Chandina Pilot High School

Chandina Pilot High School Chandina Pilot High School,Chandina,Comilla Chandina Pilot High School is one of the oldest and most famous schools in Chandina. It was established in 1912.

It has passed it's 96 golden years so far. Many students have passed from here and now they are working in various honorable posts at home and abroad. The school has a glorious history. In a word we all are proud to be a part of this institute.

আমাদের চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব মোস্তফা হারুন মাহমুদ স্যার অদ্য ৩:১৫মিনিটে কু...
01/11/2022

আমাদের চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব মোস্তফা হারুন মাহমুদ স্যার অদ্য ৩:১৫মিনিটে কুমিল্লা মুন হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করিয়াছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন।
আল্লাহ পাক যেন ওনাকে জান্নাত এর উচ্চ মাকাম দান করে,আমিন।

09/05/2020

সম্মানিত চান্দিনা উপজেলাবাসী,
একটু গভীরভাবে চিন্তা করুন। দেবিদ্বার উপজেলায় প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। চান্দিনার পার্শ্ববর্তী উপজেলা হওয়ায় তাদের অধিকাংশ বাসিন্দা চান্দিনা বাজারে ব্যবসা বা অন্যান্য কারণে এ উপজেলায় যাতায়াত করে।
কিন্তু, সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিয়ে চান্দিনা বাজার ও আশেপাশের আক্রান্ত এলাকাসমূহ প্রশাসন কর্তৃক লকডাউন করায় গতকিছুদিন যাবত চান্দিনায় নতুনভাবে কোন আক্রান্ত নেই। এ থেকে বোঝা যায়, চান্দিনা বাজার ও অাশেপাশের রাস্তাসমূহ বন্ধ রাখার সিদ্ধান্ত কতটা সূদূঢ়প্রসারী। রেডজোনকৃত এলাকায় গৃহীত ব্যবস্থা শিথিল করলে আক্রান্তের সংখ্যা পুনরায় বাড়তে পারে মর্মে উপজেলা করোনা প্রতিরোধ কমিটির অধিকাংশ সদস্য এবং সম্মানিত জনপ্রতিনিধিগণ মতামত ব্যক্ত করেছেন। ফলে, আরো কিছুদিন আমাদের গৃহীত ব্যবস্থা কঠোরভাবে বজায় রাখার কোন বিকল্প নেই। কিছু দিন ধৈর্য্য ধরতে পারলে হয়ত লক্ষ প্রাণের নিরাপত্তা বিধান সম্ভব হবে।
যেহেতু, জীবিকার চেয়ে জীবনের মূল্য অনেক বেশি, তাই ক্রেতা-বিক্রেতার নিরাপত্তায় বসুন্ধরা শপিংমল,যমুনা ফিউচার পার্ক বা কুৃমিল্লা দোকান মালিক সমিতি ইতোঃমধ্যে তাদের শপিংমল ও মার্কেটসমূহে ঈদের সমস্ত বেচাকেনা বন্ধ রেখেছেন। আমাদেরও চান্দিনার মানুষকে বাঁচাতে রেডজোন ঘোষিত এলাকায় বাজারের দোকান-পাট বন্ধে কঠোর সিদ্ধান্ত নিতে হচ্ছে।
আশা করি, নির্দেশনা মেনে আমাদের সহযোগিতা করবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করছি।
জনসেবায় প্রশাসন।

- Uno Chandina
উপজেলা নির্বাহী অফিসার
চান্দিনা, কুমিল্লা।

08/05/2020

চান্দিনা উপজেলা করোনা বার্তা:
তারিখঃ ৮.৫.২০
সময়ঃ দুপুর ১২.০০
মোট নমুনা সংগ্রহ : ১৭৫
নতুন নমুনা সংগ্রহ : ৬
মোট প্রাপ্ত রিপোর্ট : ১৬২
নতুন প্রাপ্ত রিপোর্ট : ৫
মোট পজিটিভ : ১১
নতুন পজিটিভ :০
এলাকাভিত্তিক রোগীর সংখ্যা :
ধানসিঁড়ি -৫
এতবারপুর-১
মহারং- ২
হারং- ২
উপজেলা পরিষদ -১
নতুন আক্রান্ত রোগীদের এলাকা :

মোট সুস্থ- ৪
নতুন সুস্থ- ১
মোট মৃত্যু-১
নতুন মৃত্যু-০

★উপজেলা পরিষদের সম্মানিত ইউ.এন.ও স্যার সহ সকলের রিপোর্ট নেগেটিভ এসেছে।
★ ধানসিঁড়ি এর যেই দুইজন রোগী ঢাকায় চিকিৎসাধীন ছিলেন তারাও শীঘ্রই সুস্থ হয়ে বাড়ি ফিরছেন।
★ দেবিদ্বারে ভয়াবহ অবস্থা বিরাজমান। গতকাল ৯ জন এবং আজকেও ৫ জনের রিপোর্ট পজিটিভ এসেছে।গতকালও একজন মারা গেছেন। আক্রান্ত সংখ্যা ৩৬ এবং মৃত ৪। পাশ্ববর্তী উপজেলা হিসেবে আমরা খুবই ঝুঁকিতে আছি।
বাকি সিদ্ধান্ত আপনাদের।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চান্দিনা।

