Neda e Islam-শান্তির ডাক

Neda e Islam-শান্তির ডাক

Share

নেদায়ে ইসলাম
স্থাপিতঃ ১৯৪৯ ঈসায়ী, রেজি নং- ১০৯৩

12/08/2026

বর্তমান পীর ক্বিবলাজান বলেন-
: আসসালামু আলাইকুম। আমি চেষ্টা করে যাচ্ছি, 'জা'মিয়াতুল মানযূর আস-সুন্নিয়া মাদরাসাতুল বানাত' নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান মেয়েদের প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত আবাসিক মাদরাসা ২০২০ সাল হতে শুরু করেছি। এবার ৫ম শ্রেণীতে বৃত্তি পরীক্ষায় সারা মতলব উত্তরে - একমাত্র আমার ছোট্ট মাদরাসা হতে ২জন ছাত্রী ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে। আলহামদুলিল্লাহ। সেই সাথে 'আল্লামা শায়খ সায়্যিদ ড.মানযূর আহমাদ (রা:) নূরানী হাফিযিয়া মহিলা মাদরাসা 'ও একই সালে শুরু করেছি, আল্লাহর মেহেরবানীতে ২০২৪ সাল হতে মার্চ '২০২৬ সাল পর্যন্ত ৭জন হাফেজি সম্পন্ন করেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের ইচ্ছায় মাদরাসা দু'টি আরো ভালো মর্যাদায় প্রতিষ্ঠিত হতে পারে, সেই লক্ষ্যেই অবিরাম চেষ্টা করে যাচ্ছি আর আপনাদের কাছে দোয়া'র দরখাস্ত রাখছি।
শুকরিয়া, জাযাকাল্লাহ। ইমামুত্ব ত্বরীক্বত (রা:) ও মুর্শিদ ক্বিবলাজান (রা:) দ্বয়ের কষ্টার্জিত এই ফরাযীকান্দী উয়েসীয়া দরবার শরীফ আল্লাহ - তাঁর হাবীব পাক (সা:) ও আ'লে বাইতে রাসূল (সা:)'র প্রেমের সাজানো বাগানের ঝাড়ুদার হওয়ার যোগ্যতা হলে, নিজেকে ধন্য মনে করবো, ইনশাআল্লাহ।

06/08/2026

জনাব আলহাজ্ব প্রবীণ এডভোকেট মোঃ রুহুল আমিন সাহেব আজ দুপুর ১২:৩০ মিনিটের দিকে ইন্তেকাল করেছেন, "ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন"। তাঁর ইন্তেকালে বর্তমান সাজ্জাদানাশীন পীর ক্বিবলাজান,'ফরাযীকান্দী উয়েসীয়া দরবার শরীফের 'আমীরে আ'লা 'নেদায়ে ইসলাম' এর চেয়ারম্যান আল্লামা শায়খ সায়্যিদ মাসউদ আহমাদ বোরহানী 'আল আহমাদী উয়েসী রিফা'য়ী (মা:জি:আ:) গভীর শোক প্রকাশ করেছেন, তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। আল্লাহ যেন তাঁকে জান্নাতের আ'লা মাক্বাম দান করেন, আমীন।মরহুমের পরিবার- পরিজন,আত্বীয় স্বজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। তিনি 'নেদায়ে ইসলাম 'এর সম্মানিত সেক্রেটারী জেনারেল পদে দায়িত্ব পালন করেন। তিনি দীর্ঘদিন'মুর্শিদ ক্বিবলাজান আল্লামা শায়খ সায়্যিদ মানযূর আহমাদ 'আল আহমাদী উয়েসী রিফা'য়ী (রা:)'র কমিটির একজন সম্মানিত সদস্য ছিলেন। তিনি একজন সমাজসেবক ও বর্ণাঢ্য কর্মময় জীবনে চাঁদপুর বার' এর সভাপতিত্ব করেছেন।
আগামীকাল বা'দ জু'মা মতলব উত্তর,জয়পুর হাইস্কুল মাঠে তাঁর জানাযা অনুষ্ঠিত হবে।

