27/06/2024
আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, বাংলাদেশ মাদ্রাসা ICT4E অ্যাম্বাসেডর ফোরাম কর্তৃক “স্মার্ট মাদ্রাসা শিক্ষা বাস্তবায়নে মাদ্রাসা শিক্ষকদের করণীয় শীর্ষক” প্রথম বারের মতো মাদ্রাসা ICT4E অ্যাম্বাসেডর “শিক্ষক সম্মেলন- ২০২৪” a2i এর কারিগরি সহায়তায় আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মাননীয় মহাপরিচালক, জনাব হাবিবুর রহমান (অতিরিক্ত সচিব) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। বিশেষ অতিথি হিসেবে চেয়ারম্যান, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা; মহাপরিচালক, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম); যুগ্ম-প্রকল্প পরিচালক, এটুআই প্রোগ্রাম, আইসিটি ডিভিশন; অধ্যক্ষ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (বিএমটিটিআই), গাজীপুর এবং এটুআই প্রোগ্রাম, তথ্য ও প্রযুক্তি বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন। ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ কাজী মোঃ আবদুল হান্নান “শিক্ষক সম্মেলন- ২০২৪” এর সভাপতি হিসেবে সভাপতিত্ব করবেন ইনশাআল্লাহ।
রেজিস্ট্রেশনকৃত সক্রিয় মাদ্রাসা ICT4E অ্যাম্বাসেডর শিক্ষকদের বিভাগভিত্তিক তালিকা সংযুক্ত আকারে দেয়া হলো।
#স্থানঃ জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম), ঢাকা
#তারিখঃ ২৯ জুন ২০২৪
#সময় সকাল ৯.০০ ঘটিকা
#যাতায়তঃ
যারা ট্রেনে আসবেন তারা বিমানবন্দর ষ্টেশন নেমে ভি আই পি গাড়ী যোগে ঢাকা কলেজ/ টিটিসি গেট। অথবা, কমলাপুর নেমে ট্রান্স সিলভায়/ মিডওয়ে অথবা অন্য কোন গাড়িতে সাইন্সল্যাব মোড়।
গাবতলি হয়ে যারা আসবেন তারা ধামরাই বা সাভার হতে আগত যে কোনো গাড়িতে টিটিসি গেট নামবেন। সায়দাবাদ/ যাত্রাবাড়ি হয়ে যারা আসবেন " ঠিকানা কিংবা মৌমিতা" পরিবহনে চড়ে টিটিসি গেট নামবেন।
#ঢাকায় রাত্রি যাপন (নিজস্ব ব্যবস্থাপনায়)ঃ
পুরুষ হোস্টেল নায়েম (মনসুর) 01914822047
মহিলা হোস্টেল নায়েম (আনোয়ার) 01727612374
এছাড়াও নায়েমের পাশে ঢাকা টিটিসি এর হোস্টেলে থাকা যেতে পারে।
#ঢাকায় খাবার (২৯জুন’২৪ দুপুরের খাবার ব্যতিত নিজস্ব ব্যবস্থাপনায়)ঃ
নায়েম ও ঢাকা টিটিসি’তে নির্দিষ্ট সময়ে ক্যান্টিনে নাস্তা সহ লাঞ্চ ও ডিনার পাওয়া যায়।
#ড্রেস কোড (নিজস্ব ব্যবস্থাপনা)ঃ
পুরুষঃ সাদা পাঞ্জাবী, সাদা পায়জামা ও সাদা টুপি/ সাদা শার্ট ও কালো প্যান্ট
মহিলাঃ ড্রেস কোট - শাড়ী ক্রীম কালার হিজাব, গাঢ়ো গোলাপি/ মহিলাদের গ্রুপের আলোচনা অনুযায়ী
#গিফট সামগ্রীঃ
কোর্ট পিন, ক্রেস্ট, স্মরণিকা।
প্রিয় রেজিস্ট্রেশনধারী, বাংলাদেশ মাদরাসা ICT4E অ্যাম্বাসেডর ফোরাম আয়োজিত প্রথম মাদ্রাসা অ্যাম্বাসেডর "শিক্ষক সম্মেলন- ২০২৪" প্রস্তুতির প্রায় শেষ পর্যায়ে। আপনাদের সকলের পরিশ্রমে নিশ্চয়ই আমরা ফোরামের সম্মানিত সভাপিত মহোদয়ের নেতৃত্বে একটি সফল অনুষ্ঠানের আয়োজন করতে পারবো ইনশাআল্লাহ।
আপানদের নির্দিষ্ট সময়ে (সকাল ৮.৩০ঘটিকা) স্বতঃস্ফূর্ত উপস্থিতি শিক্ষক সম্মেলনকে প্রাণবন্ত ও সাফল্যমণ্ডিত করবে বলে আমি আন্তরিকভাবে বিশ্বাস করি। অনুষ্ঠানে আপনার সদয় উপস্থিতি একান্ত কাম্য।
ধন্যবাদান্তে-
মোহাম্মদ আজিজুর রহমান
সহকারী অধ্যাপক, গণিত
তালশহর করিমিয়া ফাযিল মাদ্রাসা
আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া।
ও
জেলা শিক্ষক অ্যাম্বাসেডর
a2i, প্রধানমন্ত্রীর কার্যালয়।