Lion Ferozur Rahman Residential School & College

Lion Ferozur Rahman Residential School & College This is an School. I want to serve my Places.

১৭ বছর পড়ালেখা করেপড়ালেখার পাঠ চুকিয়ে চাকরিরআবেদন করতে গিয়ে বেকার যুবক শোনে"অভিজ্ঞতা ছাড়া চাকরি দেয়া হয়না।তখন প্র...
04/02/2023

১৭ বছর পড়ালেখা করে
পড়ালেখার পাঠ চুকিয়ে চাকরির
আবেদন করতে গিয়ে বেকার যুবক শোনে
"অভিজ্ঞতা ছাড়া চাকরি দেয়া হয়না।
তখন প্রশ্ন জাগে তাহলে ১৭ বছর
ওয়ার্কশপে কাজ শিখলেই হতো !
- পাশ করার ৪ বছরের মধ্যে
বিয়ে করতে গেলে পাত্রীর মা
"প্রতিষ্ঠিত পাত্রের" দোহাই দিয়ে
বিদায় করে দেয় সেখানেও প্রশ্ন আসে
১৭ বছর পড়ালেখা না করে তো ব্যাবসার
চিন্তা করলেই হতো, কাড়ি কাড়ি
টাকা থাকতো !
- সার্টিফিকেট আর ২
টাকার পুরোনো নোটের মধ্যে আদৌ
কি কোন পার্থক্য থাকছে ?
১৭ বছর পড়াশোনা করে যদি ১২ হাজার
টাকা বেতনে সকাল ৯টা টু রাত ৯টা
ডিউটির অফার আসে, তাহলে নামের
আগে ওই "ইঞ্জিনিয়ার/ গ্রেজুয়েট"
শব্দের
দরকার কি ?
সিএনজি চালিয়েও ১৫ হাজারের ও
বেশী ইনকাম করা যায় !

Happy New year 2023
01/01/2023

Happy New year 2023

👉Register Here: https://rebrand.ly/registration-for-certificate ⏰1 DAY LEFT! Book Your Place Now. 📍Online Webinar 📅 13th...
12/09/2022

👉Register Here: https://rebrand.ly/registration-for-certificate

⏰1 DAY LEFT!

Book Your Place Now.

📍Online Webinar
📅 13th September
⏰ 03:30 – 04:30 PM

✅ Learn the new Labor Law modifications, principles, and changes

✅ Join our live Q/A session to address your queries.

✅ Get Certification.

Need more info? Reach us.

Email: [email protected]
Hotline: 01767804408l

মেসি পৃথিবীতে আছেন ১২৭৮৪ দিন। প্রতি ১৩.১২ দিনে খেলেছেন একটি করে স্বীকৃত ফুটবলের ম্যাচ, প্রতি ১৬.৬২ দিনে করেছেন একটি করে ...
26/06/2022

মেসি পৃথিবীতে আছেন ১২৭৮৪ দিন। প্রতি ১৩.১২ দিনে খেলেছেন একটি করে স্বীকৃত ফুটবলের ম্যাচ, প্রতি ১৬.৬২ দিনে করেছেন একটি করে গোল।

বেঁচে আছেন যতো সময় এরমধ্যে প্রায় প্রতি ৩৯৯ ঘন্টায় করেছেন একটি করে স্বীকৃত ফুটবলে গোল। প্রতি ৩১৫ ঘণ্টায় খেলেছেন একটি করে ম্যাচ।

প্রতি হ্যাটট্রিক করতে সময় নিয়েছেন ১৭.৩৯ ম্যাচ। প্রতি ট্রফি জিততে খেলেছেন ২৪.৩৫ ম্যাচ। এখন পর্যন্ত, ৩৫ বছর পৃথিবীতে থাকা মেসির ট্রফি ৪০টি।

