1NO Flight Pahartali College BNCC AIR WING

1NO Flight Pahartali College BNCC AIR WING 1No Flight Pahartali College (BNCC). We are BNCC cadets. Knowledge, discipline is enlivened in this moment. Our vow to volunteer.

ভর্তি চলছে,,,,,, বিমান শাখার ক্যাডেট হিসেবে যোগ দিন  #যোগ্যতাঃ১) বয়সঃ ১৬ থেকে ২১ বছর২) শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি পাশ৩) শা...
08/09/2025

ভর্তি চলছে,,,,,,
বিমান শাখার ক্যাডেট হিসেবে যোগ দিন

#যোগ্যতাঃ
১) বয়সঃ ১৬ থেকে ২১ বছর
২) শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি পাশ
৩) শারীরিক যোগ্যতা-
উচ্চতাঃ ৫ ফুট ৫ ইঞ্চি (পুরুষ), ৫ ফুট ২ ইঞ্চি (মহিলা)
৪) দক্ষতাঃ খেলাধুলায় পারদর্শীরা অগ্রাধিকার পাবে। ভলিবল (ছেলে), ব্যাডমিন্টন (মেয়ে)
৫) সাংস্কৃতিকঃ কবিতা, গান, নাচ, বিতর্ক ও বক্তৃতায় পারদর্শীরা অগ্রাধিকার পাবে।

#প্রাপ্ত সুযোগ-সুবিধা:

১) সামরিক বাহিনীতে অফিসার পদে যোগদানের ক্ষেত্রে ৫.০০ (A+) বা নূন্যতম ৪.৫০ পাওয়া শিক্ষার্থীদের আই এস এস বি-তে অংশগ্রহণের সুযোগ রয়েছে।
২) বিএনসিসি কোটার মাধ্যমে সামরিক বাহিনীতে চাকরির সুযোগ সুবিধা রয়েছে।
৩) প্রশিক্ষণ ভাতা প্রাপ্তি
৪) বিজয় দিবস প্যারেডে ও Mi১৭ হেলিকপ্টারে ফ্লাই করার সুযোগ রয়েছে।

#নির্বাচন পদ্ধতিঃ
১) লিখিত ও প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা
২) মোখিক পরীক্ষা: লিখিত ও স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মোখিক পরীক্ষা গ্রহণের পরে ভর্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচন করা হবে।
৩) ক্যাডেটশীপ প্রদান: চূড়ান্তভাবে নির্বাচিত ক্যাডেটদের বিএনসিসি আইন-২০১৬ এর অধীনে ক্যাডেটশীপ অধীনে ক্যাডেটশীপ প্রদান করা হবে।
প্রশিক্ষণ:
নিয়মিত প্রশিক্ষণ: সপ্তাহে ২ দিন সামরিক প্রশিক্ষণ দেওয়া হবে।

পাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজ
১ নং ফ্লাইট ৫৭ স্কোয়াড্রন, চট্টগ্রাম

‎🔵 বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কর্পস (বিএনসিসি) –[ বিমান শাখা]✈️💙..‎‎📢 নতুন ক্যাডেট সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে...!!‎‎প্রি...
07/09/2025

‎🔵 বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কর্পস (বিএনসিসি) –[ বিমান শাখা]✈️💙..

‎📢 নতুন ক্যাডেট সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে...!!

‎প্রিয় শিক্ষার্থী,
‎আপনার যদি সেবা, শৃঙ্খলা ও সমাজে অবদান রাখার আগ্রহ থাকে, তাহলে এখনই যোগ দিন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর এয়ার উইং কন্টিনজেন্ট এর একটি স্বনামধন্য প্রতিষ্ঠান পাহাড়তলী কলেজ বিএনসিসি তে।
‎আমাদের মূলমন্ত্র:-“জ্ঞান, শৃঙ্খলা ও স্বেচ্ছাসেবা।”

‎➤জ্ঞান, শৃংখলা ও সেচ্ছাসেবা, এই তিন মূল মন্ত্রে উদ্বুদ্ধ করে দেশের যুব সমাজ তথা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদেরকে লেখাপড়ার পাশাপাশি সামরিক প্রশিক্ষণের মাধ্যমে দ্বিতীয় সারির প্রতিরক্ষা বাহিনী হিসাবে গড়ে তোলা এবং নৈতিক চরিত্র বিকাশের লক্ষ্যে বাংলাদেশ জাতীয় ক্যাডেট কোর (বিএনসিসি) প্রতিষ্ঠা করা হয়।

