Chandidwar School & College

Chandidwar School & College Chandidwar School & College, Kasba, Brahmanbaria.

আলহামদুলিল্লাহ।শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং আগামী প্রজন্মের জন্য একটি আদর্শ বিদ্যাপীঠ গড়ে তোলার মহৎ প্রয়াসে আমাদের পাশে থে...
17/06/2026

আলহামদুলিল্লাহ।
শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং আগামী প্রজন্মের জন্য একটি আদর্শ বিদ্যাপীঠ গড়ে তোলার মহৎ প্রয়াসে আমাদের পাশে থেকে নিরলস সহযোগিতা করে যাচ্ছেন সমাজের সচেতন ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ।

এরই ধারাবাহিকতায়,
জনাব হাফেজ সাইফুল আলম সোহেল
পিতাঃ মরহুম হুমায়ুন কবীর সাহেব
গ্রামঃ লতুয়ামুড়া, চন্ডিদ্বার।
তিনি চন্ডিদ্বার স্কুল এন্ড কলেজের একজন সম্মানিত আজীবন দাতা সদস্য হিসেবে আজ তাঁর অনুদানের অর্থের আংশিক পরিশোধ করেছেন। তাঁর এই মহৎ সহযোগিতা ও আন্তরিক অংশগ্রহণ আমাদেরকে আরও অনুপ্রাণিত করেছে।

সত্যিই, আপনাদের মতো শুভানুধ্যায়ীদের সার্বিক সহযোগিতায় আজ এলাকার মানুষের হৃদয়ে আশার আলো ও আনন্দের সঞ্চার হয়েছে। আপনাদের এই অবদান ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও আলোকিত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, ইনশাআল্লাহ।

আমরা মহান আল্লাহ তায়ালার দরবারে আন্তরিকভাবে দোয়া করি—
যারা এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠার লক্ষ্যে নগদ অর্থ, শ্রম, মেধা, পরামর্শ ও নানাভাবে সহযোগিতা করে যাচ্ছেন, আল্লাহ তায়ালা যেন সকলের এই মহৎ প্রচেষ্টা কবুল করেন এবং উত্তম প্রতিদান দান করেন। " আমিন"

বিশেষ অনুরোধ:
কেউ যদি চন্ডিদ্বার স্কুল এন্ড কলেজের আজীবন দাতা সদস্য হতে আগ্রহী হন অথবা যেকোনো পরিমাণ অনুদান দিয়ে এই মহৎ উদ্যোগে শরিক হতে চান, তাহলে যোগাযোগ করার জন্য আন্তরিক আহ্বান রইল।

আসুন, আপনার-আমার সম্মিলিত সহযোগিতায় গড়ে তুলি আগামী প্রজন্মের জন্য একটি আদর্শ, আধুনিক ও মানসম্মত বিদ্যাপীঠ।

❤️🌹২০১৯ ব্যাচ এর পুনর্মিলনী অনুষ্ঠান ❤️🌹অদ্য ৩০/০৫/২০২৬ খ্রিস্টাব্দ তারিখে আনন্দঘন ও চমৎকার আয়োজনের মধ্য দিয়ে এসএসসি ব্য...
30/05/2026

❤️🌹২০১৯ ব্যাচ এর পুনর্মিলনী অনুষ্ঠান ❤️🌹

অদ্য ৩০/০৫/২০২৬ খ্রিস্টাব্দ তারিখে আনন্দঘন ও চমৎকার আয়োজনের মধ্য দিয়ে এসএসসি ব্যাচ–২০১৯ এর পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২০১৯ ব্যাচের অধিকাংশ প্রাক্তন শিক্ষার্থী এখনও উচ্চশিক্ষা ও বিভিন্ন শিক্ষাক্রমে অধ্যয়নরত। আবার অনেকে দেশে ও বিদেশে বিভিন্ন পেশায় কর্মরত রয়েছেন। ব্যাচটির শিক্ষার্থীরা আজকের এই সুন্দর আয়োজনের মাধ্যমে তাদের প্রাণের বিদ্যাপীঠের প্রতি গভীর ভালোবাসা, শিক্ষকদের প্রতি শ্রদ্ধা এবং বন্ধুদের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বের অটুট বন্ধনের উজ্জ্বল প্রকাশ ঘটিয়েছে।

