অরবিট ক্রেডিট স্কুল এন্ড কলেজ।Orbit Credit School & College

  • Home
  • Bangladesh
  • Chandgaon
  • অরবিট ক্রেডিট স্কুল এন্ড কলেজ।Orbit Credit School & College

অরবিট ক্রেডিট স্কুল এন্ড কলেজ।Orbit Credit School & College Will bloom like a flower

অরবিট ক্রেডিট স্কুল এন্ড কলেজ, অক্সিজেন ক্যাম্পাসে দশম শ্রেণির শিক্ষার্থীদের আসন্ন নির্বাচনী পরীক্ষায় সাফল্য কামনায় অভ...
22/08/2026

অরবিট ক্রেডিট স্কুল এন্ড কলেজ, অক্সিজেন ক্যাম্পাসে
দশম শ্রেণির শিক্ষার্থীদের আসন্ন নির্বাচনী পরীক্ষায় সাফল্য কামনায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।
------------------------------------------------------------------------
চট্টগ্রামের স্বনামধন্য, জনপ্রিয় ও নান্দনিক সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান অরবিট ক্রেডিট স্কুল এন্ড কলেজ, অক্সিজেন ক্যাম্পাসে আজ ২২ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার দশম শ্রেণির প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফল পর্যালোচনা ও নির্বাচনী পরীক্ষার প্রয়োজনীয় প্রস্তুতি সংশ্লিষ্ট আলোচনা, মতামত ও দিকনির্দেশনা উপলক্ষে অভিভাবক সভা অনুষ্ঠিত হয়। অভিভাবক সভায় উপস্থিত ছিলেন অরবিট ক্রেডিট স্কুল এন্ড কলেজ, অক্সিজেন ক্যাম্পাসের নির্বাহী পরিচালক ও অধ্যক্ষ, বিশিষ্ট শিক্ষাবিদ জেসমিন সোলতানা রিভা ম্যাম। আরো উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ শিহাব ইকবাল,চিফ কোঅর্ডিনেটর মোঃ জহিরুল হক কাইউম এবং সিনিয়র শিক্ষিকা মেহেরুন্নেসা মেরী। সম্মানিত অভিভাবকগণ স্বতঃস্ফূর্তভাবে তাঁদের সন্তানদের কাঙ্ক্ষিত সাফল্যের লক্ষ্যে মতামত ও পরামর্শ ব্যক্ত করেন। মাননীয় নির্বাহী পরিচালক ও অধ্যক্ষ মহোদয় শিক্ষার্থীদের অর্জিত ফলাফল এবং অভিভাবকদের মতামত ও পরামর্শের উপর ভিত্তি করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দান করেন এবং শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণিতে উপস্থিতি,পাঠে মনোযোগ প্রদান, বাসায় কিংবা বাড়িতেও নিয়মিত প্রয়োজনীয় লেখাপড়া এবং সাপ্তাহিক নিয়মিত মডেল টেস্টের উপর গুরুত্ব দেন।
উপস্থিত অভিভাবক ও অভিভাবিকা'কে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা।

আলহামদুলিল্লাহ! সাফল্যের গৌরবময় অর্জন। অরবিট ক্রেডিট স্কুল এন্ড কলেজের এস.এস.সি. পরীক্ষার ফলাফল-২০২৬-এ জিপিএ-৫ সহ পাশের ...
10/08/2026

আলহামদুলিল্লাহ! সাফল্যের গৌরবময় অর্জন।

অরবিট ক্রেডিট স্কুল এন্ড কলেজের এস.এস.সি. পরীক্ষার ফলাফল-২০২৬-এ জিপিএ-৫ সহ পাশের হার ৯৪%।
এই অসাধারণ সাফল্যে অত্র প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ও প্রিন্সিপাল জেসমিন সুলতানা রিভা ম্যাম উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে জানিয়েছেন উচ্ছ্বাসময় অভিবাদন, প্রাণঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।

শিক্ষার্থীদের এই গৌরবময় অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তাদের কঠোর পরিশ্রম, মেধা ও অধ্যবসায়ের এই সাফল্য ভবিষ্যতের পথচলায় আরও বড় অর্জনের অনুপ্রেরণা হয়ে উঠুক।
অভিনন্দন সকল কৃর্তী ও উত্তীর্ণ শিক্ষার্থীকে।
অরবিট ক্রেডিট স্কুল এন্ড কলেজ—সাফল্যের ধারায় অদম্য অগ্রযাত্রা।

আগামীকাল থেকে শুরু হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষা।উক্ত পরিক্ষায় অরবিট ক্রেডিট স্কুল এন্ড কলেজ অক্সিজেন ক্যাম্পাস আবাসিক ও ডে-...
09/08/2026

