Brahmanbaria Science Club

Brahmanbaria Science Club Follow our activities as we shed more light on the world of science and reveal to you the obvious you didn't know.

বিজ্ঞান কোনো মুখস্থ করে উতরানোর জন্য অথবা গিলে গিলে বমি করার মত কিছু নয়। অথচ কয়জনই বা পারি তা উপলব্ধি করতে? আর এসব কিছুর সমাধানের প্রচেষ্টায় ব্রাহ্মণবাড়িয়ার মেধাবী তরুণ-তরুণীদের উদ্যোগে আমাদের এ স্বপ্নযাত্রা “ ব্রাহ্মণবাড়িয়া সায়েন্স ক্লাব”। যেখানে আড্ডা জমবে বিজ্ঞানের, শত শত অজানা প্রশ্নের উত্তর মিলবে, আর বাস্তব রূপ পাবে তোমাদের বিজ্ঞানভিত্তিক চিন্তা ভাবনা গুলো।

শিল্প-সংস্কৃতির রাজধানী নামে পরি

চিত, তিতাস বিধৌত আমাদের প্রিয় ব্রাহ্মণবাড়িয়া জেলা দেশের ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি প্রভৃতি ক্ষেত্রে গৌরবের সাথে অবিস্মরণীয় ভূমিকা পালন করে আসছে ।
তবে অত্যন্ত পরিতাপের বিষয় এই যে তথ্য-প্রযুক্তির এ যুগে আমাদের দেশের বর্তমান শিক্ষা ও বিজ্ঞানের অগ্রযাত্রায় ব্রাহ্মণবাড়িয়া জেলার অংশগ্রহণ প্রত্যাশার চাইতে অনেক কম ।

যার ফলশ্রুতিতে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকল কলেজে ব্রাহ্মণবাড়িয়ার তরুণ-তরুণীদের উপস্থিতি হতাশাজনক।
তবুও এই হতাশার গ্লানি মুছে, ব্রাহ্মণবাড়িয়ার তরুণ প্রজন্মকে বিজ্ঞানের আলোয় আলোকিত করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া সায়েন্স ক্লাব -এর যাত্রা শুরু।
যেখানে কাজ করে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্ববিদ্যালয় পড়ুয়া কিছু মেধাবী মুখ ।যারা শুধু নিজেদের ক্যারিয়ার গড়ার পিছনে ছুটছেন না ।
বরং পরবর্তী প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান ভীতি দূরীকরণ, গবেষণা কাজে আকৃষ্টকরণ, কুসংস্কার দূরীকরণ, যুক্তিহীনতার বিপরীতে বিজ্ঞানমনষ্ক চিন্তা ও যুক্তির প্ল্যাটফর্ম গড়ার লক্ষ্যে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

Today we celebrate another year of curiosity, passion and deep love for science at Brahmanbaria Science Club. A decade a...
17/12/2025

Today we celebrate another year of curiosity, passion and deep love for science at Brahmanbaria Science Club. A decade ago, a bunch of passionate science enthusiasts formed the exciting science club - where everyone is welcome to join for a fun ride of science. We learned, explored and discovered together. We heartfully thank the members, mentors, and alumni who have shaped this journey over the years. This birthday is not just a milestone, but a reminder of how far we’ve come together. So far, yet our journey in the realm of science has only just begun. We wish everyone involved in this journey, and the club itself, all the very best for the future.

12/08/2025
প্রিয় ক্ষুদে বিজ্ঞানপ্রেমীরা,চলে এসেছে ব্রাহ্মণবাড়িয়া সায়েন্স ক্লাব আয়োজিত "বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড, ব্রাহ্মণ...
08/08/2025

প্রিয় ক্ষুদে বিজ্ঞানপ্রেমীরা,

চলে এসেছে ব্রাহ্মণবাড়িয়া সায়েন্স ক্লাব আয়োজিত "বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড, ব্রাহ্মণবাড়িয়া স্কুল পর্ব" এর কাঙ্ক্ষিত ফলাফল।
বিজয়ীদের তালিকা:

জুনিয়র ক্যাটাগরি-

১. তাওহীদ আল মুহিম - ৭ম শ্রেণী - নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়
২. আন্দালিব আহমেদ - ৬ষ্ঠ শ্রেণী - অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়
৩. আরিয়ান রহমান আলভী - ৭ম শ্রেণী - নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়
৪. মো মোস্তাকিম সরকার - ৮ম শ্রেণী - অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়

