KHS SSC B 2022

Call Directions Contact the school

KHS  SSC B 2022 Blood :A+�

📢📢 আলোচনা সভার বিজ্ঞপ্তি 📢📢🌸 কৈয়ারবিল উচ্চ বিদ্যালয় ঈদ পুনর্মিলনী–২০২৭ 🌸প্রিয় প্রাক্তন শিক্ষার্থী ভাই ও বোনেরা,কৈয়ারবিল ...
14/09/2026

📢📢 আলোচনা সভার বিজ্ঞপ্তি 📢📢

🌸 কৈয়ারবিল উচ্চ বিদ্যালয় ঈদ পুনর্মিলনী–২০২৭ 🌸

প্রিয় প্রাক্তন শিক্ষার্থী ভাই ও বোনেরা,

কৈয়ারবিল উচ্চ বিদ্যালয় ঈদ পুনর্মিলনী–২০২৭ আয়োজনকে সফল, সুন্দর ও সার্থক করার লক্ষ্যে আগামী ১৮ সেপ্টেম্বর ২০২৭, রোজ শুক্রবার একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

উক্ত আলোচনা সভায় কৈয়ারবিল উচ্চ বিদ্যালয়ের সকল প্রাক্তন শিক্ষার্থী ভাই ও বোনদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং মূল্যবান মতামত একান্তভাবে কামনা করছি।

🤝 আসুন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীদের এই মিলনমেলাকে আরও প্রাণবন্ত, আনন্দময় ও স্মরণীয় করে তুলি।

❤️ আপনাদের উপস্থিতি, সহযোগিতা ও মূল্যবান পরামর্শই আমাদের আয়োজনের মূল শক্তি।

📅 তারিখ: ১৮ সেপ্টেম্বর ২০২৭, শুক্রবার
⏰ সময়: বিকাল ২:০০টা
📍 স্থান: কৈয়ারবিল উচ্চ বিদ্যালয়
🎉 আয়োজন: কৈয়ারবিল উচ্চ বিদ্যালয় ঈদ পুনর্মিলনী–২০২৭

সকল প্রাক্তন শিক্ষার্থী ভাই ও বোনদের উপস্থিতি একান্তভাবে কামনা করছি।

— আয়োজক কমিটি
🌸 কৈয়ারবিল উচ্চ বিদ্যালয় ঈদ পুনর্মিলনী–২০২৭ 🌸

🌸 কিছু মুহূর্ত ছবি হয়ে থাকে, আর কিছু মুহূর্ত হৃদয়ে থেকে যায়। ❤️আজ কৈয়ারবিল উচ্চ বিদ্যালয়ের ২০২২ ব্যাচের বন্ধুরা একসঙ্গে ...
28/08/2026

🌸 কিছু মুহূর্ত ছবি হয়ে থাকে, আর কিছু মুহূর্ত হৃদয়ে থেকে যায়। ❤️

আজ কৈয়ারবিল উচ্চ বিদ্যালয়ের ২০২২ ব্যাচের বন্ধুরা একসঙ্গে জুমার নামাজ আদায় করলাম। নামাজ শেষে আমাদের প্রিয় বন্ধু হাসনাতের কবর জিয়ারত করে তার জন্য দোয়া করলাম। 🤲🥀

একসময় যে বন্ধুটি আমাদের সঙ্গে হাসি-আড্ডায় মেতে থাকত, আজ তার কবরের পাশে দাঁড়িয়ে সেই পুরোনো স্মৃতিগুলোই বারবার মনে পড়ছিল। সময় বদলে যায়, মানুষ চলে যায়—কিন্তু বন্ধুত্ব আর সুন্দর স্মৃতিগুলো থেকে যায় আজীবন। 💔

কবর জিয়ারত শেষে সবাই আবার একসঙ্গে বসে পুরোনো দিনের গল্প, হাসি-ঠাট্টা আর আড্ডায় মেতে উঠলাম। মনে হলো, যেন কিছু সময়ের জন্য আবার ফিরে গেছি আমাদের সেই প্রিয় স্কুলজীবনের দিনগুলোতে। 🥰

