30/03/2024
মোবাইলে অপরিচিত নম্বর/ যোগাযোগ বিষয়ে সতর্কতা-
প্রায় বেশ কিছুদিন ধরে কিছু প্রতারক চক্র খুব কৌশলের সাহায্যে একটি ট্র্যাপ ফেলে...আগে সোস্যাল মিডিয়া থেকে আপনার সব খবরাখবর নেয়, আপনার ছবি-পরিবারের তথ্য সংগ্রহ করে।
এরপর আপনাকে মোবাইলে বা হোয়াটসঅ্যাপ এ কল দিয়ে আপনি ইংরেজিতে কথা বলতে পারেন কিনা কিংবা কোন একটি বিশেষ ব্যাপারে সাহায্য করতে পারেন কিনা - এমন আলাপচারিতায় যায়...
অনেক সময় তারা অন্য কোন দেশের নাগরিক/ বড় কর্মকর্তা সেজে আপনাকে কল দিবে...আপনার সখ্যতা ও বিশ্বাস অর্জন করে নেবে...
এক পর্যায়ে আপনাকে ভিডিও কল করবে...
তাদের দরকার আপনার গলার স্বর আর মুখের অঙ্গভঙ্গি বা ফেসিয়াল এক্সপ্রেশন...
AI ব্যবহার করে এই ডাটা গুলোকে কাজে লাগিয়ে আপনার খুব আপত্তিকর ভিডিও বা ভয়েস তৈরি করবে এতো সুনিপুণ ভাবে যেন কেউ বুঝতেই পারবে না এটা যে আপনি না....কোন আপত্তিকর ছবি বা ভিডিও বা কথোপকথনে আপনার এই গলার স্বর বা চেহারা বসিয়ে আপনাকে ব্ল্যাকমেইল করে টাকা আদায় শুরু করবে....
আপনারা জেনে অবাক হবেন এখন পর্যন্ত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলীগণ কে তারা এভাবে ফাঁদে ফেলে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে...
প্রযুক্তি এখন এমন অভিনব পর্যায়ে চলে গেছে যে আপনিই আপনাকে দেখে চমকে উঠবেন যেন কোনভাবেই অস্বীকার করার উপায় নেই যে এ ব্যক্তি আপনি না...
মোবাইল নম্বর ক্লোন করা/ গলার স্বর নকল করে চাঁদা আদায় খুব ই মামুলি এই সময়ে...
এ কারণে অপরিচিত নম্বর থেকে কল আসলে রিসিভ করার ব্যাপারে সাবধানতা অবলম্বন করা উচিত...
আপনার যদি মনে হয় আপনার নাম্বার টি যাকে কল করছেন তার কাছে সেইভড নেই, তবে আগে তাকে sms করুন/ হোয়াটসঅ্যাপ এ বিস্তারিত পরিচয় দান করুন...
যে কোন সন্দেহজনক কল/অডিও/ভিডিও পেলে চট করে বিশ্বাস না করে নিকটস্থ থানায় অভিযোগ জানিয়ে আগে নিশ্চিত হোন...
সবাই সাইবার ক্রাইমের ব্যাপারে সতর্ক হই...পরিবারের মুরুব্বি যাদের প্রযুক্তিগত জ্ঞানের সীমাবদ্ধতা আছে তাদেরকেও বিষয়গুলো জানাই....
( জনস্বার্থে)
Send a message to learn more