সিনিয়র ক্যাটাগরি-

১. দ্বীপ দেবনাথ - ৯ম শ্রেণী - অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়
২. গোলাম রসুল রওনক - অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়

বিজয়ীরা আগামী ৬ সেপ্টেম্বর, ২০২৫ ঢাকায় অনুষ্ঠিত "বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড" এর জাতীয় পর্বে সরাসরি অংশগ্রহণ করতে পারবে। পরবর্তী নির্দেশনার জন্য বিজয়ীদের ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি Imamul Hossain Rafi এর সাথে যোগাযোগ করার জন্য আহ্বান জানানো হলো।

ব্রাহ্মণবাড়িয়া সায়েন্স ক্লাবের পক্ষ থেকে বিজয়ীদের অভিনন্দন। অলিম্পিয়াডে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের ব্রাহ্মণবাড়িয়া সায়েন্স ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ।

BDJSO এর সম্পর্কে তথ্য জানতে ://bdjso.org/ সাইটে চোখ রাখুন।

গত ২ আগস্ট, ২০২৫ ব্রাহ্মণবাড়িয়া জেলায় সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ১১তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (BDJSO - 2025) এ...
03/08/2025

গত ২ আগস্ট, ২০২৫ ব্রাহ্মণবাড়িয়া জেলায় সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ১১তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (BDJSO - 2025) এর আঞ্চলিক পর্যায়ের অংশ “স্কুল অলিম্পিয়াড”।

এই অলিম্পিয়াডের স্থানীয় আয়োজক ছিল ব্রাহ্মণবাড়িয়া সায়েন্স ক্লাব এবং পরীক্ষা সংশ্লিষ্ট প্রয়োজনীয় সবকিছু সরবরাহ করেছে BDJSO.

উল্লেখ্য, BDJSO টিম ঢাকা থেকে প্রশ্ন নিয়ে আসতে কিছুটা দেরি হওয়ায় পূর্বনির্ধারিত সময়ের চেয়ে কিছুক্ষণ দেরিতে পরীক্ষা শুরু করতে হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত দেরির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

অলিম্পিয়াডের প্রচারণায় গত ২৮-৩১ জুলাই ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্কুলে ক‍্যাম্পেইন করেছেন ক্লাবের প্রেসিডেন্ট ইমামুল হোসাইন রাফি, ট্রেজারার মাসনুন মুনতাসীর, মেন্টর সুমাইয়া সুলতানা তারিন, সাবিহা সুলতানা ইফা এবং ক্লাবের মেম্বার ইশতিয়াক হাসান, আব্দুল্লাহ আল মাহির, আবরার রহমান।

বিপুলসংখ্যক পার্টিসিপ্যান্ট এর ডেটা এন্ট্রি করে রেজিষ্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করেছেন ক্লাবের পরিকল্পনা বিষয়ক সম্পাদক আজমাল করিম সিরাত, প্রচার বিষয়ক সম্পাদক তাসলিমা আক্তার ঐশী, উপ-প্রচার বিষয়ক সম্পাদক তাহসিনা ইসলাম তাজরী।

অলিম্পিয়াড শুরু হয় রেজিস্ট্রারকৃত মেম্বারদের সুশৃঙ্খল প্রবেশের মাধ্যমে। এরপর শিক্ষার্থীদের ক্যাটাগরি অনুযায়ী লাইনে অবস্থান করানোর পর ক্লাব ও BDJSO এর সংক্ষিপ্ত ইতিহাস, অর্জন তুলে ধরা হয় এবং পরীক্ষার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। তারপর শিক্ষার্থীদের নির্ধারিত ক্লাসরুমে নেওয়া হয়।

অলিম্পিয়াডের দিন মেন্টরদের মধ্যে উপস্থিত ছিলেন ইমামুল হোসাইন রাফি, মাসনূন মুনতাসীর, রামিস ইসফার, আব্দুল্লাহ আল আমিন, আহমেদ ইয়াসরিব শ্রাবণ, হাদিউল আলম সাফিউ, তাসলিমা আক্তার ঐশী, সাইদুল বাসার ইভান, সোহরাব হোসাইন প্রিন্স, সাবিহা সুলতানা ইফা, সুমাইয়া সুলতানা তারিন, অনিক দেব বর্মণ এবং মেম্বার আব্দুল্লাহ আল মাহির, আবরার রহমান, ইশতিয়াক হাসান।