05/05/2020

সুপ্রিয় ব্যবসায়ী ভাইয়েরা,
আপনারা নিশ্চয়ই অবগত আছেন, চান্দিনা বাজার, ধানসিঁড়ি আ/এ, মহারং, হারংসহ দেবিদ্বারের বাগুড়, নবীয়াবাদ ও তদসংলগ্ন এলাকাসমূহে করোনার প্রকোপ সবচেয়ে বেশি। এ এলাকাসমূহ সন্নিকটে হওয়ায় জেলা সিভিল সার্জন অফিস ইতোঃমধ্যে অত্র এলাকাসমূহকে Red Zone হিসেবে ঘোষণা করেছে। তদপ্রেক্ষিতে চান্দিনা উপজেলা প্রশাসন কর্তৃক চান্দিনার মূল বাজার, ধানসিঁড়ি আ/এ ও মহারংকে Hot Spot হিসেবে ঘোষণা করা হয়েছে। আজ ও চান্দিনাতে ০২ জন করোনা রোগী পজেটিভ হিসেবে সনাক্ত হয়েছে।
উল্লেখ্য যে, কোন এলাকা Red Zone হিসেবে ঘোষিত হলে সংক্রমণ ও জনসমাগম প্রতিরোধে সংশ্লিষ্ট এলাকায় সকল ধরণের আগমন ও বর্হিঃগমন সম্পূর্ণরূপে বন্ধ থাকে। উপজেলা স্বাস্থ্য বিভাগ, চান্দিনা প্রতিদিন এ এলাকাসমূহ হতে বিপুল পরিমাণ Sample Collection করছে, যাতে করোনাক্রান্ত ব্যক্তিকে দ্রুত সনাক্ত ও আলাদা করা যায়।
আপনারা এও জানেন, Red Zone ঘোষিত এলাকাসমূহে জনসমাগম বা ভীড় করার আইনগত কোন সুযোগ নেই। এটি করলে সামাজিক দূরত্ব বজায় রাখা একদিকে যেমন দুরূহ হয়ে পড়ে, অন্যদিকে রোগের প্রকোপ ও বেড়ে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকে। পূর্বে আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে যেভাবে প্রশাসনকে সহযোগিতা করেছেন, তাতে আমরা সত্যিই কৃতজ্ঞ। আমরা জানি, লকডাউনের কারণে আপনাদের ব্যবসা-বাণিজ্যের অনেক ক্ষতি হচ্ছে, যা পুষিয়ে উঠা কঠিন। তবে আমরা নিশ্চিত, যদি আরো কয়েকটা দিন ধৈর্য্য ধারন করে প্রশাসনকে সহযোগিতা করা যায়, করোনার প্রকোপ অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে। ঠেকানো যাবে আপনারই কোন ভাই বা প্রিয়জনের অকাল মৃত্যু।
এমতাবস্থায়, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা এবং উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত চান্দিনা উপজেলার Red Zone ঘোষিত এলাকাসমূহে সকল ধরণের দোকান পাট ও পরিবহন ব্যবস্থা (ঔষধ ও জরুরি সেবা ব্যতীত) সম্পূর্ণরূপে বন্ধ রাখার অনুরোধ করা হলো। পরিস্থিতি স্বাভাবিক হলে নিষেধাজ্ঞা ক্রমান্বয়ে শিথিল করা হবে।
এ বিষয়ে সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য।
অনুরোধক্রমে-
উপজেলা নির্বাহী অফিসার
চান্দিনা, কুমিল্লা।

12/10/2017

এমদাদ স্যার এর অবস্থা এখন কিছুটা ভাল। তবে অনেক ঝুঁকি আছে।
হৃদ কম্পন ৮৯ আছে।
অক্সিজেন লেভেল ৯০ থেকে ৭০ এ নামিয়ে দেয়া হয়েছে।.....রাত ১১ টার সর্বশেষ অবস্থা

চান্দিনা পাইলট মডেল হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো: এমদাদুল হক (এমদাদ স্যার) আজ রাত ২ টায় ব্রেইন স্ট্রোক করে এখন কু...
12/10/2017

চান্দিনা পাইলট মডেল হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো: এমদাদুল হক (এমদাদ স্যার) আজ রাত ২ টায় ব্রেইন স্ট্রোক করে এখন কুমিল্লা মুন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আই সি ইউ) তে ভর্তি আছেন, স্যারের অবস্থা খুবই সংকটাপন্ন এবং আশংকাজনক। সবাই আমাদের শ্রদ্ধেয় ও প্রিয় এমদাদ স্যারের জন্য দোয়া করবেন, যেন আল্লাহ তায়ালা উনাকে দ্রুত সুস্থতা দান করেন।

চিনতে পারছেন?
23/10/2014

চিনতে পারছেন?

