31/08/2025
SLAC ন্যাশনাল অ্যাক্সিলারেটর ল্যাবরেটরির বিজ্ঞানীরা এমন এক বিস্ময়কর আবিষ্কার করেছেন যা রাসায়নিক বিজ্ঞানের প্রচলিত ধারণাকে নাড়িয়ে দিয়েছে। তারা ইতিহাসে প্রথমবারের মতো গোল্ড হাইড্রাইড নামের এক নতুন যৌগ তৈরি করেছেন, যা শুধুমাত্র স্বর্ণ ও হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত।
মূলত তাদের উদ্দেশ্য ছিল হাইড্রোকার্বন কিভাবে উচ্চ তাপ ও চাপে হীরাতে পরিণত হয় তা বোঝা। এজন্য ইউরোপীয় XFEL ল্যাবে হাইড্রোকার্বনের সাথে পাতলা স্বর্ণের ফয়েল ব্যবহার করা হয়েছিল শুধু তাপ শোষণের জন্য। কিন্তু পরীক্ষার সময় হীরার পাশাপাশি তৈরি হয় গোল্ড হাইড্রাইড, যা বিজ্ঞানীদের বিস্মিত করেছে।
স্বর্ণ সাধারণত রাসায়নিকভাবে নিষ্ক্রিয় ধাতু হিসেবে পরিচিত। এজন্য স্বর্ণের খুব বেশি যৌগ নেই। তাই স্বর্ণের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া হওয়া একেবারেই অপ্রত্যাশিত। গবেষণায় দেখা গেছে, উচ্চ চাপ ও তাপমাত্রায় প্রচলিত রাসায়নিক নিয়ম ভেঙে যায় এবং নতুন ধরনের যৌগ তৈরি হতে পারে।
এই পরীক্ষায় বিজ্ঞানীরা হাইড্রোকার্বনকে পৃথিবীর ম্যান্টলের চাপের চেয়েও বেশি চাপ দিয়ে সংকুচিত করেন এবং ৩,৫০০ ডিগ্রি ফারেনহাইটের বেশি তাপে উত্তপ্ত করেন। ফলে হাইড্রোজেন এক সুপারআয়নিক অবস্থায় চলে যায়, যেখানে এটি স্বর্ণের স্ফটিক জালের ভেতরে অবাধে ছড়িয়ে পড়ে। এ অবস্থায় গোল্ড হাইড্রাইডের বৈদ্যুতিক পরিবাহিতা বৃদ্ধি পায়, যা নতুন ধরনের পদার্থের বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা দেয়।
এই আবিষ্কার শুধু নতুন যৌগ তৈরির উদাহরণ নয়, বরং ডেন্স হাইড্রোজেন অধ্যয়নের নতুন সুযোগও তৈরি করেছে। এমন হাইড্রোজেন গ্রহের গভীরে এবং তারার অভ্যন্তরে পাওয়া যায়। তাই পরীক্ষাগারে এটি তৈরি করা হলে আমরা গ্রহের গঠন, নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়া এবং ভবিষ্যতের ফিউশন শক্তি উন্নয়ন সম্পর্কে নতুন তথ্য পেতে পারি।
যদিও গোল্ড হাইড্রাইড কেবল চরম অবস্থায় স্থিতিশীল থাকে এবং ঠান্ডা হলে ভেঙে যায়। গবেষকরা সিমুলেশনে দেখেছেন যে বাড়তি চাপে আরও বেশি হাইড্রোজেন এতে যুক্ত হতে পারে। এই পদ্ধতি ভবিষ্যতে অন্য অদ্ভুত যৌগ তৈরিতেও সাহায্য করবে। (বিজ্ঞান্বেষী)
Reference: Frost, M. et al. (2025). Synthesis of Gold Hydride at High Pressure and High Temperature. Angewandte Chemie International Edition. DOI: 10.1002/anie.202505811
26/07/2024
তিনি কান্না করলেন কিন্তু চোখ দিয়ে এক ফোঁটা পানিও আসলো না এর ইংরেজি কি হবে??🙂😁
21/04/2024
তাওবা মানেই কাজে বাস্তবায়ন এবং হয়ে যাওয়া গুনাহ থেকে ফিরে আসা। শুধু মুখে আস্তাগফিরুল্লাহ উচ্চারণের নাম তাওবা নয়।
— আলী ইবনু হুসাইন রাহিমাহুল্লাহ
[ আত-তাওবাহ, ইবনু আবিদ দুনইয়া, ৫৭ ]
29/03/2024
একটা অর্ধপচা খেজুর পড়ে ছিলো। রাসুল সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম পচা অংশটা পরিষ্কার করলেন। আবদুল্লাহ্ ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু কে জিজ্ঞেস করলেন, খাবে?
