জামিয়াতুল আজহার আল-ইসলামিয়া ।। Jameatul Azhar Al-Islamia

  • Home
  • Bangladesh
  • Chakaria
  • জামিয়াতুল আজহার আল-ইসলামিয়া ।। Jameatul Azhar Al-Islamia

জামিয়াতুল আজহার আল-ইসলামিয়া ।। Jameatul Azhar Al-Islamia “সময়ের দাবি পূরণে গঠিত সম্পূরক ও ব্যতিক্রমধর্মী শিক্ষাঙ্গন”
A boys’ and girls’ educational institution that meets the needs of the modern era.

জামিয়াতুল আজহার আল-ইসলামিয়া বালিকা মাদরাসার  প্রধান পরিচালক ও রিফাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান এইচ. এম হাবিবুল গ...
22/08/2026

জামিয়াতুল আজহার আল-ইসলামিয়া বালিকা মাদরাসার প্রধান পরিচালক ও রিফাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান এইচ. এম হাবিবুল গণি বুখারি সাহেব
(দা: বা:) বর্তমানে শারীরিকভাবে অসুস্থ।

দ্বীনি খিদমত ও মাদরাসার সার্বিক তত্ত্বাবধানে সবসময় ব্যস্ত থাকা এই মানুষটি বর্তমানে চিকিৎসাধীন আছেন। একজন দ্বীনি রাহবারের এমন অসুস্থতায় আমরা গভীরভাবে উৎকণ্ঠিত।

আল্লাহ তাআলা হযরতকে দ্রুত পূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু দান করুন। আমিন।

সকল শিক্ষক/ শিক্ষিকা, অভিভাবক/ অভিভাবিকা, শিক্ষার্থী, শুভাকাঙ্ক্ষী ও দ্বীনদরদী ভাইদের কাছে আকুল আবেদন, আপনারা আপনাদের ব্যক্তিগত দোয়ায় হযরতকে স্মরণ রাখবেন এবং তাঁর দ্রুত শিফা ও কামেল সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করবেন।

*আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানীতে আজ ২১ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ, রোজ মঙ্গলবার থেকে জামিয়াতুল আজহার ...
21/07/2026

*আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানীতে আজ ২১ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ, রোজ মঙ্গলবার থেকে জামিয়াতুল আজহার আল-ইসলামিয়া বালিকা মাদরাসায় প্রথম সাময়িক পরীক্ষা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

​ইলম অর্জনের এই দীর্ঘ পথচলায় প্রতিটি পরীক্ষাই শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আমাদের স্নেহের শিক্ষার্থী বোনদের দীর্ঘ কয়েক মাসের কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং শিক্ষক/শিক্ষিকাদের দিকনির্দেশনায় তারা আজ পরীক্ষার খাতায় তাদের অর্জিত মেধার স্বাক্ষর রাখতে প্রস্তুত।

​আমরা অত্যন্ত আনন্দিত যে, আমাদের মাদরাসার কোমলমতি শিক্ষার্থীগণ অত্যন্ত সুশৃঙ্খলভাবে এবং যথাযথ নিয়ম মেনে পরীক্ষায় অংশগ্রহণ করছে। তাদের এই নিরলস প্রচেষ্টা যেন সফলতায় রূপ নেয় এবং তারা যেন দ্বীনি ও পার্থিব উভয় শিক্ষায় আলোকিত হয়ে সমাজ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে পারে, সেই দোয়াই করি।
​মাদরাসার সকল শিক্ষার্থীদের জন্য অনেক অনেক শুভকামনা ও দোয়া রইল। আল্লাহ তায়ালা তাদের সবার মেধা ও স্মৃতিশক্তি বাড়িয়ে দিন এবং তাদের পরীক্ষায় প্রত্যাশিত ফলাফল অর্জন করার তাওফিক দান করুন। আমিন।

​সংশ্লিষ্ট অভিভাবকবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষীদের নিকট বিশেষ অনুরোধ—আপনারা আপনাদের আদরের সন্তানদের জন্য বিশেষভাবে দোয়া করবেন।

দোয়া কামনান্তে।
শিক্ষা পর্ষদ বিভাগ।
​জামিয়াতুল আজহার আল-ইসলামিয়া বালিকা মাদরাসা।
যোগাযোগ: 01867-201040 /01867-206161/ 01606-198693

আর কত রামিসার রক্তে রঞ্জিত হবে এই সমাজ? আমরা কি শুধুই নীরব দর্শক হয়ে থাকব?​একটি সোনালী ভবিষ্যতের স্বপ্ন নিয়ে যে মেয়েটি ব...
21/05/2026

আর কত রামিসার রক্তে রঞ্জিত হবে এই সমাজ? আমরা কি শুধুই নীরব দর্শক হয়ে থাকব?