হাসনাত, তুই আমাদের মাঝে নেই—কিন্তু আমাদের স্মৃতি আর ভালোবাসায় তুই সবসময় বেঁচে থাকবি। ❤️🥀

আল্লাহ আমাদের প্রিয় বন্ধু হাসনাতকে ক্ষমা করে দিন, তার কবরকে নূরে ভরিয়ে দিন এবং তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। 🤲
আমিন। 🤍

#কৈয়ারবিল_উচ্চ_বিদ্যালয়
্যাচ
#বন্ধুত্ব_আজীবন
#হাসনাত_আমাদের_স্মৃতিতে ❤️🥀

10/08/2026

🏫 কৈয়ারবিল উচ্চ বিদ্যালয়—আমাদের প্রাণের বিদ্যাপীঠ

আমরা কৈয়ারবিল উচ্চ বিদ্যালয় KHS SSC B 2022 ব্যাচের শিক্ষার্থী। ২০২২ সালে আমাদের সময়ে বিদ্যালয়ের পাশের হার ছিল ৮০.৫৪%। সে সময় বিদ্যালয়টি চকরিয়া উপজেলা ও কক্সবাজার জেলার মধ্যে গৌরবজনক অবস্থান অর্জন করেছিল।

আজ ২০২৬ সাল। মাত্র ৫ বছরের ব্যবধানে আমাদের প্রাণপ্রিয় বিদ্যাপীঠের পাশের হার নেমে এসেছে মাত্র ৪৬%-এ! 😔

একটি প্রতিষ্ঠানের ফলাফলে ওঠানামা হতেই পারে। কিন্তু এত বড় পরিবর্তন অবশ্যই আমাদের সবাইকে ভাবিয়ে তোলে।

❓ কেন এই অবনতি?
❓ কোথায় ঘাটতি রয়েছে?
❓ শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ কমেছে, নাকি পাঠদানের মানে কোনো ঘাটতি রয়েছে?
❓ শিক্ষক, অভিভাবক ও পরিচালনা কর্তৃপক্ষ—সবার ভূমিকা কি যথাযথভাবে পালন হচ্ছে?

এটি কাউকে ব্যক্তিগতভাবে দোষারোপ করার বিষয় নয়। বরং কারণ খুঁজে বের করে সমাধানের পথে এগিয়ে যাওয়ার সময়।

আমরা যারা এই বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, আমরা চাই—

📚 শিক্ষার মান আরও উন্নত হোক।
👨‍🏫 পাঠদানের পরিবেশ আরও কার্যকর হোক।
🎓 শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় মনোযোগী করা হোক।
🤝 শিক্ষক–অভিভাবক–প্রাক্তন শিক্ষার্থী–পরিচালনা কমিটি একসঙ্গে কাজ করুক।

আমাদের কৈয়ারবিল উচ্চ বিদ্যালয় আবারও তার হারানো গৌরব ফিরে পাক—এটাই আমাদের প্রত্যাশা। ❤️

সমালোচনা নয়, আমরা চাই সমাধান।
দোষারোপ নয়, আমরা চাই জবাবদিহিতা।
অভিযোগ নয়, আমরা চাই আমাদের প্রিয় বিদ্যাপীঠের উন্নতি।

👉 প্রশ্ন একটাই—এই অবনতির কারণ খুঁজে বের করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার মতো কি কেউ আছেন?

কৈয়ারবিল উচ্চ বিদ্যালয় এর এসএসসি ২৬ ব্যাচের ফলাফল পাশের হার ৪৬.৭৩ %।
10/08/2026

কৈয়ারবিল উচ্চ বিদ্যালয় এর এসএসসি ২৬ ব্যাচের ফলাফল পাশের হার ৪৬.৭৩ %।

06/05/2026

আপনাদের এসএসসি ব্যাচ কত...?