হ্যাপি বার্থডে ম্যাজিশিয়ান! ❤️

Collected

ছোট্ট এই পাখিটির নাম হামিং বার্ড আল্লাহর এই সুন্দর সৃষ্টিটার অন্যান্য বৈশিষ্ট্য হলো 👉এটা পৃথিবীর সব থেকে ছোট পাখি, 👉এটা ...
10/06/2022

ছোট্ট এই পাখিটির নাম হামিং বার্ড
আল্লাহর এই সুন্দর সৃষ্টিটার অন্যান্য বৈশিষ্ট্য হলো
👉এটা পৃথিবীর সব থেকে ছোট পাখি,
👉এটা সেকেন্ডে ৮০ বার ডানা নাড়া দেয়,
👉এবং এটা পেছনের দিকেও উড়তে পারে ,
(সুবহানাল্লাহ)

জীবন যুদ্ধে হার না মানা কানিজ ফাতেমাকে মেজর পদে পদোন্নতি....জীবন যুদ্ধে হার না মানা ক্যাপ্টেন কানিজ ফাতেমাকে মেজর পদে পদ...
06/06/2022

জীবন যুদ্ধে হার না মানা কানিজ ফাতেমাকে মেজর পদে পদোন্নতি....

জীবন যুদ্ধে হার না মানা ক্যাপ্টেন কানিজ ফাতেমাকে মেজর পদে পদোন্নতি দেওয়া হয়েছে। ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে শনিবার (৪ জুন) সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সকল ফরমেশন কমান্ডারদের উপস্থিতিতে তাকে মেজর পদবীতে ‍উন্নীত করেন।

কানিজ ফাতেমা দেশ সেবার এক বুক স্বপ্ন নিয়ে ২০১১ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন। ১৮ সেপ্টেম্বর ২০১২ মেজর কানিজের প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনায় পতিত হয়ে মেরুদণ্ডের হাড় ভেঙে যায়। উল্লেখিত ঘটনার প্রেক্ষাপটে তার পক্ষে সেনাবাহিনীর কঠোর ও সুশৃঙ্খল স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভবপর ছিল না।

কিন্তু এই অকুতোভয় নারী, ভাগ্যের কাছে হার না মেনে দেশের স্বার্থ রক্ষায় কাজ করে যেতে দৃঢ় প্রত্যয়ী ছিলেন। সেনাবাহিনী কানিজ ফাতেমার এই অদম্য উদ্দীপনাকে সম্মান জানিয়ে সব বাধা উপেক্ষা করে ৬৯ বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্সের সঙ্গে ২০১৩ সালে বিশেষ বিবেচনায় কমিশন প্রদান করে। পরবর্তীতে কানিজ ফাতেমা হুইল চেয়ারের সাহায্যে চলাফেরা করলেও নিজের অদম্য মানসিক শক্তি এবং সহকর্মীদের সহায়তায় দৈনন্দিন কার্যক্রম স্বতঃস্ফূর্ততার সঙ্গে পালন করে আসছেন। তার ইচ্ছাশক্তির কাছে শারীরিক প্রতিবন্ধকতা হার মেনেছে পদে পদে। দেশ ও জনগণের আস্থার প্রতীক সেনাবাহিনী কর্তৃক একজন অকুতোভয় নারীর প্রতি এ বিরল সম্মাননা দেশের প্রতিটি নারীর অগ্রযাত্রায় সর্বদা অনুকরণীয় এবং ইতিহাসের পাতায় উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নারীর ক্ষমতায়নের অংশ হিসেবে সেনাবাহিনীতে ২০০০ সালে নিয়মিত বাহিনীতে সর্বপ্রথম নারী অফিসার নিয়োগ প্রদান শুরু হয়। এরই ধারাবাহিকতায় ২০১৫ সাল থেকে নারী সৈনিকের সংযোজন, নারী অফিসারদের ইউনিট কমান্ড প্রদান, জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে গুরুত্বপূর্ণ পদে নারী অফিসারদের নিয়োগসহ বিভিন্ন পদক্ষেপে দেশে নারী উন্নয়নের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করেছে। সেনাবাহিনী প্রধানের নির্দেশে এই বিশেষ আয়োজন জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে।