তিনি জবাব দিলেন, না, ইয়া রাসুলুল্লাহ্।
রাসুল সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম বললেন, তোমার কাছে এটা খাওয়া না খাওয়ার ব্যাপার। অথচ আজ চারদিন হলো তোমার রাসুলের পেটে কিছু পড়েনি।
সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
লেখা : সংগ্রহীত
24/03/2024
নফসের তৃপ্তি আর আল্লাহর সন্তুষ্টির মাঝে
আল্লাহর সন্তুষ্টিটাকে বেছে নেওয়ার নামই তাকওয়া!
:- আরিফ আজাদ
11/05/2022
নিউ এরা নিয়ে এলো IQ কন্টেস্ট 1.0। এই কন্টেস্টে প্রথম ১০০ জন পাবে নিউ এরা ডিফেন্স একাডেমির কোর্সে যোগ দেয়ার ক্ষেত্রে সর্বমোট ৩ লক্ষ টাকার শিক্ষাবৃত্তি।
প্রিয় ডিফেন্স অংশগ্রহণকারি বন্ধুরা তোমাদের ডিফেন্স ক্যারিয়ারে অফিসার হিসেবে নিজেকে গড়তে প্রথম যেই ধাপ পার করতে হয় সেটি হলো IQ Test।
সবাই অনেক প্র্যক্টিস করার পরেও খারাপ হয় অনেকের IQ Performance কারন অভিজ্ঞতা ও এক্সাম টাইমিং। তাই নিউ এরা সকল ডিফেন্স লাভারদের জন্য আয়োজন করছে IQ কন্টেস্ট। কনটেস্টে পুরস্কার হিসেবে থাকবে New Era Defence Academy এর যেকোনো কোর্সে ভর্তি হওয়ার ক্ষেত্রে কন্টেস্টে বিজয়ীদের জন্য নিম্নলিখিত পরিমানের শিক্ষাবৃত্তিঃ
# প্রথম (১- ১০) জন পাবে একটি করে সার্টিফিকেটসহ যেকোন একটি কোর্সের জন্য জনপ্রতি ৪,২০০ টাকা করে মোট ৪২,০০০ টাকার শিক্ষাবৃত্তি।
# দ্বিতীয় (১১-৩০) জন পাবে একটি করে সার্টিফিকেটসহ যেকোন একটি কোর্সের জন্য জনপ্রতি ৩,৬০০ টাকা করে মোট ৭২,০০০ টাকার শিক্ষাবৃত্তি।
# তৃতীয় (৩১-৬০) জন পাবে একটি করে সার্টিফিকেটসহ যেকোন একটি কোর্সের জন্য জনপ্রতি ৩,০০০ টাকা করে মোট ৯০,০০০ টাকার শিক্ষাবৃত্তি।
# চতুর্থ (৬১-১০০) জন পাবে একটি করে সার্টিফিকেটসহ যেকোন একটি কোর্সের জন্য জনপ্রতি ২,৪০০ টাকা করে মোট ৯৬,০০০ টাকার শিক্ষাবৃত্তি।
💥কোর্সে ভর্তির জন্য ৩ লক্ষ টাকার শিক্ষাবৃত্তি পুরস্কার💥
💥সাথে থাকছে সবার জন্য পারটিসিপ্যান্ট সার্টিফিকেট💥
কনটেস্টে পার্টিসিপ্যাট করতে কিছু নিয়মাবলি প্রযোজ্য। উক্ত নিয়মাবলির একটিও বাদ গেলে অংশগ্রহণকারি বাতিল হিসেবে ধরা হবেঃ
১। SSC and HSC রেজাল্ট সর্বনিন্ম ৪.৫০ এর উপরে থাকতে হবে।
২। এই পোস্টের কমেন্টে তোমার ৫ জন ক্লাসমেটকে মেনশন করতে হবে।
৩। পোস্টটি নিজের ফেসবুক ওয়ালে পাব্লিক শেয়ার করতে হবে।
৪। নিচের ফর্ম ফিল আপ করতে হবে।
Registration Form: https://docs.google.com/forms/d/e/1FAIpQLScEy2NF4kaLXh4F5qnvh_w1l0EMCBO62Z5kO8WQacGxLeXxKA/viewform
💥💥এক্সাম ডেট ২০ মে অনলাইন হবে💥💥
👉👉👉👉 রেজিষ্ট্রেশন লাস্ট ডেট ১৫ মে
👉👉👉👉Competition এ ভালো প্রিপারেশান নিতে, IQ রিলেটেড সকল সমস্যা দুর করতে থাকবে ফ্রি IQ MASTER CLASS.
ক্লাস করতে রেজিস্ট্রেশন কম্পলিট করতে হবে। তখন সকল competition candidate দের একটা WhatsApp গ্রুপ এ ঢুকানো হবে৷