Inroducing Qawmee education through Bangla Language in common people of Bangladesh, expressing free thought, ethical practice, creating awareness of humanity & basic rights in common people. আজকের পৃথিবীতে মূল্যবোধের অবক্ষয়, বিশ্বাসের দোদল্যমানতা দিধান্বিত এবং আত্মবিশ্বাসহীন এক ধরনের আপোষকামিতা বড় বেশী প্রকট হয়ে দেখা দিয়েছে। এক ও অদ্বিতীয় আল্লাহর অসীম সার্বভৌমত্বের মহান চেতনায় উজ্জীবিত মানব
সত্তা আজ যেন ভীরুতা ও সিদ্বান্তহীনতায় কম্পমান। কি এক উদাসীন্য জড়তা আর হীনমন্যতা যেন তাদের উপর ভর করে আছে বিশ্বব্যাপী। ইসলামী সভ্যতা শিক্ষা, সংষ্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য আজ সমাজ থেকে বিলুপ্ত প্রায়।
এসব সমস্যার কারন চিহ্নিত করতে গিয়ে আমরা যা খুজেঁ পাই তাহলো যে মুসলিম জাতি এক সময় মানব জাতিকে সকল বিভ্রান্তি, বিপর্যয় ও অজ্ঞজ্তার পংকিল আবর্ত থেকে মুক্ত করে সিরাতুল মুসতাকিমের সোনালী সমাজ গড়েছিল, সে জাতির নবীন ও তরুন সমাজ আজ নিজস্ব জীবনবোধ, আদর্শ ও ঐতিহ্য সম্পর্কে অজ্ঞতার কারনে নিজেরাই নিজেদের জীবনকে বিলুপ্তি ও ধ্বংসের পথে লিপ্ত রেখেছে।
যাদের ধমনীতে তাওহীদের রক্তধারা প্রবাহিত হচ্ছে এমন প্রজন্ম আজ শিরক, কুফর ও জাহেলিয়াতের পংকিল আবর্তে নিমজ্জিত হয়ে মুসলিম উম্মাহকে অপসংস্কৃতির অতল গহবরে নিক্ষেপ করার আত্মঘাতী সংগ্রাম চালিয়ে যাচ্ছে। ইসলামী জীবনবোধ, চেতনা ও নিজস্ব সংস্কৃতি সম্পর্কে অজ্ঞতাই এসব বিপর্যয়ের অন্যতম কারন।
তরুন সমাজকে বিভ্রান্তির ধুম্রজাল থেকে রক্ষা করে ইসলামী জীবন চেতনায় উজ্জীবিত করতে হলে তাদেরকে অবশ্যই নিজস্ব মুল্যবোধ, ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে সচেতন করে গড়ে তুলতে হবে।
আর এ লক্ষেই আল্লাহ পাকের রহমতের উপর ভিত্তি করে ০১/০১/১২ ইং তারিখে বিপুল সংখ্যক আলেমেদ্বীন, চন্তাবিদ, বুদ্ধিজীবি ও সমাজ কর্মীদের নিয়ে এই প্রতিষ্ঠান তার স্বপ্ন যাত্রা শুরু করে।