17/08/2026
সতর্কীকরণ বিজ্ঞপ্তি
বিষয়: উপবৃত্তি সংক্রান্ত প্রতারণা থেকে সতর্কীকরণ বিজ্ঞপ্তি।
এতদ্বারা অত্র বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সাম্প্রতিককালে লক্ষ্য করা যাচ্ছে, একটি কুচক্রী মহল শিক্ষা বোর্ডের কর্মকর্তা বা অফিস পরিচয় দিয়ে ফোন করছে এবং উপবৃত্তির টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে অভিভাবকদের নিকট থেকে ব্যক্তিগত তথ্য, গোপন পাসওয়ার্ড অথবা ওটিপি (OTP) চাচ্ছে।
আপনারা জেনে রাখুন—
১. শিক্ষা বোর্ড বা বিদ্যালয়ের পক্ষ থেকে কখনো ফোন করে কোনো শিক্ষার্থীর বা অভিভাবকের গোপন পাসওয়ার্ড বা ওটিপি (OTP) চাওয়া হয় না।
২. উপবৃত্তির জন্য কোনো প্রকার টাকা বা চার্জ প্রদান করতে হয় না।
অতএব, যে কোনো উপবৃত্তি বা সরকারি অনুদান সংক্রান্ত বিষয়ে প্রতারকদের ফোন কলে বিভ্রান্ত না হওয়ার জন্য এবং কোনো অবস্থাতেই কাউকে আপনার পিন (PIN), পাসওয়ার্ড বা ওটিপি (OTP) না দেওয়ার জন্য বিশেষ অনুরোধ করা হলো। এ ধরনের ফোন কল পেলে সাথে সাথে বিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করুন।
সতর্ক থাকুন, প্রতারণা থেকে নিজেকে ও নিজের সম্পদ রক্ষা করুন।
আদেশক্রমে,
প্রধান শিক্ষক
বরইতলী উচ্চ বিদ্যালয়।