চট্টগ্রামের সীতাকুণ্ডে সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ৩ কর্মী...
05/06/2022

চট্টগ্রামের সীতাকুণ্ডে সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ৩ কর্মীসহ ১৬+ জন নিহত হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন আহত ও দগ্ধ আরও ২ শতাধিক মানুষ।

আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা হেফাযত করুক সবাইকে, আমিন ।

সৌজন্যে
লায়ন ফিরোজুর রহমান ওলিও

Very encouraging 💯  real story .A true love story .........       🔴 সময়কে একটু সময় দিন,, ধৈর্য্য রাখুন,, অবশ্যই সফল হবেন...
01/06/2022

Very encouraging 💯 real story .
A true love story .........

🔴 সময়কে একটু সময় দিন,, ধৈর্য্য রাখুন,, অবশ্যই সফল হবেন।।
⚫ 2004 সাল।। #দীনেশ_কার্তিক নামের এক যুবা ক্রিকেটার ভারতীয় ক্রিকেট টিমে সুযোগ পেলেন।। ক্রিকেটার হিসাবে ধীরে ধীরে নিজের জায়গা করে নিতে চলেছেন,, এমতাবস্থায় বাল্যকালের ভালোবাসা #নিকিতা-র সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে পড়েন,, সালটা ছিলো 2007....
🛑 দুজনের দাম্পত্য জীবন ছিলো ভীষণ রোমান্টিক,, দারুণ সুখময়।। তিনি তখন তামিলনাড়ু রাজ্য দলের ক্যাপ্টেন,, দলের আরো একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন #মুরলী_বিজয়।।
⚫ দীনেশ-মুরলীর মধ্যে দারুণ বন্ধুত্ব ছিলো।। সেই সূত্র ধরেই মুরলীর দীনেশের বাড়িতে আনাগোনা।। বাড়িতে আসা-যাওয়ার কারণে নিকিতা-র সঙ্গে মুরলীর ঘনিষ্ঠ সম্পর্ক তৈরী হয়ে পড়ে।। একে অপরের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে পড়ে।।
🛑 দীনেশ নিজের বন্ধু মুরলীকে প্রচন্ড বিশ্বাস করতেন।। বন্ধু মুরলী যে এটা করতে পারেন,, কল্পনা করতে পারেননি দীনেশ।।
⚫ 2012 সাল,, নিকিতা প্রেগন্যান্ট হয়ে পড়েন।। নিকিতা সরাসরি দীনেশ-কে বলে দেন,, তাঁর জঠরে রয়েছে মুরলী বিজয়ের সন্তান।। দীনেশ একেবারেই ভেঙে পড়েন।। নিকিতার সঙ্গে ডিভোর্স সম্পন্ন হয়ে যায়।। এর 3 মাস পরে,, নিকিতা সন্তানের জন্ম দিলেন।।
🔴 ডিপ্রেশনে চলে গেলেন দীনেশ কার্তিক।। প্রাণপ্রিয় বন্ধু মুরলী এবং স্ত্রী নিকিতার এই বিশ্বাসঘাতকতা সহ্য করতে পারলেন না।। কঠিন মানসিক রোগের শিকার হয়ে পড়েন।। বাইরের জগত হতে নিজেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে,, একেবারে একাকী,, গৃহবন্দী হয়ে পড়েন।।
⚫ হতাশাগ্রস্ত দীনেশ কার্তিক মাদকাসক্ত হয়ে পড়েন।। মদ ছিলো তার নিত্যসঙ্গী,, এছাড়া সিগারেট-গাঁজা,, ড্রাগসের নেশায় বুঁদ হয়ে থাকতেন।। আরো সাধারণ মানুষের ক্ষেত্রে যেটা হয়ে থাকে,, দীনেশ একেবারেই সামাজিক জীবন হতে বিচ্ছিন্ন হয়ে পড়েন।।
🛑 অনিয়মিত জীবনযাপন এবং অত্যাধিক নেশা,, তাঁর কেরিয়ারে ইফেক্ট ফেলতে থাকে।। বারবার ব্যার্থতা হবার করনে তাঁকে ভারতীয় দল থেকে বের করে দেওয়া হয়,, তামিলনাড়ু রাজ্য দল থেকেও তিনি অপসারিত হয়ে পড়েন।।
