Guidance Computer Education

Guidance Computer Education

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Guidance Computer Education, Education, Sultanpur, Brahmanbaria.

06/01/2015

Prantik news

03/04/2013

এবার আপনার ওয়েবক্যামকে ব্যবহার করুন সিসি ক্যামেরার কাজে! গোয়েন্দাগিরির শুরু এখানেই!

গোয়েন্দা শব্দটা শুনলেই কেমন যেন একটা রোমাঞ্চ ভাব শরীরে চলে আসে। ছোট বেলায় যখন তিন গোয়েন্দা পড়েছি তখন নিজেকে কিশোর পাশা ভাবতেই ভাল লাগতো। সেটা বাস্তবে সম্ভব না হলেও কিছুটা গোয়েন্দাগিরির স্বাধ মিটাতে পারে আপনার ওয়েবক্যাম।
কি নড়েচড়ে বসেছেনতো? তাহলে শুনুন আসল কাহিনি।
আজকে সম্পুর্ন ব্যতিক্রম একটা সফটওয়্যারের কথা জানাব। এই আজিব সফটের কাজ হলো আপনার ওয়েবক্যামকে সিসি ক্যামেরাতে রুপান্তর করা অর্থাৎ ওয়েবক্যামকে গোয়েন্দাগিরিতে নিয়োগ করা। কি এখনও বুঝেন নাই? তাহলে ক্লিয়ার করেই বলছি।
ধরেন আপনি আপনার ওয়েবক্যামকে আপনার ঘরের দরজার দিকে ফিট করে দিলেন। মানে আপনি জানতে চাচ্ছেন আপনার অজান্তে ঘরে কে ঢুকে তা জানা। যদি এমন হয় কেউ ঐ দরজা দিয়ে ঘরে ঢুকলো আর তখনি আপনার সেট করা শব্দ কম্পিউটারে বাজতে শুরু করলো। বা আপনাকে মেইল করে সতর্ক করে দেওয়া হলো। তাহলে কেমন হয়? শুধু তাই নয় আপনার সিলেক্ট করে দেয়া চেহারাও এটা সনাক্ত করতে পারবে।

কি ভাবছেন এটা কি করে সম্ভব? খুব সম্ভব। শুধু মাত্র আপনার চেষ্টাটাই আসল।
এখন বলি কি ধরনের ওয়েবক্যাম সাপোর্ট করবে। কি ভয় পেয়ে গেলেন নাকি? যদি আপনার ওয়েবক্যাম সাপোর্ট না করে? তাহলে শুনুন কোন ভয় নেই। সব ধরনের USB পোর্টের ওয়েবক্যাম সাপোর্ট করবে। শুধু তাই নয় ল্যাপটপের বিল্ট ইন ওয়েবক্যামও সাপোর্ট করবে। :D কি খুশিতো?
ওয়েবক্যামতো গেল। এবার সফটওয়্যার? হ্যা সফটওয়্যরের নাম হলো Vitamin D। তবে কিছুটা দুঃখের কথা হলো অনেক খুজেও প্রো ভার্শন করার কোন পথ পেলাম না। :( কিন্তু তাতে কি? হয়তো আমাদের কথা চিন্তা করে কোম্পানি ফ্রি ভার্শনের সুযোগ করে দিয়েছে। :D :D
নাম ফ্রি ভার্শন হলে কি হবে কাজ কিন্তু জটিল। তবে ফ্রি ভার্শনে শুধু মাত্র একটা ওয়েবক্যাম গোয়েন্দাগিরিতে নিয়োগ দিতে পারবেন। অর্থাৎ একাধিক ওয়েবক্যাম ব্যবহার করা যাবে না। বাকি সব মোটামুটি ঠিক আছে।

