বাউনবাইরার কতা-Brahmanbaria Native language

বাউনবাইরার কতা-Brahmanbaria Native language প্রাণের ভাষায় নতুন আশায়,বাউনবাইরার কতা

"টিকিট আছে ভাই আর?"
"আছে বোধ হয়!"
"ভাই আপনি কোথায় যাবেন?"
"ব্রাহ্মণবাড়িয়া"
"অ্যাঁ, বাউনবাইরা যাইবেন আফনেও! আফনের বাড়িও বাউনবাইরা নি? কুন থানা?"

এমন কথাবার্তা কখনো বা কখনো হয়েই যায়। একদম অচেনা একজনকেও কেমন চট করে চেনা মনে হতে থাকে, আপন মনে হতে থাকে। পোষাকি ভাষার আবরণটা ছাড়িয়ে নিতেই অস্বস্তি উপে যায়, মনে হয় এই পাশের বাড়ির মানুষটা!

সময়, স্থান, কাল, পাত্র- সব কিছু এক নিমেষে ভুলিয়ে দেয়া ভাষাটাকে আবার একটু নতুন করে দেখব বলে, চিনব বলে, ভাবব বলে- আমরা এখনে এসেছি। আমরা কারা? আমরা- আমাদের কারো জন্ম ব্রাহ্মণবাড়িয়ায়, কারো বেড়ে ওঠা ব্রাহ্মণবাড়িয়ায়, কারো কর্মস্থল ব্রাহ্মণবাড়িয়ায়- আর কারো কারো জীবনটাই ব্রাহ্মণবাড়িয়ায়। কেউ এখনো ব্রাহ্মণবাড়িয়াতেই আছি, কেউ একটুখানি দূরে, কেউ অনেক অনেক দূরে। একটা জায়গায় অদ্ভূত মিল- 'ব্রাহ্মণবাড়িয়া'- মনের অংশ হয়ে একেবারে কাছটিতে বসে আছে!

এখন তিতাস গ্যাসের সুবাদে ব্রাহ্মণবাড়িয়ার নাম জানে বাংলাদেশের সবাই, একটা সময় ছিল যখন ব্রাহ্মণবাড়িয়া পরিচিত ছিল এর সমৃদ্ধ সংস্কৃতির জন্য- ভাষা, সাহিত্য, সংগীত, সবই।

ব্রাহ্মণবাড়িয়ার সংস্কৃতি যথেষ্ট সমৃদ্ধ- আমরাই কেবল জানি না। সেজন্যই 'ব্রাহ্মণবাড়িয়ায় কী আছে?'র উত্তরে "পুতুল নাচ, রসমালাই, ছানামুখী..." বলে আমতা আমতা করতে হয়। আসলেই কী তাই? আর কিছু নাই আমাদের, যা নিয়ে পাতার পর পাতা লিখে ফেলা যায়, ঘন্টার পর ঘন্টা বলে মানুষের কানের পোকা নাড়িয়ে দেয়া যায়?

আছে? নিত্যদিনে আমাদের ঘরোয়া কথাতেই ছড়িয়ে আছে অগণন সম্পদ!

আমরা তার সংরক্ষণ চাই।

এখানে 'বাউনবাইরার কতা' হবে- বলবে 'বাউনবাইরার মানু'। এখান থেকে আমরা ধীরে ধীরে গুছিয়ে নেব আমাদের সম্পদটুকু, ডকুমেন্ট থাকবে, এডিট হবে নিয়মিত- এত মানুষ আমরা, অল্প কদিন না যেতেই দেখা যাবে আমাদের 'ডিকশনারি' হয়ে যাচ্ছে, ধাঁধার লিস্টি হয়ে যাচ্ছে, বাগধারাগুলো বেড়িয়ে আসছে, ঐতিহাসিক জায়গা নিয়ে না জানা কথা ঊঠে আসছে, জানা হয়ে যাচ্ছে না জানা ইতিহাস।

এ তো মাত্র শুরু, 'বাউনবাইরার কতা'ই আমাদের পরের পথ দেখিয়ে দেবে।


আপাততঃ, 'বাউনবাইরা'র কতা'র সদস্যদের এই 'কতা'গুলা মনে রাখার অনুরোধ রইলঃ

১। এ গ্রুপে যা কথাবার্তা হবে সেগুলো 'বাউনবাইরা'র ভাষায় হবে

২। কথাবার্তা যা হবে তা 'বাংলা' হরফে লিখলেই ভাল, কেমন করে বাংলা হরফে লেখা যায় সেটা "আমি বাংলায় কথা কই" ডকুমেন্টে পাবেন