‎📍 বিএনসিসি আপনাকে যেসব সুযোগ দিচ্ছে:
‎ব্যক্তিত্ব ও নেতৃত্ব বিকাশের দারুণ সুযোগ,সামরিক প্রশিক্ষণের বাস্তব অভিজ্ঞতা, আন্তর্জাতিক ভ্রমণ ও ক্যাডেট বিনিময় প্রোগ্রামে অংশগ্রহণ,বিজয় দিবস প্যারেডে অংশগ্রহণ খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ সরকারি খরচে প্রশিক্ষণ ও সনদ অর্জনের সুযোগ।

‎🎯 বিএনসিসি এর উদ্দেশ্য:
‎একটি সৎ, শৃঙ্খলাবদ্ধ ও দেশপ্রেমিক নেতৃত্ব গড়ে তোলা যারা ভবিষ্যতে জাতির জন্য অবদান রাখতে পারবে।

‎🛡️ বিশেষ সুবিধাসমূহ:
‎1. সেনা, নৌ ও বিমান বাহিনীতে অফিসার হওয়ার জন্য ISSB তে সরাসরি অংশগ্রহণের সুযোগ।
‎2. সরকারি খরচে সামরিক প্রশিক্ষণ গ্রহণের সুযোগ।
‎3. বিদেশে ভ্রমণের সুযোগ ও আন্তর্জাতিক ক্যাডেটদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়।
‎4. বিনামূল্যে সামরিক শীতকালীন প্রশিক্ষণ ও সার্টিফিকেট।
‎5. আন্তর্জাতিক মানের ইভেন্ট ম্যানেজমেন্ট ও নেতৃত্বের বাস্তব অনুশীলন।

‎📘 প্রশিক্ষণ কর্মসূচি:
‎১/প্রতিষ্ঠানভিত্তিক নিয়মিত কার্যক্রম
‎২/১টি স্কোয়াড্রন ক্যাম্প
‎৩/১টি বার্ষিক প্রশিক্ষণ অনুশীলন
‎৪/১টি কেন্দ্রীয় প্রশিক্ষণ অনুশীলন
‎৫/১টি বিজয় দিবস প্যারেড প্রশিক্ষণ

‎✅ আবেদনকারীর যোগ্যতা:
‎ একদশ বা অনার্স/ডিগ্রি প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

‎ℹ️ বিশেষ দ্রষ্টব্য:
‎ক্লাসের সময় যাতে ব্যাঘাত না ঘটে, সেভাবেই সকল কার্যক্রম নির্ধারিত হবে।
‎📄 ভর্তির জন্য যা লাগবে:
‎1. দুই কপি পাসপোর্ট সাইজের ছবি
‎2. এক কপি এসএসসি/এইচএসসি মার্কশিটের ফটোকপি
‎3. এক কপি জন্মনিবন্ধন/জাতীয় পরিচয়পত্রের ফটোকপি

‎📞 যোগাযোগ:
‎📱 ক্যাডেট আন্ডার অফিসার মিজানুর রহমান
‎📞 01617-267663

‎🕘 অফিস সময়:
‎কলেজ টাইম: সকাল ০৯:৩০টা – দুপুর ০২:০০টা
‎শনিবার: সকাল ৭টা – ১১টা
‎📍 ফ্লাইট লোকেশন:
‎একাডেমিক ভবন (নিচ তলা)
‎পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজ

‎শুভেচ্ছান্তে,
‎ক্যাডেট মাহির উদ্দিন চৌধুরী
‎📞 01822347916

" বিএনসিসি বিমান শাখা " কর্তৃক আয়োজিত স্কোয়াড্রন ক্যাম্প ২০২৪-২৫" গত ০১-১১-২০২৪ থেকে ০৮-১১-২০২৪ " পাহাড়তলী কলেজ, পাহাড...
23/11/2024

" বিএনসিসি বিমান শাখা " কর্তৃক আয়োজিত স্কোয়াড্রন ক্যাম্প ২০২৪-২৫"