Photos 03/04/2013

বন্ধ হলো প্রথম পেটাফ্লপ গতির সুপার কম্পিউটার

রোডরানার সুপার কম্পিউটার

অবশেষে বন্ধ হয়ে গেল বিশ্বের প্রথম পেটাফ্লপ গতির সুপার কম্পিউটার। ‘রোডরানার’ নামের এ সুপার কম্পিউটার তৈরি করেছিল বিশ্বখ্যাত কম্পিউটার নির্মাণপ্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন (আইবিএম)। ২০০৮ সালে এ সুপার কম্পিউটার তৈরির কাজ শুরু হয় এবং কাজ শেষ হয় ২০০৯ সালে। রোডরানারই ছিল প্রথম সুপার কম্পিউটার, যেটি পেটাফ্লপ গতিতে কাজ করতে পারত।
মেট্রিক পদ্ধতিতে শতকোটিকে বলা হয় এক বিলিয়ন। এক হাজার বিলিয়নকে বলা হয় এক ট্রিলিয়ন এবং এক হাজার ট্রিলিয়নকে বলা হয় এক পেটা। প্রায় ১২ কোটি পাঁচ লাখ ডলারে তৈরি সুপার কম্পিউটারটি স্থাপন করা হয় নিউ মেক্সিকোর লস অ্যালামোস ন্যাশনাল ল্যাবরেটরিতে। পাঁচ বছর পর এটি বন্ধের ঘোষণা দেওয়া হলো।
এ সুপার কম্পিউটারের মাধ্যমে মহামারির ভাইরাস থেকে শুরু করে দূরের মহাকাশ, পারমাণবিক গবেষণা ইত্যাদির কাজ করা হয়েছে। রোডরানার বন্ধ ঘোষণার ব্যাপারে লস অ্যালামোস ন্যাশনাল ল্যাবরেটরি হাই পারফরম্যান্স কম্পিউটিং বিভাগের গ্রে গ্রিডার বলেন, ‘রোডরানার আমাদের শিখিয়েছে, কীভাবে একটি সুপার কম্পিউটার তৈরি করে ব্যবহার করতে হয়। বন্ধ হলেও আমরা এখনো চেষ্টা করে যাচ্ছি রোডরানার থেকে আরও কিছু শিখতে।’
বিশেষভাবে প্রায় ১২ হাজার প্রসেসর দিয়ে তৈরি হয়েছিল রোডরানার। এটি তৈরিতে ব্যবহার করা হয়েছিল আইবিএম পাওয়ার এক্সেল ৮ আই প্রসেসর এবং ৫৪৮০ এমডি অপ্টেরন এএমডি ডুয়াল কোর প্রসেসর। মূল প্রসেসরগুলো তৈরি করা হয়েছিল প্লে স্টেশন থ্রি গেমিং কনসোলের জন্য। এ ছাড়া এ সুপার কম্পিউটার তৈরিতে ব্যবহূত হয়েছে ৯২ কিলোমিটার দৈর্ঘ্যের সমান ফাইবার অপটিক কেব্ল ও রেফ্রিজারেটরের সমান আকৃতির ২৮৮টি কেসিং।

03/04/2013

পেনড্রাইভকে রাখুন ফোল্ডার হিসেবে

কম্পিউটারে পেনড্রাইভ বা ইউএসবি ড্রাইভ অন্যরা যাতে ব্যবহার করতে না পারে, সে ব্যবস্থা আপনি সহজেই করতে পারেন। এ জন্য আপনি পেনড্রাইভকে লুকিয়ে রাখতে পারেন। পেনড্রাইভকে ফোল্ডার হিসেবে দেখিয়ে কাজটি করতে পারবেন। এ জন্য প্রথমে আপনার পেনড্রাইভটি কম্পিউটারের সঙ্গে সংযুক্ত করুন। তবে আপনি যে ড্রাইভে পেনড্রাইভকে ফোল্ডার বানিয়ে রাখবেন, সেটা যেন একই ফরম্যাটের (যেমন এনটিএফএস, ফ্যাট-৩২ ইত্যাদি) হয়।
ধরুন, আপনি কম্পিউটারের D:\ ড্রাইভে পেনড্রাইভকে লুকিয়ে রাখতে চান, তাহলে D:\ ড্রাইভে যেকোনো নাম দিয়ে একটি ফোল্ডার খুলুন। এখন Start/ run-এ গিয়ে diskmgmt.msc লিখে এন্টার চাপুন। এখানে আপনার কম্পিউটারের সব ড্রাইভের তালিকা দেখা যাবে। ধরুন, আপনার ইউএসবি ড্রাইভটি L:\ ড্রাইভে রয়েছে, তাহলে ডান ক্লিক দিয়ে Change Drive Letter and Paths অপশনে যান, এরপর Change Drive Letter and Paths for L:\ লেখা বক্স আসবে। এখন Add বাটনে ক্লিক করে Mount into the following empty NTFS folder অপশন থেকে Browse করে ড্রাইভে আপনার তৈরি করা ফোল্ডারটি দেখিয়ে Ok করুন। এখন L:/ ড্রাইভটি মুছে ফেলতে L:\ ড্রাইভ নির্বাচন করে Remove করুন। এর পর থেকে কম্পিউটারের ইউএসবি ড্রাইভে কিছু সংযোগ করলে তা L:/ ড্রাইভে দেখাবে না, ফলে অনেকেই ইউএসবির অবস্থান বুঝতে পারবে না। D:\ ড্রাইভে থাকা ফোল্ডার থেকে ইউএসবি ড্রাইভের কাজ করা যাবে।

