07/05/2026
চকরিয়া আবাসিক মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ
It is one of the biggest women institute of Chakaria. It is one of the bigest women institute of Chakaria.
07/05/2026
এইচএসসি পরীক্ষা-২০২৬এর যে সকল শিক্ষার্থী ফরম পূরণ করেছে তাদেরকে আগামী ১১/০৫/২৬ তারিখের মধ্যে ফাইনাল তালিকায় পূণ: স্বাক্ষরের জন্য নির্দেশ দেয়া যাচ্ছে। পরবর্তীতে এ সংক্রান্ত জঠিলতার জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না।বিষয়টি অতীব জরুরী।-অধ্যক্ষ-চকরিয়া আবাসিক মহিলা কলেজ।
03/05/2026
মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় ও শিক্ষামন্ত্রী মহোদয় সমীপে------
চকরিয়া আবাসিক মহিলা কলেজের ডিগ্রি ও অনার্স স্তর এমপিওভুক্তি ও কলেজটি জাতীয়করণের নিমিত্তে ------
চকরিয়া আবাসিক মহিলা কলেজ চকরিয়া পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত চকরিয়া, পেকুয়া, মাতামুহুরি, কুতুবদিয়া, মহেশখালীর উত্তরাঞ্চল, লামা ও আলীকদম উপজেলার নারীদের উচ্চ শিক্ষার একমাত্র মহিলা কলেজ। এ কলেজে বর্তমানে ছাত্রী সংখ্যা প্রায় দুই হাজার। কলেজটি ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয়ে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সরাসরি সহযোগিতায় এইচএসসি লেভেলে এমপিওভূক্ত হয়ে পরপর সরকারি দুইটি ভবনের বরাদ্দ পায় যেখানে এখনো পর্যন্ত একাডেমিক ও প্রশাসনিক সমস্ত কাজ চলমান।
এ অঞ্চলের নারী শিক্ষাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ২০১৪ সালে ডিগ্রি এবং ২০১৭ সালে বাংলা, রাষ্ট্র বিজ্ঞান ও হিসাববিজ্ঞান এ তিন বিষয়ে অনার্সে পাঠদানের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত হয়ে ডিগ্রি ও অনার্স কোর্স চলমান। কিন্তু অত্যন্ত দুঃখের ও হতাশার বিষয় হলো ডিগ্রি খোলার প্রায় বার বছর অতিবাহিত হলেও একজন প্রকৃত অভিভাবকের অভাবে কলেজটি অদ্যবদি ডিগ্রি ও অনার্স স্তর এমপিওভুক্ত হয়নি। যার ফলে কলেজের অধিকাংশ শিক্ষককে কলেজের সীমিত আয় হতে বেতন-ভাতা পরিশোধ করতে হয়। যার কারণে কলেজের তহবিল হতে উন্নয়নমূলক কোন কাজ হাতে নেওয়া অনেকসময় সম্ভব হয়না।
বর্তমানে কলেজে ক্লাসরুমের অভাবে ডিগ্রি ও অনার্সের ক্লাস সপ্তাহে দুই-তিন দিনের বেশি নেয়া সম্ভব হয় না। তদুপরি, এ কলেজটি চকরিয়া সরকারি কলেজ, ডুলাহাজারা কলেজ, বদরখালী কলেজের ডিগ্রি ও অনার্সের পাবলিক পরীক্ষা, এইচএসসি পরীক্ষা ও এসএসসি পরীক্ষার ভেন্যু হিসেবে ব্যবহার হয়ে আসছে।
এমতাবস্থায়, আধুনিক ও মডেল চকরিয়া- পেকুয়া উপজেলার রূপকার ও কক্সবাজার জেলার সকল জনগণের স্বপ্ন পূরণের স্বপ্নদ্রষ্টা, বর্তমান বাংলাদেশের আশা-আকাঙ্ক্ষার প্রতিক মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমদ মহোদয়ের নিকট ও মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের নিকট অত্র কলেজকে ডিগ্রি এমপিওভুক্ত করে নারী শিক্ষাকে আরো এগিয়ে নিতে এ অঞ্চলের একমাত্র মহিলা কলেজটি জাতীয়করণের জন্য আকুল আবেদন জানাচ্ছি।
অতএব, মাননীয় মন্ত্রী মহোদয় ও সংশ্লিষ্ট সকল কতৃপক্ষকে এবিষয়ে সদয় ও আন্তরিকতার সহিত সিদ্ধান্ত নেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
জুবাইদুল হক
অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত)
চকরিয়া আবাসিক মহিলা কলেজ
চকরিয়া, কক্সবাজার।
অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষা-২৪এর প্রবেশপত্র বিতরণ চলছে। নিয়মিত অনিয়মিত সকলকে আগামী ২৯.৪.২৪ তারিখের মধ্যে নিজ নিজ কপি সংগ্রহ করতে হবে।
২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষার এডমিট কার্ড আগমী ১২/০৪/২০২৬ থেকে ১৯/০৪/২০২৬ মধ্যে স্ব-স্ব শিক্ষার্থী কলেজে এসে সংগ্রহ করার জন্য নির্দেশ দেওয়া যাচ্ছে।
Click here to claim your Sponsored Listing.
Location
Contact the school
Telephone
Website
Address
Chakaria Municipality, Cox's Bazar
Chakaria
4741
Opening Hours
| Monday | 10:00 - 14:45 |
| Tuesday | 10:00 - 14:45 |
| Wednesday | 10:00 - 14:45 |
| Thursday | 10:00 - 14:45 |
| Saturday | 10:00 - 14:45 |
| Sunday | 10:00 - 14:45 |