বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয়

বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয় Bitghar RadhaNath High School is one of the most famous schools under Comilla board.Every year it ma

Bitghar Radha Nath High School is a boys and girls school located in Brahmanbaria, Bangladesh. One of the oldest schools in Bangladesh, it has more than two thousand students.The school celebrated its 100th anniversary on 9-10 December 2012.

দীর্ঘদিন পর চালু হওয়া জুনিয়র বৃত্তি পরীক্ষায় বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে ৩জন এবং সাধারণ গ্রেডে ৮জন,ম...
25/02/2026

দীর্ঘদিন পর চালু হওয়া জুনিয়র বৃত্তি পরীক্ষায় বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে ৩জন এবং সাধারণ গ্রেডে ৮জন,মোট ১১জন বৃত্তিপ্রাপ্ত হওয়ায় শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সবাইকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।❤️

বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয়ের স্বর্ণযুগের কান্ডারী জনাব ফজলুর রহমান স্যারের আজ ৭ম মৃত্যুবার্ষিকী।স্যারকে গভীর শ্রদ্ধার স...
16/11/2025

বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয়ের স্বর্ণযুগের কান্ডারী জনাব ফজলুর রহমান স্যারের আজ ৭ম মৃত্যুবার্ষিকী।
স্যারকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি।
প্রজন্ম থেকে প্রজন্ম স্যারের কাছে ঋণী হয়ে আছে।
আল্লাহ স্যারকে জান্নাতুল ফেরদৌস দান করুন।

আসসালামু আলাইকুম।সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে,বিটঘর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব রে...
22/09/2025

আসসালামু আলাইকুম।
সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে,বিটঘর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব রেহেনা পারভীন আগামী ০৯অক্টোবর,২০২৫ তারিখে চাকুরি থেকে অবসরজনিত বিদায় নিতে যাচ্ছেন।

এই উপলক্ষে বিটঘর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ ও সুধীজনের সম্মিলিত উদ্যোগে আগামী ১১অক্টোবর,রোজ শনিবার ম্যাডামের বিদায়ী সংবর্ধনার আয়োজন করতে যাচ্ছে।

বিটঘর ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ে ম্যাডাম কর্মরত ছিলেন।সে সুবাদে ম্যাডামের প্রাক্তন শিক্ষার্থী কিংবা শুভাকাঙ্ক্ষী কেউ যদি উক্ত অনুষ্ঠানে সম্পৃক্ত থাকতে চান,তাহলে বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী জনাব

১।আতিকুর রহমান ভূঞা(01714284878)

২।মেজবাহ উদ্দিন সরকার (01712399912)

৩। মাহমুদুল হাসান জুয়েল(01726633800)

এর সাথে যোগাযোগ করবার জন্য অনুরোধ করা হলো।

উল্লেখ্য যে,ম্যাডামের বাবা শ্রদ্ধেয় মরহুম আব্দুল কুদ্দুছ মাস্টারও এই বিদ্যালয়ে দীর্ঘদিন প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ম্যাডামের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

09/09/2025

গণিতের শিক্ষক মো: হুমায়ূন কবিরের বিদায়ক্ষণ—যেন আনন্দ ও বেদনার একসাথে মিশ্রণ!

মো: হুমায়ূন কবির: ৩৭ বছর গণিতের আলো ছড়িয়ে যাচ্ছেন অবসরে৩৭ বছরের শিক্ষার আলো বিলিয়ে বর্তমানে তিনি শুধু একজন শিক্ষক নন, ব...
08/09/2025

মো: হুমায়ূন কবির: ৩৭ বছর গণিতের আলো ছড়িয়ে যাচ্ছেন অবসরে

৩৭ বছরের শিক্ষার আলো বিলিয়ে বর্তমানে তিনি শুধু একজন শিক্ষক নন, বরং শিক্ষার্থীদের কাছে একজন অভিভাবক, পথপ্রদর্শক ও অনুপ্রেরণার প্রতীক।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ঐতিহ্যবাহী বিটঘর গ্রামে ১৯৬৫ সালের ১০ সেপ্টেম্বর জন্ম নেন মো: হুমায়ূন কবির। শৈশব থেকে পড়াশোনার প্রতি তাঁর আগ্রহ তাঁকে নিয়ে যায় শিক্ষার উচ্চতর পথে, আর পরে সেই শিক্ষার আলো তিনি বিলিয়েছেন অসংখ্য শিক্ষার্থীর মাঝে। দীর্ঘ সাড়ে তিন দশকের শিক্ষকতা জীবনে তিনি হয়ে উঠেছেন এক প্রেরণার নাম।

