08/06/2025
🔔 পূর্ণমিলনী ২০২৫ — ৯ জুন, সোমবার🔔
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
প্রিয় ছাত্র/ছাত্রীরা,
লেশিয়ারা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা এটি শুধুমাত্র একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বরং আমাদের জীবনের একটি আবেগের নাম, একটি স্মৃতির ভাণ্ডার। এ প্রতিষ্ঠানে আমরা শুধু বইয়ের বিদ্যাই অর্জন করিনি, বরং শিখেছি আদর্শ, শৃঙ্খলা, ভ্রাতৃত্ব আর পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ।
সময় যেন কোথা দিয়ে কোথায় চলে গেল! কাঁধে ব্যাগ, হাতে খাতা কলম, আর চোখে ছিল স্বপ্ন। সেই দিনগুলোর কথা এখনো হৃদয় জুড়ে বাজে। প্রিয় শিক্ষকদের স্নেহ, সহপাঠীদের হাসি ঠাট্টা, ক্লাসরুমের স্মৃতি, বার্ষিক মিলাদ মাহফিল কিংবা ক্রীড়া প্রতিযোগিতা সবকিছু আজও জীবন্ত।
🔹 আগামী ৯ জুন (সোমবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের প্রাণের মাদ্রাসার পূর্ণমিলনী অনুষ্ঠান।
এই আয়োজন শুধু স্মৃতিচারণ নয়, বরং একটি মিলনের উৎসব।
পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হবে, প্রিয় শিক্ষকদের সালাম জানানো হবে আবার সেই পুরনো হাসি ফিরবে মুখে।
📌 স্থান: লেশিয়ারা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা প্রাঙ্গণ
🕘 সময়: বিকাল ৩টা থেকে
আমরা সবাই একসঙ্গে মিলিত হবো ইনশাআল্লাহ।
তাই সকল প্রাক্তন ও বর্তমান সকল ছাত্র-ছাত্রীদের প্রতি, আপনারা সকলে সময়মতো উপস্থিত থাকুন এবং অনুষ্ঠানকে সফল করে তুলুন।
📢 আসুন, স্মৃতির পাতায় ফিরি আর আবার জেগে উঠুক সেই সুন্দর সময়গুলো।
আলোচনা, দোয়া মাহফিল, আপ্যায়ন, ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ থাকছে বিশেষ আয়োজন।
আল্লাহ আমাদের এই উদ্যোগ কবুল করুন এবং সকলকে সুস্থতা ও হেদায়েত দান করুন।
🤝 দেখা হবে, কথা হবে, মনে পড়বে আমাদের সেই দিনগুলো!
#পূর্ণমিলনী২০২৫ #দারুসসুন্নাহ #লেশিয়ারা_মাদ্রাসা #স্মৃতিচারণ