এই পুনর্মিলনী শুধু একটি মিলনমেলা নয়, বরং স্মৃতিচারণ, পারস্পরিক সৌহার্দ্য এবং ভবিষ্যৎ পথচলার প্রেরণার এক অনন্য আয়োজন। শিক্ষার্থীদের আন্তরিক অংশগ্রহণ অনুষ্ঠানটিকে করেছে আরও প্রাণবন্ত ও সাফল্যমণ্ডিত।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে এসএসসি ব্যাচ–২০১৯ এর সকল শিক্ষার্থীর জন্য রইল আন্তরিক দোয়া ও শুভকামনা। তোমরা সফলতার সঙ্গে শিক্ষাজীবন সম্পন্ন করে মানবকল্যাণে আত্মনিয়োগ করবে, দেশ ও জাতির উন্নয়ন ও সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এই প্রত্যাশা করি।

দেশে ও প্রবাসে কর্মরত এবং অধ্যয়নরত সকল শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করছি।
সকলের জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো।

30/05/2026

পুনর্মিলনী ব্যাচ ২০১৯ খ্রিঃ,তাং- ৩০/০৫/২০২৬ খ্রিঃ
প্রধান অতিথি জনাব এ.কে.এম. শহীদুল্লাহ্ (সাবেক প্রধান শিক্ষক)
সভাপতি জনাব মোঃ আলাউদ্দিন অধ্যক্ষ, চন্ডিদ্বার স্কুল এন্ড কলেজ।
বক্তব্য রাখছেন উক্ত প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক জনাব মোঃ মোশারফ হোসেন

🌙✨  ঈদ মোবারক  ✨🌙তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।পবিত্র ঈদুল আজহা আমাদের ত্যাগ, সহমর্মিতা ও মানবতার মহান শিক্ষায় উদ্...
27/05/2026

🌙✨ ঈদ মোবারক ✨🌙

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।

পবিত্র ঈদুল আজহা আমাদের ত্যাগ, সহমর্মিতা ও মানবতার মহান শিক্ষায় উদ্ভাসিত করুক। এই পবিত্র দিনের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার হৃদয়ে। মহান আল্লাহ তাআলা আমাদের সকলের কোরবানি কবুল করুন এবং আমাদের জীবন ভরে উঠুক শান্তি, সুখ, সমৃদ্ধি ও কল্যাণে।

সকল ভেদাভেদ, হিংসা ও বিভেদ ভুলে পারস্পরিক ভালোবাসা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে গড়ে উঠুক সুন্দর, মানবিক ও সম্প্রীতিময় সমাজ।

শিক্ষক, অভিভাবক, পরিচালনা পর্ষদ, শিক্ষার্থী, এলাকাবাসী, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, দেশ ও প্রবাসে অবস্থানরত সকল ভাই-বোন এবং সমগ্র মুসলিম উম্মাহর প্রতি রইল চন্ডিদ্বার স্কুল এন্ড কলেজ এর পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

🌟 ঈদ মোবারক 🌟

শুভেচ্ছান্তে,
মোঃ আলাউদ্দিন
অধ্যক্ষ
চন্ডিদ্বার স্কুল এন্ড কলেজ
কসবা,ব্রাহ্মণবাড়িয়া।

 াউজ_প্রশিক্ষণ "প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির মাধ্যমে পেশাগত বা ব্যক্তিগত জীবনে নতুন দিগন্তের উন্মোচন করে"প্রতিষ্ঠানের সবচেয়ে...
18/05/2026

াউজ_প্রশিক্ষণ
"প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির মাধ্যমে পেশাগত বা ব্যক্তিগত জীবনে নতুন দিগন্তের উন্মোচন করে"

প্রতিষ্ঠানের সবচেয়ে দূর্বল রিডিং পড়তে জানেনা এমন কিছু ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীসহ শিক্ষক-কর্মচারীদের নিয়ে শিক্ষার মানোন্নয়ন ও পেশাগত উন্নয়নে বরাবরের মতো আজ ইন-হাউজ প্রশিক্ষণ অনুষ্ঠিত।

আয়োজনে: চন্ডিদ্বার স্কুল এন্ড কলেজ।
তারিখ : ১৮/০৫/২০২৬ইং

 #আলহামদুলিল্লাহ_কলেজ_ক্যাম্পাস: দেশ ও প্রবাসে অবস্থানরত শুভানুধ্যায়ী ভাইদের আর্থিক সহযোগিতা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের ...
13/05/2026

