Jamia Darul Arqam Al-Islamia

Jamia Darul Arqam Al-Islamia The Pioneer of Islamic Education (Qawmi Stream) in Brahmanbaria, Bangladesh.

আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ সহ মুসলিম বিশ্ব আবহমান কাল থেকেই চতুর্মুখী ষড়যন্ত্রের শিকার। পশ্চিমা কুশিক্ষা ও ধর্মহীনতার ভয়াল থাবায় জাতি আজ ক্ষত-বিক্ষত, দিশেহারা ও কিংকর্তব্যবিমূঢ়। সর্বগ্রাসী ষড়যন্ত্র ও নানাবিধ সমস্যার আবর্তে নিমজ্জিত মুসলিম উম্মাহ। ভ্রষ্টতা আর অপসংস্কৃতির সয়লাব আজ সর্বত্র। বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় মুসলিম জাতি আজ দূর্বল। এহেন কঠিন ও নাজুক পরিস্থিতিতে ইসলামের সঠিক আক্বিদা-বি

শ্বাসের পূর্ণসংরক্ষণ করতে, কুসংস্কৃতির বেড়াজালে আবদ্ধ জাতিকে উদ্ধার করতে, অশিক্ষা ও কুশিক্ষার অন্ধকারে আচ্ছন্ন-ভ্রষ্টতা ও চরিত্রহীনতার অমানিশায় নিমজ্জিত মানবতাকে সর্বোৎকৃষ্ট শিক্ষা এবং সর্বোত্তম চরিত্রের আলোতে উদ্ভাসিত করতে, পথভোলা মানুষকে পথের সন্ধান দিয়ে মানবিকতার বিকাশ ঘটাতে ও পাশবিকতার মূলোৎপাটন করতে, দেশ-জাতি ও ইসলামের জন্য নিবেদিতপ্রাণ অকুতোভয় সৈনিক ও সত্যিকারের ওয়ারাসাতুল আম্বিয়া গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে শায়খ মুয়াফি মুহাম্মাদ আযব (হাফিজাহুল্লাহ) এর নিষ্ঠাপূর্ণ সহযোগিতায় এবং বাংলার কৃতীপুরুষ প্রখ্যাত হাদীস বিশারদ আল্লামা সাজিদুর রহমান (দামাত বারাকাতুহুম) এর নিরলস ঐকান্তিক উদ্যোগ ও প্রচেষ্টায় ১৯৯৩ ইং সনে প্রতিষ্ঠিত হয় আমাদের প্রাণাধিক প্রিয় জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়া, ব্রাহ্মণবাড়িয়া।

ফুজালা ও আবনা সম্মেলন ২০২৫ (প্রাক্তন ছাত্র পুনর্মিলনী) আয়োজনের উদ্দেশ্যে নিবন্ধন ফর্মটি প্রস্তুত করা হয়েছে। সুষ্ঠ ব্যবস...
19/10/2025

ফুজালা ও আবনা সম্মেলন ২০২৫ (প্রাক্তন ছাত্র পুনর্মিলনী) আয়োজনের উদ্দেশ্যে নিবন্ধন ফর্মটি প্রস্তুত করা হয়েছে। সুষ্ঠ ব্যবস্থাপনার স্বার্থে এই ফরমটি কমেন্টে দেয়া লিংকে ক্লিক করে পূরণ করা আবশ্যক। আল্লাহ তায়ালা এ সম্মেলনকে কবুল করুন।

[👉🏼নিবন্ধন সম্পন্ন করুন এবং ফর্মটি শেয়ার করুন]

#ফুযালাওআবনা

Jamia Darul Arqam Al-Islamia এর ফুযালা ও আবনা সম্মেলন ২০২৫ ইংতারিখ: ৩০ অক্টোবর ২০২৫ ইং রোজ:বৃহস্পতিবারসময়: সকাল ৯.০০ টা...
06/10/2025

Jamia Darul Arqam Al-Islamia এর ফুযালা ও আবনা সম্মেলন ২০২৫ ইং

তারিখ: ৩০ অক্টোবর ২০২৫ ইং রোজ:বৃহস্পতিবার
সময়: সকাল ৯.০০ টা ঘটিকা হতে
স্থান: জামিয়া মিলনায়তন

উক্ত সম্মেলনে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য বিশেষভাবে আহ্বান জানানো হচ্ছে।

সকল ফুযালা ও আবনা ভাইদের পদচারণায় মুখরিত হবে জামিয়ার প্রাঙ্গণ, ইনশা আল্লাহ।

সবার আগমন হোক আনন্দময় ও কল্যানকর!

