23/08/2026
আলহামদুলিল্লাহ,
আজ থেকে নূরানী ও নাজেরা বিভাগের ২য় সাময়িক ও হিফজ বিভাগের ১ম সাময়িক পরীক্ষা শুরু হয়েছে।
আমাদের মাদ্রাসার প্রিয় শিক্ষার্থীরা অত্যন্ত সুন্দর, শান্ত-শীতল ও মনোরম পরিবেশে খুবই মনোযোগ ও আন্তরিকতার সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ করছে।
পরীক্ষার হলে শিক্ষার্থীদের মাঝে রয়েছে শৃঙ্খলা, নীরবতা ও একাগ্রতার সুন্দর সমন্বয়। প্রত্যেকেই নির্ধারিত আসনে বসে অত্যন্ত মনোযোগের সঙ্গে নিজেদের মেধা ও অর্জিত জ্ঞান পরীক্ষার খাতায় তুলে ধরছে।
একটি সুন্দর ও আনন্দময় পরিবেশে শিক্ষার্থীদের এমন মনোযোগী পরীক্ষা দেওয়ার দৃশ্য সত্যিই প্রশংসনীয়। আমরা আশা করি, তাদের এই পরিশ্রম ও অধ্যবসায় ভবিষ্যতে সফলতার দ্বার খুলে দেবে।
আল্লাহ তাআলা আমাদের সকল শিক্ষার্থীর পরীক্ষা সহজ করে দিক, তাদের পরিশ্রম কবুল করুন এবং উত্তম ফলাফল অর্জনের তাওফিক দান করুন। তাদেরকে দ্বীনের যোগ্য খাদেম, দেশ ও জাতির কল্যাণে নিবেদিত আদর্শ মানুষ হিসেবে কবুল করুন।
(আমিন)
22/08/2026
ইনশাআল্লাহ, আগামীকাল থেকে আমাদের মাদ্রাসার নূরানী ও নাজেরা বিভাগের ২য় সাময়িক এবং হিফজ বিভাগের ১ম সাময়িক পরীক্ষা নিন্মোক্ত রুটিন অনুসারে শুরু হতে যাচ্ছে।
নূরানী বিভাগের সকাল এবং নাজেরা ও বিভাগের বিকাল বেলায় পরীক্ষা অনুষ্ঠিত হবে।
20/08/2026
অভিনন্দন 🎉 مَبْرُوك 🎉 অভিনন্দন
বাংলাদেশ কওমী মাদরাসা বোর্ডের অন্তর্গত বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ - এর আওতাধীন 'হিফজুল কুরআন ' এর কেন্দ্রীয় পরীক্ষা -২০২৩ এ আমাদের প্রিয় শিক্ষার্থী - ওমর ফারুক ইয়ামিন ❤️ মুমতাজ ❤️ বিভাগে উত্তীর্ণ হয়।
সেই 👨🎓সম্মাননা সনদই 👨🎓গ্রহণ করে নিয়েছে।
আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা তাকে জান্নাত পর্যন্ত কোরআন মাজিদের হিফজ ধারণ এবং কোরআনের বিধান মতো জীবন পরিচালনা করার তৌফিক দান করুক।
20/08/2026
২য় সাময়িক পরীক্ষা প্রস্তুতি বিষয়ক আলোচনা চলছে।
যেখানে পরীক্ষার আদেশ ও নিষেধাজ্ঞা জানাচ্ছেন সন্মানিত ওস্তাদগণ।
14/08/2026
📢 আজ আমাদের মাদরাসায় ' ইত্তেহাদুল উলামা পরিষদ' এর মাসিক অনুষ্ঠান চলছে।
অনুষ্ঠানে আসার আমন্ত্রণ রইলো।
08/08/2026
শিক্ষার্থীদের H.W এর খন্ডচিত্র।
এভাবেই তারা প্রতিদিন পাখির ঝাঁকের মতো দলবদ্ধভাবে সন্ধ্যায় খুশিতে মাদরাসায় চলে আসে।
কারণ, শিশুরা তার বন্ধুদের সাথে থাকতেই অধিক ভালোবাসে।