 #বদ্দিন পর আমরা   ❤️প্রবাসি  #হাসান ব্যবসায়ী  #জিসানপ্রবাসী  #আবুবেকারত্ব  #ওবাইদুল্লাহমাস্টার  #আরফাত
26/04/2026

#বদ্দিন পর আমরা ❤️
প্রবাসি #হাসান
ব্যবসায়ী #জিসান
প্রবাসী #আবু
বেকারত্ব #ওবাইদুল্লাহ
মাস্টার #আরফাত

 #কৈয়ারবিল উচ্চ বিদ্যালয় এর এসএসসি ২২ ব্যাচের প্রিয় দুই সহপাঠী  #হাসনাত ও  #ফাহিমের আত্নার মাগফিরাত কামনা দোয়া ও ইফতার...
14/03/2026

#কৈয়ারবিল উচ্চ বিদ্যালয় এর এসএসসি ২২ ব্যাচের প্রিয় দুই সহপাঠী #হাসনাত ও #ফাহিমের আত্নার মাগফিরাত কামনা দোয়া ও ইফতারের মাহফিলের আয়োজন ২৯ই রমজান অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত ইফতার মাহফিলে প্রবাসী এবং দেশের অবস্থানগত বন্ধুদের সহযোগীতা ও উপস্তিতি কামনা করি।
ইনশাআল্লাহ 🤲

11/03/2026

কৈয়ারবিল উচ্চ বিদ্যালয় এর এসএসসি ২২ ব্যাচের ইফতারের মাহফিলের আয়োজন ২৯ই রমজান অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত ইফতার মাহফিলে প্রবাসী এবং দেশের অবস্থানগত বন্ধুদের সহযোগীতা ও উপস্তিতি কামনা করি।
ইনশাআল্লাহ 🤲

09/02/2026

**আলহামদুলিল্লাহ**
শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন কৈয়ারবিল উচ্চ বিদ্যালয় ও কলেজ এর কৃতি ছাত্রী *নিশাত*।

কক্সবাজারের চকরিয়া কৈয়ার বিল ইউনিয়নের * হামিদুল্লাহ সিকদার বাড়ীর * আবু কাইছার এর একমাত্র কণ্যা * ফাতেমা জান্নাত নিশাত ৪৬ তম বিসিএস শিক্ষা ক্যাডার এ সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

সে কৈয়ারবিল উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ২০১৩ সালে এসএসসি ও চট্টগ্রাম মহসিন কলেজ থেকে ২০১৫ সালে এইচএসসি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে বিবিএ ও এমবিএ সম্পন্ন করেন।

তার এই সফলতায় পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া প্রার্থনা করছেন।

শ্রদ্ধা বড় আপু জন্য এর পক্ষে প্রাণঢালা অভিনন্দন ❣️

12/01/2026

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, জাগরণ মেধা বৃত্তি পরীক্ষা ২০২৫-এ আমাদের প্রাণের বিদ্যাপীঠ কৈয়ারবিল উচ্চ বিদ্যালয়ের দুইজন কৃতি শিক্ষার্থী ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে।
​🌟 মোহাম্মদ তুষার (১০ম শ্রেণি)
🌟 আয়েশা সিদ্দিকা আদন (৯ম শ্রেণি)
​তোমাদের এই অসামান্য অর্জনে আমরা পরিবার গর্বিত। তোমাদের কঠোর পরিশ্রম আর নিষ্ঠা আজ সার্থক হয়েছে। তোমাদের আগামীর পথচলা আরও সাফল্যমণ্ডিত হোক—এই শুভকামনা রইল।
​অনেক অনেক অভিনন্দন ও শুভকামনা! ❤️🎊

Address

Chakaria

Telephone

+8801829610876

Website

Alerts

Be the first to know and let us send you an email when KHS SSC B 2022 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to KHS SSC B 2022:

Shortcuts

Share

Category