Hazera Taju Degree College Rover Scout Group

Hazera Taju Degree College Rover Scout Group Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hazera Taju Degree College Rover Scout Group, Education, Chandgaon, Chattagram, Chandgaon.

বাংলাদেশ স্কাউটস কর্তৃক পোশাকের অনুমোদিত ব্যাজ ও ডেকোরেশন ছাড়া অন্য কোন প্রতীক, অলংকার বা সৌখিন সাজ-সজ্জা স্কাউট পোশাকের...
09/06/2026

বাংলাদেশ স্কাউটস কর্তৃক পোশাকের অনুমোদিত ব্যাজ ও ডেকোরেশন ছাড়া অন্য কোন প্রতীক, অলংকার বা সৌখিন সাজ-সজ্জা স্কাউট পোশাকের সাথে ব্যবহার করা যাবে না। যে কোন স্কাউট অনুষ্ঠানে যোগদানের সময় পরিপূর্ণ ও পরিপাটি স্কাউট পোশাক পরতে হবে।

বাংলাদেশ স্কাউটস কর্তৃক তৈরিকৃত স্কাউট ব্যাজ, রেপ্লিকা, পদক ও অ্যাওয়ার্ডসমূহ জাতীয় সদর দফতর কর্তৃক অনুমোদিত, নিয়ন্ত্রিত এবং সংরক্ষিত।

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক পবিত্র ঈদুল আজহা।কোরবানির শিক্ষা ছড়িয়ে পড়ুক মানবতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের বন্ধনে।সুখ, শান্...
27/05/2026

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক পবিত্র ঈদুল আজহা।
কোরবানির শিক্ষা ছড়িয়ে পড়ুক মানবতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের বন্ধনে।

সুখ, শান্তি আর ভালোবাসায় ভরে উঠুক
আপনার ও আপনার পরিবারের প্রতিটি মুহূর্ত।
হাজেরা-তজু ডিগ্রি কলেজ রোভার স্কাউট গ্রুপের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ঈদুল আজহার শুভেচ্ছা-
ঈদ মোবারক

১৩ই মে, ২০২৬ইং, রোজ বুধবার, হাজেরা তজু ডিগ্রি কলেজ পরিদর্শনে আসেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড (মাউশি) কর্মকর্তাবৃন্দ। পর...
14/05/2026

১৩ই মে, ২০২৬ইং, রোজ বুধবার, হাজেরা তজু ডিগ্রি কলেজ পরিদর্শনে আসেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড (মাউশি) কর্মকর্তাবৃন্দ। পরিদর্শনকালে কলেজের সার্বিক শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন হাজেরা তজু ডিগ্রি কলেজ রোভার স্কাউট গ্রুপ।

22/04/2026

তথ্য চিত্রে বাংলাদেশ স্কাউটস

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ স্কাউটস-এর কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ সৌজন্য সা...
22/04/2026

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ স্কাউটস-এর কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন।

আজ ২২ এপ্রিল ২০২৬, বুধবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর বিশেষ সভাকক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

🌿 মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,অগ্নিস্নানে শুচি হোক ধরা 🌿নতুন বছরের আগমনী বার্তা আমাদের মনে জাগায় নতুন স্বপ্ন, নতুন প্র...
13/04/2026

🌿 মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,
অগ্নিস্নানে শুচি হোক ধরা 🌿

নতুন বছরের আগমনী বার্তা আমাদের মনে জাগায় নতুন স্বপ্ন, নতুন প্রত্যয়। এটি শুধুমাত্র ক্যালেন্ডারের পরিবর্তন নয়—এটি নিজের সীমাবদ্ধতাকে অতিক্রম করে নতুন করে গড়ে ওঠার এক অনন্য সুযোগ।
পুরনো দিনের সকল ধূসরতা, ক্লান্তি আর ব্যর্থতা পেছনে ফেলে—
খুলে যাক সম্ভাবনার নতুন দ্বার।
বৈশাখের নির্মল হাওয়ায় ভেসে আসুক শান্তি, সুখ আর অফুরান সম্ভাবনা। 🌸
✨ হাজেরা-তজু ডিগ্রি কলেজ রোভার স্কাউট গ্রুপের পক্ষ থেকে
সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।
🌼 শুভ নববর্ষ 🌼

হাজেরা-তজু ডিগ্রি কলেজ রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট জাহেদ মিয়াসফলভাবে সম্পন্ন করেছেন ১৯তম রোভার অ্যাডভেঞ্চার ক্...
11/04/2026