⚫ আই-পি-এলের কোনো টিম তাঁকে নিলো না,, দীর্ঘদিন প্র্যাকটিস থেকে বিরত থাকার কারনে ফিটনেস সমস্যার মধ্যে পড়ে যান,, অতঃপর,, চুড়ান্ত ডিসিশন- আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়ে ফেলেন।।
🔴 দীনেশ সাফল্যের শিখরে থাকার সময়,, নিয়মিত জিম যেতেন।। জীমের ট্রেনার একদিন দীনেশ কার্তিকের বাড়িতে চলে এলেন।। দীনেশ তখন নেশাগ্রস্ত অবস্থায় মেঝের মধ্যে পড়ে,, হাঁটাচলার ক্ষমতা নেই।। ট্রেনার কোনো ক্রমে তাঁকে জিম পর্যন্ত নিয়ে গেলেন।।
⚫ এই জিমেই নিয়মিত আসতেন জাতীয় স্কোয়াশ দীপিকা পাল্লিকান।। তিনি দীনেশের কাউন্সেলিং শুরু করেন,, এবং,, বিভিন্ন ক্ষেত্রে সাহায্য ও সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন।।
🛑 জিমের ট্রেনার এবং দীপিকার সহযোগিতার কারনে,, দীনেশ ধীরে ধীরে নিজেকে ফিরে পেতে থাকেন।। দীপিকার অক্লান্ত পরিশ্রম এবং ঐকান্তিক প্রচেষ্টা,, তাঁকে জীবনের মূলস্রোতে ফিরে আসতে সাহায্য করে।।
⚫ অপরদিকে মুরলী বিজয়ের ক্যারিয়ার গ্রাফ ক্রমাগত নিচে নামতে শুরু করে।। খারাপ পারফরম্যান্সের কারনে তাঁকে ভারতীয় দল,, এবং,, চেন্নাই সুপার কিং হতে অপসারণ করা হয়।‌।
🔴 অন্যদিকে দীপিকার সাহায্য নিয়ে কঠোর পরিশ্রম এবং নেট প্র্যাকটিস শুরু করেন দীনেশ।। অচিরেই ফিরে এলেন ঘরোয়া ক্রিকেটে,, ফিরে এসেই একের পর এক বড়ো ইনিংস উপহার দিয়ে চলেন।। এরপর,, কলকাতা নাইট-রাইডার্সের হয়ে একের পর এক দুরন্ত ইনিংস,, এবং যোগ্য নেতৃত্ব উপহার দিয়ে গেলেন।।
⚫ ততক্ষণে দীনেশ এবং দীপিকা অত্যন্ত কাছাকাছি এসে গেছেন,, একে অপরকে মন দেওয়া নেওয়া,, পরে ভালোবাসা,, এবং,, সবশেষে বিবাহ বন্ধনে জড়িয়ে গেলেন।। বর্তমানে দীপিকা-দীনেশ যমজ-সন্তান নিয়ে,, চেন্নাইয়ের অভিজাত এলাকা পি-ও-এস গার্ডেনে সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করে চলেছেন।
🛑 দীনেশ ক্রিকেট থেকে এবং দীপিকা স্কোয়াশ থেকে অবসরের সিদ্ধান্ত নেন।। ঠিক সেই সময় মহেন্দ্র সিং ধোনি তাঁকে চেন্নাই সুপার কিংসের উইকেটকিপার-ব্যাটসম্যান হিসাবে খেলার অনুরোধ করেন।। কিন্তু,, 2022 এর অকশনে বেশী টাকা দিয়ে,, RCB তাঁকে দলে নিয়েছে।।
⚫ অন্যদিকে দীপিকাও খেলার জগতে ফিরে এলেন।। যমজ সন্তান জন্ম দেওয়ার 6 মাসের মধ্যেই,, তিনি গ্লাসগো সিটিতে আয়োজিত স্কোয়াশ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ডাবলসে,, জোসনা পুনাপ্পাকে সঙ্গে নিয়ে বিজয়ী হলেন।।
🔴 37 বছর বয়সেও এবারের আইপিএল প্রতিযোগিতার অন্যতম মারকুটে ব্যাটম্যান হলেন - দীনেশ কার্তিক। আগামী দক্ষিণ আফ্রিকা সিরিজে দীনেশ ভারতীয় T-20 দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসাবে জায়গা পেয়েছেন।
⚫ দীনেশের জীবনের মধ্যে প্রত্যেক মানুষের জন্য অত্যন্ত মূল্যবান শিক্ষা লুকিয়ে রয়েছে।। যে দীনেশ কোনো এক সময়ে নিজেকে শেষ করে দিতে চেয়েছেন,, তিনিই পরবর্তীকালে সাফল্যের শীর্ষে পৌঁছে গেছেন।।
🛑 ধৈর্য্য রেখে পরিস্থিতির সঙ্গে লড়াই চালিয়ে গেলে,, সাফল্য ধরা দেবেই,, হয়তো কিছুটা সময় লাগতে পারে।।
❣️ সেই লড়াইয়ে যদি দীপিকার মতো বন্ধুকে সঙ্গে পাওয়া যাও -- তাহলে সোনায় সোহাগা।।