আগামীকাল থেকে শুরু হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষা।
উক্ত পরিক্ষায় অরবিট ক্রেডিট স্কুল এন্ড কলেজ অক্সিজেন ক্যাম্পাস আবাসিক ও ডে-কেয়ারের ছাত্র-ছাত্রীরা অর্ধবার্ষিক পরীক্ষাকে সামনে রেখে জোর প্রস্তুতি নিচ্ছে।

শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্টা, দিকনির্দেশনা ও শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা পরীক্ষায় ভালো ফলাফল করবে, এই প্রত্যাশা রইল।
সকল শিক্ষার্থীর জন্য রইল আন্তরিক শুভকামনা।
তোমাদের মেধা, মনোযোগ ও পরিশ্রম সাফল্যের পথকে আরও সুন্দর করে তুলুক।
শুভ হোক সবার পরীক্ষা। 🤲

জুলাই গণঅভ্যুত্থান দিবস–২০২৬ আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা–২০২৬অত্র প্রতিষ্ঠানের সম্মানিত নির্বাহী পরিচালক ও...
05/08/2026

জুলাই গণঅভ্যুত্থান দিবস–২০২৬
আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা–২০২৬

অত্র প্রতিষ্ঠানের সম্মানিত নির্বাহী পরিচালক ও প্রিন্সিপাল জেসমিন সুলতানা রিভা ম্যামের দিক-নির্দেশনায় জুলাই গণঅভ্যুত্থান দিবস–২০২৬ উপলক্ষে আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত ভাইস প্রিন্সিপাল শিহাব ইকবাল, চিফ কো-অর্ডিনেটর মোহাম্মদ জহিরুল হক কাইয়ুম, কো-অর্ডিনেটর মোঃ আশরাফুল ইসলাম, কো-অর্ডিনেটর ওমর খৈয়াম, হিসাব রক্ষণ ও আবাসিক ঊধ্বর্তন কর্মকর্তা মোঃ তোফাজ্জল হোছাইন চৌধুরী, সিনিয়র শিক্ষিকা মেহেরুন্নেসা মেরী ম্যামসহ প্রতিষ্ঠানের সম্মানিত সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

শিক্ষার্থীদের মাঝে সৃজনশীলতা, দেশপ্রেম, ইতিহাসচেতনা ও মূল্যবোধ বিকাশে এমন আয়োজন নিঃসন্দেহে প্রশংসনীয়। সম্মানিত শিক্ষক-শিক্ষিকাবৃন্দের উপস্থিতি, সহযোগিতা ও মূল্যবান দিকনির্দেশনায় অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত, শিক্ষণীয় ও তাৎপর্যপূর্ণ।

#অরবিট_ক্রেডিট_স্কুল_এন্ড_কলেজ
অক্সিজেন ক্যাম্পাস।
জুলাইয়ের চেতনা হোক জ্ঞান, সৃজনশীলতা ও সুন্দর ভবিষ্যৎ নির্মাণের প্রেরণা।

04/08/2026

১ম ও ২য় শ্রেণির ছাত্র-ছাত্রীদের ক্রাফট ক্লাস সফলভাবে সম্পন্ন হয়েছে। ক্রাফট কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা, মেধা ও অসাধারণ প্রতিভার চমৎকার প্রকাশ ঘটেছে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত নির্বাহী পরিচালক এবং প্রিন্সিপাল জনাবা জেসমিন সুলতানা রিভা। তাঁর আন্তরিক উৎসাহ ও দিকনির্দেশনা শিক্ষার্থীদের জন্য ছিল অনুপ্রেরণার উৎস।

প্লে এবং কেজি ক্লাসে সোনামণিদের প্রাণবন্ত ক্রাফট ক্লাস শেষে অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর ফটোসেশন।এই আনন্দঘন মুহূর্তে শিক্ষার্...
02/08/2026

প্লে এবং কেজি ক্লাসে সোনামণিদের প্রাণবন্ত ক্রাফট ক্লাস শেষে অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর ফটোসেশন।

এই আনন্দঘন মুহূর্তে শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিক সময় কাটান অরবিট ক্রেডিট স্কুল এন্ড কলেজ, অক্সিজেন ক্যাম্পাসের নির্বাহী পরিচালক ও প্রিন্সিপাল জেসমিন সুলতানা রিভা ম্যাম।

এ সময় উপস্থিত ছিলেন প্লে - কেজি শ্রেণি-শিক্ষিকা লিমা মজুমদার, সাবিহা নেয়ার, সুকলা রাণী পাল, আসমা খাতুন ম্যাম।

