Tiara Ayesha Begam High School

Tiara Ayesha Begam High School Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tiara Ayesha Begam High School, School, Tiara, Bitghor, Nabinagar, Brahmanbaria.

টিয়ারা আয়েশা বেগম উচ্চ  বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা আমাদের সকলের প্রিয়  রাহেলা বেগম ম্যাডাম  চিকিৎসাধীন অবস্থায়  আজ ১৭ মা...
17/03/2026

টিয়ারা আয়েশা বেগম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা আমাদের সকলের প্রিয় রাহেলা বেগম ম্যাডাম চিকিৎসাধীন অবস্থায় আজ ১৭ মার্চ ২০২৬ কিছুক্ষণ পূর্বে ইন্তেকাল ফরমাইয়াছেন ।

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন । আল্লাহ যেন তাঁকে জান্নাতবাসী করেন ।

সকলের নিকট ম্যাডামের জন্য দোয়ার দরখাস্ত।

টিয়ারা আয়েশা বেগম উচ্চ বিদ্যালয়ের নব গঠিত এডহক কমিটির সভাপতি হিসেবে মোহাম্মদ তৌহিদুল ইসলাম নয়ন কে  মনোনীত করা হয়েছে। এ...
13/10/2025

টিয়ারা আয়েশা বেগম উচ্চ বিদ্যালয়ের নব গঠিত এডহক কমিটির সভাপতি হিসেবে মোহাম্মদ তৌহিদুল ইসলাম নয়ন কে মনোনীত করা হয়েছে।

এই বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০০৪ এর মেধাবী ছাত্র তৌহিদুল ইসলাম নয়ন।
বাংলাদেশ ব্যাংকের কর্মক্ষেত্রে তার মেধার অদম্য স্বাক্ষর রেখে গেছেন।
ইনশাআল্লাহ টিয়ারা আয়েশা বেগম উচ্চ বিদ্যালয় এর শিক্ষার্থীদের অগ্রযাত্রায় ও অগ্রণী ভূমিকা রেখে আপনাদের প্রত্যাশিত মনোনয়নের আকাঙ্ক্ষা পূরণ করতে পারবেন বলে প্রত্যাশা করছি।

নবনির্বাচিত প্রত্যেক সদস্যদের জন্য রইল অভিনন্দন ও শুভকামনা।

Islam Nayon

_Ssc2004Batch

টিয়ারা আয়েশা বেগম উচ্চ বিদ্যালয়,নবীনগর,ব্রাহ্মণবাড়িয়া। এসএসসি ফলাফল : ২০২৫জিপিএ5:  ০৭ জন পাসের হার: ৮৮.৬১%অভিনন্দন সকলকে...
10/07/2025

টিয়ারা আয়েশা বেগম উচ্চ বিদ্যালয়,নবীনগর,ব্রাহ্মণবাড়িয়া।
এসএসসি ফলাফল : ২০২৫
জিপিএ5: ০৭ জন
পাসের হার: ৮৮.৬১%

অভিনন্দন সকলকে।

নিজ ভূমিতেই উদ্বাস্তু হওয়ার করুন ইতিহাস ফিলিস্তিনিদের। যাদের আশ্রয় দিয়েছিল নিজ মাতৃভূমিতে, সেই ইহুদিরাই আজ মাথা গোঁজা...
07/04/2025

নিজ ভূমিতেই উদ্বাস্তু হওয়ার করুন ইতিহাস ফিলিস্তিনিদের। যাদের আশ্রয় দিয়েছিল নিজ মাতৃভূমিতে, সেই ইহুদিরাই আজ মাথা গোঁজার ঠাই কেড়ে নিয়ে শরণার্থী বানিয়েছে লাখো মানুষকে। আবার হারানো ভূমি ফিরে পাওয়ার আন্দোলনে নেমে সন্ত্রাসী তকমা পেয়েছে অভাগা ফিলিস্তিনিরা। তবুও একটি স্বাধীন রাষ্ট্রের জন্য লড়াই চালিয়ে যাচ্ছে তারা। ইসরাইল রাষ্ট্রের জন্ম ও ফিলিস্তিনের ইতিহাস জানাবো আজ।

অটোমান সম্রাজ্যে শান্তির ফিলিস্তিন ভূখণ্ড:
১৯ শতকের গোড়ার দিকের কথা। একদিকে কৃষি কাজ, অন্যদিকে সমুদ্রে মাছ শিকার। অটোমান সম্রাজ্যে নিজ ভূখণ্ডে শান্তির বাস ফিলিস্তিনিবাসীর।

