শিক্ষক ঐক্যবদ্ধ পরিষদ

শিক্ষক ঐক্যবদ্ধ পরিষদ Having about 300 student its a well-known school.Though it's in remote area educational system is satisfied.

08/09/2017

#২১ হাজার প্রধান শিক্ষকদের পদ শূন্য।
দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে এখন ২১ হাজার প্রধান শিক্ষকদের পদ শূন্য। এ ছাড়া আগামী ডিসেম্বরের মধ্যে সব মিলিয়ে প্রায় ৩২ হাজার সহকারী শিক্ষকের পদ শূন্য হবে। এ তথ্য জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
বুধবার (৬ই সেপ্টেম্বর) সচিবালয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের কর্মসূচি জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান। এ সময় মন্ত্রণালয়ের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্ত্রী জানান, শূন্যপদ পূরণের জন্য তাঁরা চেষ্টা করে যাচ্ছেন। উল্লেখ্য, বর্তমানে সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে প্রায় ৬৫ হাজার।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ৮ সেপ্টেম্বর ‘সাক্ষরতা অর্জন করি, ডিজিটাল বিশ্ব গড়ি’ স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হবে। প্রতিবারের মতো এবারও আলোচনা সভা, উদ্বোধনী অনুষ্ঠান, শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠান হবে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায়।
সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আরও জানান, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী দেশে বর্তমানে সাক্ষরতার হার ৭২ দশমিক ৩ শতাংশ। তবে এখনো ২৭ দশমিক ৭ শতাংশ জনগোষ্ঠী নিরক্ষর। মন্ত্রী বলেন, এসব নিরক্ষর জনগোষ্ঠীকে সাক্ষর করতে না পারলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।
বন্যায় ক্ষতিগ্রস্ত প্রাথমিক বিদ্যালয় প্রসঙ্গে মন্ত্রী জানান, যেখানে যত স্কুল ক্ষতিগ্রস্ত তা সংস্কার করা হবে। যেভাবে ক্ষতি হয়েছে সেভাবেই ঠিক করা হবে। সেপ্টেম্বরের শেষ নাগাদ জরিপ করে কাজ শুরু হবে। একই সঙ্গে ২০১৮ সালের জানুয়ারির মধ্যে কোথাও খোলা আকাশের নিচে পাঠদান থাকবে না বলেও জানান তিনি।

Having about 300 student its a well-known school.Though it's in remote area educational system is satisfied.

08/09/2017

#কর্ম ও জীবনমুখী শিক্ষা, শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য এবং চারু ও কারুকলা বিষয়ের পরীক্ষা নেয়া হবে না।
অষ্টম শ্রেণির সমাপনী জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও মাদরাসার জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা আগামী ১ নভেম্বর থেকে শুরু হবে। যা শেষ হবে ১৮ নভেম্বর।

শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপকমিটি জেএসসি এবং মাদরাসা বোর্ড জেডিসি পরীক্ষার সূচি প্রকাশ করেছে।

২৩ আগস্ট বুধবার পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। বোর্ডের ওয়েবসাইটে সময়সূচি দেওয়া হয়েছে।

জেএসসি-জেডিসির সবগুলো পরীক্ষা সকাল ১০টা থেকে শুরু হবে।

এবার থেকে নিয়মিত পরীক্ষার্থীদের কর্ম ও জীবনমুখী শিক্ষা, শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য এবং চারু ও কারুকলা বিষয়ের পরীক্ষা নেয়া হবে না।

১ নভেম্বর বাংলা প্রথম পত্র, ২ নভেম্বর বাংলা দ্বিতীয় পত্র, ৫ নভেম্বর ইংরেজি প্রথম পত্র, ৬ নভেম্বর ইংরেজি দ্বিতীয় পত্র।

ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা, বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা, খ্রিস্টধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের পরীক্ষা ৭ নভেম্বর।

এ ছাড়া ৮ নভেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ৯ নভেম্বর বিজ্ঞান, ১১ নভেম্বর কর্ম ও জীবনমুখী শিক্ষা (অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য প্রযোজ্য), ১২ নভেম্বর গণিত, ১৩ নভেম্বর শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য (অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য প্রযোজ্য) বিষয়ের পরীক্ষা নেয়া হবে।

১৪ নভেম্বর হবে কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, আরবি, সংস্কৃত এবং পালির পরীক্ষা।

১৬ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং ১৮ নভেম্বর চারু ও কারুকলার (অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য প্রযোজ্য) পরীক্ষা নেয়া হবে।

জেডিসি বিস্তারিত সূচি

১ নভেম্বর কুরআন মাজিদ ও তাজবিদ, ২ নভেম্বর আকাইদ ও ফিকহ, ৪ নভেম্বর আরবি প্রথম পত্র, ৫ নভেম্বর আরবি দ্বিতীয় পত্র, ৬ নভেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ৭ নভেম্বর বাংলা প্রথম পত্র, ৮ নভেম্বর বাংলা দ্বিতীয় পত্র।