31/03/2013

বিলিয়ন ডলার আয়কর দিতে হবে জাকারবার্গকে

২০১২ সালে সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গের আয়করের পরিমাণ ১১০ কোটি ডলারে দাঁড়িয়েছে। গত বছরের মে মাসে মার্কিন শেয়ারবাজারে ফেসবুকের শেয়ার ছাড়ার পর জাকারবার্গ নিজে কেনেন ছয় কোটি শেয়ার। প্রতিটি শেয়ারের দাম ছিল ছয় সেন্ট করে। পরে তিনি তিন কোটি শেয়ার বিক্রি করে আয় করেন ১০০ কোটি ডলারেরও বেশি। আর ফেসবুকের আয় তো রয়েছেই।
শেয়ার বিক্রির কারণে জাকারবার্গ হয়ে ওঠেন বিলিওনিয়ার। আর এ কারণেই তাঁর আয়ের ওপর কর আসে ১১০ কোটি মার্কিন ডলার। বর্তমানে তাঁর সম্পদের পরিমাণ এক হাজার ৩০০ কোটি ডলার। আগামী ১৫ এপ্রিলের মধ্যে জাকারবার্গকে এই আয়কর রিটার্ন জমা দিতে হবে।
বাজার বিশ্লেষকদের ধারণা, জাকারবার্গের এ বছরের আয়করের পরিমাণ গত বছরের চেয়ে বেশি হবে।
ফেসবুকের সদর দপ্তর যেখানে অবস্থিত, সেই ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লেজিসলেটিভ অ্যানালিস্টস অফিস জানায়, অঙ্গরাজ্য কর্তৃপক্ষ আশা করছে, ফেসবুকের শেয়ার থেকে তারা এ বছর দেড় শ কোটি ডলার রাজস্ব আদায় করবে। এতে সবচেয়ে বেশি লাভবান হবে মার্কিন ট্রেজারি বিভাগ।