ইসরাইল রাষ্ট্রের জন্ম ও ফিলিস্তিনের ইতিহাস:
প্রথম বিশ্বযুদ্ধের পর পতন হয় অটোমানের। সম্রাজ্যের একের ভূখন্ড চলে যায় একেটির দেশের হাতে। উপনিবেশে পরিণত হয় ফিলিস্তিন। নতুন শাষক ব্রিটিশদের অধীনে তখন থেকেই সূচনা হয় ফিলিস্তিনিদের পরাধীনতার শৃঙ্খল।

ইহুদিদের আশ্রয়দান:
বিভিন্ন দেশে উদ্বাস্তু অবস্থায় থাকা ইহুদিদের জন্য ফিলিস্তিনে একটি স্থায়ী আবাসভূমি প্রতিষ্ঠার পরিকল্পনা শুরু করে যুক্তরাজ্য। ১৯১৭ সালে ঘোষণা করা হয় বালফোর ডিক্লেয়ারেশন। ঠিক তখনই গোড়াপত্তন হয় ইহুদিবাদী রাষ্ট্র ইসরাইলের।

ব্রিটেনের পরিকল্পনা অনুযায়ী বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে স্বল্প পরিসরে ইহুদিরা ফিলিস্তিন ভূখণ্ডে প্রবেশ করতে শুরু করে। বিত্তশালী ফিলিস্তিনিরা তাদের নানাভাবে সাহায্য করে। চাষাবাদের জন্য ছেড়ে দেয় কৃষি জমি। অনেক মধ্যবিত্ত ফিলিস্তিনি আবার বিক্রি করে তাদের জমি।ঠিক এর কয়েক বছর পরই ইহুদিদের বিরুদ্ধে ব্যাপক হত্যাযজ্ঞ শুরু করেন হিটলরা। জার্মানিসহ পুরো ইউরোপ থেকে দলে দলে পালিয়ে ফিলিস্তিন ভূখণ্ডে পাড়ি জমায় লাখো ইহুদি। বসবাস করতে শুরু করে ফিলিস্তিনজুড়ে। এরপর আরো জোড়ালো হয় একটি ইহুদিবাদী রাষ্ট্র প্রতিষ্ঠার।

ইসরাইল রাষ্ট্র গঠন:
১৯৪৭ সালের ফেব্রুয়ারিতে সদ্য গঠিত জাতিসংঘে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রস্তাব দেয় যুক্তরাজ্য। প্রস্তাব গ্রহণ করে সংখ্যাগরিষ্ঠ ফিলিস্তিনিদের ৪৩ দশমিক ৫ শতাংশ আর সংখ্যায় অল্প থাকা ইহুদিদের ৫৬ দশমিক ৫ শতাংশ ভূমি দিয়ে দুই রাষ্ট্র গঠন করে জাতিসংঘ। আর মুসলিম, খ্রিষ্টান এবং ইহুদিদের জন্য গুরুত্বপূর্ণ জেরুজালেমকে রাখা হয় আন্তর্জাতিক ভূমি হিসেবে।

ইহুদিরা জাতিসংহের প্রস্তাব মেনে নেয়। ১৯৪৮ সালের ১৫ই মে স্বাধীন ইসরাইল রাষ্ট্র ঘোষণা করে ইহুদি নেতারা। নিজ ভূখণ্ড থেকে উদ্বাস্তু হয়ে শরণার্থী শিবিরে আশ্রয় নেন সাড়ে ৭ লাখ ফিলিস্তিনি। ওই দিনটিই আল নাকবা নামে পরিচিতি পায় বিশ্বব্যাপী।

প্রথম আরব-ইসরাইল যুদ্ধ:
এরপরই ইসরাইলে বিরুদ্ধে প্রথম যুদ্ধে জড়ায় আরব দেশগুলো। প্রাথামিক অবস্থায় ভালো অবস্থায় থাকলেও, নেতাদের সমন্বয়হীনতা আর নেতৃত্বের অভাবে পরাজয় বরণ করতে বাধ্য হয় আরব দেশগুলো। ফিলিস্তিনের ৭৮ ভাগ ভূমি দখল করে নেয় ইসরাইল।
ছয় দিনের আরব-ইসরাইল যুদ্ধ:
১৯৬৭ সালে আবারো আরবদের সাথে যুদ্ধ হয় ইসরাইলের। ৬ দিনের ওই যুদ্ধে পুরো ফিলিস্তিনিই দখল করে ইসরাইল। পরে একটি চুক্তির আওয়ায় ফিলিস্তিনিদের কিছু জমি ছেড়ে দেয় দখলদার বাহিনী। ইসরাইলের এমন নির্বিচারে এক সময় দেওয়ালে পিঠ ঠেকে যায় ফিলিস্তিনিদের। ১৯৮৭ সালে গঠন করা হয় স্বাধীনতাকামী সংগঠন হামাস।

