05/05/2015
[NHSPC] স্কুল-কলেজের বেশিরভাগ ছেলেমেয়েরাই প্রোগ্রামিং এখনও শিখে নাই। তাহলে তাদের জন্য কি কিছু নাই? আছে, তারা কুইজ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। ন্যাশনাল হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতায় প্রোগ্রামিংয়ের পাশাপাশি কুইজ প্রতিযোগিতারও ব্যবস্থা আছে। সেখানে তথ্যপ্রযুক্তির ওপর কুইজ হবে, তার জন্য আলাদা কোনো প্রস্তুতির দরকার নাই।
ঢাকার রেজিস্ট্রেশন আর দুই দিন চলবে। প্রোগ্রামিংয়ের কোটা প্রায় পূর্ণ হয়ে গেলেও কুইজ প্রতিযোগিতায় এখনও রেজিস্ট্রেশনের সুযোগ আছে এবং সেখানে পুরষ্কারের সংখ্যাও বেশি।
16/04/2015
জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা : প্রস্তুতি শুরু হোক
--------------------------------------------------------------------
বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এ বছর থেকে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা শুরু করছে। ইচ্ছে, দশক জুড়ে যেন কমপক্ষে এটা হতে পারে। এর বিস্তারিত এখন ঠিকঠাক হচ্ছে। তবে, সে সব খুটিনাটি নিয়ে শিক্ষার্থীদের চিন্তা করার কী দরকার।
এই কারণে আগামী শনিবার থেকে শুরু হচ্ছে অনলাইন প্রোগ্রামিং প্রতিযোগিতা যাতে আগ্রহীরআ তাঁদের প্রস্তুতি শুরু করে দিতে পারে।
এই অনলাইন কন্টেস্টেটা হল প্রস্তুতির জন্য, আত্মবিশ্বাস বাড়ানোর জন্য। কাজটা সহজ।
প্রথমে ঐ ঠিকানায় গিয়ে রেজিস্টার করতে হবে। তারপর অপেক্ষা করতে হবে কন্টেস্টের জন্য।
আমরা কিছু ম্যাটেরিয়াল, বজিপ্র এগুলো তৈরি করা শুরু করেছি। এর মধ্যে নিজেরাই নিজেদের প্রস্তুতি শুরু করে দাও।
যারা এই কার্যক্রমে যুক্ত হতে চান-
১। নিজের আশেপাশে আগ্রহী ছেলেমেয়েদর খবরটা পৌছে দিন। নিজে কয়েকজনকে প্রোগ্রামিং-এর হাতে খড়ি দিয়ে দিন।
২। নিজের অফিসে সামনের স্কুলের ছেলে-মেয়েদের জন্য ক্লাসের ব্যবস্থা করেন
৩। প্রোগ্রামিং-এর বই পত্র পোলাপানদের দিয়ে দেন।
যারা অংশ নিবে
১। লিংকে গিয়ে রেজিস্টার করে অপেক্ষা
২। এর মধ্যে সুবীনের বই-এর সমস্যাগুলো সমাধান করে ফেলা।
৩। ইন্টারনেটে হাজার হাজার সাইট আছে। একটা সাইট পছন্দ করে সেটার ওপর হামলে পড়।
Written by Munir Hasan
NHSPC Practice Contest 1 | CodeMarshal
02/02/2014
যারা ইনফরমেটিক্স অলিম্পিয়াড বা কম্পিউটার প্রোগ্রামিংয়ের কম্পিটিশনে আগ্রহী তারা এখনি রেজিস্টার করে ফেল। বিভাগীয় অলিম্পিয়াড ২৮ তারিখ।
26/01/2014
বাংলাদেশ ইনফরমেটিক্স অলিম্পিয়াড ২০১৪ এর বিভাগীয় পর্যায়ের তারিখ নির্ধারন হয়েছে ২৮শে ফেব্রুয়ারী। রেজিস্ট্রেশন শুরু হবে ১লা ফেব্রুয়ারী। আরো বিস্তারিত জানতে দেখো: http://www.progkriya.org/ioi
15/12/2012
BOI is also starting.
Bangldesh Olympiad of Informatics 2013 Divisional Competition
The divisional competition will take place on December 28, 2012 in five venues across the country. [ More infomation to come ]
15/12/2012
১৮ ডিসেম্বর থেকে রেজিস্ট্রেশন শুরু
অঞ্চল: কুমিল্লা
অন্তর্ভুক্ত জেলা: কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর।
যোগাযোগ: প্রথম আলো কুমিল্লা অফিস, কাজী অহিদুজ্জামান ম্যানশন (তৃতীয় তলা), কান্দিরপাড়, কুমিল্লা। প্রয়োজনে: ০১৭১৭৫২০০৯২, ০১৭১৭৪৪৬৭৯৪।
ভেন্যু স্কুলের নাম: কুমিল্লা জিলা স্কুল। উৎসবের তারিখ: ২৮ ডিসেম্বর. শুক্রবার ২০১২।
02/04/2012
আমাদের গণিত আয়োজনের খবর :)
23/08/2011
Like The page and Be Connected With Us