14/02/2025
Maulana Burhan Uddin
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
আমার জামিয়া সিরাজীয়া দারুল উলুম ভাদুঘর মাদ্রাসা থেকে অব্যাহতি ও দোয়া কামনা
............................................
আমার প্রিয় সকল ছাত্র, মুহিব্বীন, মুতা আল্লিকীনদের অবগতির জন্য জানাচ্ছি যে আমার প্রাণ প্রিয় উস্তাদ রঈসুল মুফাসসিরীন আল্লামা সিরাজুল ইসলাম রাহঃ বড় হুজুরের দোয়া ও ইজাজতে ১৪২১হিজরী থেকে জামিয়া সিরাজিয়া দারুল উলুম ভাদুঘর ব্রাহ্মণবাড়িয়ায় আমার কর্মজীবন শুরু করি এবং বড় হুজুর ইবনে বড় হুজুর আল্লামা শাইখ মনিরুজ্জামান সিরাজী রাহঃ এর সোহবত ও উৎসাহ মূলক মূল্যায়ন এবং দিক নির্দেশনায় ২০২০ সাল পর্যন্ত জামিয়া সিরাজিয়ার বিভিন্ন দায়িত্ব আঞ্জাম দিয়েছি এবং 2025 সাল ১৩ ফেব্রুয়ারি মোতাবেক ১৪৪৬ হিজরী পর্যন্ত খেদমত করেছি কিন্তু আমি অধমের প্রতিষ্ঠিত হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মাদ্রাসা পূর্ব মেড্ডা ব্রাহ্মণবাড়িয়া ও নূরে মাদীনা মাদরাসা বুধল ব্রাহ্মণবাড়িয়া এ দুটি মাদ্রাসা সুন্দর ও সুষ্ঠু পরিচালনার লক্ষে জামিয়া সিরাজীয়া দারুল উলুম ভাদুঘর এর সকল দায়িত্ব থেকে অব্যাহতি নিলাম, আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার দুটি মাদরাসার জন্য দোয়া করবেন আল্লাহ তা'আলা যেন এ দুটি মাদ্রাসাকে জামিয়া হিসেবে কবুল করেন, আল্লাহুম্মা আমীন।
17/01/2025
Maulana Burhan Uddin হযরত ওমর ইবনুল খাত্তাব রাযি. মাদরাসা
একটি শোক সংবাদ
বাংলাদেশ নাদিয়াতুল কুরআন বোর্ড এর মহাপরিচালক বড় হুজুর রাহঃএর নাতি অসংখ্য মসজিদ, মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমাদের বড় ভাই -
হাফেজ মাওলানা মাকবুল হাসান ভুঁইয়া উনার নিজ বাসভবনে
এইমাত্র ইন্তেকাল করিয়াছেন
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
মরহুমের জানাজা আগামীকাল শনিবার সকাল দশটায় ভাদুঘর ফাটা পুকুর পাড় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
07/11/2024
জামিয়া সিরাজীয়া দারুল উলুম ভাদুঘর,ব্রাহ্মণবাড়িয়া এর জামে মসজিদে বাদ যোহর বয়ান করেন সৌদি আরব এর বিশিষ্ট দাঈ ড শায়খ মুহাম্মদ আল আলী।
24/09/2024
একটি শোক সংবাদ
----------------------------
Maulana Burhan Uddin
ব্রাহ্মণবাড়িয়া ভাদুঘরের আমার সাথী ভাই মাওলানা ইলিয়াস ভূইয়া ও তরুণ আলেম, ব্যবসায়ী মাওলানা মোঃ ইউসুফ ভূইয়ার পিতা আলহাজ্ব মাওলানা ফয়জুর রহমান ভূইয়া সাহেব আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুম মাওলানা ফয়জুর রহমান ভূইয়া সাহেব ছিলেন রঈসুল মুফাসসিরীন আল্লামা সিরাজুল ইসলাম রাহঃ বড় হুজুরের একজন খাস শাগরেদ, একজন উম্মাহ দরদী, নিরহংকার ও পরোপকারী ব্যক্তিত্ব। আমৃত্যু দ্বীনের পথে অবিচল ছিলেন। জামিয়া সিরাজীয়া দারুল উলুম ভাদুঘর মাদ্রাসায় মরহুমের অনেক অবদান রয়েছে, তিনি ছিলেন আল্লামা মুফতী আমিনী রহ.-এর ঘনিষ্ঠজন। উভয়ে একই সাথে জামিয়া ইউনূছিয়ায় পড়াশোনা করেছেন। আমাকেও তিনি অত্যন্ত মহব্বত করতেন। তাঁর ইন্তেকালে আমরা সিরাজীয়া দারুল উলুম ভাদুঘর মাদ্রাসা পরিবার গভীরভাবে শো'কা'হত।
