Abul Khair Welfare Organization

Abul Khair Welfare Organization

Share

It's a registered Non-profit Charity Organization, Social Welfare Reg No 615/24 & NGO Reg. No: 3541.

Involved in
Free Medical Care,
Polytechnical Institute,
Relief, Zakat/Donation,
Stipend Projects and many other welfare activities. আমরা আবুল খায়ের ওয়েলফেয়ার অর্গানাইজেশন; সম্প্রদায়ের ইতিবাচক পরিবর্তনের দিকে কাজ করে যাওয়া স্বেচ্ছাসেবকদের একটি নিবেদিত দল। আমরা বেকারদের বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণের পাশাপাশি দরিদ্রদের সাহায্য করার জন্য ঢাকা ও ব্রাহ্মণবাড়িয়ার পেশাদার ডাক্তারদের সাথে পরাম

13/04/2026

১৪৩৩ বঙ্গাব্দের শুভেচ্ছা! 🌾*

নতুন বছর, নতুন আশা। আবুল খায়ের টিম ও পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই বাংলা নববর্ষ ১৪৩৩ এর প্রাণঢালা শুভেচ্ছা।

পুরোনো বছরের গ্লানি ভুলে নতুন উদ্যমে পথ চলি। আমাদের ক্লিনিক, আমাদের সেবা, আমাদের কমিউনিটি - সবকিছুতে থাকুক নতুনের ছোঁয়া। সুস্থ থাকুক প্রতিটি পরিবার, সমৃদ্ধ হোক আমাদের সমাজ।

আবুল খায়ের ওয়েলফেয়ার অর্গানাইজেশনের অঙ্গীকার: এই বছর আরও নিষ্ঠার সাথে মানুষের পাশে থাকবো, সময়মতো থাকবো, দায়িত্বে থাকবো।

শুভ নববর্ষ ১৪৩৩ 🎉

#শুভনববর্ষ #১৪৩৩বঙ্গাব্দ #আবুলখায়েরটিম #নতুনবছর

Photos from Abul Khair Welfare Organization's post 10/04/2026

"১০ এপ্রিল, ২০২৬
আজকের সাপ্তাহিক ক্লিনিক্যাল প্রোগ্রামে ৭৩ জন রোগীকে সেবা দেওয়া হয়েছে! 🩺
ডাঃ জান্নাতুল ফেরদৌস এবং আমাদের স্বাস্থ্যসেবা টিমের সদস্যরা মিলে রোগীদের প্রেসক্রিপশন ও ইমার্জেন্সি মেডিসিন প্রদান করেন।
সাধারণ রোগগুলো ছিল - স্ক্যাবিস, আরটিআই, এলবিপি, জ্বর ও কাশি
মোট রোগী - ৭৩ জন
শিশু - ১৯ জন
পুরুষ - ৭ জন
নারী - ৪৭ জন
আজকের এই সাফল্য আমাদের SDG-৩ (সুস্বাস্থ্য ও সুখ) এর লক্ষ্য অর্জনে আরো একধাপ এগিয়ে নিয়ে গেল। আবুল খায়ের ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর পক্ষ থেকে সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। আমাদের পরবর্তী প্রোগ্রামের আপডেট পেতে আমাদের পেইজে চোখ রাখুন!
সবাইকে ধন্যবাদ এবং শুভকামনা!"

02/04/2026

আবুল খায়ের টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (AKTTC)’ এখন সরকারিভাবে স্বীকৃত!
​আলহামদুলিল্লাহ! আমাদের দীর্ঘদিনের চেষ্টা ও আর্তমানবতার সেবার প্রচেষ্টা আজ এক নতুন মাইলফলক স্পর্শ করল। আনন্দের সাথে জানাচ্ছি যে, আমাদের আবুল খায়ের টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (AKTTC) এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত ও স্বীকৃত একটি পূর্ণাঙ্গ কারিগরি প্রশিক্ষণ প্রতিষ্ঠান।
​আমাদের সরকারি নিবন্ধনের বিস্তারিত:
✅ নিবন্ধনকারী কর্তৃপক্ষ: জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA), প্রধানমন্ত্রীর কার্যালয়।
✅ নিবন্ধন নম্বর: STP-BRA-003780

​এই অর্জনের মাধ্যমে আমাদের প্রশিক্ষণার্থীর দক্ষতা ও সনদ এখন আন্তর্জাতিক মানের সমকক্ষ হবে এবং তাদের জন্য সরকারি ও বেসরকারি চাকরিতে অগ্রাধিকার নিশ্চিত হবে। যারা আমাদের ওপর আস্থা রেখেছেন এবং সহযোগিতা করেছেন, সবাইকে জানাই কৃতজ্ঞতা।

নবীনগরে আবুল খায়ের ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প 27/03/2026

নবীনগর গোসাইপুরে অনুষ্ঠিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পের সংবাদ বাংলাদেশের সনামধন্য গণমাধ্যম Kaler Kantho এর অনলাইন ভার্সনে প্রকাশিত।

নবীনগরে আবুল খায়ের ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প শুক্রবার (২৭ মার্চ) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চর গোসাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ক্যাম্পটি অনু...

