23/09/2025
“সুমনের স্মৃতিকথা” – প্রাণবন্ত আত্মার নিরব প্রস্তান !
প্রিয় শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ ঘোষণা।
অবশ্যই আপনারা সুমন সম্পর্কে অবগত আছেন! সুমন, আমাদের সহপাঠী ও বন্ধু, যার হাসি, চঞ্চলতা এবং সাহচর্য আমরা অনেকেই স্মরণ করি, আমি তার জীবন ও স্মৃতিকে গ্রন্থাকারে ধরে রাখার নতুন যাত্রা শুরু করেছি। এটি একটি প্রয়াস, যা তার জীবনের গল্প, আমাদের সাথে কাটানো মুহূর্ত এবং তার উপস্থিতির ছোঁয়াকে জীবন্ত রাখবে।
এই যাত্রা আরও সমৃদ্ধ ও প্রাণবন্ত করতে আমি আপনাদের সাহায্য চাই।
যদি আপনারা সুমনের সাথে সম্পর্কিত কোনো গল্প, ছবি, ভিডিও বা স্মৃতি জানেন, অনুগ্রহ করে কমেন্টে শেয়ার করুন বা ব্যক্তিগতভাবে আমাদের মেসেজ করুন।
চলুন একসাথে সুমনের জীবনের গল্পকে চিরন্তন স্মৃতিতে রূপান্তর করি। 💛