এ ছাড়া ৯ নভেম্বর কৃষি শিক্ষা ও গার্হস্থ্য অর্থনীতি, ১১ নভেম্বর গণিত, ১২ নভেম্বর কর্ম ও জীবনমুখী শিক্ষা এবং শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য (অনিয়মিত পরীক্ষার্থীদের), ১৩ নভেম্বর ইংরেজি প্রথম পত্র, ১৪ নভেম্বর ইংরেজি দ্বিতীয় পত্র, ১৬ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান বিষয়ের পরীক্ষা ১৮ নভেম্বর।

28/08/2017

ছাত্রীকে বেত্রাঘাত করায় শিক্ষিকা গ্রেফতার!
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
গাইবান্ধা সদর উপজেলায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে বেত্রাঘাতের ঘটনায় করা মামলায় মনিরা বেগম (২২) নামে এক স্কুল শিক্ষিকাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুরে সদর উপজেলার মালিবাড়ী ইউনিয়নে নিজ বাড়ি কাবিলের বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাঁন মো. শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত মনিরা কিশামত মালিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।
তিনি জানান, গত ২১শে আগস্ট পটে পানি খাওয়াকে কেন্দ্র করে ৪র্থ শ্রেণির ছাত্রী অমিয়া আপন ও হাঁসির মধ্যে বাকবিতন্ডা সৃষ্টি হয়। এতে অমিয়া আপন উত্তেজিত হয়ে হাঁসিকে কিল ঘুষি মারে। এতে হাঁসি শিক্ষককে না বলে বাড়িতে গিয়ে তার বাবাকে ডেকে আনে। তার বাবা উত্তেজিত হয়ে স্কুলে আসলে পরিস্থিতি শান্ত করার জন্য স্কুল শিক্ষিকা অমিয়া আপনকে ডেকে তাদের সামনেই স্কেল দিয়ে বেত্রাঘাত করেন এবং হাঁসির বাবাকে বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেন। এরপর বিকাল ৪টায় স্কুল ছুটি হয়ে গেলে অমিয়া আপন বাড়িতে চলে যায়। রাতে সে অসুস্থ্য হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এ মামলায় শিক্ষিকা মনিরাকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
কিশামত মালিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহা মিয়া জানান, বিষয়টি আপোষ করার চেষ্টা করা হয়েছে। আপোষ না হওয়ায় ছাত্রীর বাবা থানায় মামলা করেছেন।

28/08/2017

অন্যদের ভুল থেকে শিক্ষাগ্রহণ করুন এবং সেইরকম মানুষ হয়ে যাওয়া থেকে নিজেকে বিরত রাখুন যাদের ভুলগুলো থেকে অন্যেরা শিক্ষাগ্রহণ করে।

শাইখ ইয়াসির ক্বাদী

28/08/2017

দেখবার জন্য আমাদের চোখের যেমন আলোর প্রয়োজন, ঠিক তেমনী কোনো প্রত্যয় অর্জন করবার জন্য আমাদের ভাবনার প্রয়োজন

নিকোলাস খালব্রাঁশ

28/08/2017

ইকরা বিসমিকাল্লাজী খালাক - পড় তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন

আল কুরআন

28/08/2017

দেশের শিক্ষা বিভাগ সুসংগঠিত ও সফল হলে অন্য সকল বিভাগ সহজেই সফল হবে

সংগৃহীত

28/08/2017

শিক্ষকবৃন্দ জাতি গড়ার নিপুন কারিগর

সংগৃহীত

28/08/2017

একজন প্রাইমারি স্কুলের শিক্ষকের বেতন কেন একজন দারোয়ানের মতো হবে? কেন তাঁদের সঙ্গে আপনারা পিয়নের মতো আচরণ করবেন? যদি তাঁদের সঙ্গে দারোয়ানের মতো আচরণ করেন, আপনার ছেলেমেয়েদেরও দারোয়ানের মনোবৃত্তি হবে।

মুনতাসীর মামুন

28/08/2017

এদেশের শিক্ষাকে রাজনীতি মুক্ত করা না গেলেও রাজনীতিকে শিক্ষা মুক্ত করা গিয়েছে

সংগৃহীত

28/08/2017

মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা আর সমস্তই তার অধীন

রবীন্দ্রনাথ ঠাকুর

Address

Kholapara, Ashugonj
Brahmanbaria

Opening Hours

Monday 09:00 - 04:30
Tuesday 09:00 - 04:30
Wednesday 09:00 - 04:30
Thursday 09:00 - 01:30
Saturday 09:00 - 04:30
Sunday 09:00 - 04:30

Telephone

01736529726

Website

Alerts

Be the first to know and let us send you an email when শিক্ষক ঐক্যবদ্ধ পরিষদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share