27/03/2013

অনলাইনে গোপন কিছুই নয়তো গোপন

নিজেকে যতই আড়াল করে রাখুন; গবেষকেরা বলছেন, অনলাইনে থাকার জন্যই কিছুতেই নিজেকে গোপন রাখতে পারবেন না আপনি।
নাম-পরিচয়, ফোন নম্বর, ঠিকানা যতই গোপন থাকুক না কেন, মোবাইল নেটওয়ার্কের সাহায্যে কোনো ব্যক্তির যাবতীয় তথ্যই বর্তমানে বের করা সহজ। এ প্রসঙ্গে গবেষকেরা জানিয়েছেন, অ্যানোনিমাস বা পরিচয় গোপন করা তথ্য ব্যবহার করে মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে কোনো ব্যক্তির আসল তথ্য খুঁজে বের করা সম্ভব। সম্প্রতি আন্তর্জাতিক গবেষকদের একটি দল এ তথ্য জানিয়েছেন।
গবেষকদের ভাষ্য, যদি কোনো ব্যক্তি মাত্র চারবার মোবাইল ফোন ব্যবহার করে কল করে থাকেন, তাঁর সম্পর্কে যাবতীয় অনলাইন তথ্য পাওয়া ও তাঁকে শনাক্ত করা সম্ভব। ৯৫ শতাংশ ক্ষেত্রেই মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে সঠিক ব্যক্তিটির তথ্য পাওয়া সম্ভব।
ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির আন্তর্জাতিক গবেষকেদের একটি দল অনলাইনে মানুষের কার্যক্রম নিয়ে গবেষণা করেন।
‘নেচার’ সাময়িকীতে প্রকাশিত নিবন্ধে গবেষকেরা জানিয়েছেন, মোবাইল ফোন নেটওয়ার্ক থেকে তথ্য সংগ্রহ করে মাত্র চারটি তথ্য জানলেই কোনো ব্যক্তির অনলাইন তথ্য জানা সম্ভব।
গবেষকেরা এ উদ্ভাবন নতুন করে দুশ্চিন্তায় ফেলতে পারে ইন্টারনেট ব্যবহারকারীদের। অ্যানোনিমাস বা
পরিচয় গোপন করা তথ্যগুলো নিয়েও ব্যবসায়ী ও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান তাদের ব্যবসা খুলে বসতে পারে।
অজ্ঞাত ডেটা বা তথ্যে সাধারণত নাম, ঠিকানা, ফোন নম্বর বা সহজে শনাক্ত করা যায়, এমন কোনো তথ্যই থাকে না। গবেষকেরা জানিয়েছেন, কোনো ব্যক্তিকে শনাক্ত করতে তাঁর তথ্যের ওপর নির্ভর না করলেও চলবে, কেবল মোবিলিটি বা তাঁর কথা বলার ধরন পরীক্ষা করেই তাঁকে শনাক্ত করা সম্ভব হবে। গবেষকেরা জানিয়েছেন, প্রতিটি ব্যক্তির কথা বলার ধরন আলাদা।
গবেষকেরা ১৫ মাস ধরে ১৫ লাখ মোবাইল ফোন ব্যবহারকারীর ওপর গবেষণা চালিয়ে এ তথ্য পেয়েছেন। তাঁদের মতে, মানুষ অনলাইনে বিভিন্ন অ্যাপ্লিকেশন বা নানাভাবে নিজেদের অবস্থানের তথ্য দিয়ে রাখেন। মোবাইল ফোনের টাওয়ার ব্যবহার করে তথ্য নিয়ে সহজেই একজনের গোপন তথ্যও জানা যেতে পারে; যা থেকে যেকোনো স্ক্যান্ডালও তৈরি করতে পারে।

27/03/2013

মনে অশান্তি মোবাইল ফোনে!

বিষণ্নতা, উদ্বিগ্নতা, মানসিক চাপের কারণ হতে পারে আপনার সঙ্গী মোবাইল ফোনটি। গবেষকেরা জানিয়েছেন, স্মার্টফোনের ওপর অতি-নির্ভরতা ক্রমশ ব্যবহারকারীর মানসিক চাপ বাড়িয়ে তুলছে যা তাঁরা আদৌ টের পাচ্ছেন না।
গবেষকেরা ২০১১ সালের একটি গবেষণায় দেখেছিলেন তরুণরা স্মার্টফোনে মাত্রাতিরিক্ত ঝুঁকে পড়ছে। তরুণদের যদি ২৪ ঘণ্টা প্রযুক্তি সুবিধার বাইরে রাখা হয় অধিকাংশ ক্ষেত্রেই তাঁদের শারীরিক ও মানসিক চাপে থাকার নানা উপসর্গ দেখা দেয়। এক খবরে জানিয়েছে হাফিংটন পোস্ট।

স্মার্টফোন ব্যবহার মানসিক চাপ তৈরি হয়েছে কিনা তা নীচের কয়েকটি লক্ষণ দেখে অনুমান করা যেতে পারে।

অতিরিক্ত ইমেইল প্রবণতা

মানসিক চাপে থাকার প্রথম লক্ষণটি হচ্ছে, ব্যবহারকারী তাঁর ই-মেইলের উত্তর দেওয়ার জন্য জরুরি প্রয়োজন অনুভব করতে থাকেন এবং উত্তর না পাঠানো পর্যন্ত তাঁর অস্থির লাগে। গবেষকেদের ভাষ্য, যদি ই-মেইলের বিষয়টি ব্যবহারকারীর হূত্স্পন্দন বাড়িয়ে দেওয়ার মতো বিষয় হয়ে দাঁড়ায় তবে বুঝতে হবে মোবাইলের কারণে ব্যবহারকারীর মানসিক চাপ তৈরি হচ্ছে।