গত ০১-১১-২০২৪ থেকে ০৮-১১-২০২৪ " পাহাড়তলী কলেজ, পাহাড়তলী, খুলশী, চট্টগ্রাম " অনুষ্ঠিত হয় "৫৭ স্কোয়াড্রন ক্যাম্প ২০২৪-২৫"। ক্যাম্পটি পরিচালনায় সর্বদা সেখানে উপস্থিত ছিলেন "ফ্লাইট লেফটেন্যান্ট সৈয়দ হায়াত আবেদিন (ওসি, ৫৭ বিএনসিসি স্কোয়াড্রন)"
উক্ত ক্যাম্পে পাহাড়তলী কলেজের বিএনসিসি (বিমান শাখা) সিইউও জয় কুমার মজুমদার নেতৃত্বে ২৪জন ক্যাডেটের একটি চৌকস দল অংশগ্রহণ করে।
ক্যাম্পে বিভিন্ন প্রশিক্ষণ ও প্রতিযোগিতা অন্তর্ভুক্ত ছিল।
ক্যাম্প চলাকালীন ক্যাডেটরা ড্রিল কম্পিটিশন, ভলিবল, ফায়ারিং ইভেন্ট, সাধারণ জ্ঞান প্রতিযোগিতা,ব্যাডমিন্টন ও সাংস্কৃতিক বিভিন্ন ইভেন্টে অংশগ্রহনের মাধ্যমে তাদের প্রতিভা প্রদর্শন করে।
⭕উক্ত ক্যাম্পের ক্যাডেট আন্ডার অফিসার ইনচার্জ (ক্যাম্প অ্যাডজুটেন্ট) হিসেবে দায়িত্ব পালন করেন- ক্যাডেট আন্ডার অফিসার জয় কুমার মজুমদার।
⭕তাছাড়াও আর এস এম হিসেবে দায়িত্ব পালন করেন- ক্যাডেট সার্জেন্ট মিজানুর রহমান।
সাথে আরো দুই জন ক্যাম্পের দায়িত্ব পান
ক্যাডেট সার্জেন্ট জয় শীল ( আর পি সার্জেন্ট) সহকারি হিসেবে কাজ করেন ক্যাডেট কর্পোরাল ইব্রাহিম।
সেই সাথে দায়িত্ব পান লেডি ক্যাডেট সার্জেন্ট নিপা মজুমদার (ফুড সার্জেন্ট)

🔷ক্যাম্পে স্কোয়াড্রন লিডার শেখ জিল্লুর রহমান স্যারকে (ডিডি ৫৭ বিএনসিসি স্কোয়াড্রন)গার্ড অফ অর্নার এর মাধ্যমে বরণ করা হয়।

🏅উক্ত ক্যাম্পে বেস্ট মেইল ক্যাডেট অ্যাওয়ার্ড পুরস্কার গ্রহণ করে -ক্যাডেট সার্জেন্ট মিজানুর রহমান।
🏅তাছাড়াও ব্যাডমিন্টন প্রতিযোগিতায় (সিঙ্গেল) এ চ্যাম্পিয়ন হয়ে পুরস্কার গ্রহণ করেন -ক্যাডেট কর্পোরাল আফরোজা আক্তার মিম।
🏅ভলিবলে চ্যাম্পিয়ন টিমের সদস্য হিসেবে মেডেল গ্রহণ করেন -ক্যাডেট আন্ডার অফিসার জয় কুমার মজুমদার ও ক্যাডেট সার্জেন্ট মিজানুর রহমান, ক্যাডেট সার্জেন্ট জয় শীল, ক্যাডেট কর্পোরাল ইব্রাহিম, ক্যাডেট লেন্স কর্পোরাল সেফায়েত, ক্যাডেট রাকিব।

ক্যাম্পের অংশ হিসেবে ছিলো ফায়ারিং , প্রাথমিক চিকিৎসা সম্পর্কে ক্লাস, বৃক্ষরোপন কর্মসূচি, বিমানবাহিনী সর্ম্পকে ক্লাস,অগ্নি নির্বাপন ক্লাস , ট্রাফিক আইন সংক্রান্ত ক্লাস, মাদকবিরোধী রেলি,খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
আয়োজিত ক্যাম্পটির উদ্দেশ্য ছিল। ক্যাডেটদের একে অপরের প্রতি সম্মান বৃদ্ধি , সমবয়সীদের মধ্যে বন্ধুত্ব লালন , সঠিক সিদ্ধান্ত গ্রহন ও নেতৃত্বের প্রদানের দক্ষতা বিকাশ এবং তাদের প্রতিভা প্রকাশ করা সহ বহু নৈতিকতা মূল্যবোধ বিকাশে সাহায্য করা।

সাংস্কৃতিক সন্ধ্যায় উপস্থিত ছিলেন লেঃ কর্নেল মোহাম্মদ লোকমান হোসেন
রেজিমেন্ট কমান্ডার ,কর্ণফুলী রেজিমেন্ট।