সাদামাটা জীবনযাপন ও সরলতা তাঁকে আলাদা মাত্রা দিয়েছে। সাধারণ পোশাক-পরিচ্ছদ, নিয়মিত জীবনধারা এবং নিঃস্বার্থ মনোভাবের কারণে তিনি শুধু সহকর্মীদের কাছেই নয়, শিক্ষার্থীদের কাছেও বিশেষ সম্মানের আসনে অধিষ্ঠিত। ব্যক্তিগত জীবনে তিনি অহংকার থেকে দূরে থেকে সবসময় মিশেছেন সাধারণ মানুষের সঙ্গে। বিদ্যালয়ে কিংবা গ্রামের পথে— সবখানেই তিনি ছিলেন সহজ-সরল ও আন্তরিক।

তাঁর এই সরলতা ও আত্মনিবেদিত মনোভাব শিক্ষার্থীদের মাঝে একধরনের মানবিক শিক্ষা ছড়িয়ে দিয়েছে, যা বইয়ের বাইরের বড় এক পাঠ হয়ে থাকবে চিরকাল।

শিক্ষাজীবনের পথচলা
হুমায়ূন কবিরের প্রাথমিক শিক্ষা শুরু হয় বিটঘর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এরপর ১৯৮১ সালে তিনি বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস করেন বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয় থেকে। ১৯৮৪ সালে শ্রীকাইল কলেজ থেকে এইচএসসি শেষ করে একই কলেজ থেকে ১৯৮৭ সালে গণিতে বিএসসি ডিগ্রি অর্জন করেন। শুধু একাডেমিক শিক্ষাতেই সীমাবদ্ধ থাকেননি, ১৯৯৫ সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে বিএড ডিগ্রি লাভ করে তিনি পেশাদার শিক্ষার দীক্ষা নেন।

শিক্ষকতা জীবনের শুরু ও বিস্তার
শিক্ষকতার মাধ্যমে সমাজে অবদান রাখার স্বপ্ন নিয়ে তিনি ১৯৮৮ সালের ১ ডিসেম্বর শিক্ষকতা জীবন শুরু করেন কসবা বাদৈরের সাবের সাদত পাবলিক উচ্চ বিদ্যালয়ে। সেখানে তিনি দুই বছরেরও বেশি সময় কাটিয়ে ১৯৯১ সালে যোগ দেন রাইতলা লাল মিয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ে। এখানেও তিনি দুই বছরের বেশি সময় ধরে নিষ্ঠার সঙ্গে শিক্ষার্থীদের গড়ে তোলেন।

তবে তাঁর জীবনের বড় অধ্যায় শুরু হয় ১৯৯৩ সালের এপ্রিলে, যখন তিনি নিজ গ্রামের গর্ব বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয়ে যোগ দেন। সেই থেকে দীর্ঘ ৩২ বছরেরও বেশি সময় ধরে তিনি এই প্রতিষ্ঠানে শিক্ষকতা করছেন। বর্তমানে তিনি শুধু একজন শিক্ষক নন, বরং শিক্ষার্থীদের কাছে একজন অভিভাবক, পথপ্রদর্শক ও অনুপ্রেরণার প্রতীক।

পেশাগত জীবনে অনন্য অর্জন
সব মিলিয়ে মো: হুমায়ূন কবিরের শিক্ষকতা জীবনের পরিধি ৩৬ বছর ৯ মাস ৯ দিন। এ দীর্ঘ সময়ে তিনি অসংখ্য শিক্ষার্থীর জীবন গড়তে অগ্রণী ভূমিকা পালন করেছেন। গণিতকে সহজ ও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করার ক্ষমতা তাঁকে আলাদা করে চিনিয়ে দিয়েছেন।

