21/12/2025
২০২৬ সালের এসএসসি পরীক্ষা পেছাচ্ছে
টিডিসি রিপোর্ট
আপডেট: ২১ ডিসেম্বর ২০২৫, ০৪:১৬ PM
facebook logotwitter logo
কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে এসএসসি পরীক্ষার্থীরা
কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে এসএসসি পরীক্ষার্থীরা © ফাইল ফটো
২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা দুই থেকে তিন মাস পেছাচ্ছে। আগামী বছরের এপ্রিল মাসের শেষ দিকে বা মে মাসের শুরুর দিকে এ পরীক্ষা হতে পারে। এক সপ্তাহের মধ্যে রুটিনসহ সবকিছু চূড়ান্ত হতে পারে বলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্রে জানা গেছে।
সংশ্লিষ্টরা বলছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি। স্বাভাবিক সময়ে এসএসসি পরীক্ষাও এ মাসে শুরু হয়। তবে নির্বাচনে বিভিন্ন বিদ্যালয়ে কেন্দ্র থাকে। ফলে ফেব্রুয়ারি মাসে এ পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। ফলে এসএসসি পরীক্ষা পেছাতে পারে। এর আগেও নানা কারণে এসএসসি ও সমমান পরীক্ষা পেছানোর নজির রয়েছে।
জানা গেছে, ২০২০ সাল পর্যন্ত এসএসসি বা সমমান পরীক্ষা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শুরু হয়ে মার্চের মধ্যে শেষ করা হতো। তবে ২০২১ সালে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সে ধারায় ছেদ পড়ে। কোভিডের কারণে ওই বছরের ১৪ নভেম্বর থেকে পরীক্ষা নেওয়া হয়।
(কপি করা)