ফ্যান্টম সেলফোন সিনড্রোম

স্মার্টফোন ব্যবহারে মানসিক চাপ অনুভব করার দ্বিতীয় লক্ষণটি হচ্ছে ফ্যান্টম সেলফোন সিনড্রোম বা ফোন না বাজলেও ফোন বাজার শব্দ অনুভূত হওয়া। যখন মোবাইল ফোন ব্যবহারকারীর কাছে মনে হয়, পকেটে মোবাইল ফোন না থাকা সত্বেও তাঁর পকেটে মোবাইল ফোনের রিং টোন বেজে উঠছে বা ফোনটির স্পন্দন টের পাওয়া যাচ্ছে, তখন বুঝতে হবে মোবাইল ফোন মানসিক চাপ তৈরি করেছে।

ফিয়ার অব মিসিং আউট বা ফোমো

স্মার্টফোনের কারণে মানসিক চাপের তৃতীয় লক্ষণটি হচ্ছে ফিয়ার অব মিসিং আউট বা ফোমো। স্মার্টফোনে অতিরিক্ত আসক্তির কারণে এ উপসর্গটি দেখা দিতে পারে। স্মার্টফোন নিয়ে অতিরিক্ত ভাবনা থেকেই ফোমো উপসর্গ দেখা দিতে পারে। স্মার্টফোন নিয়ে কে কী করছেন, এই মুহূর্তে কোনো বিষয় অগোচরে ঘটে যাচ্ছে কিনা এমন ভাবনা স্মার্টফোন ব্যবহারকারীর মনে উদয় হতে থাকে। স্মার্টফোন ব্যবহার করে ছবি, ঘটনা দেখার সময় অগোচরে ঘটে যাওয়া কোনো ঘটনার জন্য চাপ অনুভব হতে থাকে।

মোবাইল ফোনে অতিরিক্ত মনোযোগ

চতুর্থ লক্ষণটি হচ্ছে, মোবাইল ফোনে অতিরিক্ত মনোযোগের ফলে চারপাশের মানুষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ার বিষয়টি। এক্ষেত্রে মোবাইল ফোনকে কাছের বন্ধু হিসেবে মনে হতে থাকে এবং বাস্তবের বন্ধু, পরিবারের সদস্যদের কাছ থেকে দূরে সরে যাওয়ার বিষয়টি স্মার্টফোন থেকে সৃষ্ট মানসিক চাপের কারণ হতে পারে। যেমন খেতে বসেও খাবার প্লেটের পাশে থাকা মোবাইলে মনোযোগ চলে যাওয়ার বিষয়টি। খাবার সময় সবার সঙ্গে আলোচনার বদলে মোবাইল ফোনে কী বার্তা এলো অধিকাংশ সময় সেদিকে মনোযোগ চলে যাওয়ার বিষয়টি মানসিক চাপের নির্দেশক।

মোবাইল ফোনের জন্য উদ্বিগ্নতা

পঞ্চম লক্ষণটি হচ্ছে, মোবাইল ফোনের জন্য অতিরিক্ত উদ্বিগ্ন হওয়া। মোবাইল ফোন ব্যবহার থেকে কিছুক্ষণ বিরত থাকলে বা মোবাইল ফোন সঙ্গে না থাকলে অস্থিরতা বোধ করতে থাকা।

মনোযোগে বিঘ্ন ঘটা

মোবাইল ফোনে কল বা বার্তা আসতে পারে এই ভেবে অনেক সময় কাজে মন বসে না। এতে করে বার বার মোবাইল ফোন নেড়েচেড়ে দেখা, কাজের মনোযোগ নষ্ট হলে বুঝতে হবে মানসিক চাপের কারণ হয়ে দাঁড়াচ্ছে সাধের স্মার্টফোনটি।

মানসিক চাপ এড়াতে বিশেষজ্ঞদের পরামর্শ

স্মার্টফোন ব্যবহারে বিশেষজ্ঞদের পরামর্শ হচ্ছে, প্রয়োজন না পড়লে স্মার্টফোন ব্যবহার থেকে বিরত থাকুন। ঘুমের সময় বা জরুরি কাজের সময় স্মার্টফোন বন্ধ করে বা সুইচ অফ করে রাখুন। স্মার্টফোনের চেয়ে বাস্তবের বন্ধুদের গুরুত্ব দিন।

