30/03/2026
২৬শে মার্চ স্বাধীনতা দিবসে চাঁদপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত কুচকাওয়াজে ২য় স্থান অর্জন করেন চাঁদপুর গভ' টেকনিক্যাল হাইস্কুল। ঐতিহ্যবাহী টেকনিক্যাল হাইস্কুলের আরেকটি অর্জন যুক্ত হলো।
Welcome to official page of "Chandpur Govt.Technical High School, Chandpur".This page is man
30/03/2026
২৬শে মার্চ স্বাধীনতা দিবসে চাঁদপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত কুচকাওয়াজে ২য় স্থান অর্জন করেন চাঁদপুর গভ' টেকনিক্যাল হাইস্কুল। ঐতিহ্যবাহী টেকনিক্যাল হাইস্কুলের আরেকটি অর্জন যুক্ত হলো।
এতদ্বারা জানানো যাচ্ছে যে, বিদ্যালয়ের গার্ল গাইড শিক্ষার্থীদের আগামীকাল ১৭.০৩.২৬ সকাল ১০.০০ টায় বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে।
নির্দেশক্রমে,
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
এতদ্বারা এ বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, আগামী ২১ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে উদ্যাপন উপলক্ষে সকাল ৬:৩০ মিনিটে বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত থাকার জন্য নির্দেশ প্রদান করা হলো।
আদেশক্রমে,
প্রধান শিক্ষক (ভারঃ)
চাঁদপুর গভর্ণমেন্ট টেকনিক্যাল হাই স্কুল
20/01/2026
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় গভ. টেকনিক্যাল হাই স্কুলের দুজন সাবেক শিক্ষার্থী চান্স পেয়েছে। MD Shahariar Hasan -৪৮৯ এবং সামিয়া-৭৩৫ তম পজিশন অর্জন করেছে। আমরা খুব খুশি ও আনন্দিত হয়েছি। তোমাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করছি।
18/01/2026
অত্র বিদ্যালয়ের দশম শ্রেণির কৃতি শিক্ষার্থী সিদরাতুল মুনতাহা আলভী জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত তাৎক্ষণিক অভিনয় প্রতিযোগিতায় জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে।
সে এখন জাতীয় পর্যায়ে চাঁদপুর গভর্ণমেন্ট টেকনিক্যাল হাই স্কুল এর প্রতিনিধিত্ব করবে।
তার জন্য অনেক শুভ কামনা।
02/01/2026
অবসরজনিত বিদায় সংবর্ধনা
একই প্রতিষ্ঠানে সহকারী শিক্ষিকা হিসেবে যোগদান করে দীর্ঘ ৩৪ বছরের কর্মজীবন অতিক্রম করে চাঁদপুর গভর্নমেন্ট টেকনিক্যাল হাই স্কুল থেকেই প্রধান শিক্ষিকা (ভারপ্রাপ্ত) হিসেবে অবসর গ্রহণ—
এটি শুধু একটি চাকরির সমাপ্তি নয়, এটি একটি নিরবচ্ছিন্ন নিষ্ঠা, দায়িত্ববোধ ও শিক্ষার প্রতি আজীবন অঙ্গীকারের গল্প।
মোসাম্মৎ ছালমা খাতুন ছিলেন এই বিদ্যালয়ের এক অমূল্য সম্পদ—
শিক্ষাঙ্গনে এক সুপরিচিত, শ্রদ্ধেয় ও প্রেরণাদায়ী মুখ।
তিনি ছিলেন সত্যিকার অর্থেই এলাকার শিক্ষাঙ্গনের এক মহীরুহ, যার ছায়ায় বেড়ে উঠেছে কয়েক প্রজন্মের অসংখ্য শিক্ষার্থীর স্বপ্ন।
গতকাল ১ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত তাঁর অবসরজনিত বিদায় সংবর্ধনা ছিল আবেগ, শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় ভরপুর এক স্মরণীয় মুহূর্ত।
চাঁদপুর গভর্নমেন্ট টেকনিক্যাল হাই স্কুল পরিবার তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখী অবসরজীবন কামনা করে।
🙏 শ্রদ্ধা ও ভালোবাসায়—
চাঁদপুর গভর্নমেন্ট টেকনিক্যাল হাই স্কুল পরিবার
27/12/2025
জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ এ চাঁদপুর গভর্ণমেন্ট টেকনিক্যাল হাই স্কুলের পরীক্ষার্থীদের আসন মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভেন্যুতে।
21/12/2025
১ম অপেক্ষমান তালিকা থেকে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬
সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, ২০২৬ শিক্ষাবর্ষে চাঁদপুর সরকারি টেকনিক্যাল হাই স্কুল, চাঁদপুর–এর ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণিতে ভর্তি কার্যক্রম সরকারি স্কুল ভর্তি নীতিমালা–২০২৬ (১১.৮ অনুচ্ছেদ অনুসারে) আলোকে ১১ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত অনলাইন লটারির ১ম অপেক্ষমান তালিকায় নির্বাচিত শিক্ষার্থীদের থেকে নিম্ন সংখ্যক শূন্য আসন থাকা সাপেক্ষে ক্রমিক অনুসারে আবেদন আহ্বান করা যাচ্ছেঃ
শ্রেণি কোটা শূন্য আসন সংখ্যা লটারির ক্রমিক রেঞ্জ
ষষ্ঠ সহোদর ০২ ১,২
সরঃ প্রাঃ ০২ ৩-১৩
সাধারণ ৪৩ ১৪-১১০
সপ্তম সাধারণ ০৪ ১-৬
অষ্টম সহোদর ০১ ১
সাধারণ ০৫ ২-১৮
১ম অপেক্ষমান তালিকায় নির্বাচিত শিক্ষার্থীদের শূন্য আসন থাকা সাপেক্ষে ক্রমিক অনুসারে নিম্নোক্ত সময়সূচিতে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবেঃ
তারিখ কার্যক্রম
২২.১২.২০২৫ কাগজপত্র বিদ্যালয় অফিসে জমাদান
২৩.১২.২০২৫ কাগজপত্র যাচাই–বাছাই
২৪.১২.২০২৫ ভর্তি সম্পন্নকরন
কাগজ পত্র জমাদানের সময় ২২/১২/২০২৫, সকাল ১০টা থেকে দুপুর ১টার মধ্যে
জমাদানের সময় প্রয়োজনীয় কাগজপত্র (মূলকপি সহ ফটোকপি) আনতে হবেঃ
১) অনলাইন লটারির ফলাফল
২) অনলাইন আবেদনের মূলকপি
৩) শিক্ষার্থীর অনলাইন জন্ম নিবন্ধনের সত্যায়িত কপি ও ৩ কপি ছবি
৪) শিক্ষার্থীর পিতা–মাতার এনআইডি’র কপি
৫) পূর্ববর্তী বিদ্যালয় এর প্রধান শিক্ষকের নাম ও মোবাইল নং ছাড়পত্র (TC) (সকল শ্রেণি) (আপাতত প্রত্যয়নপত্র গ্রহনযোগ্য)
রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত মূলকপি (৭ম ও ৮ম শ্রেণির ক্ষেত্রে)
৬) অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র বিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনে চাইতে পারে
গুরুত্বপূর্ণ বিষয়
• নির্ধারিত সময়ের পরে কোনও ভর্তি আবেদন বিবেচনা করা হবে না।
• ভর্তির জন্য কোনো প্রকার সুপারিশ গ্রহণযোগ্য নয়।
• ভুল তথ্য প্রদান করলে ভর্তি বাতিল বলে গণ্য হবে।
15/12/2025
সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, ২০২৬ শিক্ষাবর্ষে চাঁদপুর সরকারি টেকনিক্যাল হাই স্কুল, চাঁদপুর–এর ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণিতে ভর্তি কার্যক্রম সরকারি স্কুল ভর্তি নীতিমালা–২০২৬ আলোকে ১১ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত অনলাইন লটারির ফলাফলে নির্বাচিত শিক্ষার্থীদের নিম্নোক্ত সময়সূচি অনুসারে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবেঃ
তারিখ কার্যক্রম
১৭.১২.২০২৫ কাগজপত্র বিদ্যালয় অফিসে জমাদান
১৮.১২.২০২৫ কাগজপত্র যাচাই–বাছাই
২১.১২.২০২৫ ভর্তি সম্পন্নকরন
কাগজ পত্র জমাদানের সময় ১৭/১২/২০২৫, সকাল ১০টা থেকে দুপুর ১টার
জমাদানের সময় প্রয়োজনীয় কাগজপত্র (মূল ও কপি সহ) আনতে হবেঃ
১) অনলাইন লটারির ফলাফল
২) অনলাইন আবেদনের মূলকপি
৩) শিক্ষার্থীর অনলাইন জন্ম নিবন্ধনের সত্যায়িত কপি ও ৩ কপি ছবি
৪) শিক্ষার্থীর পিতা–মাতার এনআইডি’র কপি
৫) পূর্ববর্তী বিদ্যালয় হতে প্রদত্ত ছাড়পত্র (TC) (সকল শ্রেণি)
(আপাতত প্রত্যয়নপত্র জমা দেয়া যাবে)
রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত মূলকপি (৭ম ও ৮ম শ্রেণির ক্ষেত্রে)
৬) অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র বিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনে চাইতে পারে
11/12/2025
চাঁদপুর গভর্ণমেন্ট টেকনিক্যাল হাই স্কুল এ ২০২৬ শিক্ষাবর্ষে অষ্টম শ্রেণির লটারির ফলাফল
11/12/2025
চাঁদপুর গভর্ণমেন্ট টেকনিক্যাল হাই স্কুল এ ২০২৬ শিক্ষাবর্ষে সপ্তম শ্রেণির লটারির ফলাফল
11/12/2025
চাঁদপুর গভর্ণমেন্ট টেকনিক্যাল হাই স্কুল এ ২০২৬ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণির লটারির ফলাফল