30/12/2021
২০২১ ইং সনের এস এস সি পরীক্ষায় ঐতিহ্যবাহী নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের মোট ১১ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে।। বিদ্যালয়টি হাইমচর উপজেলায় সর্বোচ্চ জিপিএ ৫ পেয়েছে।। ১১ জন জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ২ জন গোল্ডেন জিপিএ ৫ পেয়েছে।।এ ছাড়া ৪১ জন শিক্ষার্থী এ গ্রেড পেয়েছে।। বিদ্যালয়টির পাশের হার ৯৭%।। বিদ্যালয়ের সম্মানিত সভাপতি, প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত), সহকারী শিক্ষক ও কর্মচারীদের পক্ষ থেকে শিক্ষার্থীদের অভিনন্দন জানাচ্ছি।। তোমাদের এ সফলতায় আমরা গর্বিত।।
25/12/2021
চাদপুর জেলা পরিষদ কর্তৃক ২০২০-২০২১ অর্থ বছরে এককালীন মেধা শিক্ষাবৃত্তিতে ঐতিহ্যবাহী নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয় এর ৫ জন শিক্ষার্থী মনোনীত হয়েছে। শিক্ষার্থীদের নামঃ ১.তামান্না আক্তার
২.জান্নাত ৩. শারমিন আক্তার ৪.হাবিবুর রহমান ৫. তৌফিক ওমর।। আগামীকাল ২৬/১২/২০২১ ইং তারিখে শিক্ষার্থীরা জেলা পরিষদ কার্যালয় থেকে আনুষ্ঠানিক ভাবে চেক গ্রহন করবে।। বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি,পাশাপাশি তোমাদের সাফল্য কামনা করছে।।
উল্লেখ্য উক্ত শিক্ষার্থীরা ২০২০ ইং সনে এস এস সি পরীক্ষায় জি পি এ ৫ পেয়েছিল।।।
16/12/2021
শুভ জন্মদিন ঐতিহ্যবাহী নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সভাপতি জনাব এস এম আল মামুন সুমন ( সম্মানিত সদস্য, জেলা পরিষদ চাদপুর).
আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক।। বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারীর পক্ষ থেকে আপনার প্রতি দোয়া ও ভালোবাসা রইল।।
03/12/2021
জরুরী বিজ্ঞপ্তিঃ
এতদ্বারা নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী ৬ ই ডিসেম্বর ২০২১ তারিখ সোমবার সকাল ৯ঃ০০টা হতে বেলা ১১ঃ৩০ পর্যন্ত চাঁদপুর আলামিন একাডেমিতে করোনার ভ্যাকসিন প্রদান করা হবে। করোনার ভ্যাকসিন গ্রহণ করার জন্য শিক্ষার্থীদের কে অবশ্যই এসএসসি রেজিস্ট্রেশন কার্ড ও দুই কপি টিকা কার্ড সঙ্গে নিতে হবে। টিকা কার্ড না থাকলে রবিবার সকাল ১০ টায় বিদ্যালয় থেকে টিকা কার্ড সংগ্রহ করা যাবে।।
মোহাম্মদ ফারুকুল ইসলাম
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়।।
24/09/2021
Zannatul Ferdous SoMa, নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন মেধাবী ছাত্রী, বর্তমানে চাঁদপুর সরকারি কলেজের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী গুরুতর আহত হয়েছে।। বর্তমানে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে।। সকলের কাছে দোয়া কামনা করছি।।
12/09/2021
ঐতিহ্যবাহী নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ে আজ ১২/০৯/২০২১ ইং তারিখে সরকারের সিদ্ধান্ত মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে শ্রেণি শিক্ষা কার্যক্রম শুরু হয়। এ সময় বিদ্যালয়ের প্রধান ফটকে সকল শিক্ষার্থীদের তাপমাত্রা মেপে, হাত হ্যান্ড সেনিটাইজ করে বিদ্যালয়ে প্রবেশ করানো হয়।।
এসময় বিদ্যালয়ের সুযোগ্য সন্মানিত সভাপতি জনাব এস এম আল মামুন সুমন নিজে বিদ্যালয়ে উপস্থিত থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্য বিধি পর্যবেক্ষন করেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।। সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জনাব মোহাম্মদ ফারুকুল ইসলাম সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।।
05/09/2021
আলহামদুলিল্লাহ, অবশেষে দীর্ঘ ১৭ মাস পর ১২ সেপ্টেম্বর ২০২১, রবিবার থেকে বিদ্যালয়ের ক্লাস শুরু হচ্ছে। তোমাদের পদচারণায় বিদ্যালয়ের আঙিনা আবার মুখরিত হবে। বিদ্যালয়ের প্রতিটি শ্রেনি কক্ষ তোমাদের কোলাহলে পরিপূর্ন হবে।
নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয় এর পক্ষ থেকে সকল শিক্ষার্থী ও অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে বলছি- বিদ্যালয় আসার সময় অবশ্যই মাস্ক পরিধান করতে হবে এবং কোনো শিক্ষার্থীর নিজের অথবা পরিবারের কারো করোনা লক্ষণ থাকলে বিদ্যালয়ে আসার প্রয়োজন নেই। করোনামুক্ত বিশ্ব প্রত্যাশা করলে অবশ্যই আমাদের সকলকে সচেতন হতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এ বিষয়ে সকল সুধীজন, অভিভাবক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সমাজের সকলের সহযোগিতা কামনা করছি।
ধন্যবাদান্তে
জনাব মোহাম্মদ ফারুকুল ইসলাম
প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত)
নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়।।
21/08/2021
এত দ্বারা অত্র বিদ্যালয়ের শিক্ষার্থ, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ১৯.০৮.২০২১ইং তারিখে প্রেরিত পত্র যার স্মারক নং- ৩৭.০২.০০০০.১০১.৯৯.১০৪.২০-১৩৬১৫/১৪ মোতাবেক অ্যাসাইনমেন্ট এর সঠিক ধারণা ও মূল্যায়ন সংক্রান্ত এনসিটিবির নির্দেশনা মূলক কিছু সেশন সংসদ বাংলাদেশ টেলিভিশন "আমার ঘর আমার স্কুল" অনুষ্ঠানের নির্ধারিত টাইম স্লটের (বিকাল ০৫ঃ১৫ হতে সন্ধ্যা ০৬ঃ১৫) এর মধ্যে সম্প্রচার করা হচ্ছে।
রবি থেকে বৃহস্পতিবার ০৫ঃ১৫ মি.এ উক্ত সংসদ বাংলাদেশ টেলিভিশন অ্যাসাইনমেন্ট বিষয়ক নির্দেশনার অনুষ্ঠানটি দেখার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হল। উক্ত অনুষ্ঠানটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের Official Facebook পেইজ ও ইঊটিউব চ্যানেলের লিংক https://cutt.ly/rQIzZnb এ দেখা যাবে।।
আদেশক্রমে
মোহাম্মদ ফারুকুল ইসলাম
প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত)
নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়।।
cutt.ly
18/08/2021
ঐতিহ্যবাহী নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজ ১৮/০৮/২০২১ইং তারিখে জুম অ্যাপস এর মাধ্যমে নবম শ্রেণির শিক্ষার্থীদের রসায়ন ( দ্বিতীয় অধ্যায়) বিষয়ে অনলাইন ক্লাস অনুষ্ঠিত হয়।
ক্লাসটি পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মাহবুবুর রহমান।।