#আলহামদুলিল্লাহ_কলেজ_ক্যাম্পাস: দেশ ও প্রবাসে অবস্থানরত শুভানুধ্যায়ী ভাইদের আর্থিক সহযোগিতা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের সার্বিক সহায়তায় এলাকাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে মনোরম ও সুন্দর পরিবেশে গড়ে উঠেছে চন্ডিদ্বার স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক কলেজ ক্যাম্পাস।
যদিও এখনো কিছু উন্নয়নমূলক কার্যক্রম চলমান রয়েছে। কলেজ প্রতিষ্ঠাকালে যাঁরা আর্থিকভাবে সহযোগিতা করেছেন, তাঁদের নামের তালিকা এবং আয়-ব্যয়ের বিস্তারিত বিবরণী পর্যায়ক্রমে প্রকাশ করা হবে, ইনশাআল্লাহ।
কলেজ শাখা প্রতিষ্ঠায় যাঁরা আর্থিক সহযোগিতা, মূল্যবান পরামর্শ ও সার্বিক দিকনির্দেশনা প্রদান করেছেন— বিশেষ করে পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি ও সদস্যবৃন্দ, উপজেলা প্রশাসন, সচিব স্যার, বোর্ডের কর্তৃপক্ষ এবং এলাকাবাসীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।
মহান আল্লাহ তাআলার নিকট প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করছি। সকলের নিকট দোয়ার আবেদন রইল।

মোঃ আলাউদ্দিন
অধ্যক্ষ
চন্ডিদ্বার স্কুল এন্ড কলেজ।

জেলা পরিষদ বৃত্তি, ব্রাহ্মণবাড়িয়া।
29/04/2026

জেলা পরিষদ বৃত্তি, ব্রাহ্মণবাড়িয়া।

🌹🌹মেধা বৃত্তি ও সহায়তা প্রদান🌹🌹 চন্ডিদ্বার স্কুল এন্ড কলেজর  প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের উদ্যোগে মেধাবৃত্তি ও অসচ্ছল শ...
22/04/2026

🌹🌹মেধা বৃত্তি ও সহায়তা প্রদান🌹🌹
চন্ডিদ্বার স্কুল এন্ড কলেজর প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের উদ্যোগে মেধাবৃত্তি ও অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তা প্রদান।
উক্ত অনুষ্ঠানের আয়োজক চন্ডিদ্বার স্কুল এন্ড কলেজ এর প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদ এবং মেধা বৃত্তি ও অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তা প্রদান করতে দেশ ও প্রবাসী যে সকল সদস্যগণ আর্থিকভাবে সহযোগিতা করেছেন এবং শারীরিক, মেধা-বুদ্ধি ও পরামর্শ দিয়ে অনুষ্ঠানকে সফল করেছেন,তাদের প্রতি অত্র প্রতিষ্ঠানের পক্ষ হইতে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইলো।
আশা করি, ভবিষ্যতে এ ধরণের আয়োজন অব্যাহত থাকবে এবং চন্ডিদ্বার স্কুল এন্ড কলেজ এর প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
অনুষ্ঠানের কিছু আলোক চিত্র....
তারিখ : ১৮-০৪-২০২৬ইং

19/04/2026

🌹🌹মেধা বৃত্তি ও সহায়তা প্রদান🌹🌹
চন্ডিদ্বার স্কুল এন্ড কলেজর প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের উদ্যোগে মেধাবৃত্তি ও অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তা প্রদান।
উক্ত অনুষ্ঠানের আয়োজক চন্ডিদ্বার স্কুল এন্ড কলেজ এর প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদ এবং মেধা বৃত্তি ও অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তা প্রদান করতে দেশ ও প্রবাসী যে সকল সদস্যগণ আর্থিকভাবে সহযোগিতা করেছেন এবং শারীরিক, মেধা-বুদ্ধি ও পরামর্শ দিয়ে অনুষ্ঠানকে সফল করেছেন,তাদের প্রতি অত্র প্রতিষ্ঠানের পক্ষ হইতে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইলো।
আশা করি, ভবিষ্যতে এ ধরণের আয়োজন অব্যাহত থাকবে এবং চন্ডিদ্বার স্কুল এন্ড কলেজ এর প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

Address

Brahmanbaria
3462

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chandidwar School & College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Chandidwar School & College:

Shortcuts

Share

Category