27/03/2013

গুগল গ্লাসে গোপনীয়তা লঙ্ঘনের শঙ্কা

গুগলের তৈরি প্রযুক্তি চশমা বা গুগল স্মার্ট গ্লাস ব্যবহারে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘিত হতে পারে বলে উদ্বেগ বাড়ছে। ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘনের আশঙ্কায় এ পণ্যটি যুক্তরাষ্ট্রে ও যুক্তরাজ্যে নিষিদ্ধ করার দাবি উঠেছে। ‘স্টপ দ্য সাইবর্গ’ নামের একটি দল গুগল গ্লাস নিষিদ্ধের দাবিতে প্রচারণা চালাচ্ছে। খবর বিবিসি অনলাইনের।
গুগল তাদের প্রযুক্তি চশমা শিগগিরই বাজারে আনতে যাচ্ছে। চশমাটি ছোটো-খাটো কম্পিউটারের মতো, যাতে কণ্ঠস্বর শনাক্ত করার প্রযুক্তি রয়েছে। এর মাধ্যমে ইশারায় ছবি তোলা, ভিডিও করা এমনকি সামাজিক যোগাযোগের ওয়েবসাইটও ব্যবহার করা যায়।
মানুষের ব্যক্তিগত গোপনীয়তা টিকিয়ে রাখতে গুগল গ্লাসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদ, আইনজীবী ও ব্লগাররা আওয়াজ তুলেছেন।
অবশ্য ‘স্টপ দ্য সাইবর্গ’ দলটি এ প্রযুক্তি পুরোপুরি নিষিদ্ধ করার বদলে প্রযুক্তি ব্যবহারে সামাজিক নিয়মকানুন তৈরি করার দাবি করেছেন।

24/03/2013

এলজি এলইডি মনিটর, মডেল - ই১৬৪১এস
পর্দার - ১৬-ইঞ্চি ,
রেজ্যুলেশন - ১৩৬০ বাই ৭৬৮,
ডিজিটাল ফাইন কন্ট্রাস্ট রেশিও - ৫,০০০,০০০:১,
রেসপন্স টাইম - ৮ মিলি সেকেন্ড,
ভিউয়িং এ্যাঙ্গেল - ৯০ ডিগ্রী/৬৫ ডিগ্রী,
পিক্সেল পিচ - ০.২৫২ মি.মি.,
বিল্ট-ইন এডাপ্টার ,
এতে ডি-সাব পিসি ইনপুট সংযোগ সুবিধা রয়েছে,
মনিটরটি ‘গ্রীন আইটি’…
মূল্য :৭০০০টাকা

24/03/2013

বায়োস্টার এএমডি মাদারবোর্ড, মডেল - এ৮৮০জি+
প্রসেসর - এএমডি সেমপ্রন ,
এএমডি এম৩ সকেটের ফেনম-২,৪,৬, এএমডি এথলন-২,৩,৪
ডিডিআর-থ্রি - ২ চ্যানেল ,১৩৩৩ ,৮জিবি ,
একটি পিসিআই এক্সপ্রেস - ২.০,
দু’টি পিসিআই স্লট,
চারটি সাটা-২,
মাল্টি ডিসপ্লে-ভিজিএ-ডিভিআই-এইচডিএমআই আউটপুট,
সাপোর্ট ফুল হাইডেফিনেশন ভিডিও,
এটিআই-৪২৫০ ভিজিএ,
রিয়েলটেক গিগাবিট লেন ,
রিয়েলটেক ৬ চ্যানেল এইচডি…
মূল্য :৪৮০০টাকা

24/03/2013

গ্রাফিক্স ডিজাইন শিখে আউটসোর্সিং !!

বর্তমানে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস গুলোতে অন্যান্য কাজের পাশাপাশি গ্রাফিক্স ডিজাইনারদের চাহিদা ব্যাপক। অন্যান্য কাজের তুলনায় গ্রাফিক্স ডিজাইনের কাজ অনেক বেশি, সহজ এবং ঝামেলা মুক্ত। অনেকে তাদের আউটসোর্সিং ক্যারিয়ার শুরু করেন ওয়েব ডিজাইন, এসইও বা এপ্লিকেশন ডেভেলপমেন্ট দিয়ে এজন্য এই ক্ষেত্রে কাজের তুলনায় বিডের

Want your school to be the top-listed School/college in Brahmanbaria?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Culinary Team

Attire

Website

Address


Sultanpur
Brahmanbaria
3400