Rafi Academy

Rafi Academy Rafi Academy believes that the main goal of education is to develop the latent talents of the student

20/08/2026

SSC 2027
এক ব্যাচে আর সামলানো সম্ভব হচ্ছে না! ❤️‍🔥
তাই ইনশাআল্লাহ, আগামীকাল থেকেই SSC 2027 দুই ব্যাচে স্টুডেন্টস ভাগ করে ক্লাস হবে।

📚 আগামীকালকের ক্লাস :
🕗 সময়: সকাল ৮টা–১১টা
✏️ বিষয়: ইংরেজি + উচ্চতর গণিত

স্বপ্ন যখন বড়, প্রস্তুতিটাও হতে হবে বড়।
তোমাদের সবার জন্য আরও সুন্দর, আরও গুছানো প্রস্তুতির পথ তৈরি করতেই এই নতুন উদ্যোগ। 💪

সবাই ঠিক সময়ে চলে আসবে।
আগামীকাল দেখা হবে, ইনশাআল্লাহ। ❤️
SSC 2027, এবার লক্ষ্য আরও দূরে! 🎯

আল্লাহ ভরসা🤍

19/08/2026

🔥 SSC 2027 | TEST PREPARATION BATCH

টেস্ট পরীক্ষা মানেই শুধু পরীক্ষা দেওয়া নয়, এটা নিজের প্রস্তুতির শেষবারের মতো বড়সড় যাচাই।

সিলেবাস শেষ করা, নিয়মিত পরীক্ষা দেওয়া, ভুলগুলো খুঁজে বের করা, দুর্বল জায়গাগুলো শক্ত করা... সবকিছুকে একটি পরিকল্পিত কাঠামোর মধ্যে এনে বোর্ড পরীক্ষার আগেই নিজেকে প্রস্তুত করার লক্ষ্যেই আমাদের SSC 2027 Test Preparation Batch।

সময় কিন্তু থেমে নেই।
প্রস্তুতিও শুরু হোক সময়ের আগেই। ❤️🖤

📍 রাফি একাডেমি
আকবর ভবন (নিচ তলা), গ্রামীণ ব্যাংক সেন্টার, চকরিয়া, কক্সবাজার।
📞 01845-022655

🎯 দ্বিতীয় ব্যাচে ভর্তি চলছে
⚠️ সিট সীমিত।

#চকরিয়া

18/08/2026

মাত্র ১০ সেকেন্ডের ভিডিও! অথচ কথাটা একদম heart-touching! ❤️‍🔥

“ইংলিশের জন্য রাফি স্যার বেস্ট!”

গোল্ডেন A+ পেয়ে মিষ্টি নিয়ে দেখা করতে আসা বার্তাকে জুনিয়রদের সামনে কিছু বলতে বলেছিলাম। অনেক কথাই বলেছে সে। সেখান থেকে এই ছোট্ট অংশটা আজ আপলোড করলাম। বাকিগুলোও আসবে, ইনশাআল্লাহ। 😌

আর ইংরেজিতে বার্তার স্কোর? ১৮৪/২০০ 🔥
মানে গড়ে ৯২!

একজন শিক্ষার্থী যখন নিজের রেজাল্ট দিয়ে প্রমাণ করে, তারপর নিজের মুখে এমন একটা কথা বলে, ব্যাপারটা সত্যিই অন্যরকম একটা শক্তি দেয়।

বার্তা, তোর ওই ১০ সেকেন্ডের কথাটা কিন্তু জমে গেছে! ❤️‍🔥
বাকিটা পরে আসছে… Stay tuned! 👀

গর্বিত রাফি একাডেমিয়ান। 🖤

আবারও জিপিএ ৫.০০ 🔥ছবিটা গত বছরের। দিব্যরাজ তখন তার বড় ভাইয়া-আপুদের এসএসসি রেজাল্টের সময় মিষ্টি খাচ্ছে। ❤️ ছবিতে ওর পাশে ...
18/08/2026

আবারও জিপিএ ৫.০০ 🔥
ছবিটা গত বছরের। দিব্যরাজ তখন তার বড় ভাইয়া-আপুদের এসএসসি রেজাল্টের সময় মিষ্টি খাচ্ছে। ❤️ ছবিতে ওর পাশে আরও যে দুইজন দেখা যাচ্ছে, এই দুই ব্যাটাও জিপিএ ৫.০০ আলহামদুলিল্লাহ।

