04/08/2026
নিউজ করার জন্য ব্রাহ্মণবাড়িয়া পিটিআই এর পক্ষ থেকে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন সংক্রান্ত বিভিন্ন স্থানীয় কর্মসূচির সাথে যুক্ত জনাব আফজালুর রহমান রিপন, কে ধন্যবাদ Afzalur Rahman Ripon
মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে মৌলিক সাক্ষরতা ও সংখ্যাজ্ঞান (এফএলএন) বিষয়ক এক মতবিনিময় সভা সোমবার ব্রাহ্মণবাড়িয়া পিটিআই হলরুমে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিস এই সভার আয়োজন করে।
অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শামসুর রহমানের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপ-পরিচালক মো. নুরুল ইসলাম (কাজল), অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. তালেব হোসেন এবং ব্রাহ্মণবাড়িয়া পিটিআই-এর সুপারিনটেনডেন্ট (ভারপ্রাপ্ত) মো. মফিজুল ইসলাম খান।
পিটিআই ইন্সট্রাক্টর মমতাজ শাহানা ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সফিয়া বেগম, কসবা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, মেড্ডা পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফাতেমা দিনার, আদর্শ কিন্ডারগার্টেন (মডেল) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন খন্দকার এবং উরশীউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোস্তফা দেলোয়ার।
সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব, ব্রাহ্মণবাড়িয়া পিটিআই-এর অতিরিক্ত সুপারিনটেনডেন্ট মোহাম্মদ মাসুদুজ্জামান, বিভিন্ন উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, পিটিআই ইন্সট্রাক্টর, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং শিক্ষা অনুরাগী, সাংবাদিক ও ঢাকা সিটি প্রাথমিক শিক্ষা কমিটির সাবেক সদস্য আফজালুর রহমান রিপন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের প্রয়োজনীয় পড়া, লেখা ও মৌলিক গণিত দক্ষতা অর্জন নিশ্চিত করা, এফএলএন কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়ন করা এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নিজ নিজ দায়িত্ব পালনের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন ও মানসম্মত শিক্ষা অর্জনে তিনি সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
বক্তব্যে গভীর উদ্বেগ প্রকাশ করে সচিব মন্তব্য করেন, ৯০ শতাংশ শিক্ষকের মধ্যেই নিষ্ঠা বা নিবেদনের অভাব রয়েছে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের শিশুরা অন্যান্য অনেক দেশের তুলনায় বেশি মেধাবী হওয়া সত্ত্বেও উন্নত দেশগুলোর তুলনায় পাঁচ ধাপ পিছিয়ে রয়েছে। নিউজ লিংক https://dailycountrytodaybd.com/bn/story/%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%B8%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%A4-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A5%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AC%E0%A7%81%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%80-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%93%E0%A6%AA%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A5%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%B8%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%97%E0%A7%81%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%AA