11/07/2026

নেদায়ে ইসলাম খানকায়ে আহমাদিয়া (খাড়েরা-সোনারগাও,কসবা) এর উদ্যোগে শুহাদায়ে কারবালা আশুরা মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে।
চলমান----

উক্ত মাহফিলে তাশরিফ আনলেন উয়েসীয়া শরীফ ফরাযীকান্দীর সাজ্জাদানাশীন পীর ক্বিবলাজান, আমীরে আ'লা ও নেদায়ে ইসলামের চেয়ারম্যান আল্লামা শায়খ সায়্যিদ মাসউদ আহমাদ বোরহানী, আল আহমাদী উয়েসী রিফা'য়ী, (মা.জি.আ) ও আরো ওলামাগন উপস্থিত হয়েছেন।

24/06/2026

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, 'নেদায়ে ইসলাম'এর উদ্যোগে শুহাদায়ে কারবালা আশুরা মাহফিল ও শোক মিছিল উদযাপন উপলক্ষে আগামী ২৫শে জুন' বৃহস্পতিবার 'আসর থেকে মধ্যরাত পর্যন্ত মাহফিল এবং ২৬শে জুন '২০২৬, শুক্রবার সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত শোক মিছিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। 'সকল কমিটির সম্মানিত সদস্যবৃন্দ,পৃষ্ঠপোষকগন ভক্ত-মুরীদান, আশিক্বীন, মুহিব্বীন, আ'লে বাইতে রাসূল (সা:)'র প্রেমিকগন- আমন্ত্রিত। সাইয়্যিদুনা ইমাম হুসাইন(রা:)-পরিবার ও তাঁর অনুসারী'দের (রা:) আজমাইনগন জীবন দিয়ে তাঁর নানাজনের '(সা:)'র (দ্বীন) ইসলামকে পূণর্জীবন দান করেছেন, আ'লে বাইতে রাসূল (সা:)'র আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকে প্রতিষ্ঠিত (দ্বীন) ইসলাম পেয়েছি। তাই আসুন, ত্যাগ ও প্রেমের মহিমায় পবিত্র অস্তিত্বকে স্বীকার করে আ'ক্বা মাওলা মুনিব নূরে মুজাস্সাম (সা:)'র ও আ'লে বাইতে রাসূল (সা:)'র মহান আত্মত্যাগের মাধ্যমে জীবনাবসানের কথা স্মরণ করে ঈমান ও আক্বিদাভুক্ত জীন্দেগী নেক আমলে পরিণত করি। আল্লাহ হাফিয,

আরযগুজার: শায়খ সায়্যিদ মাসউদ আহমাদ বোরহানী। আমীরে আ'লা ও চেয়ারম্যান 'নেদায়ে ইসলাম' উয়েসীয়া শরীফ কমপ্লেক্স ফরাযীকান্দী, মতলব-উত্তর, চাঁদপুর।

06/06/2026

মো: সফিকুল ইসলাম (দুলু প্রফেসর),ফরাজি কান্দি দরবার শরীফের মুরশিদ কিবলার একনিষ্ঠ মুরিদ,সভাপতি নেদায়ে ইসলাম কসবা উপজেলা শাখা, গতকাল রাত ১০ ঘটিকার সময় ঢাকায় ইন্তেকাল করেন, ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মরহুমের জানাজার নামাজ আজ বাদ জুহর সোনার গাও জিলানীয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।ওয়েসিয়া শরীফের অত্র এলাকার সকল মুরিদান, সালেহীন,ভক্তবৃন্দ সকলকে জানাজায় অংশগ্রহন করার জন্য বিশেষভাবে আহবান করা হইল।

আহবানে -আমীরে আ'লা চেয়ারম্যান নেদায়ে ইসলাম আল্লামা শায়খ সায়্যিদ মাসউদ আহমাদ বোরহানী আল-আহমাদী উয়েসী রিফা'য়ী (মাঃজিঃআঃ)