আয়োজনে:
রাবিতাতু আবনাইল আরকাম ব্রাহ্মনবাড়িয়া।

#ফুযালাওআবনা

আজ গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়া ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হয়েছে বিশেষ আলোচনা সভা, সাংস্...
05/08/2025

আজ গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়া ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হয়েছে বিশেষ আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া মাহফিল। প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ নসিহত ও দোয়া করেছেন উসতাযুল উলামা শায়খুল হাদীস আল্লামা শায়খ সাজিদুর রহমান হাফিজাহুল্লাহ।
উপস্থিত ছিলেন আসাতিযায়ে কিরাম ও ছাত্রবৃন্দ ।

(দোয়া শেষে বিজয় মিছিল নিয়ে এখন ব্রাহ্মণবাড়িয়া শহরে প্রদক্ষিণ চলছে... )

রাবিতাতু আবনাইল আরকাম বাংলাদেশ এর সম্মানিত শূরা সদস্যদের নিয়ে আজ মঙ্গলবার ০৩-০৬-২০২৫ ইং তারিখে গুরুত্বপূর্ণ বৈঠকর আয়োজন ...
03/06/2025

রাবিতাতু আবনাইল আরকাম বাংলাদেশ এর সম্মানিত শূরা সদস্যদের নিয়ে আজ মঙ্গলবার ০৩-০৬-২০২৫ ইং তারিখে গুরুত্বপূর্ণ বৈঠকর আয়োজন করা হয়েছে। উক্ত মিটিংয়ে সবাই যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ করা হল।

📚বিষয়ঃ
আগামী ফুজালা সম্মেলন বাস্তবায়ন ও
আরো গুরুত্বপূর্ণ কিছু এজেন্ডা।

📅তারিখ: ০৩-০৬-২০২৫ ইং
🕰️সময়ঃ মঙ্গলবার, বাদ আছর থেকে শুরু।
স্থান: কেন্দ্রীয় কার্যালয়, রাবিতাতু আবনাইল আরকাম বাংলাদেশ। (জামিয়া দারুল আরকাম ব্রাহ্মণবাড়িয়া)

📢 আহব্বানেঃ
আহ্বায়ক কমিটি,
রাবিতাতু আবনাইল আরকাম।

বার্তা প্রেরকঃ
প্রচার বিভাগ,
রাবিতাতু আবনাইল আরকাম।

নির্মম এই গনহত্যা এবং অমানবিকতার বিরুদ্ধে গা #জা বাসীর পক্ষে আমাদের প্রতিবাদ ও সহমর্মিতা জানাই। আমরা মজলুমের   এর সাথে স...
06/04/2025

নির্মম এই গনহত্যা এবং অমানবিকতার বিরুদ্ধে গা #জা বাসীর পক্ষে আমাদের প্রতিবাদ ও সহমর্মিতা জানাই। আমরা মজলুমের এর সাথে সংহতি প্রকাশ করছি। আজকের (৭ এপ্রিল) কর্মসূচির সাথে আমাদের ঐক্যবদ্ধ প্রতিবাদের কোনো বিকল্প নেই। প্রত্যেকে যার যার নিকটস্থ প্রতিবাদ মিছিলে যোগদান করুন। এই প্রতিবাদ কর্মসূচিকে সফল করুন।

আমরা মানবতার পক্ষে, নির্যাতনের বিরুদ্ধে।


20/12/2024
মুদীরে মুহতারাম আল্লামা শায়খ সাজিদুর রহমান (হাফিজাহুল্লাহ) কর্তৃক আগামী ০৮ জানুয়ারি ২৫ ঐতিহ্যবাহী জামিয়া দারুল আরকাম আল ...
30/10/2024

মুদীরে মুহতারাম আল্লামা শায়খ সাজিদুর রহমান (হাফিজাহুল্লাহ) কর্তৃক আগামী ০৮ জানুয়ারি ২৫ ঐতিহ্যবাহী জামিয়া দারুল আরকাম আল ইসলামীয়া, ব্রাহ্মণবাড়িয়া এর দস্তারবন্দী মাহফিল ও ফুযালা সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে।

24/10/2024

العلامة الشيخ ساجد الرحمن حفظه الله تعالى

المكان: جامعة دار الأرقم الإسلامية.
برهمن بارية. بنغلاديش

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সাথে মুদীরে মুহতারাম আল্লামা শায়েখ সাজেদুর রহমান হাফিযাহুল...
01/09/2024

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সাথে মুদীরে মুহতারাম আল্লামা শায়েখ সাজেদুর রহমান হাফিযাহুল্লাহু তা'য়ালা।

আলহামদুলিল্লাহ! মুসলিম উম্মাহ ও আলেমসমাজের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন জামিয়...
08/08/2024

আলহামদুলিল্লাহ! মুসলিম উম্মাহ ও আলেমসমাজের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন জামিয়া ইসলামিয়া পটিয়ার কৃতি সন্তান মুহতারম ড. আ ফ ম খালেদ হোসাইন সাহেব হাফিযাহুল্লাহ৷

Address

Arqambaag, West Medda (Opposite Of Police Line)
Brahmanbaria
3400

Alerts

Be the first to know and let us send you an email when Jamia Darul Arqam Al-Islamia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category