12/04/2025
এক নজরে জেনে নিন আপনার স্বপ্নের দেশ সম্পর্কে!
যেই দেশেই আপনি পড়াশোনার জন্য প্রস্তুতি নিচ্ছেন না কেন, সবসময় হাতে কিছু বিকল্প রাখা জরুরি। কারণ অনেক সময় দেখা যায় আপনি যেই দেশে যাওয়ার জন্য অনেক আগে থেকেই কাগজপত্র গুছিয়ে রেখেছেন, সেই দেশের এমবাসি থেকে ভিসা পাওয়া যাচ্ছে না বা আবেদন প্রক্রিয়া আটকে যাচ্ছে। তাই ২-৩টি রিয়ালিস্টিক অপশন আগে থেকেই ঠিক করে রাখলে আপনার সময়, টাকা এবং মানসিক চাপ—সব কিছুই কমবে।
১। যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে চাইলে আপনাকে তুলনামূলকভাবে বেশি খরচের জন্য প্রস্তুত থাকতে হবে। এখানকার বিশ্ববিদ্যালয়গুলোতে বা কলেজে পড়াশোনার বার্ষিক খরচ সাধারণত ১০,০০০ থেকে ৪৫,০০০ ডলারের মধ্যে হয়ে থাকে। থাকার খরচ মাসে গড়ে ৮০০ থেকে ১৫০০ ডলার। IELTS ৬.৫ থাকলে বেশিরভাগ ইনস্টিটিউশনে আবেদন করা যায়। তবে অনেক স্টুডেন্ট Duolingo বা TOEFL দিয়েও সুযোগ পাচ্ছে। যুক্তরাষ্ট্রে প্রচুর স্কলারশিপ আছে—মেরিট বেইজড, নিড বেইজড, বা সম্পূর্ণ ফান্ডেড স্কলারশিপ। পড়া শেষে OPT এবং পরে H1B ও গ্রীন কার্ডের মাধ্যমে স্থায়ীভাবে থাকার সুযোগ থাকে।
২। কানাডা স্টুডেন্টদের জন্য অনেকটা “PR ফ্রেন্ডলি” দেশ হিসেবে পরিচিত। এখানে পড়ার খরচ ১৩,০০০ থেকে ৩০,০০০ কানাডিয়ান ডলার পর্যন্ত হতে পারে, আর মাসিক খরচ ৮০০ থেকে ১২০০ ডলার। IELTS ৬.৫ স্কোর থাকলে সহজেই আবেদন করা যায়। কানাডায় পড়াশোনার পর Post Graduation Work Permit পাওয়া যায়, এবং এরপর Express Entry-এর মাধ্যমে সহজে PR পাওয়া সম্ভব।
৩। অস্ট্রেলিয়া পড়াশোনা এবং পরবর্তীতে স্থায়ী হওয়ার জন্যও ভালো একটি অপশন। এখানকার খরচ কিছুটা বেশি হলেও শিক্ষার মান এবং লাইফস্টাইল দারুণ। বার্ষিক টিউশন ফি ২০,০০০ থেকে ৪৫,০০০ অস্ট্রেলিয়ান ডলার এবং থাকার খরচ গড়ে ১০০০ থেকে ১৬০০ ডলার। IELTS ৬.৫ থাকলে বেশিরভাগ কোর্সে আবেদন করা যায়। এখানে স্কলারশিপ প্রচুর, যেমন Commonwealth ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্কলারশিপ। পড়া শেষে Skilled Migration Point System-এর মাধ্যমে PR সম্ভব।