🔹স্কোয়াড্রন লিডার শেখ জিল্লুর রহমান (ডিডি ৫৭ বিএনসিসি স্কোয়াড্রন)
🔹ফ্লাইট লেফটেনেন্ট সৈয়দ হায়াত আবেদিন (ওসি ৫৭ বিএনসিসি স্কোয়াড্রন চট্টগ্রাম )

এছাড়াও ক্যাম্প চলাকালীন সময় ক্যাডেটদের সার্বিক সহায়তা ও দিকনির্দেশনা প্রদান করেন পাহাড়তলী কলেজ বিএনসিসি (এক নং ফ্লাইট)
🔹ফ্লাইট কমান্ডার,পিইউও মমতাজুল হক স্যার

মিডিয়া উইং
এক নং ফ্লাইট
বিএনসিসি বিমান শাখা
পাহাড়তলী কলেজ চট্টগ্রাম।

18/11/2024

🔴***ক্লাস নোটিশ***🔴
আসসালামু আলাইকুম
এতদ্বারা পাহাড়তলী কলেজ এর বিএনসিসি সকল ক্যাডেটদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,আগামীকাল ১৯/১১/২০২৪ তারিখ রোজ মঙ্গলবার যথানিয়মে বিএনসিসি'র সাপ্তাহিক ক্লাস অনুষ্ঠিত হবে।
বিষয়: ড্রিল/খেলা দুলা।
---অফিসিয়াল কার্যক্রমের জন্য সকল ক্যাডেটদের সকাল ১১:০০ টায় আসার নির্দেশ দেয়া হচ্ছে ।

✅ যথাসময়ে ক্লাসে উপস্থিত থাকতে হবে ।
✅ সকলেই বিএনসিসি'র টি-শার্ট পরে আসা বাধ্যতামূলক এবং ড্রীল এর উপযোগী পোশাক পরে আসতে হবে ।
✅ যে কোন ক্যাডেটের আসতে দেরি হলে বা না আসতে পারলে অবশ্যই সিইউও স্যারকে জানাতে হবে।
📌 যে সকল ক্যাডেট ক্লাস করবে না, তাদের দুই বছর মেয়াদি ক্যাডেট সাটিফিকেট এর জন্য নাম পাঠানো হবে না।
আদেশক্রমে
সিইউও জয় কুমার মজুমদার
ক্যাডেট ইনচার্জ
পাহাড়তলী কলেজ।
ধন্যবাদান্তে
নিপা মজুমদার
ক্যাডেট সার্জেন্ট
পাহাড়তলী কলেজ।

04/09/2024
Pahartali University College Join our team>> Knowledge >> Discipline >> the volunteers
14/07/2024

Pahartali University College
Join our team
>> Knowledge
>> Discipline
>> the volunteers

01/06/2024

🔴***ক্লাস নোটিশ***🔴
আসসালামু আলাইকুম
এতদ্বারা পাহাড়তলী কলেজ এর বিএনসিসি সকল ক্যাডেটদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,আগামীকাল ০২/০৬/২০২৪ তারিখ রোজ রবিবার যথানিয়মে বিএনসিসি'র সাপ্তাহিক ক্লাস অনুষ্ঠিত হবে।
বিষয়: ড্রিল/খেলা দুলা।
---অফিসিয়াল কার্যক্রমের জন্য সকল ক্যাডেটদের সকাল ৭:০০ টায় আসার নির্দেশ দেয়া হচ্ছে ।

✅ যথাসময়ে ক্লাসে উপস্থিত থাকতে হবে ।
✅ সকলেই বিএনসিসি'র টি-শার্ট পরে আসা বাধ্যতামূলক এবং ড্রীল এর উপযোগী পোশাক পরে আসতে হবে ।
✅ যে কোন ক্যাডেটের আসতে দেরি হলে বা না আসতে পারলে অবশ্যই সিইউও স্যারকে জানাতে হবে।
📌 যে সকল ক্যাডেট ক্লাস করবে না, তাদের দুই বছর মেয়াদি ক্যাডেট সাটিফিকেট এর জন্য নাম পাঠানো হবে না।
আদেশক্রমে
সিইউও জয় কুমার মজুমদার
ক্যাডেট ইনচার্জ
পাহাড়তলী কলেজ।
ধন্যবাদান্তে
নিপা মজুমদার
ক্যাডেট ল্যান্স কর্পোরাল
পাহাড়তলী কলেজ।

Address

Chandgaon

Website

Alerts

Be the first to know and let us send you an email when 1NO Flight Pahartali College BNCC AIR WING posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share