22/05/2026
Photos from Neda e Islam-শান্তির ডাক's post 02/05/2026

আজ উয়েস্বাল শরীফ মাহফিল থেকে ঘোষণা হয় বার্ষিক ইসালে সওয়াব ওরশ মাহফিলের।

আপনারা শুনে আনন্দিত হবেন যে ঐতিহ্যবাহী ফরাযীকান্দী উয়েসীয়া দরবার শরীফের বার্ষিক ওরশ শরীফের মাহফিল আগামী ডিসেম্বর মাসের ২৩,২৪ ও ২৫ তারিখ অনুষ্ঠিত হচ্ছে।

আরযগুজার:
দরবারের সাজ্জাদানশীন আ'লা হযরত চেয়ারম্যান নেদায়ে ইসলাম আল্লামা শায়খ সায়্যিদ মাসউদ আহমাদ বোরহানী আল-আহমাদী উয়েসী রিফা'য়ী (মাঃজিঃআঃ)

01/05/2026

মিলাদ কিয়াম ও দোয়ার মাধ্যমে ঐতিহ্যবাহী ফরাযীকান্দী উয়েসীয়া দরবার শরীফে উয়েস্বাল শরীফ মাহফিলের উদ্দেশ্য রওনা হলাম।
২ বাস একসাথে (খারেড়া, কসবা, ব্রাহ্মণবাড়িয়া থেকে)।

আরযগুজার:
আমীরে আ'লা ও চেয়ারম্যান 'নেদায়ে ইসলাম' সাজ্জাদানশীন পীর ক্বিবলাজান আল্লামা শায়খ সায়্যিদ মাসউদ আহমাদ বোরহানী আল-আহমাদী উয়েসী রিফা'য়ী (মাঃজিঃআঃ)।

Photos from Neda e Islam-শান্তির ডাক's post 30/04/2026

ফরাজিকান্দী উয়েসীয়া দরবার শরীফে ২ দিন ব্যাপী
আসছে আজ ৩০ এপ্রিল ও ১ মে, শুক্রবার ও শনিবার বাদ জোহর পর্যন্ত পবিত্র উয়েস্বাল শরীফ উরস মাহফিল-২০২৬।
সকলের প্রতি দ্বীনি দাওয়াত রইল

আরযগুজার
,আমীরে আ'লা ও চেয়ারম্যান 'নেদায়ে ইসলাম' সাজ্জাদানশীন পীর ক্বিবলাজান
আল্লামা শায়খ সায়্যিদ মাসউদ আহমাদ বোরহানী আল-আহমাদী উয়েসী রিফায়ী (মাঃজিঃআঃ)।
স্থান: উয়েসীয়া শরীফ কমপ্লেক্স ,মতলব উত্তর, চাঁদপুর।

Photos from Neda e Islam-শান্তির ডাক's post 22/04/2026

ফরাজিকান্দী উয়েসীয়া দরবার শরীফে ২ দিন ব্যাপী
আসছে আগামী ৩০ এপ্রিল ও ১ মে, শুক্রবার ও শনিবার বাদ জোহর পর্যন্ত পবিত্র উয়েস্বাল শরীফ উরস মাহফিল-২০২৬।
সকলের প্রতি দ্বীনি দাওয়াত রইল

আরযগুজার
,আমীরে আ'লা ও চেয়ারম্যান 'নেদায়ে ইসলাম' সাজ্জাদানশীন পীর ক্বিবলাজান
আল্লামা শায়খ সায়্যিদ মাসউদ আহমাদ বোরহানী আল-আহমাদী উয়েসী রিফায়ী (মাঃজিঃআঃ)।
স্থান: উয়েসীয়া শরীফ কমপ্লেক্স ,মতলব উত্তর, চাঁদপুর।

Want your school to be the top-listed School/college in Chandpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


ফরাজীকান্দী উয়েসীয়া কমপ্লেক্স, মতলব, উত্তর চাঁদপুর, বাংলাদেশ
Chandpur
3600