ক্লাবের সভাপতির নির্দেশনায় উপস্থিত মেন্টর ও মেম্বারগণ প্রত্যেকে নিজ নিজ রুমের শিক্ষার্থীদের পরীক্ষাগ্রহণসহ সামগ্রিক কাজ দায়িত্বশীলতার সাথে সম্পন্ন করার মাধ্যমে এই আয়োজনকে সফল করেছে।

এ ধরনের উদ্যোগ ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় আরও গভীরভাবে সম্পৃক্ত করার পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক মঞ্চে অংশ নেওয়ার অনুপ্রেরণা বৃদ্ধি করবে—এটিই আমাদের প্রত্যাশা।

BDJSO এর ব্রাহ্মণবাড়িয়া জেলার আঞ্চলিক  অলিম্পিয়াড নিয়ে কিছু সাধারণ প্রশ্ন উত্তর :🔳 পরীক্ষা কয়টায় শুরু হবে? পরীক্ষা শুরু ...
01/08/2025

BDJSO এর ব্রাহ্মণবাড়িয়া জেলার আঞ্চলিক অলিম্পিয়াড নিয়ে কিছু সাধারণ প্রশ্ন উত্তর :

🔳 পরীক্ষা কয়টায় শুরু হবে?

পরীক্ষা শুরু হবে সকাল ১০:১৫টায়।
সকাল ৯টায় কেন্দ্রের গেট খুলে দেওয়া হবে।

🔳 পরীক্ষার সময় কতক্ষণ?

সময় ১ ঘন্টা ১৫ মিনিট। কলম নিয়ে আসতে হবে সাথে।

🔳 ক্যালকুলেটর নেওয়া যাবে কিনা?

নেওয়া যাবে।

🔳 স্কুল অলিম্পিয়াডটি কোথায় হবে?

অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়।

🔳 রেজাল্ট কিভাবে জানা যাবে?

BDJSO এর ওয়েবসাইটে স্কুল অলিম্পিয়াডের জুনিয়র, সেকেন্ডারি প্রতিটি ক্যাটাগরিতে নির্বাচিতদের তালিকা আলাদাভাবে প্রকাশ করা হবে।

আগামীকালের অলিম্পিয়াডে অংশগ্রহণকারী সবার জন্য শুভকামনা রইলো।

ব্রাহ্মণবাড়িয়া সায়েন্স ক্লাব এর আয়োজনে অনুষ্ঠিতব্য BDJSO ২০২৫ এর স্কুল অলিম্পিয়াড রাউন্ড উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার কয়েকটি ...
31/07/2025

ব্রাহ্মণবাড়িয়া সায়েন্স ক্লাব এর আয়োজনে অনুষ্ঠিতব্য BDJSO ২০২৫ এর স্কুল অলিম্পিয়াড রাউন্ড উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার কয়েকটি স্কুলে ক্লাবের মেন্টরগণ সফলভাবে প্রচারণা করেছে।

স্কুলগুলোতে শিক্ষার্থীদের ব্যাপক সাড়া ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক বিজ্ঞানভিত্তিক আয়োজনের প্রতি উৎসাহী মনোভাবের জানান দেয়।

এখনো যারা রেজিস্ট্রেশন করতে ইচ্ছুক, আগস্ট ১তারিখ দুপুর ১২টার মধ্যে পেইজের ইনবক্সে শিক্ষার্থীর নাম,স্কুল,শ্রেণি,শাখা, ফোন নাম্বার লিখে পাঠিয়ে দিতে হবে।

আগামী ২রা আগস্ট, ২০২৫ ব্রাহ্মণবাড়িয়া সায়েন্স ক্লাব কর্তৃক আয়োজিত বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের "স্কুল অলিম্পিয়াড"...
29/07/2025

আগামী ২রা আগস্ট, ২০২৫ ব্রাহ্মণবাড়িয়া সায়েন্স ক্লাব কর্তৃক আয়োজিত বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের "স্কুল অলিম্পিয়াড" রাউন্ড অনুষ্ঠিত হতে যাচ্ছে।

🔘 কারা অংশগ্রহণ করতে পারবে?