সৃজনশীলতা, আনন্দ আর ভালোবাসার স্পর্শে ভরপুর প্রতিটি মুহূর্ত আমাদের সোনামণিদের শেখার পথকে করে তোলে আরও সুন্দর, আনন্দময় ও স্মরণীয়।

নার্সারি ক্লাসের নতুন শ্রেণিকক্ষের শুভ উদ্বোধনআজ রবিবার, ২৬ জুলাই ২০২৬ ইংশিক্ষার্থীদের ক্রমবর্ধমান সংখ্যার কথা বিবেচনা ক...
26/07/2026

নার্সারি ক্লাসের নতুন শ্রেণিকক্ষের শুভ উদ্বোধন
আজ রবিবার, ২৬ জুলাই ২০২৬ ইং

শিক্ষার্থীদের ক্রমবর্ধমান সংখ্যার কথা বিবেচনা করে অরবিট ক্রেডিট স্কুল এন্ড কলেজ-এর নার্সারি বিভাগের জন্য নতুন শ্রেণিকক্ষের শুভ উদ্বোধন করা হয়েছে। শিক্ষার মানোন্নয়ন এবং শিশুদের আরও সুন্দর ও সুশৃঙ্খল শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে মর্নিং শিফট ও ডে শিফট এই দুই শিফটভিত্তিক পাঠদানের ব্যবস্থা চালু করা হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ও সম্মানিত প্রিন্সিপাল জেসমিন সুলতানা রিভা ম্যাম, ভাইস প্রিন্সিপাল শিহাব ইকবাল স্যার, চিফ কো-অর্ডিনেটর অ্যাডভোকেট মোঃ জহিরুল হক কাইয়ুম স্যার, সিনিয়র শিক্ষিকা মেহেরুন্নেছা মেরি ম্যাম এবং ক্লাস টিচারবৃন্দ এবং প্রতিষ্ঠানের অন্যান্য সম্মানিত শিক্ষক-শিক্ষিকাগণ।

নার্সারি বিভাগের মর্নিং শিফট ও ডে শিফট-এর সকল সোনামণির জন্য রইল আন্তরিক শুভকামনা। নতুন এই শ্রেণিকক্ষ তাদের শিক্ষাজীবনের পথচলাকে আরও আনন্দময়, সৃজনশীল ও সফল করে তুলুক।

"আজকের এই নতুন সূচনা থেকেই গড়ে উঠুক আগামী দিনের আলোকিত প্রজন্ম।"

অরবিট ক্রেডিট স্কুল এন্ড কলেজ-এর আবাসিক শাখার উদ্যোগে ২য় থেকে ৬ষ্ঠ শ্রেণির আবাসিক শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রী...
19/07/2026

অরবিট ক্রেডিট স্কুল এন্ড কলেজ-এর আবাসিক শাখার উদ্যোগে ২য় থেকে ৬ষ্ঠ শ্রেণির আবাসিক শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত নির্বাহী পরিচালক ও প্রিন্সিপাল জেসমিন সুলতানা রিভা ম্যাম।

তিনি শিক্ষার্থীদের খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশ, শৃঙ্খলা, দলগত চেতনা এবং পারস্পরিক সৌহার্দ্য আরও সমৃদ্ধ হোক এই প্রত্যাশা ব্যক্ত করেন এবং সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

গত ১৬/০৭/২০২৬ ইং তারিখে অরবিট ক্রেডিট স্কুল এন্ড কলেজে দশম শ্রেণির প্রি-টেস্ট পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ...
18/07/2026

গত ১৬/০৭/২০২৬ ইং তারিখে অরবিট ক্রেডিট স্কুল এন্ড কলেজে দশম শ্রেণির প্রি-টেস্ট পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

এই পরীক্ষা শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষার প্রস্তুতি মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ ধাপ। সকল পরীক্ষার্থীর জন্য রইল আন্তরিক শুভকামনা ও দোয়া। তোমাদের পরিশ্রম, একাগ্রতা ও আত্মবিশ্বাস যেন কাঙ্ক্ষিত সাফল্য বয়ে আনে।

অত্র প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ও প্রিন্সিপাল জেসমিন সুলতানা রিভা ম্যাম সকল পরীক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ ও সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেছেন। তিনি শিক্ষার্থীদের নিষ্ঠা, সততা ও আত্মবিশ্বাসের সঙ্গে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

অরবিট ক্রেডিট স্কুল এন্ড কলেজ
শিক্ষাই সাফল্যের প্রথম সোপান।

Address

Oxygen
Chandgaon
4390

Alerts

Be the first to know and let us send you an email when অরবিট ক্রেডিট স্কুল এন্ড কলেজ।Orbit Credit School & College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to অরবিট ক্রেডিট স্কুল এন্ড কলেজ।Orbit Credit School & College:

Shortcuts

Share

Category