে পারবেন। তবুও একটু বলি-
একজন সুপার, সহ-সুপার ও এবতেদায়ী সুপার নিয়োগ দেয়া হবে। আগ্রহী প্রার্থীগনকে আবেদন করার জন্য অনুরোধ করা হলো। আপনি প্রার্থী না হয়ে থাকলে- শেয়ার করে বা আপনার শুভাকাংখি কোন প্রার্থীকে জানার ব্যবস্থা করে দিন।
ধন্যবাদ
17/02/2024
আগামীতে বাসারা নেছারাবাদ এস এস দাখিল মাদ্রাসা শিক্ষার্থীরাও যাবে গণিত অলিম্পিয়াডে- সেই প্রত্যাশায়
13/02/2024
We need a women's prayer room, just help us to construct the structure. Please 🙏 help and support.
13/02/2024
Class starts from Nur-ani just like Nursery, Play class one.
13/02/2024
Our next mission is to set up a CC Tv camera in every classroom.