এই অলিম্পিয়াডের দুটি ক‍্যাটাগরি:
জুনিয়র: ৬ষ্ঠ - ৮ম শ্রেণি
সেকেন্ডারি: ৯ম, ১০ম শ্রেণি, এসএসসি '২৫

🔘 স্কুল অলিম্পিয়াডের জন্য কিভাবে রেজিস্ট্রেশন করা যাবে?

আগ্রহী স্টুডেন্টরা নিজের নাম, স্কুল, ক্লাস, সেকশন, রোল এবং ফোন নাম্বার লিখে ব্রাহ্মণবাড়িয়া সায়েন্স ক্লাবের এই পেইজের ইনবক্সে দিতে হবে, আগামী ৩১ জুলাই এর মধ্যে।✅
সীমিত সংখ্যক পরীক্ষার্থী অংশ নিতে পারবে, তাই দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলতে হবে।

🔘 পরীক্ষার স্থান এবং সময়:

স্থান: অন্নদা সরকারি উচ্চ বিদ‍্যালয়।
সময়: ২রা আগস্ট, সকাল ৯ টা।

স্কুল অলিম্পিয়াডের বিজয়ীরা সরাসরি জাতীয় অলিম্পিয়াডে অংশগ্রহণের সুযোগ পাবে।

জাতীয় অলিম্পিয়াডে নির্বাচিত ৫০ জনকে নিয়ে ক্যাম্প হবে, বাংলাদেশ এর বিখ্যাত ব্যক্তিরা সেই ক্যাম্পে উপস্থিত থাকবেন। ক্যাম্প থেকে বাছাইকৃত ৬ জন রাশিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে অংশগ্রহণ করবে।⚡

তাই বিজ্ঞানপ্রেমী শিক্ষার্থীদের জন্য এটি একটি অসাধারণ সুযোগ-- এই স্কুল অলিম্পিয়াডই হতে পারে তোমার আন্তর্জাতিক মঞ্চে ওঠার প্রথম ধাপ!

ব্রাহ্মণবাড়িয়া সায়েন্স ক্লাবের শিক্ষার্থীদের আরেকটি সাফল্যময় অর্জন! ৭ম World Invention Competition and Exhibition (WICE)...
27/07/2025

ব্রাহ্মণবাড়িয়া সায়েন্স ক্লাবের শিক্ষার্থীদের আরেকটি সাফল্যময় অর্জন!

৭ম World Invention Competition and Exhibition (WICE) এর বাংলাদেশ পর্বে ব্রাহ্মণবাড়িয়া সায়েন্স ক্লাবের সদস্যদের নিয়ে গঠিত দুইটি দল জাতীয় পর্যায়ে নির্বাচিত হয়েছে। তারা মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য WICE 2025 আন্তর্জাতিক পর্বে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে। দল দুটি হলো AI Assisted Farming ( অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের মো: রিদোয়ান চৌধুরী জুনাইদ, মুজাহিদ সরকার ও শাহরিয়ার হোসেন মাহির) ও Young Sparks of Bangladesh (নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ের আহনাফ বিন আশরাফ নাবিল)।

ব্রাহ্মণবাড়িয়া সায়েন্স ক্লাবের পক্ষ থেকে তাদের জানাই অভিনন্দন, ও আন্তর্জাতিক পর্বের জন্য একরাশ শুভ কামনা।

মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনার ঘটনায় আমরা ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞান পরিবার গভীরভাবে শোকাহত। দুর্ঘটনায় আহতদের দ্...
21/07/2025

মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনার ঘটনায় আমরা ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞান পরিবার গভীরভাবে শোকাহত। দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা এবং নিহতদের আত্মার শান্তি কামনা করছি।

On this joyous occasion of Eid, we extend our warmest wishes to you and your loved ones. May this Eid bring happiness, p...
30/03/2025

On this joyous occasion of Eid, we extend our warmest wishes to you and your loved ones. May this Eid bring happiness, peace, and prosperity into your life. Just as science enlightens our minds, may this festive season fill your hearts with love and unity.