আর আজ?
দিব্যরাজ নিজেই জিপিএ ৫.০০ নিয়ে মিষ্টি হাতে! 🔥
কিছু শিক্ষার্থীকে রেজাল্টের দিনে নতুন করে চেনা লাগে না—তাদের সঙ্গে পথচলার গল্পটা অনেক আগেই লেখা হয়ে যায়।
ফ্রি ক্লাস শুরুর আগেই আমাদের ওপর বিশ্বাস রেখে তাড়াহুড়ো করে এসএসসি স্পেশাল ব্যাচে ভর্তি হয়েছিল দিব্যরাজ। সেই বিশ্বাসের পেছনে তার বাবার আন্তরিকতা আর ছেলের পড়াশোনার প্রতি সচেতনতার কথাও আলাদা করে বলতে হয়।

আজ সেই বিশ্বাসের সুন্দর একটা প্রতিদান
জিপিএ ৫.০০! ❤️🔥
শুকরিয়া।
আলহামদুলিল্লাহ। সুম্মা আলহামদুলিল্লাহ। 🤲

ছবিতে দিব্যরাজের সাথে বাকি যাদের দেখা যাচ্ছে তারাও এ প্লাস পেয়েছে।

অভিনন্দন দিব্যরাজ❤️
গত বছর মিষ্টি খেয়েছিলি, এবার মিষ্টি নিয়ে এসেছিস। আজ মিষ্টি খাওয়ার পালা তোর! ❤️
এরপর জীবনের পরবর্তী ধাপের জন্য সিরিয়াস হয়ে যা। অনেক দূর যাবি তুই❤️

🔥 SSC 2027 | টেস্ট প্রিপারেশন ব্যাচপ্রথম ব্যাচে ভর্তি ইতোমধ্যে শেষ।এবার শুরু হলো দ্বিতীয় ব্যাচে ভর্তির সুযোগ! 🎯টেস্ট পরী...
17/08/2026

🔥 SSC 2027 | টেস্ট প্রিপারেশন ব্যাচ
প্রথম ব্যাচে ভর্তি ইতোমধ্যে শেষ।
এবার শুরু হলো দ্বিতীয় ব্যাচে ভর্তির সুযোগ! 🎯

টেস্ট পরীক্ষা শুধু একটি পরীক্ষা নয়,
এটাই চূড়ান্ত প্রস্তুতির সবচেয়ে গুরুত্বপূর্ণ মঞ্চ।
সিলেবাস শেষ করে নিয়মিত পরীক্ষা, ভুল শনাক্তকরণ, দুর্বলতা কাটিয়ে ওঠা এবং বোর্ড পরীক্ষার আগে নিজেকে প্রস্তুত করার লক্ষ্যেই আমাদের
SSC 2027 Test Preparation Batch।

একটি গোছানো প্রস্তুতি, নিয়মিত অনুশীলন আর সঠিক দিকনির্দেশনায় এগিয়ে যাওয়ার সময় এখনই।

📍 রাফি একাডেমি
আকবর ভবন (নিচ তলা), গ্রামীণ ব্যাংক সেন্টার, চকরিয়া, কক্সবাজার।
📞 01845-022655
দ্বিতীয় ব্যাচে ভর্তি চলছে।
সিট সীমিত। প্রস্তুতি শুরু হোক সময়ের আগেই। ❤️🖤
#চকরিয়া

জেলা ফার্স্ট! 🏆🔥এই অর্জন আমাদের দীর্ঘদিনের স্বপ্ন, শ্রম আর বিশ্বাসের সবচেয়ে উজ্জ্বল স্বাক্ষর।মুনতাকা সোয়াইবা🤍চকরিয়া কোরক...
16/08/2026

জেলা ফার্স্ট! 🏆🔥
এই অর্জন আমাদের দীর্ঘদিনের স্বপ্ন, শ্রম আর বিশ্বাসের সবচেয়ে উজ্জ্বল স্বাক্ষর।