২০১৪ সালের একাদশ শ্রেণিতে ভর্তির সকল তথ্যposted by> afzalhttp://www.somoyerkonthosor.com/news/77789
19/05/2014

২০১৪ সালের একাদশ শ্রেণিতে ভর্তির সকল তথ্য
posted by> afzal
http://www.somoyerkonthosor.com/news/77789

সময়ের কণ্ঠস্বর ডেস্ক :এখন একাদশ শ্রেণিতে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে এস.এম.এস. এর মাধ্যমে ভর্তির আবেদনপত্র গ্রহণ করা হয়। পরবর্তীতে আবেদনকৃত শিক্ষার্থীদের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী নির্বাচন করা হয়। তবে নির্দিষ্ট কিছু কলেজে এই প্রক্রিয়ায় নতুন শিক্ষার্থী ভর্তি করা হয়। এই…

17/05/2014

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ফলাফলে চান্দিনা উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় থেকে ১শত ৮৬ জন ছাত্র-ছাত্রী জিপিএ-৫ পেয়েছে। এদিকে চান্দিনা উপজেলার গল্লাই আবেদানূর বালক উচ্চ বিদ্যালয় কুমিল্লা বোর্ডে নবম স্থানে ররেছে। ওই বিদ্যালয় থেকে ৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৪০জন জিপিএ-৫ সহ শতভাগ পাশ করে উপজেলা পর্যায়ে শীর্ষ স্থানে রয়েছে।
অপরদিকে উপজেলার আবেদানূর বালক উচ্চ বিদ্যালয়, আবেদানূর বালিকা উচ্চ বিদ্যালয়, বরকইট উদয়ন উচ্চ বিদ্যালয়, চিলোড়া পূর্ব অম্বরপুর কারিগরি উচ্চ বিদ্যালয়, পিপুইয়া উচ্চ বিদ্যালয়, ওরাইন উচ্চ বিদ্যালয়সহ ছয়টি শিক্ষা প্রতিষ্ঠান শতভাগ পাশের গৌরব অর্জন করেছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কানিজ আফরোজ জানান, চান্দিনার ৩১টি মাধ্যমিক বিদ্যালয়ের ২হাজার ৩৮৩জন পরীক্ষার্থীর মধ্যে ৮৬.৪৯% হারে পাশ করে ২ হাজার ৬১জন। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৮৬জন।

চান্দিনা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে সর্বোচ্চ ৩৭জন, চান্দিনা ডা. ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ২১জন, বড়গোবিন্দপুর আলী মিঞা ভূইয়া উচ্চ বিদ্যালয় থেকে ১৭ জন, আবেদানূল বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১৫জন, মহিচাইল উচ্চ বিদ্যালয় থেকে ১৫ জন, কুটুম্বপুর উচ্চ বিদ্যালয় থেকে ১৪ জন, মহিচাইল জোবেদা মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১২ জন, বরকইট উদয়ন উচ্চ বিদ্যালয় থেকে ৫ জন, মাধাইয়া বাজার ছাদিম উচ্চ বিদ্যালয় থেকে ৫জন, হারং উচ্চ বিদ্যালয় থেকে ২ জন, ভোমরকান্দি উচ্চ বিদ্যালয় থেকে ১জন, দোল্লাই নাবাবপুর বালিকা বিদ্যালয় থেকে ১জন, দোল্লাই নবাবপুর আহসান উল্লাহ্ উচ্চ বিদ্যালয় থেকে ১জন জিপিএ-৫ পেয়েছে।

উপজেলা পর্যায়ে কৈলাই তুলপাই উচ্চ বিদ্যালয়ের ফলাফল বিপর্যয় হয়েছে। এই বিদ্যালয় থেকে ৬৫ জন পরীক্ষা দিয়ে ২৬ জন পাশ করেছে। বিদ্যালয়টির পাশের হার ৪০ শতাংশ।

with our honourable headmaster , ssc candidates of batch 2014 ; chandina pilot high schoolplease pray for them a greater...
25/01/2014

with our honourable headmaster , ssc candidates of batch 2014 ; chandina pilot high school
please pray for them a greater success......

29/09/2013

আমাদের স্কুলের শহীদ মিনার টা ভেঙ্গে ফেলা হয়েছে...

Address

Chandina, Cumilla
Chandina
3510

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chandina Pilot High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category