৩। ডকুমেন্টগুলোর দিকে নজর রাখুন, এগুলো সাজানোই আমাদের মূল কাজ

৪। অহেতুক ঝগড়া-বিতর্ক না টানার অনুরোধ রইল, একজন ঝামেলা করলে তাতে যোগ না দিয়ে চুপ থাকলেই কিন্তু হয়ে যায়, তাতেও না হলে সংস্লিষ্ট পোস্টে মন্তব্য করুন- বাকিটা 'এডমিন' বা 'এডমিনবৃন্দ' বুঝে নেবেন

৫। সদস্য যেমন আছেন, সদস্যাও আছেন অনেক। অন্যান্য অসংখ্য গ্রুপে যেমন তাঁদের অসম্মান বা অবমাননা করা হয়ে যায়, এখানে তেমন হবে না এই আশা করা হচ্ছে। কেউ যদি করে ফেলেন, 'বাউনবাইরার কতা'য় তাঁর সদস্যপদ থাকবে না

৬। কী কথা বলা যাবে আর কী বলা যাবে না এ নিয়ে অনেকের অস্বস্তি থাকে। ব্যাপারটা বেশ সহজ।

বাড়িতে আপনার বাবা-মা-ভাই-বোন যখন একসাথে কথা বলেন তখন যেমন গুরু-লঘু বিবেচনাবোধটুকু রাখেন সেটুকু রাখাটা জরুরী। হাসি ঠাটা বাড়িতে হয়, একটু রাশ টানা থাকে- সেটুকু এখানেও থাকুক।

৭। অশান্তির তো আমাদের শেষ নাই, আমাদের সবার আন্তরিক চেষ্টা থাকুক তার স্পর্শ যেন 'বাউনবাইরার কতা'য় না পরে।
৮। কোন রকম রাজনৈতিক পোস্ট দেওয়া অথবা বিজ্ঞাপনী পোস্ট দেওয়া একদম নিষিদ্ধ, যেহেতু এটা একটি অরাজনৈতিক গ্রুপ।

বাউনবাইরা'র সবাইকে পাশে নিয়ে বেঁচে থাকুক 'বাউনবাইরার কতা'।

ইদানিং প্রচুর পোস্ট আসছে "কিভাবে দালাল ছাড়া নিজেই নিজের পাসপোর্ট করবো" এই ধরনের হেল্প চেয়ে। তাদের জন্য আমার একটি কমেন্ট ...
28/12/2023

ইদানিং প্রচুর পোস্ট আসছে "কিভাবে দালাল ছাড়া নিজেই নিজের পাসপোর্ট করবো" এই ধরনের হেল্প চেয়ে। তাদের জন্য আমার একটি কমেন্ট এবং কিছু তথ্য সংগ্রহ করে পোস্ট আকারে দেয়া হলো।


আপনি অবশ্যই দালাল ছাড়া নিজের পাসপোর্ট নিজেই করতে পারবেন যদি আপনার সকল ডকুমেন্টস ঠিক থাকে। অর্থাৎ শিক্ষাগত সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট এবং জাতীয় পরিচয় পত্র/স্মার্ট কার্ড অনুযায়ী নিজের নাম এবং জন্ম তারিখ, মা বাবার নাম এবং নামের বানানে কোন ভুল থাকা যাবে না অর্থাৎ সব গুলোয় একই রকম হতে হবে। যদি কোনটায় ভুল থাকে তাহলে এগুলো ঠিক করে নিন আগে।
তারপর অনলাইনে নিজেই ফর্ম পূরণ করতে পারেন অথবা কোন কম্পিউটারের দোকানে গিয়ে ফর্ম পূরণ করে অনলাইনে অথবা ব্যাংকে নির্ধারিত ফি জমা দিন। যদি নির্দিষ্ট কোন এপয়েন্টমেন্ট ডেইট না দেয় তাহলে নিম্নোক্ত ডকুমেন্টস গুলো নিয়ে সকাল সকাল (৭:০০ এর আগে গেলে লম্বা সিরিয়ালে অপেক্ষা করতে হবে না) পাসপোর্ট অফিসে চলে যান। তারপর ডকুমেন্টস জমা দিয়ে ফিঙ্গারপ্রিন্ট ও ছবি তুলে রিসিট নিয়ে চলে আসেন। তারপর মোবাইলে ম্যাসেজ আসলে রিসিট নিয়ে গিয়ে পাসপোর্ট নিয়ে আসুন।
ডকুমেন্টস সমূহ:
১- অনলাইনে পূরণ কৃত ফর্ম
২- ফি জমা দেয়ার মানি রিসিট
৩- জাতীয় পরিচয় পত্র/স্মার্ট কার্ড মূল কপি এবং ফটোকপি
৪- জাতীয় পরিচয় পত্রের অনলাইন ভেরিফিকেশন কপি নির্বাচন অফিস কর্তৃপক্ষের সাইন সিল সহ (যদি স্মার্ট কার্ড থাকে তবে অনলাইন ভেরিফিকেশন কপির প্রয়োজন নেই)
৫- মা-বাবার জাতীয় পরিচয় পত্রের কপি
৬- জন্ম সনদ এর ফটোকপি
৭- জন্ম সনদ এর অনলাইন কপি
৮- শিক্ষাগত যোগ্যতার সনদ এর ফটোকপি
৯- ফর্মে উল্লেখিত ঠিকানা অনুযায়ী জমা দেয়ার ১-৩ মাস আগের বিদ্যুৎ অথবা গ্যাস বিলের কপি
১০- জাতীয়তা সনদ(ইউনিয়ন/পৌরসভা কর্তৃক প্রদত্ত)
১১- প্রাইভেট চাকুরীজীবি হলে কোম্পানির প্যাডে NOC লেটার।
১২- সরকারি চাকুরিজীবী হলে নিজ দপ্তর থেকে NOC লেটার।