27/03/2026
27/03/2026
Photos from Abul Khair Welfare Organization's post 27/03/2026

"২৭ মার্চ, ২০২৬
চর গোসাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজকের ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ছিল এক অনন্য অভিজ্ঞতা! 🩺
আমাদের জন্য এটা একটা বড় মাইলফলক, কারণ আজ আমরা ২৭৪ জন রোগীকে সেবা দিতে পেরেছি - যা আমাদের বিগত বছরের যেকোনো ক্যাম্পেইনের চেয়ে বেশি!
ডাঃ সৈয়দ সিদ্দিকী এবং আমাদের স্বাস্থ্যসেবা টিমের সদস্যরা মিলে এই প্রোগ্রামটি পরিচালনা করেন।
সহযোগিতায়: শামসুল হক স্মৃতি ফাউন্ডেশন
সাধারণ রোগগুলো ছিল - ঠান্ডা, হাঁটু ব্যথা, জ্বর, কাশি ও স্ক্যাবিস
মোট রোগী - ২৭৪ জন
শিশু - ৮৫ জন
পুরুষ - ৬৫ জন
নারী - ১২৪ জন
আজকের এই সাফল্য আমাদের SDG-৩ (সুস্বাস্থ্য ও সুখ) এর লক্ষ্য অর্জনে আরো একধাপ এগিয়ে নিয়ে গেল। ইতিমধ্যেই ২০২৬ এ আমরা ৫টি ক্যাম্পেইন সম্পন্ন করেছি, আরো অনেক দূর যেতে চাই!
সবাইকে ধন্যবাদ এবং শুভকামনা!"

26/03/2026

স্বাধীনতার শক্তিতে সমৃদ্ধির অঙ্গীকার। সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।

#২৬শেমার্চ #স্বাধীনতাদিবস #স্বাধীনতা

25/03/2026

আবুল খায়ের ওয়েলফেয়ার অর্গানাইজেশন-এর উদ্যোগে
আয়োজিত হতে যাচ্ছে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প,
যেখানে অভিজ্ঞ ডাক্তারদের মাধ্যমে
বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে।
👉 পাশাপাশি থাকছে ফ্রি ঔষধ বিতরণ।
📅 তারিখ: শুক্রবার, ২৭ মার্চ
📍 স্থান: চর গোশাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
🕘 সময়: সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত
আপনি এবং আপনার পরিবারের সদস্যদের নিয়ে
সময়মতো উপস্থিত থাকুন এবং এই সুযোগটি গ্রহণ করুন।
সহযোগিতায়—
শামসুল হক স্মৃতি ফাউন্ডেশন

20/03/2026

পবিত্র ঈদুল ফিতর এর শুভেচ্ছা!
আবুল খায়ের ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে সকলকে জানাই পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর আগত এই পবিত্র ঈদ সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, সমৃদ্ধি ও ভ্রাতৃত্বের বন্ধন। হিংসা-বিদ্বেষ ভুলে আমরা যেন একে অপরের পাশে দাঁড়াতে পারি, এই হোক আমাদের ঈদের শিক্ষা।
আসুন, আনন্দ ভাগাভাগি করি, অসহায়- দুস্থদের মুখে হাসি ফুটাই, আর গড়ে তুলি একটি মানবিক ও সুন্দর সমাজ।

ঈদ মোবারক 🌙

Photos from Abul Khair Welfare Organization's post 19/03/2026

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে "ঈদ সামগ্রী" বিতরণ করেছে আবুল খায়ের ওয়েল ফেয়ার অর্গানাইজেশন। সেই কার্যক্রমকে সংবাদে রূপ দিয়ে সামনের দিকে আরো গতিশীলতা নিয়ে কাজ করতে অনুপ্রেরণা দিয়েছে। #নাগরিক_টিভি, #দৈনিক_যায়যায়দিন, #দৈনিক_খবরের_কাগজ, , #কালের_বিবর্তন ও #সংবাদ_সারাক্ষণ নামের গণমাধ্যম ও তার প্রতিনিধিদের প্রতি জানাই কৃতজ্ঞতা।

Photos from Abul Khair Welfare Organization's post 19/03/2026

আবুল খায়ের ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর অসীম প্রচেষ্টায় ঈদুল ফিতরে ৫৬টি পরিবারের মুখে হাসি ফোটালো!

ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে আবুল খায়ের একাডেমিক ভবনে এসে ঈদের খাদ্য সহায়তা সংগ্রহ করেছেন সুবিধাবঞ্চিত পরিবারগুলো।

অসীম ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সংগঠনের সকল সদস্যদের।

"

Want your school to be the top-listed School/college in Brahmanbaria?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


North Luxmipur, Hazirhati, Krishnanagar, Nabinagar
Brahmanbaria
3400