​একটি সোনালী ভবিষ্যতের স্বপ্ন নিয়ে যে মেয়েটি বড় হচ্ছিল, আজ সে শুধুই একটা নির্মম হত্যাকাণ্ডের শিকারের নাম-রামিসা। রামিসার এই নৃশংস হত্যাকাণ্ড কেবল একটি পরিবারের স্বপ্নকে চূর্ণ-বিচূর্ণ করে দেয়নি, বরং আমাদের পুরো সমাজের চরম নৈতিক অবক্ষয় এবং আইন-শৃঙ্খলা ও নিরাপত্তার কঙ্কালসার রূপটাকে আবার সবার সামনে উন্মোচিত করেছে।

​আমরা একটা স্বাধীন দেশে বাস করি, অথচ এখানে একটা মেয়ের স্বাভাবিকভাবে বেঁচে থাকার, নিরাপদে পথ চলার ন্যূনতম গ্যারান্টি নেই। প্রতিদিন কোনো না কোনো রামিসাকে নরপশুদের নিষ্ঠুরতার বলি হতে হচ্ছে। আর কত নিষ্পাপ প্রাণ ঝরে গেলে আমাদের ঘুমন্ত বিবেক জাগ্রত হবে? আর কত মায়ের কোল খালি হলে আমাদের টনক নড়বে?

​আমরা শুধু শোক প্রকাশ করতে আসিনি, আমরা আমাদের ক্ষোভ আর তীব্র ধিক্কার জানাতে এসেছি। বিচারের বাণী যখন নীরবে-নিভৃতে কাঁদে, তখন অপরাধীরা আরও দ্বিগুণ উৎসাহে মাথাচাড়া দিয়ে ওঠে। রামিসা হত্যাকাণ্ডের বিচার যদি আর দশটা ঘটনার মতো ধামাচাপা পড়ে যায় বা দীর্ঘসূত্রিতার বেড়াজালে আটকে যায়, তবে তা হবে এই বিচার ব্যবস্থার জন্য চরম লজ্জাজনক।

​আমাদের স্পষ্ট ও জোর দাবি:

১. রামিসা হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রতিটি অপরাধীকে অনতিবিলম্বে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে।
২. কোনো রাজনৈতিক বা প্রভাবশালী মহলের চাপ ছাড়াই নিরপেক্ষ ও দ্রুততম সময়ে তদন্ত সম্পন্ন করতে হবে।
৩. দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি (ফাঁসি) নিশ্চিত করতে হবে, যেন তা ভবিষ্যতে এই ধরণের অপরাধের বিরুদ্ধে এক দৃষ্টান্তমূলক হুঁশিয়ারি হয়ে থাকে।

​রামিসার ওপারে ভালো থাকুক। তার শোকসন্তপ্ত ও অসহায় পরিবারের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি আল্লাহ দিন। তবে শুধু সান্ত্বনা নয়, এই মুহূর্তে রামিসার পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের ন্যায়বিচার এনে দেওয়া আমাদের সবার নাগরিক ও মানবিক দায়িত্ব।

​আসুন, দল-মত নির্বিশেষে আমরা সবাই রামিসার খুনিদের ফাঁসির দাবিতে সোচ্চার হই। আজ যদি আপনি চুপ থাকেন, তবে মনে রাখবেন—আগামীকাল এই নির্মমতার শিকার আপনার বা আমার পরিবারের কেউও হতে পারে।

#রামিসা_হত্যাকাণ্ডের_বিচার_চাই
#অপরাধীদের_ফাঁসি_চাই
#নিরাপদ_সমাজ_চাই

অদ্য ২০/০৫/২০২৬ ইং রোজ বুধবার জামিয়াতুল আজহার আল-ইসলামিয়া জিদ্দাবাজার বালক হিফয খানার শিক্ষার্থীদের প্রথম সাময়িক পরিক...
20/05/2026

অদ্য ২০/০৫/২০২৬ ইং রোজ বুধবার জামিয়াতুল আজহার আল-ইসলামিয়া জিদ্দাবাজার বালক হিফয খানার শিক্ষার্থীদের প্রথম সাময়িক পরিক্ষার ফলাফল প্রকাশ ও সবক প্রদান অনুষ্ঠান প্রধান পরিচালক #এইচ. এম হাবিবুল গণি বুখারি সাহেবের সভাপতিত্বে দোয়া ও মুনাজাতের মাধ্যমে সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ।

20/05/2026

জামিয়াতুল আজহার আল-ইসলামিয়া জিদ্দাবাজার বালক হিফয খানার শিক্ষার্থী মুহাম্মদ আদিলুর রহিম জাকওয়ান নাশিদ পরিবেশন করেন।

20/05/2026

জামিয়াতুল আজহার আল-ইসলামিয়া জিদ্দাবাজার বালক হিফয খানার অভিভাবক/আভিভাবিকাদের সাথে গুরুত্বপূর্ণ নছিহত পেশ করেন এইচ. এম হাবিবুল গণি বুখারি সাহেব (দা:বা:)