১৯৯৩ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাত এবং ইসরাইল স্বাক্ষর করে অসলো চুক্তি। কিন্তু ভূখণ্ডের পানি এবং সম্পদে পূর্ণ এলাকাগুলোর দখল ধরে রাখে দখলদাররা।

এরপর থেকেই ফিলিস্তিনিদের ওপর একের পর এক হামলা চালায় ইসরাইলি বাহিনী। ২০০৮, ২০১২, ২০১৪, ২০২১ এবং সর্বশেষ ২০২৩ সালে বিমান এবং স্থল হামলার মাধ্যমে ব্যাপক হত্যাযজ্ঞ চালানো হয়। নিশ্চুপ থাকে বিশ্ব সম্প্রদায়।

অসহায়ত্বের দোহাই দিয়ে আশ্রয় নেওয়া ইহুদিরাই আজ গ্রাস করছে ফিলিস্তিনিদের। হত্যা, অত্যাচার আর নিপীড়নের মাধ্যমে গাজা উপত্যকাকে পরিণত করেছে একটি শিকবিহীন কারাগারে, যেখানে স্বাভাবিক মৃত্যু এখন অস্বাভাবিক। তবুও একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের রক্তিম সূর্যোদয়ের অপেক্ষায় অসহায় লাখো ফিলিস্তিনি।

*বিসমিল্লাহির রহমানির রহিম*প্রিয়  শুভানুধ্যায়ী ও প্রিয়জন,আসসালামু আলাইকুম।পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্তে আমি আপন...
30/03/2025

*বিসমিল্লাহির রহমানির রহিম*

প্রিয় শুভানুধ্যায়ী ও প্রিয়জন,

আসসালামু আলাইকুম।

পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্তে আমি আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।

রমজানের ত্যাগ, সংযম ও আত্মশুদ্ধির পর আমাদের মাঝে ফিরে এলো ঈদের খুশি। এই ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করার উপলক্ষ। ঈদের এই আনন্দ ছড়িয়ে পড়ুক সকলের মাঝে, সমৃদ্ধি ও শান্তি বর্ষিত হোক আমাদের জীবনে।

আসুন, আমরা সবাই একসঙ্গে ঈদের এই মহিমান্বিত বার্তাকে ধারণ করে মানবতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের চেতনায় উজ্জীবিত হই।

শুভেচ্ছান্তে:
মো: নাজমুল আলম আরিফ ,
ভারপ্রাপ্ত সুপার
শিবপুর ইউনিয়ন ইসলামীয়া দাখিল মাদ্রাসা

সভাপতি
টিয়ারা আয়েশা বেগম উচ্চ বিদ্যালয়।

21/03/2025

#একটি_দোয়ার_দরখাস্ত #

টিয়ারা আয়েশা বেগম উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা জনাব আলা উদ্দিন স্যার এর আগামীকাল মিরপুর হার্ট ফাউন্ডেশনে
ডাক্তারের পরামর্শ অনুযায়ী দুইটি রিং বসানো হবে । আপনারা সবাই দোয়া করবেন স্যারের রোগ মুক্তির জন্য।

অভিনন্দন ও শুভকামনা ,❤️❤️টিয়ারা আয়েশা বেগম উচ্চ বিদ্যালয় এর নবনির্বাচিত এড হক কমিটির সদস্যবৃন্দকে।২৪ এর ছাত্র-জনতার অ...
09/03/2025

অভিনন্দন ও শুভকামনা ,❤️❤️
টিয়ারা আয়েশা বেগম উচ্চ বিদ্যালয় এর নবনির্বাচিত এড হক কমিটির সদস্যবৃন্দকে।

২৪ এর ছাত্র-জনতার অভ্যুত্থানের পর টিয়ারা গ্রামের ছাত্র-জনতা তথাপি জনগণের জন্য অন্যতম একটি মাইল ফলক।

আশা করি নতুন কমিটি ছাত্র-জনতাকে সাথে নিয়ে সকলের প্রিয় স্কুলকে আরো এগিয়ে নিয়ে যাবে এবং ২৪ এর ছাত্র জনতার অভ্যুত্থানের প্রতিফলন ঘটাবে।

একটি বৈষম্যহীন ,শোষণহীন, সমৃদ্ধ বাংলাদেশ আমাদের কামনা।

আলহামদুলিল্লাহ টিয়ারা আয়েশা বেগম উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার ফলাফল -২০২৪ ইংমোট পরিক্ষার্থীঃ ৮০ জনপাশঃ ৭৯ জনএ প্লাসঃ ৭...
12/05/2024