মুনতাকা সোয়াইবা🤍
চকরিয়া কোরক বিদ্যাপীঠের মেধাবী শিক্ষার্থী আর গর্বিত রাফি একাডেমিয়ান। ❤️
আজ সে শুধু নিজের বিদ্যালয় কিংবা পরিবারের মুখ উজ্জ্বল করেনি, চকরিয়ার গণ্ডি পেরিয়ে কক্সবাজার জেলার সেরার আসনে বসে রাফি একাডেমির নামটাকেও আরও এক ধাপ ওপরে তুলে দিয়েছে।

এটা কোনো গল্প নয়।
এটা পরিশ্রমের ফলাফল।
এটা বিশ্বাসের প্রতিদান।
এটা রাফি একাডেমির সাফল্যের আরেকটি শক্ত প্রমাণ।
জেলা ফার্স্ট, মুনতাকা সোয়াইবা❤️

আর আমরা?
গর্বিত। ভীষণ গর্বিত। ❤️‍🔥

নতুন ব্যাচে ভর্তির জন্য যোগাযোগ করুন অফিসে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে।

#গর্বিত_রাফি_একাডেমিয়ান #জেলা_ফার্স্ট

আরও একজনের জিপিএ ৫.০০! 🔥চকরিয়া গ্রামার স্কুলের মেধাবী ছাত্র, রাফি একাডেমির এসএসসি স্পেশাল ব্যাচের শিক্ষার্থী মুশফিক। অর্...
16/08/2026

আরও একজনের জিপিএ ৫.০০! 🔥

চকরিয়া গ্রামার স্কুলের মেধাবী ছাত্র, রাফি একাডেমির এসএসসি স্পেশাল ব্যাচের শিক্ষার্থী মুশফিক।
অর্জন করেছে কাঙ্ক্ষিত জিপিএ ৫.০০। ❤️

মুশফিকের এই অর্জনে আমরা আনন্দিত, গর্বিত।
তার পরিশ্রম ও মেধার এই সুন্দর স্বীকৃতির জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া।
আলহামদুলিল্লাহ। সুম্মা আলহামদুলিল্লাহ। 🤲❤️

অভিনন্দন মুশফিক! 🔥
সামনের পথটা আরও সুন্দর হোক। এই দোয়া রইল। ❤️

আরও একটা এ প্লাস! 🔥আরও একটা জিপিএ ৫.০০! 🔥মিষ্টি পর্ব যেন শেষই হতে চায় না! ❤️আজ ২০২৭ ব্যাচকে ক্লাস নেওয়ার ফাঁকে হঠাৎ মিষ্...
15/08/2026

আরও একটা এ প্লাস! 🔥
আরও একটা জিপিএ ৫.০০! 🔥
মিষ্টি পর্ব যেন শেষই হতে চায় না! ❤️

আজ ২০২৭ ব্যাচকে ক্লাস নেওয়ার ফাঁকে হঠাৎ মিষ্টি হাতে হাজির চকরিয়া কোরক বিদ্যাপীঠের মেধাবী ছাত্র চিহাম।
এতদিন চট্টগ্রামে ছিল বলে রেজাল্টের পরপর আসতে পারেনি। চট্টগ্রাম থেকে ফিরেই সোজা তার প্রিয় ক্যাম্পাসে। হাতে মিষ্টি, মুখে সাফল্যের হাসি। ❤️

চিহামকে দেখে তার বাবার কথাও মনে পড়ে গেলো। তিনিও একজন কলেজ শিক্ষক। অত্যন্ত বিনয়ের সঙ্গে ছেলেকে আমার কাছে দিয়ে বলেছিলেন, ভালোভাবে দেখবেন।
আজ মনে হচ্ছে, সেই বিশ্বাসের একটা সুন্দর জবাব দিতে পেরেছি।
আলহামদুলিল্লাহ।
আমাদের চিহামও জিপিএ ৫.০০ অর্জন করেছে! 🔥🤍
শুকরিয়া। সুম্মা আলহামদুলিল্লাহ।

অভিনন্দন চিহাম। তোর মিষ্টিটা আজকের ক্লাসের আনন্দটা আরও বাড়িয়ে দিলো। ❤️

Address

Chakaria

Telephone

+8801845022655

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rafi Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share