Flower Garden International School

Flower Garden International School Education

গত ২৫ মে ২০২৬,  ১ম সেমিস্টারের ফল ঘোষণা করা হয়েছে। সকল অভিভাবক,  শিক্ষক এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে সফল ভাবে অনুষ্ঠিত হয়...
26/05/2026

গত ২৫ মে ২০২৬, ১ম সেমিস্টারের ফল ঘোষণা করা হয়েছে। সকল অভিভাবক, শিক্ষক এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে সফল ভাবে অনুষ্ঠিত হয়েছে আয়োজনটি।
সকল শ্রেণির ফল ঘোষণার পর বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক জনাব মো: মাজহারুল ইসলাম সাফি,আজ ২৬ মে থেকে ৫ জুন পর্যন্ত পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ছুটি ঘোষণা করেন।✨

৬ জুন থেকে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম আবার শুরু হবে।

১ম সাময়িক পরীক্ষার ফলাফল ঘোষণা সংক্রান্ত :
24/05/2026

১ম সাময়িক পরীক্ষার ফলাফল ঘোষণা সংক্রান্ত :

11/05/2026
গতকাল অর্থাৎ কেবল ২৮ এপ্রিলের স্থগিত পরীক্ষাগুলোর পূর্ণবিন্যাসকৃত সময়সূচী।
29/04/2026

গতকাল অর্থাৎ কেবল ২৮ এপ্রিলের স্থগিত পরীক্ষাগুলোর পূর্ণবিন্যাসকৃত সময়সূচী।

১ম সাময়িক পরীক্ষা -২০২৬ ইং
26/04/2026

১ম সাময়িক পরীক্ষা -২০২৬ ইং

ফ্লাওয়ার গার্ডেন ইন্টারন্যাশনাল স্কুলের ২০০৮ ব্যাচের শিক্ষার্থীদের ধন্যবাদ জ্ঞাপনঃ অতি আনন্দ এবং গর্বের সাথে জানানো যাচ্...
02/04/2026

ফ্লাওয়ার গার্ডেন ইন্টারন্যাশনাল স্কুলের ২০০৮ ব্যাচের শিক্ষার্থীদের ধন্যবাদ জ্ঞাপনঃ
অতি আনন্দ এবং গর্বের সাথে জানানো যাচ্ছে যে, ২০০৮ সালের ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে ফ্লাওয়ার গার্ডেন ইন্টারন্যাশনাল স্কুলে নতুন ৭ টি সিলিং ফ্যান উপহার এসেছে। একটি বিদ্যালয়ের অবকাঠামোগত মান এবং সেবার মান কে ত্বরান্বিত করতে এই উপহার নিঃসন্দেহে বিদ্যালয় সংশ্লিষ্ট সকলকে অনুপ্রাণিত করে। অনেকেই অবগত আছেন, বিদ্যালয়ের নতুন ভবনে পাঠদান কার্যক্রম এই বছর থেকেই আনুষ্ঠানিক ভাবে শুরু হচ্ছে। যেখানে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার জন্য আধুনিক সরঞ্জাম ও উন্নত ব্যবস্থাপনার নিমিত্তে বড় অঙ্কের বাজেট নির্ধারিত হয়।
এই প্রেক্ষিতে, ২০০৮ ব্যাচের সহায়তা, সেই কার্যক্রমকে আরও প্রাঞ্জল করেছে। বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ; মাজহারুল ইসলাম সাফি তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানে তার প্রাক্তন শিক্ষার্থীদের উপহার গৌরবের। ছোটো বা বড় সকল ধরনের সহায়তা অন্যান্য প্রাক্তন শিক্ষার্থীদেরও এই কাজে অংশগ্রহণের উৎসাহ ও অনুপ্রেরণা জাগিয়ে তুলে, যা দিন শেষে বিদ্যালয়ের সার্বিক কল্যাণে ব্যবহৃত হয়।

ফ্লাওয়ার গার্ডেন ইন্টারন্যাশনাল স্কুল পরিবার মনে করে, ২০০৮ ব্যাচের মতো এরকম সহায়তা/ অনুদান কার্যক্রম সকলকেই এই ধরণের কাজে উৎসাহিত করবে।

গতকাল, ২৬ শে মার্চ, স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে ফ্লাওয়ার গার্ডেন ইন্টারন্যাশনাল স্কুলে  আয়োজিত হয় নানান প্রতিযোগিতা ও ...
27/03/2026

গতকাল, ২৬ শে মার্চ, স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে ফ্লাওয়ার গার্ডেন ইন্টারন্যাশনাল স্কুলে আয়োজিত হয় নানান প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক ও প্রতিষ্ঠাতা মো:মাজহারুল ইসলাম সাফি। তাছাড়া সেখানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ব্রজেন্দ্র দাস, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, সম্মানিত অভিভাবকগণ এবং সকল শিক্ষার্থীরা।
জাতীয় সংগীতের পর কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। প্রথমেই চিত্রাংকন প্রতিযোগিতা দিয়ে শুরু হয় যেখানে ২য় শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী এবং পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ২টি গ্রুপ অংশগ্রহণ করে। তারপর কুইজ অনুষ্ঠিত হলে অনুষ্ঠানের আকর্ষণীয় অংশ সাংস্কৃতিক অনুষ্ঠান আরম্ভ হয়। একঝাঁক শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান আড়ম্বরপূর্ণ হয়ে উঠে।
প্রতিযোগিতামূলক পর্ব শেষ হলে পুরস্কার বিতরণী পর্বের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আগামীকাল ২৬ শে মার্চ, বৃহস্পতিবার,  বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস। উক্ত দিবস কে কেন্দ্র করে   ফ্লাওয়ার গার্ডেন ইন্টা...
25/03/2026

আগামীকাল ২৬ শে মার্চ, বৃহস্পতিবার, বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস। উক্ত দিবস কে কেন্দ্র করে ফ্লাওয়ার গার্ডেন ইন্টারন্যাশনাল স্কুলে আয়োজিত হতে যাচ্ছে নানান প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সহ সকলেই আমন্ত্রিত।
অনুষ্ঠান এর উদ্বোধন হবে সকাল ৮.৩০ ঘটিকায়

ফ্লাওয়ার গার্ডেন ইন্টারন্যাশনাল স্কুলের পক্ষ থেকে সকল কে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা।ঈদ মোবারক 🌙
20/03/2026

ফ্লাওয়ার গার্ডেন ইন্টারন্যাশনাল স্কুলের পক্ষ থেকে সকল কে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা।
ঈদ মোবারক 🌙

ছুটি সংক্রান্ত বিজ্ঞপ্তি।
17/03/2026

ছুটি সংক্রান্ত বিজ্ঞপ্তি।

Address

Nath Para, Lapur, Ashuganj
Brahmanbaria
3402

Alerts

Be the first to know and let us send you an email when Flower Garden International School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Flower Garden International School:

Shortcuts

Share

Category