৪। যুক্তরাজ্যে (ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস) অনেকেই মাস্টার্স করতে যান। এখানে পড়াশোনার খরচ তুলনামূলকভাবে বেশি—১০,০০০ থেকে ৩০,০০০ পাউন্ড পর্যন্ত। তবে অনেক স্কলারশিপ যেমন Chevening, Commonwealth বা GREAT scholarship থাকায় খরচ কমে যায়। IELTS ৬.৫ স্কোর বেশিরভাগ ক্ষেত্রে প্রয়োজন হয়। বর্তমানে ২ বছরের PSW (post study work visa) পাওয়া যায়, যার পর আপনি ওয়ার্ক পারমিট ও পরে PR-এর জন্য আবেদন করতে পারেন।
৫। সুইডেন অত্যন্ত পরিচ্ছন্ন এবং নিরাপদ একটি দেশ যেখানে শিক্ষার মান অনেক ভালো। এখানে টিউশন ফি সাধারণত ৮০,০০০ থেকে ১,৫০,০০০ সুইডিশ ক্রোনা এবং মাসিক খরচ গড়ে ৮০০০–১০,০০০। IELTS ৬.৫ থাকলেই আবেদন করা যায়। SI scholarship ছাড়াও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্কলারশিপ পাওয়া যায়। পড়া শেষে ১ বছরের স্টে ব্যাক এবং পরে চাকরি ও PR-এর সম্ভাবনা থাকে।
৬। ডেনমার্কে পড়াশোনার খরচ সাধারণত ৮,০০০ থেকে ১৬,০০০ ইউরো এবং থাকা-খাওয়ার খরচ প্রায় ৮০০ থেকে ১২০০ ইউরো। IELTS ৬.৫ থাকলে প্রায় সব কোর্সে আবেদন করা যায়। Danish Government Scholarship ছাড়াও কিছু প্রাইভেট ফান্ড পাওয়া যায়। এখানে PR পাওয়া তুলনামূলক সহজ, তবে বর্তমানে চাকরির বাজার কিছুটা চ্যালেঞ্জিং।
৭। নেদারল্যান্ডস ইউরোপের অন্যতম স্টুডেন্ট-ফ্রেন্ডলি দেশ। এখানে পড়াশোনার খরচ ৮,০০০ থেকে ২০,০০০ ইউরো এবং মাসিক খরচ ৮০০–১১০০ ইউরো। IELTS ৬.৫ থাকলে আবেদন করা যায়। Holland Scholarship ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ পাওয়া যায়। পড়া শেষে Orientation Year visa পাওয়া যায়, যার মাধ্যমে আপনি চাকরি খুঁজতে পারবেন ও পরে PR-এর পথ সুগম হয়।
৮। জার্মানি এখনো স্টুডেন্টদের মধ্যে অন্যতম জনপ্রিয় গন্তব্য। বেশিরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি ফ্রি, শুধু সেমেস্টার ফি দিতে হয় (~৩০০ ইউরো)। মাসিক খরচ গড়ে ৭০০–১০০০ ইউরো। IELTS ৬.০–৬.৫ থাকলেই আবেদন করা যায়। DAAD এবং Erasmus+ স্কলারশিপ পাওয়া যায়। পড়াশোনার পর ১৮ মাসের স্টে ব্যাক সুবিধা আছে এবং পরে চাকরির ভিত্তিতে PR-এর সুযোগ।
৯। ফিনল্যান্ড একটি চমৎকার অপশন বিশেষ করে যারা শান্তিপূর্ণ পরিবেশ ও উচ্চমানের শিক্ষা চান। এখানে টিউশন ফি তুলনামূলকভাবে বেশি—৮,০০০ থেকে ১৫,০০০ ইউরো। তবে ভালো রেজাল্ট ও ইন্টারভিউ থাকলে ৫০–১০০% স্কলারশিপ মেলে। IELTS ৬.০–৬.৫ থাকলেই হয়। মাসিক খরচ ৭০০–১০০০ ইউরো। PR এর জন্য আপনাকে প্রায় ৪ বছর বৈধভাবে থাকতে হবে।