*Collected

কিংবদন্তী সাংবাদিক ও একুশে গানের রচয়িতা সর্বজনশ্রদ্ধেয় আবদুল গাফ্ফার চৌধুরী ইন্তেকাল করেছেন।ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাহ...
19/05/2022

কিংবদন্তী সাংবাদিক ও একুশে গানের রচয়িতা
সর্বজনশ্রদ্ধেয় আবদুল গাফ্ফার চৌধুরী ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন.

আন্তৰ্জাতিক নার্স দিবস- 2022
12/05/2022

আন্তৰ্জাতিক নার্স দিবস- 2022

মাতৃ স্নেহে অচেনা অসুস্থ রোগীগেও সেবায়-
যত্নে সুস্থ করে তোলেন এই নার্সরাই।

এই অতিমারীতে তাঁদের অবদান অনস্বীকার্য। বিশ্বজুড়ে নার্সদের নিজেদের কাজের প্রতি কঠোর পরিশ্রম ও উৎসর্গ সকলকে অনুপ্রাণিত করছে।

আন্তৰ্জাতিক নার্স দিবস -এ এই মহান পেশার ব্যাক্তিদের প্রতি রইলো বিনম্ৰ শ্রদ্ধা...........

একজন হতাশাবাদী প্রতিটি সুযোগে অসুবিধা দেখেন; একজন আশাবাদী প্রতিটি অসুবিধার মধ্যে সুযোগ দেখেন।
12/05/2022

একজন হতাশাবাদী প্রতিটি সুযোগে অসুবিধা দেখেন;
একজন আশাবাদী প্রতিটি অসুবিধার মধ্যে সুযোগ দেখেন।

Address

Vill+P. O-Sultanpur, P. S+Dist-Brahmanbaria
Brahmanbaria
3400

Alerts

Be the first to know and let us send you an email when Lion Ferozur Rahman Residential School & College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category