Proyash Chattogram

Proyash Chattogram Proyash Chattogram is a Specialized Educational Institute for Children/Persons With Special Needs

আজ প্রয়াস চট্টগ্রাম প্রাঙ্গণে এক উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি - ২০২৬’​প্রকৃতিকে ভালোবাসার ...
28/07/2026

আজ প্রয়াস চট্টগ্রাম প্রাঙ্গণে এক উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি - ২০২৬’

​প্রকৃতিকে ভালোবাসার এবং পরিবেশ রক্ষার এই আয়োজনে সবচেয়ে সুন্দর দৃশ্যটি ফুটিয়ে তুলেছে প্রয়াস চট্টগ্রামের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা।
তারা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে ও উৎসাহের সাথে নিজ হাতে চারা রোপণ করে পুরো কর্মসূচীতে এক অনন্য মাত্রা যোগ করেছে। তাদের এই আনন্দ ও আন্তরিকতা আমাদের পথচলাকে আরও বেশি অর্থবহ করে তোলে।

আজ প্রয়াস চট্টগ্রামের তত্ত্বাবধানে এবং জেলা সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় প্রয়াস চট্টগ্রামের নতুন শিক্ষার্থীদের সুবর্ণ ন...
23/07/2026

আজ প্রয়াস চট্টগ্রামের তত্ত্বাবধানে এবং জেলা সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় প্রয়াস চট্টগ্রামের নতুন শিক্ষার্থীদের সুবর্ণ নাগরিক কার্ডের কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উক্ত কার্যক্রমে সমাজসেবা জেলা কার্যালয়ের পক্ষ থেকে উপস্থিত বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে নতুন শিক্ষার্থীদের শারীরিক মূল্যায়ন ও আবেদন সংক্রান্ত প্রয়োজনীয় কার্যাবলী সম্পন্ন করা হয়।

প্রয়াস চট্টগ্রামের নতুন ভর্তিকৃত সকল শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানটিকে সফল করে তোলেন।

04/06/2026
রেলপথ মন্ত্রণালয় কর্তৃক ঘোষিত বাংলাদেশ রেলওয়ের যাত্রীসেবায় ৬৫ বয়সাের্ধ্ব ও বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের জন্য নির্ধারিত ...
25/05/2026

রেলপথ মন্ত্রণালয় কর্তৃক ঘোষিত বাংলাদেশ রেলওয়ের যাত্রীসেবায় ৬৫ বয়সাের্ধ্ব ও বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের জন্য নির্ধারিত ভাড়ার উপর ছাড় প্রদান করার বিষয়ে নির্দেশনা।


২৬শে মার্চ বাংলাদেশের জাতীয় জীবনে সবচেয়ে গৌরবোজ্জ্বল দিন - মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এটি বাঙালি জাতির বীরত্ব, ত্যাগ এ...
26/03/2026

২৬শে মার্চ বাংলাদেশের জাতীয় জীবনে সবচেয়ে গৌরবোজ্জ্বল দিন - মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এটি বাঙালি জাতির বীরত্ব, ত্যাগ এবং আত্মপরিচয় প্রতিষ্ঠার দিন।

প্রয়াস চট্টগ্রামে ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস - ২০২৬ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রয়াস চট্টগ্রাম এর অধ্যক্ষ, শিক্ষক, থেরাপিস্ট, শিক্ষার্থী এবং অভিভাবকগন।

দিবসটি শিক্ষার্থীদের জন্য চিত্রাংকন ও দেশাত্মবোধক গানের প্রতিযোগিতার মাধ্যমে উদযাপন করা হয়।
পরিশেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদেরকে পুরস্কার প্রদান করা হয়।

10/01/2026

২০২৬ নতুন বছর উদযাপন উপলক্ষে বিএনএফডব্লিউএ চট্টগ্রাম শাখার উদ্যোগে চট্টগ্রাম বোর্ড ক্লাবে (৯ - ১১ জানুয়ারী ২০২৬) তিন দিন ব্যাপি হস্তশিল্প প্রদশর্নী মেলা অনুষ্ঠিত হয়, উক্ত মেলায় প্রয়াস চট্টগ্রামের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের তৈরীকৃত হস্তশিল্পের একটি স্টল প্রদশর্নীতে অংশগ্রহণ করে।

"জাতীয় সমাজসেবা দিবস ২০২৬"সমাজের অবহেলিত ও বঞ্চিত অসহায় মানুষের পাশে দাড়ানোর প্রত্যয় নিয়ে প্রতি বছর সারাদেশে পালিত হয় সম...
03/01/2026

"জাতীয় সমাজসেবা দিবস ২০২৬"

সমাজের অবহেলিত ও বঞ্চিত অসহায় মানুষের পাশে দাড়ানোর প্রত্যয় নিয়ে প্রতি বছর সারাদেশে পালিত হয় সমাজসেবা দিবস।
এই বারের প্রতিপাদ্য হচ্ছে "প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়"।
প্রয়াস চট্টগ্রামের পক্ষ থেকে জাতীয় সমাজসেবা দিবসের সফলতা ও সার্থকতা কামনা করছি।

