Happy New Year 2024!
বলাখাল : আমাদের অবলম্বন - Our Fulcrum
চট্টগ্রাম বিভাগের অধীনে চাঁদপুর জেলার অন্তর্গত হাজীগঞ্জ পৌরসভাধীন একটি গ্রাম
15/08/2022
বৈদ্যুতিক বাল্ব কিনুন লুমেন (Lumens) হিসেবে, ওয়াট (Watts) হিসেবে নয়।
আমরা অনেকেই বাসার জন্য লাইট বাল্ব কিনেথাকি। আর বাল্ব কেনার সময় আমাদের মাথায় একটা বিষয় ই ঘুরপাক খায়, তা হলো ওয়াট (Watt)। যত নুন ততো কটু টাইপের, যত ওয়াট ততো আলো। ব্যাপার টা কি আসলে ই তা? না, সব ক্ষেত্রে তা না।
আমরা হয়তো অনেকেই অষ্টম নবম শ্রেণীতে পড়েছি, আলোক ফ্লাক্স এর একক লুমেন (Lumen)। তখন আমরা অনেকে হয়তো না বুঝেই মুখস্ত করে ফেলেছিলাম, যেমন করে মুখস্ত করেছিলাম "সদা সত্য কথা বলিবে !"। :) মুখস্ত করেছি কিন্তু কখনো অনুধাবন করার সুযোগ হয়নি। যাইহোক, যারা পড়েন নাই তাদের মনে হতে পারে 'আলোক ফ্লাক্স'?! সেটা আবার কি জিনিস? ব্যাপক কঠিন কিছু হবে হয়তো। না , একদম ই কঠিন কিছু না। এই যে ধরুন-
কেজি যেমন মাছ মাংস পরিমাপ এর একক,
লিটার যেমন দুধ তেল পরিমাপ এর একক,
লুমেন তেমন ই আলো পরিমাপ এর একক।
সুতরাং যত বেশি লুমেন ততো বেশি আলো।
এখন আপনার মনে আসতে পারে, ওয়াট এ সারাজীবন চলেছি, ওয়াট এ সমস্যা কি? অনেক সময় দেখবেন দুই বাল্ব এর ওয়াট একই, কিন্তু একটা তে আলো কম আরেকটা তে আলো বেশি। এই যে কম বেশির খেলা সেটা আপনি বাল্ব কিনার আগে ই বুঝতে পারবেন যদি আপনি লুমেন (lumen) দেখে কিনেন, ওয়াট না। কম ওয়াট এ বেশি লুমেন পাওয়া ই মূল লক্ষ্য হওয়া উচিত।
এখান প্রশ্ন আসতে পারে এই লুমেন (lumen) আমি কই দেখতে পাবো? প্রতিটা বাল্ব এর প্যাকেট এর উপর এই লুমেন লেখা থাকে। আমরা শুধু ভালো করে দেখি না বা, দেখি কিন্তু বুঝি না। আশাকরি আজ থেকে আমরা বুঝে কিনতে পারবো।
এখানে আরেকটা ব্যাপার খেয়াল রাখতে হবে। তাহলো আলোর রং। ইতোমধ্যে আপনারা হয়তো খেয়াল করেছেন কোনো বাল্ব এর আলো লালচে, কারো হালকা লালচে, আবার কারো উজ্জ্বল সাদা (রঙিন লাইট এর কথা বাদ ই দিলাম), ইত্যাদি। আলোর রং পরিমাপ এর ও একটা স্কেল আছে,আর সেটা কে বলে Correlated Color Temperature (CCT) এবং মাপা হয় কেলভিন (K) স্কেলে। এই CCT এর মান ও আপনারা বাল্বের প্যাকেট এর উপর দেখতে পাবেন।
আপনাদের বুঝার সুবিধার্থে আমি একটা ছবি দিয়ে দিলাম। একটু ভালো ভাবে খেয়াল করলে দেখতে পাবেন সবচেয়ে বাম দিকের বাল্ব এর আলো লালচে আর তার নিচে ১০০০ লিখা, মানে ১০০০ K (কেলভিন) এবং সবচেয়ে ডান দিকের বাল্ব এর আলো নীলাভ আর তার নিচে লিখা ১০,০০০ K (কেলভিন)। তারমানে আপনি যদি ১০০০ কেলভিন থেকে ১০,০০০ কেলভিন এর দিকে যান তাহলে আপনি লাল আলো থেকে সাদা আলো হয়ে নীল আলোতে পৌঁছবেন। আরেকটু ভালোভাবে খেয়াল করলে দেখবে ৬০০০ কেলভিন এর আলো প্রায় সম্পূর্ণ সাদা। সুতরাং আপনার যদি সাদা আলোর প্রয়োজন হয় তাহলে ৬০০০ কেলিভিন ই আপনার জন্য উত্তম!
আপনাদের বিস্তারিত বুঝার সুবিধার্থে ওয়াল্টন এর একটি বাল্বের বিবরণ এখানে দিয়ে দিলাম।
আপনাদের যে কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টে জিজ্ঞেস করতে দ্বিধা করবেন না। ভালো থাকবেন।
বিঃদ্রঃ আপনাদের কারো রেফারেন্স লাগলে এই ওয়েবসাইট এ গিয়ে নিজেকে হালকা করে নিতে পারেন। এটা আমেরিকার এনার্জি ডিপার্টমেন্ট এর সরকারি ওয়েবসাইট।
https://www.energy.gov/energysaver/lumens-and-lighting-facts-label
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Balakhal
Chandpur
3611