𝐄𝐢𝐝 𝐌𝐮𝐛𝐚𝐫𝐚𝐤!
𝐁𝐫𝐚𝐡𝐦𝐚𝐧𝐛𝐚𝐫𝐢𝐚 𝐒𝐜𝐢𝐞𝐧𝐜𝐞 𝐂𝐥𝐮𝐛

ব্রাহ্মণবাড়িয়া সায়েন্স ক্লাবের আয়োজনে ৪৬তম সায়েন্স আড্ডায় একগুচ্ছ বিজ্ঞানপিপাসুদের স্বত:স্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ...
27/03/2025

ব্রাহ্মণবাড়িয়া সায়েন্স ক্লাবের আয়োজনে ৪৬তম সায়েন্স আড্ডায় একগুচ্ছ বিজ্ঞানপিপাসুদের স্বত:স্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন।
চৈত্রের তপ্ত দুপুরে আয়োজিত আড্ডায় উপস্থিত ছিল জেলার বিভিন্ন স্কুল,কলেজ এবং দেশের বিভিন্ন কলেজে অধ্যয়নরত এই জেলারই একঝাঁক বিজ্ঞানপ্রেমী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের সাংগঠনিক সম্পাদক রিফতি আল জাবেদ।

আড্ডার প্রথমাংশে আলোচ্য বিষয় ছিল "Antibiotics: Heroes in Disguise"। ক্লাবের উপ পরিকল্পনাবিষয়ক সম্পাদক, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের এমবিবিএস শিক্ষার্থী, তাহসিনা ইসলাম তাজরির উক্ত বিষয়ের উপর মনোমুগ্ধকর আলোচনায় উপস্থিতির আগ্রহ ছিল দেখার মতো।
দ্বিতীয়াংশে ক্লাবের সাবেক সভাপতি, বর্তমানে বিয়ানীবাজার সরকারি কলেজ,সিলেট এর প্রাণীবিদ্যা বিভাগের প্রভাষক মোহাম্মদ সামিউল আলম পরিবেশন করেন বিবর্তনের উপর এক হৃদয়গ্রাহী আলোচনা। আলোচনা শেষে শ্রোতামণ্ডলী হতে বিবিধ বিষয়ের উপর প্রশ্ন আলোচকের অংশগ্রহণকে দিয়েছে পরিপূর্ণতা।

আলোচনার শেষাংশে অনুষ্ঠিত ক্লাবের বর্তমান সভাপতি ইমামুল হাসান রাফি, সাধারণ সম্পাদক রাবিয়াহ্ মাহ্জাবীন, সায়েন্স আড্ডা ও ইভেন্ট কো-অর্ডিনেটর মোহাম্মদ মিনহাজুল ইসলাম ফুয়াদ, ডেপুটি ইভেন্ট কো-অর্ডিনেটর আব্দুল্লাহ আল আমিন কর্তৃক পরিচালিত প্রশ্নোত্তর পর্বে এবং পরবর্তীতে এক্সিকিউটিভ মেম্বার নেয়ামুল হক আর সদ্য যোগদানকারী মেন্টর তূর্য রায় মনন কর্তৃক পরিচালিত কুইজ সেশনে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আজকের আড্ডাকে দিয়েছে নতুন মাত্রা।

পরিশেষে শিক্ষার্থীদের মধ্যে রাবাব, তাসফিয়া, মাহবুব ও রিদওয়ান উক্ত আলোচনায় অংশগ্রহণের অনুভূতি ব্যক্ত করেন। ক্লাবের মেন্টরবৃন্দ ও উপস্থিত শিক্ষার্থীদের এক চমৎকার ফটোসেশানের মাধ্যমে আজকের আড্ডার সমাপ্তি ঘটে।

Get ready for another enlightening session at our 46th Science Adda!We proudly announce Mohammad Samiul Alam Bhai as the...
26/03/2025

Get ready for another enlightening session at our 46th Science Adda!

We proudly announce Mohammad Samiul Alam Bhai as the esteemed second speaker of our upcoming Adda!

Currently a Zoology lecturer at Beanibazar Govt. College, Sylhet, he is also a former president of the Brahmanbaria Science Club.

Topic of Discussion: Evolution

🗒️ Date: 27th March, 2025
🕥 Time: 10:30 AM
📍 Location: Annada Govt. High School
We look forward to seeing you there!

Address

Brahmanbaria

Alerts

Be the first to know and let us send you an email when Brahmanbaria Science Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Brahmanbaria Science Club:

Shortcuts

Share