এগুলো থাকলে আপনাকে কেউ আটকাতে পারবে না, আপনি দালাল ছাড়াই পাসপোর্ট করতে পারবেন ইন শা আল্লাহ। তারপরেও যদি কোন কারনে আটকিয়ে দেয়, সেক্ষেত্রে ধৈর্য্য সহকারে তা ঠিক করে আবার আবেদন করুন।

পাসপোর্ট অফিস গুলোর অব্যবস্থাপনা সম্পর্কে আমরা সবাই কম-বেশি অবগত, তাই সকল ডকুমেন্টস ঠিক করে সময় নিয়ে আবেদন করুন ইন শা আল্লাহ আপনার কাজ হয়ে যাবে।

নিয়াজ মোহাম্মদ স্টেডিয়াম।।।একসময় এই মাঠে ছিল কত আন্তর্জাতিক খেলোয়াড় এর আনাগোনা।।
21/12/2023

নিয়াজ মোহাম্মদ স্টেডিয়াম।।।
একসময় এই মাঠে ছিল কত আন্তর্জাতিক খেলোয়াড় এর আনাগোনা।।

আমাদের প্রিয় ব্রাহ্মণবাড়িয়া।।প্রাণের জেলা।শিকড়ের টান।।
19/12/2023

আমাদের প্রিয় ব্রাহ্মণবাড়িয়া।।
প্রাণের জেলা।
শিকড়ের টান।।

12/12/2023

পাখির চোখে উপকূল এক্সপ্রেস।।

বাংলাদেশ রেলওয়ের প্রস্তাবিত নতুন সময়সূচি-৫৩ অনুয়ায়ী ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া রুটে চলাচলকারী সকল আন্ত:নগর ট্রেনের সময়সূচি।***স...
20/11/2023

বাংলাদেশ রেলওয়ের প্রস্তাবিত নতুন সময়সূচি-৫৩ অনুয়ায়ী ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া রুটে চলাচলকারী সকল আন্ত:নগর ট্রেনের সময়সূচি।
***সবাই শেয়ার করুন

© ব্রাহ্মণবাড়িয়া এক্সপ্রেস

23/10/2023

#ব্রেকিংনিউজ

ভৈরব রেলস্টেশন থেকে ঢাকা গামী ১১ সিন্ধু কন্টেইনার ট্রেন মুখোমুখি সংঘর্ষ।
অনেক প্রাণহানীর আশংকা😭😭

ভিডিও - সংগৃহীত।

23/10/2023

#ব্রেকিংনিউজ

ভৈরব রেলস্টেশন থেকে ঢাকা গামী ১১ সিন্ধু কন্টেইনার ট্রেন মুখোমুখি সংঘর্ষ।
অনেক প্রাণহানীর আশংকা😭😭

20/10/2023

আমাদের প্রাণের তিতাস ❤️

সিটিসেল ফোনের বিজ্ঞাপন । মোডেল নং - মোটোরোলা ডি পি সি - ৬৫০ মুল্য- ২৯, ৯০০ টাকা মাত্র ! মাসিক গ্রাহক ফি - ১০০০ টাকা ফেরত...
20/10/2023

সিটিসেল ফোনের বিজ্ঞাপন । মোডেল নং - মোটোরোলা ডি পি সি - ৬৫০
মুল্য- ২৯, ৯০০ টাকা মাত্র !
মাসিক গ্রাহক ফি - ১০০০ টাকা
ফেরতযোগ্য জামানত - ৫০০০ টাকা ।
সময়কাল -১৯৯৭

কার্টেসী: Binoy Amin Binoy, বাদুছস

Address

Brahmanbaria Shadar
Brahmanbaria
3400

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাউনবাইরার কতা-Brahmanbaria Native language posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to বাউনবাইরার কতা-Brahmanbaria Native language:

Shortcuts

Share