১০। ফ্রান্সে পাবলিক ইউনিভার্সিটিতে টিউশন ফি খুবই কম—২০০ থেকে ৪০০০ ইউরো। মাসিক খরচ ৭০০–১০০০ ইউরো। IELTS ৬.৫ অথবা ফরাসি ভাষায় দক্ষতা থাকলে ভালো হয়। Eiffel এবং Campus France এর মাধ্যমে স্কলারশিপ পাওয়া যায়। ভিসা প্রক্রিয়া কিছুটা জটিল হলেও স্কলারশিপ পেলে সহজ হয়। ২ বছরের স্টে ব্যাক শেষে PR-এর সুযোগ আছে।
১১। ইতালিতে শিক্ষার খরচ তুলনামূলকভাবে কম। বার্ষিক টিউশন ফি ৫০০ থেকে ৩৫০০ ইউরো এবং মাসিক খরচ ৫০০–৮০০ ইউরো। IELTS ৬.০ লাগবে। স্কলারশিপের জন্য DSU খুবই জনপ্রিয়। আগে ভিসা রেশিও কম থাকলেও এখন কিছুটা উন্নতি হয়েছে। পড়াশোনার পর চাকরি থাকলে PR-এর সুযোগ আছে।
১২। পোল্যান্ডে অনেক বাংলাদেশি শিক্ষার্থী রয়েছেন। এখানে খরচ খুবই কম—টিউশন ফি ২০০০–৫০০০ ইউরো এবং মাসিক খরচ ৪০০–৭০০ ইউরো। IELTS ৬.০ যথেষ্ট। কিছু স্কলারশিপ থাকলেও সীমিত। তবে লাইফস্টাইল সহজ এবং স্টুডেন্টদের জন্য উপযোগী।
১৩। অস্ট্রিয়াতে পাবলিক ইউনিভার্সিটিতে সেমেস্টার ফি মাত্র ৭৫০ ইউরো এবং মাসিক খরচ ৭০০–১০০০ ইউরো। IELTS ৬.০–৬.৫ লাগবে। স্কলারশিপ সীমিত হলেও আছে। ৫ বছরের বৈধ থাকার পর ইন্টিগ্রেশন ফ্যাক্টর পূরণ করলে PR পাওয়া সম্ভব।
১৪। আয়ারল্যান্ডে পড়াশোনার খরচ ১০,০০০–২০,০০০ ইউরো এবং মাসিক খরচ ৮০০–১২০০ ইউরো। IELTS ৬.৫ লাগবে। সরকারি ও বিশ্ববিদ্যালয়ভিত্তিক স্কলারশিপ রয়েছে। পড়ার পর ২ বছরের স্টে ব্যাক, ওয়ার্ক পারমিট এবং পরে PR এর সুযোগ আছে।
১৫। নরওয়ে এখনো ইউরোপের ফ্রি টিউশন দেশগুলোর মধ্যে একটি, যদিও কিছু নতুন নিয়ম আসছে। মাসিক খরচ তুলনামূলক বেশি—৯০০০–১২০০০ NOK। IELTS ৬.৫ লাগবে। স্কলারশিপ কম, তবে সুযোগ আছে। ৩ বছরের বৈধ থাকার পর PR পাওয়া সম্ভব।
১৬। আইসল্যান্ডে University of Iceland এ কোনো টিউশন ফি নেই, শুধু রেজিস্ট্রেশন ফি দিতে হয়। মাসিক খরচ প্রায় ১০০০–১৪০০ ইউরো। IELTS ৬.৫ দরকার। এখানে এখনো খুব কম বাংলাদেশি আছেন, তবে যারা গিয়েছেন তারা বেশ সফল।
সবশেষে বলবো, আপনি যে দেশেই যেতে চান না কেন, আগে নিজের একাডেমিক ব্যাকগ্রাউন্ড, আর্থিক সামর্থ্য, এবং ভবিষ্যৎ লক্ষ্য বিবেচনায় নিয়ে ২–৩টি দেশ বেছে নিন। বেশি অপশন রাখা যেমন ভালো, তেমনি তা কনফিউশনও বাড়াতে পারে। প্রয়োজনে অভিজ্ঞ কারো সঙ্গে আলোচনা করুন।
যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা দেশের বিষয়ে বিস্তারিত জানতে চান, নির্দ্বিধায় ইনবক্সে বা কমেন্টে জানাতে পারেন। আমি আপনাকে যথাসাধ্য সহায়তা করার চেষ্টা করবো।