আলহামদুলিল্লাহ
টিয়ারা আয়েশা বেগম উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার ফলাফল -২০২৪ ইং
মোট পরিক্ষার্থীঃ ৮০ জন
পাশঃ ৭৯ জন
এ প্লাসঃ ৭ জন
পাশের হারঃ ৯৮.৭৫%
গতবছর উপজেলা পর্যায়ে ২য় স্থান অর্জন করেছিল, এবার ভালো কিছু হবে ইনশাআল্লাহ ।

©Jahidmonir Jahidul Islam Monir

Institution: TIARA AYESA BEGUM HIGH SCHOOL (EIIN: 103389)
Centre: NABINAGAR-4, Thana/Upazilla: NABINAGAR, Zilla: BRAHMANBARIA
No. of Students: { Examinee: 81, Appeared: 80, Passed: 79, Percentage of Pass: 98.75, GPA 5: 7 }
---------------------------------------------------- : BUSINESS STUDIES : ----------------------------------------------------
583007[4.94], 583008[4.94], 583009[4.72], 583010[4.06], 583011[4.33], 583012[4.50], 583013[4.17], 583014[4.28], 583015[4.22],
583016[4.83], 583017[3.33], 583018[3.67], 583019[3.56], 583020[3.00], 583021[4.50], 583022[4.22], 583023[3.72], 583024[4.00],
583025[3.39], 583026[4.06], 583027[4.11], 583028[4.06], 583029[3.28], 583030[3.06], 583031[3.39], 583032[3.67], 583033[3.00],
583034[3.50], 583035[3.00], 583036[3.39], 583037[2.83], 583038[2.78] =32
------------------------------------------------------- : HUMANITIES : -------------------------------------------------------
384106[4.44], 384107[4.72], 384108[4.50], 384109[3.67], 384110[3.83], 384111[4.39], 384112[4.06], 384113[4.11], 384114[4.06],
384115[3.78], 384116[3.89], 384117[4.11], 384118[4.06], 384119[4.17], 384120[4.22], 384121[4.28], 384122[3.67], 384123[3.83],
384124[4.00], 384125[4.11], 384126[3.50], 384127[3.61], 384128[3.39] =23
384129[F1 ] =1
-------------------------------------------------------- : SCIENCE : --------------------------------------------------------
189845[5.00], 189846[5.00], 189847[5.00], 189849[4.94], 189850[4.78], 189851[4.67], 189852[4.56], 189853[4.61], 189854[4.72],
189855[4.22], 189856[3.83], 189857[3.72], 189858[5.00], 189859[5.00], 189860[5.00], 189861[5.00], 189862[4.78], 189863[4.17],
189864[4.61], 189865[4.39], 189866[4.22], 189867[4.11], 189868[4.83], 189869[4.39] =24
189848[ABS.] =1
---------------------------------------------- : END OF RESULT [ D20240512 ]

07/02/2024
টিয়ারা আয়েশা বেগম উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির নবনির্বাচিত সভাপতি হওয়ায়, জনাব আতিকুর রহমান( শিশু) ভাইকে অভিনন্দন। আপনার স...
17/01/2024

টিয়ারা আয়েশা বেগম উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির নবনির্বাচিত সভাপতি হওয়ায়, জনাব আতিকুর রহমান( শিশু) ভাইকে অভিনন্দন।

আপনার সুনিপুণ নির্দেশনায় এবং পরিচালনায়ই হবে আগামী দিনে হাজারো শিক্ষার্থীদের জীবন গড়ে তুলার পাথেয়।

বহু শিক্ষার্থী এই স্কুল থেকে শিক্ষা নিয়ে দেশ তথা বিদেশের মাটিতে এই স্কুলের নাম আরো উজ্জল করবে আমরা এই আশাবাদী।

আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। মহান আল্লাহ আপনার পথচলাকে সহজ করে দিন এবং টিয়ারা আয়েশা বেগম স্কুলের উত্তরোত্তর সমৃদ্ধি দান করুন।

আমীন।

29/09/2023

✪✪✪✪অভিনন্দন ও শুভকামনা ✪✪✪✪✪

টিয়ারা আয়েশা বেগম উচ্চ বিদ্যালয়ের লিজা মনি, ব্যবসায় শিক্ষা শাখায় ২০২৩ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় বোর্ড বৃত্তি পেয়েছে ।

Address

Tiara, Bitghor, Nabinagar
Brahmanbaria

Alerts

Be the first to know and let us send you an email when Tiara Ayesha Begam High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category