মরহুমের জানাজা আগামীকাল বুধবার সকাল ১০দশটায় ভাদুঘর ফাটা পুকুর পাড় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ,
মহান আল্লাহ মরহুমকে জান্নাতে আ'লা মাকাম নসীব করুন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের শোক সইবার তাওফিক দান করুন!আমীন।
11/09/2024
Maulana Burhan Uddin হযরত ওমর ইবনুল খাত্তাব রাযি. মাদরাসা
আলহামদুলিল্লাহ ফেনীর ছাগলনাইয়া, পরশুরাম এর উদ্দেশ্যে রওয়ানা, বন্যায় ক্ষতিগ্রস্তদেরকে আর্থিক উপঢৌকন এবং পুনর্বাসনের লক্ষ্যে জামিয়া সিরাজিয়া দারুল উলুম ভাদুঘর ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র ওস্তাদ আল্লামা মুফতি আব্দুল হান্নান কাসেমী,আল্লামা হারুন আল হাবিবি , আলহাজ্ব মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দিন আল মতিন, মাওলানা হাবিবুর রহমান এবং ছাত্রবৃন্দের এক কাফেলা, রওয়ানার প্রাক্কালে মোনাজাত পরিচালনা করেন আল্লামা তানভীরুল হক সিরাজী, আল্লাহ তাআলা বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর সকলকে তৌফিক দান করুন আমীন।
07/09/2024
Maulana Burhan Uddin হযরত ওমর ইবনুল খাত্তাব রাযি. মাদরাসা
আগামী ১১ই সেপ্টেম্বর বুধবার জামিয়া সিরাজিয়া দারুল উলুম ভাদুঘর মাদ্রাসার এক কাফেলা ফেনী নোয়াখালী কুমিল্লায় বন্যায় ক্ষতিগ্রস্ত ভাইদের পাশে দাঁড়াবেন, এতে যারা আর্থিক সহযোগিতা করবেন আমাদের সাথে যোগাযোগ করুন, আল্লাহ তাআলা বন্যায় ক্ষতিগ্রস্তদেরকে এই ক্ষতি কাটিয়ে উঠার তৌফিক দান করুন, আমীন।
30/04/2024
Maulana Burhan Uddin
হযরত ওমর ইবনুল খাত্তাব রাযি. মাদরাসা
আলহামদুলিল্লাহ
আল্লামা সিরাজুল ইসলাম বড় হুজুর রাহ. প্রতিষ্ঠিত ও আল্লামা মনিরুজ্জামান সিরাজী রাহ.স্মৃতি বিজড়িত জামিয়া সিরাজিয়া দারুল উলুম ভাদুঘর ব্রাহ্মণবাড়িয়া এর ইফতেতাহী সবক প্রদান করেন আল্লামা শায়খ সাজিদুর রহমান সাহেব দাঃবাঃ এ সময় দাওরায়ে হাদীস থেকে শুরু করে নূরানী বিভাগ হিফয বিভাগের কয়েক শত ছাত্র এবং আছাতিযায়ে কিরাম উপস্থিত ছিলেন।
10/03/2024
হযরত ওমর ইবনুল খাত্তাব রাযি. মাদরাসা
পবিত্র মাহে রমযানের হাদিয়া
05/03/2024
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
জামিয়া মদিনাতুল উলুম সোনারামপুর মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস, ভাদুঘরের কৃতি সন্তান হাফেজ মাওলানা ইসমাঈল হোসাইন ভূঁইয়া রাত ২,৩৫মিনিটে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করিয়াছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।মরহুমের জানাজা বাদ জোহর ভাদুঘর ফাটা পুকুর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।