হাজেরা-তজু ডিগ্রি কলেজ রোভার স্কাউট গ্রুপের
সিনিয়র রোভার মেট জাহেদ মিয়া
সফলভাবে সম্পন্ন করেছেন ১৯তম রোভার অ্যাডভেঞ্চার ক্যাম্প ২০২৬
📅 তারিখ: ০৩ – ০৭ এপ্রিল ২০২৬
📍 স্থান: চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান ও কক্সবাজার জেলার বিভিন্ন ভেন্যু
পাহাড়, নদী ও প্রকৃতির মাঝে নানা চ্যালেঞ্জ অতিক্রম করে তিনি অর্জন করেছেন মূল্যবান অভিজ্ঞতা, দক্ষতা ও নেতৃত্বের গুণাবলী—যা একজন রোভার হিসেবে তার পথচলাকে করবে আরও দৃঢ় ও সমৃদ্ধ 💪🌿
🌟 এই সাফল্যে আমরা গর্বিত এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।
তার এই অর্জন আমাদের সবার জন্য অনুপ্রেরণা। 💙
অভিনন্দন ও শুভকামনা রইলো।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন… 💔হাজেরা-তজু ডিগ্রি কলেজ রোভার স্কাউট গ্রুপ গভীর শোক ও দুঃখের সাথে জানাচ্ছে যে, আম...
09/04/2026

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন… 💔

হাজেরা-তজু ডিগ্রি কলেজ রোভার স্কাউট গ্রুপ গভীর শোক ও দুঃখের সাথে জানাচ্ছে যে, আমাদের প্রিয় ক্যাম্পাসের শিক্ষার্থী, অর্থনীতি বিভাগের ছাত্রী এবং হাজেরা-তজু ডিগ্রি কলেজ বিএনসিসি প্লাটুনের সাবেক ক্যাডেট সদস্য Tanisha Elhaam আজ বিকাল ২টার সময় চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন। 😭

তার এই অকাল প্রয়াণ আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। একজন সম্ভাবনাময় তরুণী, যার সামনে ছিল উজ্জ্বল ভবিষ্যৎ—আজ তিনি আমাদের মাঝ থেকে চিরবিদায় নিয়েছেন।

হাজেরা-তজু ডিগ্রি কলেজ রোভার স্কাউট গ্রুপ তার আত্মার মাগফিরাত কামনা করছে।
আল্লাহ তায়ালা তাকে শহিদী মর্যাদা দান করুন, তার সকল গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। 🤲

আমরা গভীরভাবে সমবেদনা জানাচ্ছি তার শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহপাঠীদের প্রতি।
আল্লাহ তাদের এই কঠিন শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করুন।

আমরা তাকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সাথে স্মরণ করছি… 🖤

“নতুন দিনের অঙ্গীকার, স্কাউটিং হোক সবার”সবাইকে বাংলাদেশ স্কাউটস দিবসের শুভেচ্ছা।
08/04/2026

“নতুন দিনের অঙ্গীকার, স্কাউটিং হোক সবার”
সবাইকে বাংলাদেশ স্কাউটস দিবসের শুভেচ্ছা।

১৯তম রোভার অ্যাডভেঞ্চার ক্যাম্পেহাজেরা-তজু ডিগ্রি কলেজ রোভার স্কাউট গ্রুপেরসিনিয়র রোভার মেট Md Jahed Mia  অংশগ্রহণ করতে ...
02/04/2026

১৯তম রোভার অ্যাডভেঞ্চার ক্যাম্পে
হাজেরা-তজু ডিগ্রি কলেজ রোভার স্কাউট গ্রুপের
সিনিয়র রোভার মেট Md Jahed Mia অংশগ্রহণ করতে যাচ্ছে। 🏕️🌄

তার এই নতুন অভিযাত্রা হোক সাহস, দক্ষতা ও অভিজ্ঞতায় ভরপুর।
প্রকৃতির সান্নিধ্যে থেকে সে অর্জন করুক নতুন শিক্ষা, নেতৃত্বের গুণাবলী এবং স্মরণীয় মুহূর্ত।

আমরা গর্বিত তোমাকে নিয়ে এবং আন্তরিকভাবে দোয়া করি—
তুমি সফলভাবে ক্যাম্প সম্পন্ন করে আরও দক্ষ, আত্মবিশ্বাসী ও অনুপ্রাণিত হয়ে ফিরে আসো।

তোমার জন্য রইলো শুভকামনা ও ভালোবাসা।
সাফল্য তোমার সঙ্গী হোক প্রতিটি পদক্ষেপে।

Address

Chandgaon, Chattagram
Chandgaon

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hazera Taju Degree College Rover Scout Group posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category