Brahmanbaria Govt College BNCC Platon

Brahmanbaria Govt College BNCC Platon জ্ঞান শৃৃ্খলা সেচ্ছা সেবী ।

আজ ২৩শে মার্চ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি'র  ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী। নবীন ও প্রবীণ সকল ক্যাডেটকে প্রাণঢালা ...
22/03/2023

আজ ২৩শে মার্চ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি'র ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী। নবীন ও প্রবীণ সকল ক্যাডেটকে প্রাণঢালা শুভেচ্ছা।।

\\বিএনসিসি'র নতুন ডিজি ব্রিগেডিয়ার ওমর সাদী // বিএনসিসি'র নতুন মহাপরিচালক হয়েছেন (বিএ-৩৭৯৭) ব্রিগেডিয়ার জেনারেল ওমর সাদী...
13/08/2022

\\বিএনসিসি'র নতুন ডিজি ব্রিগেডিয়ার ওমর সাদী //

বিএনসিসি'র নতুন মহাপরিচালক হয়েছেন (বিএ-৩৭৯৭) ব্রিগেডিয়ার জেনারেল ওমর সাদী, এনডিসি, পিএসসি। তিনি বিএনসিসি'র ২৪তম ডিজি হিসেবে যোগদান
করবেন। ২২তম বিএমএ লং কোর্সে আর্টিলারি'র এই অফিসার আগামীকাল (১৪ আগস্ট/২২) যোগদান করার কথা রয়েছে।
বিএনসিসিতে যোগদানের পূর্বে তিনি বিজিবি যশোর রিজিয়নের রিজিয়ন কমান্ডার হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি স্টেশন কমান্ডার সিলেট, ১০ আর্টিলারী ব্রিগেডের ব্রিগেড কমান্ডার, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ফ্যাকাল্টি অব আর্টস এন্ড সোশ্যাল সায়েন্সের ডীন হিসেবে কর্মরত ছিলেন।
তিনি শান্তিরক্ষী প্রশিক্ষক হিসেবে বাংলাদেশ ইন্সটিটিউট অব পিস সাপোর্ট অপারেশন এন্ড ট্রেনিং এর প্রশিক্ষক এবং মাটিরাঙ্গা জোনের জোন কমান্ডার হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজ ও ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজের একজন গ্র‍্যাজুয়েট। গত ৭ সেপ্টেম্বর/১৬ ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি পান। ব্যক্তিগত জীবনে তিনি ৩ পুত্র সন্তানের জনক।
বেকা পরিবার হতে বিএনসিসি'র নতুন মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ওমর সাদী' স্যার কে অভিনন্দন।

03/08/2022

বিএনসিসি'র সাবেক ডিজি জেনারেল আইনুদ্দীন স্যারের ইন্তেকাল

গত ০২ আগস্ট/২২ ভোরে ঢাকা সেনানিবাসস্থ সিএমএইচ এ বিএনসিসি'র দীর্ঘ মেয়াদি( ৫ বছর ৩ মাস) মহাপরিচালক ( তখন পরিচালক পদ ছিল) মেজর জেনারেল মোহাম্মদ আইন উদ্দীন, বীরপ্রতীক, পিএসসি (অবঃ) ইন্তেকাল করেছেন।
ইন্না-লিল্লাহ--------রাজিউন।
গতকাল তাঁর ১ম জানাজা হয় মহাখালী ডিওএইচএস মসজিদে জোহরের নামাজের পর এবং বাদ আছর কেন্দ্রীয় মসজিদ ঢাকা সেনানিবাসে দ্বিতীয় জানাজা এবং বনানী সেনা কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। বেকা পরিবার তাঁর মৃত্যুতে শোকাহত এবং তাঁর রুহের মাগফেরাত কামনা করছে।
বিএনসিসি'র ৪র্থ পরিচালক ছিলেন তিনি। ০১ এপ্রিল /৮৬ হতে ২৯ জুন/৯১ দীর্ঘ ৫ বছর ৩ মাস তিনি সর্বোচ্চ মেয়াদের ডিজি ছিলেন। তিনি বিএনসিসি'র ব্যাপক উন্নয়ন করেন। তিনিই প্রথম ক্যাডেটদের জাতীয় প্যারেডে আনসার - ভিডিপি ও পুলিশের সামনে স্হান দেন। শীতকালীন মহড়াতে নিয়মিত সেনাবাহিনীর সাথে ক্যাডেটদের অন্তর্ভুক্ত করেন এবং প্যারা জাম্প, কমান্ডো সর্ট কোর্সে ক্যাডেটদের যুক্ত করেন। ফায়ারিং সহ বিভিন্ন ধরনের সামরিক প্রশিক্ষন যুক্ত হয় এবং ক্যাডেট সংখ্যা বৃদ্ধি করেন। রাষ্ট্রপতি এইচ এম এরশাদকে এককভাবে এনে প্রতি বছর সেন্ট্রাল ক্যাম্প করতেন ক্যাডেটদের নিয়ে। দারুন কন্ঠে তিনি ক্যাডেটদের টাইগার বলে ডাকতেন। ক্যাডেটদের বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় সামরিক বিজ্ঞান এর নম্বর যুক্তকরনে তাঁর অবদান চির অমর।
আমার ক্যাডেট জীবন অতিবাহিত হয়েছে তাঁর সময়ে। তিনি ছিলেন ক্যাডেটদের জন্য নিবেদিত প্রান।

17/06/2022

জনসচেতনতামূলক পোস্ট !
বন্যা ও বর্ষাতে চারিদিক পানির কারণে সাপ ঘরে আশ্রয় নিতে পারে...

বন্যা কবলিত এলাকায় বিষাক্ত সাপের উপদ্রব থেকে রক্ষা পেতে শয়ন কক্ষে অথবা ঘরের নির্দিষ্ট স্থানে লাল রঙের লাইফবয় সাবান টুকরা টুকরা করে ছিটিয়ে রাখুন চারপাশে। কারন, লাইফবয় সাবানে কার্বক্সালিক এসিড/কার্বনিল এসিড থাকায় সাপ কাছে আসতে পারেনা। অথবা কার্বলিক এসিডের ছিপি খুলে ঘরের কোনে রাখতে হবে। কার্বলিক সাবান অথবা কার্বলিক এসিড পাওয়া না গেলে সজিনার ডাল অথবা রসুন কেটে টুকরো টুকরো করে ঘরের চারদিকে ছড়িয়ে দিতে হবে। এতে ঘরে সাপ ঢুকবে না। অথবা লাল মরিচ পুড়িয়া দিন ঘরে সাপ থাকলে বেরিয়ে যাবে।

© প্রচারে: জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।

05/06/2022
অভিনন্দন স্যার! ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ পদে পদায়ন পাওয়ায় প্রফেসর Bibhuti Bhushan Debnath স্যারকে জানাই ফুলে...
20/04/2022

অভিনন্দন স্যার! ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ পদে পদায়ন পাওয়ায় প্রফেসর Bibhuti Bhushan Debnath স্যারকে জানাই ফুলেল শুভেচ্ছা ও শুভকামনা।

21/03/2022

ব্রাহ্মণবাড়িয়ার শোন শোন দেশবাসি শোন দিয়া মন,ব্রাহ্মণবাড়িয়ার কথা করিব বর্ণন।বাংলাদেশের পর্ব দিকে ইহার অবস্থান,এ...

Address

Brahmanbaria
৩৪০০

Alerts

Be the first to know and let us send you an email when Brahmanbaria Govt College BNCC Platon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Brahmanbaria Govt College BNCC Platon:

Shortcuts

Share

Category