শিক্ষকতার উজ্জ্বল দৃষ্টান্ত
গ্রামীণ প্রেক্ষাপটে বেড়ে ওঠা এক ছেলেশিশু কীভাবে নিজের মেধা, শ্রম আর নিষ্ঠা দিয়ে শিক্ষার আলো ছড়ানোর মহৎ যাত্রায় অগ্রসর হয়েছেন—মো: হুমায়ূন কবির তারই উজ্জ্বল উদাহরণ। তাঁর এই পথচলা কেবল তাঁর শিক্ষার্থীদের নয়, সমাজকেও অনুপ্রাণিত করে চলেছে প্রতিনিয়ত।

মো. মাহমুদুল হক (সোহাগ)
সহ-সম্পাদক, ডেইলি সান

বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয় এর শ্রদ্ধেয় শিক্ষক জনাব হুমায়ূন কবির আগামীকাল কর্মজীবন থেকে অবসর গ্রহণ করতে যাচ্ছেন।স্যারের ...
08/09/2025

বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয় এর শ্রদ্ধেয় শিক্ষক জনাব হুমায়ূন কবির আগামীকাল কর্মজীবন থেকে অবসর গ্রহণ করতে যাচ্ছেন।স্যারের কর্মজীবন নিয়ে ডেইলি সানের সহ-সম্পাদক মো: মাহমুদুল হক (সোহাগ) এর একটি প্রবন্ধ ডেইলি সানে প্রকাশিত হয়েছে।
লেখার মূল লিংক নিচে দেয়া হলো।
https://www.daily-sun.com/bangla/post/20874

26/08/2025

বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয়ের সম্মানিত বি,এস,সি শিক্ষক হুমায়ুন স্যারের আগামী ০৯/০৯/২০২৫ ইং তারিখ শেষ কর্ম দিবস।
স্যার কে সম্মানের সাথে বিদায়ের লক্ষে, বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী সকলের মতামত প্রত্যাশা করছি।

22/02/2025

সর্বজন শ্রদ্ধেয় হরলাল রুদ্র পাল স্যারের ৮ম মৃত্যুবার্ষিকী। স্যারকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি।

চলছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
18/02/2025

চলছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয় এর গুণগত মানোন্নয়নের অন্যতম কারিগর,বিদ্যালয়ের ইতিহাসের অন্যতম জনপ্রিয় প্রধান শিক্ষক জনাব ফজ...
16/11/2024

বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয় এর গুণগত মানোন্নয়নের অন্যতম কারিগর,বিদ্যালয়ের ইতিহাসের অন্যতম জনপ্রিয় প্রধান শিক্ষক জনাব ফজলুর রহমান স্যারের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ।
২০১৮সালের এমনই এক দিনে স্যার পরলোকে পাড়ি জমান।
আল্লাহ স্যারকে জান্নাতবাসী করুক।

18/09/2024

আসসালামুয়ালাইকুম
আমি ডা.মোহাম্মদ মাহবুবুল হাসান পুলক।আমার বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ছিল ২০১০।আমাকে হয়ত অনেকে চিনেন অথবা অনেকে চিনেন না।আমি বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মোহাম্মদ ফজলুর রহমান এর ৪র্থ ছেলে সন্তান।।।
আমি বর্তমানে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে বিসিএস(স্বাস্থ্য) ক্যাডারে হাসপাতালের বহির্বিভাগে কর্মরত আছি।তাই আপনাদের যে কাউর স্বাস্থ্য রিলেটেড যে কোনো সহায়তাই আমাকে পাশে পাবেন ইনশাআল্লাহ।

গ্রামে খুব একটা যাওয়া হয় না প্রফেশনাল ব্যস্ততার কারনে,তাই নিজের গ্রাম/স্কুলের জন্য কিছু করা হয়ে উঠে না।তাই নিজের দায়বদ্ধতা থেকে এই কথা গুলো বললাম।।।

আমার মোবাইল নং- ০১৭৫৫৭৩২৯৮৮
মাঝে মাঝে ব্যস্ততার কারনে মোবাইল না ধরলে মার্জনা করবেন,ইনশাল্লাহ যখন ই দেখব ব্যাক করব।।।।

Address

Bithghar
Brahmanbaria
3417

Alerts

Be the first to know and let us send you an email when বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category