নিয়োগ বিজ্ঞপ্তি -২০২৫
23/12/2025

নিয়োগ বিজ্ঞপ্তি -২০২৫


"আজ প্রয়াস চট্টগ্রাম এর ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী"২০০৬ সালের ২০ ডিসেম্বর সেনাপরিবার কল্যাণ সংস্থা  (সেপকস) চট্টগ্রাম অঞ্চল...
20/12/2025

"আজ প্রয়াস চট্টগ্রাম এর ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী"

২০০৬ সালের ২০ ডিসেম্বর সেনাপরিবার কল্যাণ সংস্থা (সেপকস) চট্টগ্রাম অঞ্চলের পৃষ্ঠপোষকতায় শারীরিক ও মানসিক বিকাশে বাধাগ্রস্থ শিশু কিশোরদের কল্যাণার্থে চট্টগ্রাম সেনানিবাসের অভ্যন্তরে ছোট্ট পরিসরে প্রয়াস চট্টগ্রামের যাত্রা শুরু হয়।

প্রয়াস চট্টগ্রাম ১ জন সিনিয়র গাইড, ৩ জন শিক্ষক, ১ জন শিক্ষা সহকারী, ১ জন কেয়ার টেকার ও ২০ জন ছাত্রের মাধ্যমে ২০০৬ সালের ২০ ডিসেম্বর কার্যক্রম শুরু করে।

"বিশেষ শিশু বিশেষ অধিকার" এই মূলমন্ত্রটি সামনে রেখে
প্রয়াস চট্টগ্রাম একটি বিশেষ চাহিদাসম্পন্ন জনগোষ্ঠীর কল্যাণে নিবেদিত সেনাবাহিনী পরিচালিত বেসরকারি অলাভজনক ও অরাজনৈতিক একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সর্বস্তরের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সমাজে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে বহুমুখী কার্যক্রম পরিচালনা করে থাকে।

বর্তমানে প্রয়াস চট্টগ্রাম ৪৬৫ জন শিক্ষার্থী নিয়ে একটি বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম পরিচালনা করছে। যেখানে প্রতিবন্ধীতার ধরন অনুযায়ী (দৃষ্টি, বাক, শ্রবন, বুদ্ধি প্রতিবন্ধিতা, অটিজম, ডাউন সিনড্রোম, ফিজিক্যালি চ্যালেঞ্জড) শিক্ষার্থীদের জন্য পৃথক পৃথক শাখা রয়েছে। এই প্রতিষ্ঠানটিতে আরও রয়েছে জাতীয় পাঠ্যক্রম কর্মসূচি অনুযায়ী প্রাইমারি ও মাধ্যমিক শাখা।সহশিক্ষা কার্যক্রম হিসেবে রয়েছে কম্পিউটার প্রশিক্ষণ, সংগীত ও নৃত্য প্রশিক্ষণ। রয়েছে কারিগরি (Vocational) ও বিশেষ শিশু শাখা (ECDP)।

১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে প্রয়াস চট্টগ্রামে আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রয়াস চট্টগ্রামের অধ্যক্ষ, শিক্ষক ও থেরাপিস্টগন।

"সকলকে মহান বিজয় দিবস ১৬ই ডিসেম্বরের শুভেচ্ছা"১৬ই ডিসেম্বর আমাদের গৌরব ও আমাদের অহংকারের দিন। লাখো শহীদের রক্তে অর্জিত এ...
16/12/2025

"সকলকে মহান বিজয় দিবস ১৬ই ডিসেম্বরের শুভেচ্ছা"

১৬ই ডিসেম্বর আমাদের গৌরব ও আমাদের অহংকারের দিন। লাখো শহীদের রক্তে অর্জিত এই বিজয়ের মধ্য দিয়ে আমরা পেয়েছি আমাদের স্বাধীন বাংলাদেশ।

প্রয়াস চট্টগ্রাম পরিবার মহান বিজয় দিবস উপলক্ষে সকল শহীদদের প্রতি জানায় বিনম্র শ্রদ্ধা।

প্রয়াস চট্টগ্রাম-এ উদযাপিত হলো মহান বিজয় দিবস - ২০২৫। খেলাধুলা ও চিত্রাংকন প্রতিযোগিতার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।
উপস্থিত ছিলেন প্রয়াস চট্টগ্রামের শিক্ষার্থী, শিক্ষক, থেরাপিস্ট ও অভিভাবকগন।

সবশেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

"Greetings to all on the great Victory Day December 16th"

​December 16th is our day of glory, our day of pride. Through this victory, achieved by the blood of millions of martyrs, we gained our independent Bangladesh.

​Proyash Chattogram family humbly pays tribute to all the martyrs on the occasion of the great Victory Day.
​The great Victory Day - 2025 was celebrated at Proyash Chattogram.the day was celebrated through sports and drawing competitions. Students, teachers, therapists, and guardians of Proyash Chattogram were present.
Finally, prizes were distributed among the winning students."

Address

Jahangir Line, Chattogram Cantonment
Chandgaon
4210

Opening Hours

Monday 09:00 - 14:00
Tuesday 09:00 - 14:00
Wednesday 09:00 - 14:00
Thursday 09:00 - 14:00
Sunday 09:00 - 14:00

Alerts

Be the first to know and let us send you an email when Proyash Chattogram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Proyash Chattogram:

Shortcuts

Share

Category