Maktabatul Hidayah-মাকতাবাতুল হিদায়াহ্

Maktabatul Hidayah-মাকতাবাতুল হিদায়াহ্

Share

আখিরাতের রাস্তাকে প্রশস্থ করার জন্য আমাদের এই পথচলা। বিনিময়ে কেবল আল্লাহর নৈকট্যই আশা করি।

29/03/2023

প্রকৃত মুসলিম সে, যার হাত ও মুখ থেকে মুসলিমরা নিরাপদ থাকে।
(সহীহ মুসলিম, হাদীস:৪০)

28/03/2023

যুদ্ধের মাঠে ঢাল যেমন তোমাদের রক্ষাকারী, সিয়ামও তদ্রুপ জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার ঢাল।
(সুনান ইবনে মাজাহ, হাদিস:১৬৩৯)

27/03/2023

অনর্থক-অপ্রয়োজনীয় বিষয় ত্যাগ করাই একজন ব্যক্তির ইসলামের সৌন্দর্য।
(সুনান ইবনে মাজাহ, হাদিস:৩৯৭৬)

27/03/2023

মুমিন গুনাহকে এরূপ (ভারী) মনে করে, যেন সে একটি পাহাড়ের নিচে বসে আছে আর পাহাড়টি তার উপর ভেঙে পড়ার আশঙ্কা করছে।
আর পাপী পাপকে এরূপ (হালকা) মনে করে, যেন একটি মাছি তার নাকের উপর দিয়ে চলে গেল।

(সহীহ বুখারী, হাদিস: ৬৩০৮)

18/03/2023

আনাস (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন যে, কিয়ামাতের কিছু ‘আলামত হল : ‘ইল্‌ম হ্রাস পাবে, অজ্ঞতা প্রসারতা লাভ করবে, মদপানের মাত্রা বৃদ্ধি পাবে এবং যেনা ব্যভিচার বিস্তার লাভ করবে।

(৮১, ৫২৩১, ৫৫৭৭, ৬৮০৮; মুসলিম ৪৭/৪ হাঃ ২৬৭১, আহমাদ ১৩০৯৩, ১৪০৮০) (আধুনিক প্রকাশনীঃ ৮০, ইসলামী ফাউন্ডেশনঃ ৮০)

16/03/2023
16/03/2023

ফ্রী তাজউইদ কোর্স 📣📣📣📣📣📣

শুধুমাত্র বোনদের জন্য🌼🌼🌼

আসছে পবিত্র রমজান মাস। যে মাসে পবিত্র কুরআন নাজিল হয়েছিলো আমাদের মুক্তির বার্তা নিয়ে। মহান আল্লাহ তা'আলার বানী সেই পবিত্র
কুরআন।
আচ্ছা আমরা কি কুরআন পড়তে পারি?
পারলে কতটুকু পারি?
আসুন এই পবিত্র রমজান মাস থেকে শুরু করি সহিহ করে কুরআন শেখার যাত্রা।
রাসুল সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন :
طَلَبُ الْعِلْمِ فَرِيضَةٌ عَلَى كُلِّ مُسْلِمٍ
"দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ"।

উসমান বিন আফফান রা. হতে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলছেন,
خَيْرُكُمْ مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ وَعَلَّمَه

“তোমদের মধ্যে সে ব্যক্তি সর্বোত্তম যে নিজে কুরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়"।
তাহলে দেরি কিসের⁉️
যে সকল বোনেরা দুনিয়াবি জীবনের ব্যস্ততায় শুদ্ধ করে কুরআন শেখার সুযোগ পাননি,
এখন শিখতে চাচ্ছেন কিন্তু কোন নির্ভরযোগ্য প্রতিষ্ঠান পাচ্ছেন না তাদের জন্য আমাদের এই অনলাইন মক্তব। আমাদের মক্তবে ১০ বছর থেকে সকল বয়সের বোনেরা কোর্সটি করতে পারবেন ইন শা আল্লাহ।
চলুন আখেরাতে জন্য কিছু ভালো আমল করি।
জান্নাতের পথ সহজ করি🥀🥀

🔴কোর্স ডিরেকশন ৩ মাস🔴

সাপ্তাহে ক্লাস হবে ৪ টি।
ক্লাসের সময় সকাল ৬-৭টা।
ক্লাসের মাধ্যম: zoom app
কোর্সে যা যা থাকছে:
১.আরবী ২৯ টি হরফের উচ্চারণ শেখানো (মাখরাজ সহ)।
২.ব্যাসিক তাজউইদ (হরকত-তানবীন, মাদ,কলকলা, গুন্নাহ,ওয়াকফ)।
৩.সুরা ফীল থেকে সুরা নাস পর্যন্ত সহিহ করে শেখানো।
৪.সাপ্তাহিক পরিক্ষা।
৫.প্রয়োজনীয় নোট।
৬.সম্পুর্ন কোর্স টি নারী দ্বারা পরিচালিত হবে।
৭.একাধিক শিক্ষিকা।

✅প্রতি ব্যাচে ১০-১৫ জন বোন থাকবেন।
তাদের মধ্যে ১ জন CR থাকবেন যিনি ক্লাসের সব কিছু কন্ট্রোল করবেন।
ক্লাসের লিংক ও প্রয়োজনীয় সবকিছু মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেয়া হবে ইন শা আল্লাহ।
আরও বিস্তারিত জানতে পেইজে ইনবক্স করুন।

🚫প্রয়োজনীয় শর্তাবলি 🚫
১.রেজিস্ট্রেশন করার পর পুরো কোর্স শেষ করতে হবে।
২.ক্লাস মিস দেয়া চলবে না।
৩.ক্লাস রেকর্ড থাকবে না, তাই প্রতি ক্লাস এটেন্ড করতে হবে।
৪.ফ্রী বলে গুরুত্বহীন মনে করা চলবে না, আমরা মহান আল্লাহ তা'আলার কিতাব সহীহভাবে পড়ার জন্য শিখছি এটা সবসময় মনে রাখবো।
৫.আগ্রহীরাই শুধুমাত্র রেজিষ্ট্রেশন করবেন।
৬.আমরা সবসময় এটা মনে রাখবো যে আমরা আমাদের মালিককে রাজি খুশী করার জন্য শিখছি।

⚠️আসন সংখ্যা সীমিত⚠️
রেজিষ্ট্রেশন করতে পেইজে ইনবক্স করুন।

Want your school to be the top-listed School/college in Chandpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Chandpur