19/05/2026

জামিয়াতুল আজহার থেকে এবারই প্রথম ৫ম, ৭ম ও ৯ম শ্রেণীর ২৯ জন বাছাইকৃত শিক্ষার্থী বেফাকুল মাদারিসিল আরাবিয়ার (২০২৫-২৬) বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।
শিক্ষক শিক্ষিকাদের অক্লান্ত পরিশ্রম আর শিক্ষার্থীদের কঠোর সাধনায় সবার মনে অন্তত এই আত্মবিশ্বাস ছিল, প্রথমবার হিসেবে রেজাল্ট যেমনই হোক, কেউ “ফেল” করার মতো পরীক্ষা দেয়নি।

কিন্তু রেজাল্ট প্রকাশের পর যা দেখা গেল, তা শুধু হতাশাজনকই নয়, রীতিমতো অবিশ্বাস্য এবং কলঙ্কজনক! অধিকাংশ শিক্ষার্থীকে গণহারে “ফেল” করিয়ে দেওয়া হয়েছে। এই অবাস্তব রেজাল্ট শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থী এবং অভিভাবক মহলের কারো পক্ষেই মেনে নেওয়া সম্ভব ছিল না।

আমরা জানি, কওমি মাদ্রাসার অধিকাংশ শিক্ষার্থীই অত্যন্ত দরিদ্র পরিবার থেকে আসে। ফলে পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের (খাতা চ্যালেঞ্জ) যে খরচ, তা বহন করার সামর্থ্য এই অসহায় পরিবারগুলোর ছিল না। কিন্তু নিজেদের মেধা ও আত্মবিশ্বাসের ওপর শতভাগ ভরসা রেখে, চরম প্রতিকূলতার মধ্যেও মাত্র ২ জন অভিভাবক চ্যালেঞ্জ করে ২/১ টি বিষয়ে খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করেন।

আর এখানেই বেরিয়ে এলো বেফাকের থলের বিড়াল!
পুনঃনিরীক্ষণের পর দেখা গেল, একেকটি বিষয়ে প্রায় ১২ থেকে ২০ নম্বর পর্যন্ত বৃদ্ধি পেয়েছে! (ভাবা যায়?) যে শিক্ষার্থীকে খাতায় ফেল করিয়ে দেওয়া হয়েছিল, তারা আসলে সসম্মানে পাস করেছে!

মাত্র দুই-একটা বিষয়ের খাতা দেখেই যদি এই হাহাকার অবস্থা বের হয়, তবে আমাদের পূর্ণ বিশ্বাস! বাকি শিক্ষার্থীদের সবগুলো খাতা যদি সঠিকভাবে পুনরায় যাচাই করা হয়, তবে পুরো রেজাল্টই পাল্টে যাবে। অনুত্তীর্ণ দেখানো সিংহভাগ শিক্ষার্থীই মেধার ভিত্তিতে পাস করে যাবে।

বেফাকের দায়িত্বশীলদের প্রতি আমাদের তীব্র ধিক্কার ও প্রশ্ন:
১. এটা কি আপনাদের চরম কান্ডজ্ঞানহীনতা এবং খামখেয়ালিপনা নয়?
২. খাতা মূল্যায়নের নামে নিরীহ, দরিদ্র শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে এই ছিনিমিনি খেলার অধিকার আপনাদের কে দিয়েছে?
৩. যেসব গরিব শিক্ষার্থী টাকার অভাবে খাতা চ্যালেঞ্জ করতে পারল না, তাদের এই মানসিক নির্যাতন আর এক বছরের জীবন ধ্বংসের দায় কে নেবে?

পরীক্ষকদের এমন অন্ধ ও দায়িত্বহীন মূল্যায়নের কারণে আজ শত শত শিক্ষার্থীর কওমি শিক্ষার প্রতি আস্থা হারিয়ে যাচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় জানাতে চায়, এভাবে খামখেয়ালি করে হাজারো শিক্ষার্থীর জীবন অন্ধকার ঠেলে দেওয়া কোনোভাবেই বরদাশত করা হবে না।

আমরা অবিলম্বে জামিয়াতুল আজহারসহ ভুক্তভোগী সকল শিক্ষার্থীর খাতা পুনঃমূল্যায়নের দাবি জানাচ্ছি। অন্যথায়, বেফাকের এই চরম স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে। গরিবের চোখের পানির হিসাব আপনাদের দিতেই হবে!

#বেফাক_বোর্ড_পরীক্ষা #রেজাল্ট_জালিয়াতি #জবাবদিহিতা_চাই #কওমি_শিক্ষা

04/05/2026

Address

Islamnagar Kayarbil Chakaria
Chakaria
4741

Website

Alerts

Be the first to know and let us send you an email when জামিয়াতুল আজহার আল-ইসলামিয়া ।। Jameatul Azhar Al-Islamia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share